Questions in this chapter

HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ পণ্য ডিজাইন
All Topics
View

জনাব শফিক একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। সম্প্রতি প্রতিষ্ঠানটি ফুল কভারেজযুক্ত নতুন ডিজাইনের মোটরসাইকেল বাজারে আনার সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্যে। তিনি জানুয়ারি মাসে ভোক্তা জরিপ, ক্রেতার রুচি এবং প্রতিযোগী প্রতিষ্ঠানের তৎপরতা বিশ্লেষণ করেন। মে মাসের দিকে পরীক্ষা করে। দেখলেন যে, ফুল কভারেজ মোটরসাইকেল তৈরির আর্থিক এবং, কারিগরি সক্ষমতা প্রতিষ্ঠানটির রয়েছে। চূড়ান্তভাবে উৎপাদনের পূর্বে নতুন ডিজাইনের মোটরসাইকেল উৎপাদন আদৌ সম্ভব কি না তা যাচাই করার জন্য জুলাই মাসে তিনি স্বল্প পরিমাণ ফুল কভারেজ মোটরসাইকেল তৈরি করেন। যার ফলে চূড়ান্তভাবে মোটরসাইকেল উৎপাদন করে লাভবান হন।

ক. উপযোগ সংযোগ কী?

খ. "প্যাকেজিং ডিজাইন ক্রেতাকে পণ্য ক্রয়ে আকৃষ্ট করে"- ব্যাখ্যা করো।'

গ. উদ্দীপকের জনাব শফিকের জানুয়ারি মাসের 'কার্যক্রম পণ্য ডিজাইনের কোন পর্যায়ের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের জনাব শফিকের জুলাই মাসের কার্যক্রম চূড়ান্তভাবে মোটরসাইলে উৎপাদন করতে সহায়ক হবে"- সম্পর্কিত পণ্য ডিজাইনের পর্যায় উল্লেখপূর্বক মতামত বিশ্লেষণ করো।

RB_2023
Views: 153Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ পণ্য ডিজাইন
All Topics
View

জনাব অভ্রনীল নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজস্ব কারখানায় জামদানি শাড়ি উৎপাদন করেন। উৎপাদিত শাড়ির গুণগত মান ও কার্যকারিতা অত্যন্ত উন্নত হওয়ায় শাড়ির চাহিদা ব্যাপক। এ বাড়তি চাহিদা ধরে রাখতে জনাব অভ্রনীল আকৃতি ও গঠন পরিবর্তন করে। নতুন ও আকর্ষণীয় ডিজাইনের মাধ্যমে শাড়ির সৌন্দর্য বৃদ্ধির চেষ্টা করছেন।

ক. উদ্যোগ গ্রহণ কী?

খ. "পণ্য ডিজাইন, উৎপাদন ব্যয় হ্রাস করে"-ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে জনাব অভ্রনীল প্রথম পর্যায়ে কোন ধরনের ডিজাইন অনুসরণ করেন? ব্যাখ্যা করো।

ঘ. "নতুন ও আকর্ষণীয় ডিজাইনের মাধ্যমে শাড়ির সৌন্দর্য বৃদ্ধির চেষ্টা অত্যন্ত ফলপ্রসূ হবে"- উদ্দীপকের আলোকে পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক বক্তব্যটি মূল্যায়ন করো।

DiB_2023
Views: 763Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ পণ্য ডিজাইন
All Topics
View

'অদিতি বেকারি' উন্নতমানের বিস্কুট ও পাউরুটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি আধুনিক ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে পণ্য উৎপাদন করে। ইদানীং প্রতিষ্ঠানটি তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হওয়ায় আকর্ষণীয় মোড়ক ব্যবহার করে পণ্য বাজারজাত করার চিন্তা করছেন।'

ক. ধারণা উন্নয়ন কী?

খ. "পরীক্ষামূলক উৎপাদনে পণ্যের ভবিষ্যৎ সম্ভাবনা যাচাই করা হয়"- ব্যাখ্যা করো।

গ. 'অদিতি বেকারি' কোন ধরনের পণ্য ডিজাইন ব্যবহার করে পণ্য উৎপাদন করে? ব্যাখ্যা করো।

ঘ. "আকর্ষণীয় মোড়কের ব্যবহার প্রতিযোগিতা মোকাবিলায় ভূমিকা রাখবে"- তুমি কি এ ব্যাপারে একমত? উদ্দীপকের আলোকে মতামত দাও।

DiB_2023
Views: 849Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ পণ্য ডিজাইন
All Topics
View

'বাসন্তী' বাংলাদেশের একটি স্বনামধন্য পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি নতুন প্রযুক্তি ও উন্নত কৌশল ব্যবহার করে নিত্য-নতুন ডিজাইনের পোশাক তৈরি করে। এতে উৎপাদন যেমন বৃদ্ধি পায় তেমনি উৎপাদন ব্যয় ও অপচয় হ্রাস পায়। আসন্ন ধর্মীয় ও বৈশাখী উৎসবকে সামনে রেখে প্রতিষ্ঠানটি নিত্য-নতুন ডিজাইনের পাঞ্জাবি, থ্রি-পিস, শাড়ি; শার্ট ইত্যাদি উৎপাদনের পরিকল্পনা হাতে নিয়েছে।

ক. ক্রিয়াগত ডিজাইন কী?

খ. সংস্কৃতি কি পণ্য ডিজাইনকে প্রভাবিত করে? ব্যাখ্যা করো।

গ. 'বাসন্তী' কোন ধরনের পণ্য ডিজাইন করেছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রেক্ষাপটে যেসব পণ্য ডিজাইনের পরিকল্পনা হাতে নিয়েছে তা বিশ্লেষণ করো।

CB_2023
Views: 737Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ পণ্য ডিজাইন
All Topics
View

'স্মার্ট-টেল' একটি মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান। বর্তমানে বাজারে তারা নতুন প্যাটার্নের স্মার্ট ফোন নিয়ে আসতে চাচ্ছে। এজন্য তারা ক্রেতাদের পছন্দ পর্যালোচনা, বাজার গবেষণা, প্রতিযোগী পণ্য বিশ্লেষণসহ নানান কার্যক্রম সম্পন্ন করেছে। প্রতিষ্ঠানটি তাদের নতুন আবিষ্কৃত স্মার্ট ফোনে প্রযুক্তিগত পরিবর্তন, ভোক্তার মধ্যে নতুন রুচির আগ্রহ সৃষ্টি ও প্রতিযোগিতা মোকাবিলা করার মতো নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে। 'স্মার্ট-টেল' কোম্পানি পণ্যের নতুন ডিজাইনের মাধ্যমে বাজার সম্প্রসারণের ব্যাপারে বেশ আশাবাদী।

ক. মডিউলার ডিজাইন কী?

খ. "আকর্ষণ সৃষ্টি করা পণ্য ডিজাইনের মূল উদ্দেশ্য”- ব্যাখ্যা করো।

গ. 'স্মার্ট-টেল' নতুন পণ্য বাজারে আনার ক্ষেত্রে পণ্য ডিজাইনের কোন স্তরের কাজ সম্পন্ন করেছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত নতুন পণ্যের মাধ্যমে পণ্য ডিজাইনের গুরুত্ব কতটুকু বাস্তবায়ন করতে পারবে বলে তুমি মনে করো? উদ্দীপকের আলোকে মতামত দাও।

CB_2023
Views: 187Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ পণ্য ডিজাইন
All Topics
View

সানা, কনা, মনা তিনজন মিলে একটি ফ্যাশন হাউস প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটিতে প্রচলিত ফ্যাশনের পাশাপাশি প্রতি 'বছর ঈদ, দুর্গাপূজা, পহেলা বৈশাখ উপলক্ষে ক্রেতাদের ক্রয়ক্ষমতা, রুচি ও পছন্দ বিবেচনা করে বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি করে আকর্ষণীয় পোশাকের সমাহার ঘটান। অতি অল্প সময়ে ফ্যাশন হাউসের উৎপাদিত পোশাক সারাদেশে সুনাম অর্জনে সক্ষম হয়েছে। ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় তারা উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ক. বিক্রয়োত্তর সেবা কী?

খ. "বিশেষ দিবস উপলক্ষে বাংলাদেশে পণ্য ডিজাইন করা হয়"-ব্যাখ্যা করো।

গ. ফ্যাশন হাউস পণ্য উৎপাদনের ক্ষেত্রে কোন ধরনের পণ্য ডিজাইন অনুসরণ করে? ব্যাখ্যা করো।

ঘ. পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির মালিক কর্তৃক গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো।

SB_2023
Views: 511Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ পণ্য ডিজাইন
All Topics
View

দৃশ্যকল্প-১: জনাব রহিম একটি টিভি উৎপাদনকারী প্রতিষ্ঠানের 'মালিক। তিনি পণ্য উৎপাদনের উদ্দেশ্যে ভোক্তাদের রুচি, পছন্দ ও অগ্রাধিকার সম্পর্কে গবেষণা এবং প্রতিযোগী প্রতিষ্ঠানের পণ্য সম্পর্কে বিশ্লেষণ করে নিজ প্রতিষ্ঠানের পণ্যের আকার-আকৃতি, স্টাইল ইত্যাদি নির্ধারণ করেন।

দৃশ্যকল্প-২: জনাব রকিব একটি মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। প্রতিষ্ঠানটিতে মোবাইলকে বিভিন্ন অংশে ভাগ করা হয় এবং বিভিন্ন অংশকে বিভিন্ন স্তরে উৎপাদন করে সেগুলো একত্রিতকরণের সংযোজনপূর্বক মোবাইল উৎপাদন করা হয়। প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের মান যথেষ্ট ভালো হওয়ায় ক্রেতারা সেগুলো ক্রয়ে আগ্রহী হয়। ফলে বিক্রয়ের পরিমাণ। বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানটি প্রত্যাশিত মুনাফা অর্জনে সমর্থ হয়।

ক. কে নমুনায়ন তত্ত্ব আবিষ্কার করেন?

খ. "উৎপাদন ব্যবস্থাপনা পদ্ধতি বিশ্লেষণকে উৎসাহিত করে"-ব্যাখ্যা করো।

গ. দৃশ্যকল্প-১ এ জনাব রহিমের প্রতিষ্ঠানটি পণ্য ডিজাইনের কোন পর্যায়ে অবস্থান করছে? ব্যাখ্যা করো।

ঘ. দৃশ্যকল্প-২ এ বর্ণিত নির্দিষ্ট ডিজাইন বিবেচনাপূর্বক জনাব রকিবের প্রতিষ্ঠানের সফলতার কারণ বিশ্লেষণ করো।

SB_2023
Views: 461Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ পণ্য ডিজাইন
All Topics
View

দৃশ্যকল্প-১: জনাব রহিম একটি টিভি উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। তিনি পণ্য উৎপাদনের উদ্দেশ্যে ভোক্তাদের রুচি, পছন্দ ও অগ্রাধিকার সম্পর্কে গবেষণা এবং প্রতিযোগী প্রতিষ্ঠানের পণ্য সম্পর্কে বিশ্লেষণ করে নিজ প্রতিষ্ঠানের পণ্যের আকার-আকৃতি, স্টাইল ইত্যাদি নির্ধারণ করেন।

দৃশ্যকল্প-২: জনাব রকিব একটি মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। প্রতিষ্ঠানটিতে মোবাইলকে বিভিন্ন অংশে ভাগ করা হয় এবং বিভিন্ন অংশকে বিভিন্ন স্তরে উৎপাদন করে সেগুলো একত্রিতকরণের সংযোজনপূর্বক মোবাইল উৎপাদন করা হয়। প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের মান যথেষ্ট ভালো হওয়ায় ক্রেতারা সেগুলো ক্রয়ে আগ্রহী হয়। ফলে বিক্রয়ের পরিমাণ। বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানটি প্রত্যাশিত মুনাফা অর্জনে সমর্থ হয়।

ক. কে নমুনায়ন তত্ত্ব আবিষ্কার করেন?

খ. "উৎপাদন ব্যবস্থাপনা পদ্ধতি বিশ্লেষণকে উৎসাহিত করে"-ব্যাখ্যা করো।

গ. দৃশ্যকল্প-১ এ জনাব রহিমের প্রতিষ্ঠানটি পণ্য ডিজাইনের কোন পর্যায়ে অবস্থান করছে? ব্যাখ্যা করো।

ঘ. দৃশ্যকল্প-২ এ বর্ণিত নির্দিষ্ট ডিজাইন বিবেচনাপূর্বক জনাব রকিবের প্রতিষ্ঠানের সফলতার কারণ বিশ্লেষণ করো।

SB_2023
Views: 392Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ পণ্য ডিজাইন
All Topics
View

"RR লি."-এর স্বত্বাধিকারী মি. রজত রায় পণ্যের ডিজাইন প্রণয়নের সময় বিবেচনার ওপর গুরুত্ব দেন। তাছাড়া প্রয়োজনে তিনি ডিজাইনের কিছু অংশের পরিবর্তন এনে আধুনিক ও যুগোপযোগী পণ্য ডিজাইন করেন। এতে প্রতিষ্ঠানটি সহজেই বাজার চাহিদা মোকাবিলা করতে সক্ষম হয়। সম্প্রতি প্রতিষ্ঠানটিতে আধুনিক যন্ত্রপাতি, উন্নত প্রযুক্তি ও কলাকৌশল ব্যবহার করে পণ্য উৎপাদন করা হচ্ছে। এতে যেমন প্রতিষ্ঠানটির উৎপাদনশীলতা বেড়েছে তেমনি অপচয়ও কমেছে। ফলশ্রুতিতে স্বল্পমূল্যে পণ্য বিক্রয় করেও প্রতিষ্ঠানটি ব্যবসায়িক সাফল্য অর্জনে সক্ষম হয়।

ক. পণ্য ডিজাইন কী?

খ. ব্যবহারিক ডিজাইন কীভাবে পণ্যের উপযোগিতা পরিবর্তন করে? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে মি. রজত রায়ের প্রতিষ্ঠানে পণ্য ডিজাইনের কোন বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।

ঘ. 'পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক উদ্দীপকে উল্লিখিত "RR লি."-এর ব‍্যবসায়িক সফলতার কারণ বিশ্লেষণ করো।

JB_2023
Views: 329Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ পণ্য ডিজাইন
All Topics
View

7R1fvbLr

দৃশ্যকল্প-২: "চাঁপাই ম্যাঙ্গো" আমের আচার বাজারজাত করার চিন্তা- ভাবনা করছে। প্রতিষ্ঠানটি পণ্য ডিজাইনের বিভিন্ন পর্যায় পার করে পরীক্ষামূলক উৎপাদন করে সফলতা পায়। ফলে প্রতিষ্ঠানটি পরবর্তী পর্যায়ে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।

ক. পরীক্ষামূলক উৎপাদন কী?

খ. "পণ্য ডিজাইন উৎপাদন ব্যয় হ্রাসে সহায়তা করে"-ব্যাখ্যা করো।

গ. দৃশ্যকল্প-১ এ উল্লিখিত স্থানে পণ্য ডিজাইনের কোন পর্যায়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. দৃশ্যকল্প-২ এ চাঁপাই ম্যাঙ্গোর পরবর্তী কাজ কী? পণ্য ডিজাইনের পর্যায়ের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করো।

JB_2023
Views: 123Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ পণ্য ডিজাইন
All Topics
View

'মুন ইলেকট্রনিক্স' একটি টিভি নির্মাতা প্রতিষ্ঠান। সম্প্রতি। তারা নতুন একটি টিভি সেট বাজারে এনেছে। যাতে অ্যান্ড্রয়েড সিস্টেম যোগ করা হয়েছে। এর মাধ্যমে টিভি দেখা ও ইন্টারনেটের সব কাজ করা যাবে। বর্তমানে উক্ত টিভি সেটটি তারা স্বল্প পরিসরে উৎপাদন শুরু করেছে। গ্রহণযোগ্যতার ভিত্তিতে পরবর্তীতে তারা বাণিজ্যিকভাবে উৎপাদন করবে বলে আশা করছে।

ক. ওয়ারেন্টি কী?

গ. উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটি পণ্যের কোন ধরনের ডিজাইন করেছে?

খ. মডিউলার ডিজাইন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে প্রতিষ্ঠানটি পণ্য ডিজাইনের যে স্তরে রয়েছে তার কার্যকারিতা মূল্যায়ন করো।

BB_2023
Views: 695Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ পণ্য ডিজাইন
All Topics
View

জনাব 'A' একটি প্রতিষ্ঠিত কোম্পানির উৎপাদন ব্যবস্থাপক। তিনি একটি নতুন পণ্য ডিজাইনের কাজ করছেন। এরই অংশ হিসেবে সম্প্রতি তিনি ভোক্তা জরিপ ও গবেষণা, ভোক্তাদের রুচি ও আকাঙ্ক্ষা পর্যালোচনা করলেন। তিনি প্রত্যাশা করছেন নতুন ডিজাইনের পণ্যটি ক্রেতারা পছন্দ করবে। কিন্তু পণ্যটির উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তিনি প্রতিযোগীদের কথা চিন্তা করে বেশি পরিমাণে পণ্য উৎপাদন না করে, স্বল্প পরিমাণে উৎপাদনের চিন্তা-ভাবনা করছেন।

ক. অযাচিত পণ্য কী?

খ. কোন ডিজাইন উৎপাদন ব্যয় হ্রাস করে? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে জনাব 'A' পণ্য ডিজাইনের কোন পর্যায়ে অবস্থান করছেন? ব্যাখ্যা করো।

ঘ. জনাব 'A' এর দ্বিতীয় পর্যায়ে গৃহীত সিদ্ধান্তটি পণ্য ডিজাইনের পর্যায় উল্লেখপূর্বক বিশ্লেষণ করো।

BB_2023
Views: 857Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ পণ্য ডিজাইন
All Topics
View

'স্টার' নামের একটি কোম্পানি 'সূর্যমুখী' নামে একটি সাবান বিপণন করে আসছে। এরই মধ্যে বাজারে তারা বেশ সুনামও অর্জন করেছে। সম্প্রতি স্টার কোম্পানি নতুন ধরনের একটি সাবান। স্বল্প পরিসরে বাজারজাত করছে। এটি সাবানের সাধারণ কার্যকারিতা ছাড়াও মাথার চুল পরিষ্কার ও উকুননাশক হিসেবে ব্যবহার করা যাবে। যদি ভোক্তাদের মাঝে এই ধরনের সাবানের গ্রহণযোগ্যতা পায়। তাহলে চূড়ান্তভাবে বাণিজ্যিক ভিত্তিতে তা উৎপাদন করবে বলে প্রতিষ্ঠানটি আশা করছে।

ক. পণ্য ডিজাইন কী?

খ. "সংস্কৃতি দ্বারা পণ্য ডিজাইন প্রভাবিত হয়"- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি পণ্যের কোন ধরনের ডিজাইন করছে? ব্যাখ্যা করো।

ঘ. প্রতিষ্ঠানটি পণ্য ডিজাইনের যে স্তরে রয়েছে তার কার্যকারিতা মূল্যায়ন করো।

DB_2022
Views: 54Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ পণ্য ডিজাইন
All Topics
View

'প্রগতি ফার্নিচার মার্ট' আধুনিক ডিজাইনের আস্বাবপত্র তৈরি করে থাকে। প্রতিষ্ঠানটি উৎপাদনের আগে বাজার চাহিদা পূর্বানুমান করে সে অনুযায়ী আসবাবপত্র উৎপাদনের জন্য কারিগরি দিক বিবেচনা করে। পরবর্তীতে প্রতিষ্ঠানটি উৎপাদিত আসবাবপত্রের সম্ভাব্য বাজার পর্যবেক্ষণের জন্য সীমিত আকারে উৎপাদন করে। ভোক্তাদের কাছে ডিজাইনের আসবাবপত্র বেশ গ্রহণযোগ্য হওয়ায় প্রতিষ্ঠানটি ব্যাপকহারে উৎপাদনের চিন্তা-ভাবনা করছে।

ক. বিক্রয়োত্তর সেবা কী?

খ. উপযোগ সংযোগ কীভাবে পণ্যের উপযোগিতা বৃদ্ধি করে? ব্যাখ্যা করো।

গ. 'প্রগতি ফার্নিচার মার্ট' প্রাথমিক পর্যায়ে পণ্য ডিজাইনের কোন স্তরে অবস্থান করছে? ব্যাখ্যা করো।

ঘ. 'প্রগতি ফার্নিচার মার্ট' পরবর্তী পর্যায়ে পণ্য ডিজাইনের যে স্তরে অবস্থান করছে তা ভবিষ্যৎ উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক। বিশ্লেষণ করো।

BB_2022
Views: 859Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ পণ্য ডিজাইন
All Topics
View

মিসেস পারভীন একটি গার্মেন্টস দোকানের মালিক। তিনি ক্রেতাদের চাহিদা ও সময়ের সাথে তাল মিলিয়ে আকর্ষণীয় ডিজাইনের। পোশাক তৈরি ও বিক্রি করে থাকেন। এতে তার প্রতিষ্ঠানে ক্রেতার। সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তাই ক্রেতার বাড়তি চাহিদা পূরণের জন্য তিনি অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিন কেনার সিদ্ধান্ত নিয়েছেন।

ক. ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন কী?

খ. "প্যাকেজিং ডিজাইন পণ্যকে আকর্ষণীয় করে তোলে"- ব্যাখ্যা করো।

গ. মিসেস পারভীন প্রথমে কোন ধরনের ডিজাইনের ওপর গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা করো।

ঘ. পণ্য ডিজাইন ধরন উল্লেখপূর্বক মিসেস পারভীনের সিদ্ধান্তটি কতটুকু সার্থক বলে তুমি মনে করো? মূল্যায়ন করো।

DB_2022
Views: 476Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ পণ্য ডিজাইন
All Topics
View

'কাসেম লি.' খেলনা উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বর্তমানে রোবটিক্স প্রযুক্তি ব্যবহার করে দামি খেলনা তৈরি করার চিন্তা-ভাবনা করছে। তাই প্রতিষ্ঠানটি অত্যন্ত গুরুত্বের সাথে এই ধরনের খেলনার সম্ভাব্য চাহিদা নির্ধারণ ও বর্তমান সক্ষমতার সাথে সম্ভাব্য চাহিদার তুলনা করছে। বর্তমানে তারা স্বল্প পরিসরে রোবটিক্স প্রযুক্তির খেলনা উৎপাদন করছে এবং বিক্রয় বৃদ্ধি পাচ্ছে। তাই ভবিষ্যতে প্রতিষ্ঠানটি বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদনের চিন্তা-ভাবনা করছে।

ক. PERT এর পূর্ণরূপ কী?

খ. কাস্টমাইজেশনের ধারণাটি ব্যাখ্যা করো।

গ. পণ্য ডিজাইনে 'কাসেম লি.' কোন পদ্ধতিকে গুরুত্ব দিয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে 'কাসেম লি.' এর বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদনের সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক? মতামত বিশ্লেষণ করো।

DB_2022
Views: 223Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ পণ্য ডিজাইন
All Topics
View

জনাব কামাল একজন গাড়ি প্রস্তুতকারক ও বিক্রেতা। তিনি নতুন ব্র্যান্ডের গাড়ি উৎপাদন করতে চান। এজন্য বাজার জরিপ করে পণ্যের ডিজাইন ও পরিকল্পনা করেন। কম্পিউটার নিয়ন্ত্রিত এই গাড়ি দুর্ঘটনা এড়িয়ে চলতে পারে। যখন গাড়িটি উৎপাদিত হলো তখন ক্রেতাদের কাছে খুবই জনপ্রিয়তা অর্জন করলো।

ক. নিবারণ ব্যয় কী?

খ. "মান নিয়ন্ত্রণের মাধ্যমে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়"- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উৎপাদিত গাড়ি পণ্য ডিজাইনের কোন স্তরে আছে? বর্ণনা করো।'

ঘ. 'ডিজাইন ক্রেতা সন্তুষ্টির সহায়ক'- তুমি কি এ বক্তব্যের সাথে একমত? মতামত দাও।

MSB_2022
Views: 647Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ পণ্য ডিজাইন
All Topics
View

প্রমিসেস মীম একটি ফ্যাশন হাউজ পরিচালনা করেন। তিনি প্রায়ই ভোক্তাদের রুচি ও পছন্দের সাথে তাল মিলিয়ে পোশাক তৈরি করেন। ফলে তার পোশাকের চাহিদা ব্যাপক হারে বাড়ে। সম্প্রতি জনাব হাকিম একই ধরনের একটি প্রতিষ্ঠান স্থাপন করেন, যেখানে উৎপাদন প্রক্রিয়ায় নতুন নতুন প্রযুক্তি ব্যবহৃত হয়। এ প্রতিষ্ঠানের পণ্যের মান তুলনামূলকভাবে ভালো হওয়ায় ভোক্তারা এা পণ্য কিনতে উদ্বুদ্ধ হয়। তাই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য মিসেস মীম অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন প্রক্রিয়া পরিবর্তন করার কথা ভাবছেন।

ক. ব্যবহারিক ডিজাইন কী?

খ. বিশেষ দিবস উপলক্ষে পণ্য ডিজাইন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. মিসেস মীম কোন ধরনের পণ্য ডিজাইন করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. "মিসেস মীম কর্তৃক গৃহীত সিদ্ধান্তটি যুক্তিসংগত"- তুমি কি উক্তিটির সাথে একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

RB_2022
Views: 487Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ পণ্য ডিজাইন
All Topics
View

জনাব সুমন প্রসাধনী সামগ্রী উৎপাদন করেন। তিনি পণ্যসামগ্রীকে নজরকাড়া আবরণে আবদ্ধ করেন। এতে তিনি ব্যবসায়ে সফলতা অর্জন করেন। কিন্তু কয়েক বছর পর লক্ষ করলেন বিক্রির পরিমাণ কমে যাচ্ছে। সময়ের পরিবর্তনের সাথে সাথে ভোক্তাদের রুচি ও পছন্দ অনুযায়ী ডিজাইন পরিবর্তনের মাধ্যমে বিক্রি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ক. বিক্রয়োত্তর সেবা কী?

খ. মডিউলার ডিজাইন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. জনাব সুমন কোন ধরনের পণ্য ডিজাইন করেন? ব্যাখ্যা করো।

ঘ. পণ্য ডিজাইনের পর্যায়ের আলোকে পণ্য বিক্রি বাড়ানোর সিদ্ধান্তটি মূল্যায়ন করো।

RB_2022
Views: 415Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ পণ্য ডিজাইন
All Topics
View

'প্রগতি ফার্নিচার মার্ট' আধুনিক ডিজাইনের আস্বাবপত্র তৈরি করে থাকে। প্রতিষ্ঠানটি উৎপাদনের আগে বাজার চাহিদা পূর্বানুমান করে সে অনুযায়ী আসবাবপত্র উৎপাদনের জন্য কারিগরি দিক বিবেচনা করে। পরবর্তীতে প্রতিষ্ঠানটি উৎপাদিত আসবাবপত্রের সম্ভাব্য বাজার পর্যবেক্ষণের জন্য সীমিত আকারে উৎপাদন করে। ভোক্তাদের কাছে ডিজাইনের আসবাবপত্র বেশ গ্রহণযোগ্য হওয়ায় প্রতিষ্ঠানটি ব্যাপকহারে উৎপাদনের চিন্তা-ভাবনা করছে।

ক. বিক্রয়োত্তর সেবা কী?

খ. উপযোগ সংযোগ' কীভাবে পণ্যের উপযোগিতা বৃদ্ধি করে? ব্যাখ্যা করো।

গ. 'প্রগতি ফার্নিচার মার্ট' প্রাথমিক পর্যায়ে পণ্য ডিজাইনের কোন স্তরে অবস্থান করছে? ব্যাখ্যা করো।

ঘ. 'প্রগতি ফার্নিচার মার্ট' পরবর্তী পর্যায়ে পণ্য ডিজাইনের যে স্তরে অবস্থান করছে তা ভবিষ্যৎ উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক। বিশ্লেষণ করো।

DiB_2022
Views: 817Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
Questions in অধ্যায়-০৬ঃ পণ্য ডিজাইন