DB_2021
মি.রিপন সাতক্ষীরা শহরের একটি ব্যাংক থেকে একই শহরের একজন প্রাপকের উদ্দেশ্যে নিশ্চিত অর্থ প্রাপ্তির নিশ্চয়তা চেয়ে একটা দলিল চাইলে ব্যাংক তাকে এমন একটি দলিল ইস্যু করে যার দুটি পক্ষ একটি প্রস্তুতকারী ব্যাংক এবং অপরটি প্রাপক। দলিলটি হস্তান্তর অযোগ্য এবং এর কমিশনও তুলনামূলক কম। অন্যদিকে, জনাব আব্বাস সাতক্ষীরা থেকে খুলনা শহরে নিরাপদ অর্থ হস্তান্তরের পরামর্শ চাইলে তার ব্যাংক তাকে একটি দলিল ইস্যু করে যার পক্ষ তিনটি। একটি প্রস্তুতকারী ব্যাংক, দ্বিতীয়টি প্রাপক এবং অপরটি আদিষ্ট ব্যাংক। দলিলটি হস্তান্তরযোগ্য এবং এর কমিশন তুলনামূলক বেশি ।ক.হস্তান্তরযোগ্য দলিল কী?খ.বিনিময় বিল বলতে কী বোঝায়?গ.উদ্দীপকে মি. রিপনের ব্যাংক কোন ধরনের দলিল ইস্যু করে ? ব্যাখ্যা করো।ঘ.উদ্দীপকের আলোকে জনাব আব্বাসের বেশি ব্যয় সম্বলিত দলিল ব্যবহার করার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
Loading answers...