MB_2021
মি. কিংকর চৌধুরী তার ভাগ্নে অঙ্কুশকে পাঁচটি মোবাইল সিম ক্রয়ের জন্য খরচ বাবদ ১,১৫৫ টাকা প্রদান করেন। টাকাগুলো গ্রহণ করে গুণতে গিয়ে অঙ্কুশ দেখতে পেল যে, সেখানে পাঁচশত টাকার দুটি, একশত টাকার একটি, বিশ টাকার একটি দশ টাকার দুটি,পাঁচ টাকার দুটি এবং এক টাকার পাঁচটি নোট রয়েছে। অঙ্কুশ আরও লক্ষ্য করল যে, এক টাকার নোটে অর্থ সচিবের এবং বাকি সব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর-এর স্বাক্ষর রয়েছে ।ক. তালিকাভুক্ত 'ব্যাংক কী?খ. কেন কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয়? গ. উদ্দীপকে উল্লিখিত অঙ্কুশের হাতে পাঁচশত টাকার নোটটি কোন ধরনের নোট? আলোচনা করো ।ঘ. উদ্দীপকের আলোকে সরকারি নোট ও ব্যাংক নোটের পৃথক অস্তিত্ব থাকার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।
Loading answers...