Questions in this chapter
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
Mr. Z. একটি বৃহদায়তন ফ্যাশন হাউজ পরিচালনা করেন। তিনি পণ্যের স্বকীয়তা ধরে রাখতে সদা সচেষ্ট। এজন্য তিনি ক্রেতার স্টাইলকে প্রাধান্য দিয়ে নিয়মিতভাবে পণ্যের আকার ও রং পরিবর্তন করেন। ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডি ইত্যাদি অভিজাত এলাকায় তার শো-রুম রয়েছে।
নিচের কোনটির মাধ্যমে Mr. Z পণ্যের স্বকীয়তা ধরে রাখেন?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
Mr. Z. একটি বৃহদায়তন ফ্যাশন হাউজ পরিচালনা করেন। তিনি পণ্যের স্বকীয়তা ধরে রাখতে সদা সচেষ্ট। এজন্য তিনি ক্রেতার স্টাইলকে প্রাধান্য দিয়ে নিয়মিতভাবে পণ্যের আকার ও রং পরিবর্তন করেন। ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডি ইত্যাদি অভিজাত এলাকায় তার শো-রুম রয়েছে।
উদ্দীপকে যে উপাদানগুলো পণ্যের মান, ফ্যাশন, রং ও আকারে প্রভাব বিস্তার করে তা হলো-
i. ভোক্তার চাহিদা
ii. বিভিন্ন উৎসব
iii. দেশীয় ঐতিহ্য
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
BPL-২০২২ উপলক্ষে 'টেক ফ্যাশন' অংশগ্রহণকারী বিভিন্ন দলের জার্সি তৈরি ও বিপণন করে। তারা দুই শ্রেণির দর্শকদের জন্য ভিন্ন দুটি ডিজাইন করে। প্রথমটি কাপড়ের মান উন্নত করার পাশাপাশি কম্পিউটার ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। দ্বিতীয়টি কাপড়ের পূর্বের মান ঠিক রেখে শুধু বাহ্যিক রূপ আকর্ষণীয় করে।
দ্বিতীয় জার্সিতে কোন ধরনের পণ্য ডিজাইন অনুসরণ করা হয়েছে?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
BPL-২০২২ উপলক্ষে 'টেক ফ্যাশন' অংশগ্রহণকারী বিভিন্ন দলের জার্সি তৈরি ও বিপণন করে। তারা দুই শ্রেণির দর্শকদের জন্য ভিন্ন দুটি ডিজাইন করে। প্রথমটি কাপড়ের মান উন্নত করার পাশাপাশি কম্পিউটার ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। দ্বিতীয়টি কাপড়ের পূর্বের মান ঠিক রেখে শুধু বাহ্যিক রূপ আকর্ষণীয় করে।
প্রথম জার্সির পণ্য ডিজাইনের ফলে-
i. উৎপাদন বৃদ্ধি পায়
iii. বিক্রয় হ্রাস পায়
ii. সময় ও অপচয় হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ব্র্যান্ড, ডিজাইন, স্টাইল, প্যাকেজিং প্রভৃতি নিচের কোনটির আওতাভুক্ত?
পণ্য ডিজাইনের কোন পর্যায়ে প্রতিযোগী পণ্য বিশ্লেষণ করতে হয়?
ভোক্তাদের চাহিদা পূরণে কোনটি নিশ্চিত করতে হবে?
পণ্য ডিজাইনের সময় নিচের কোনটি বিবেচনা করা হয়?
পণ্যের আকার পরিবর্তন করে যে ডিজাইন করা হয়, তাকে কোন ধরনের ডিজাইন বলে?
নান্দনিক ডিজাইনে গুরুত্ব দেওয়া হয়-
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।
সম্প্রতি 'রাইনো গ্রুপ' জাপান থেকে নতুন ধরনের গাড়ি আমদানি করেছে। গাড়িটির মধ্যে এমন একটি ডিভাইস লাগানো আছে যা চালককে দুর্ঘটনার সংকেত দেয়। এটি দুর্ঘটনা এড়াতে অনেকটা সহায়ক। ফলে গাড়িটি ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
উদ্দীপকের গাড়িটি কোন ধরনের পণ্য ডিজাইনের অন্তর্ভুক্ত?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।
সজীব বাংলাদেশ লি. গ্রাহকদের চাহিদা সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে 'কুইক আপ' ব্র্যান্ডের মোবাইল সেট বাজারে ছাড়ে। ফোনটি অন্যান্য ফোনের তুলনায় দেখতে আকর্ষণীয় ও উচ্চগতির 4G বৈশিষ্ট্য সম্পন্ন।
উল্লিখিত উদ্দীপকে পণ্য ডিজাইনের কোন স্তরের কথা বলা হয়েছে?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।
সম্প্রতি 'রাইনো গ্রুপ' জাপান থেকে নতুন ধরনের গাড়ি আমদানি করেছে। গাড়িটির মধ্যে এমন একটি ডিভাইস লাগানো আছে যা চালককে দুর্ঘটনার সংকেত দেয়। এটি দুর্ঘটনা এড়াতে অনেকটা সহায়ক। ফলে গাড়িটি ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
উদ্দীপকে পণ্য ডিজাইনের ক্ষেত্রে যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো-
i. ভোক্তার সুবিধা
ii. ক্রেতার রুচি
iii. নতুন প্রজন্ম
নিচের কোনটি সঠিক?
কোথা থেকে পণ্য বা সেবা ডিজাইন শুরু হওয়া উচিত?
পণ্য ডিজাইনের দায়িত্ব কে পান?
'মোহনা সিরামিকস লি.' জগ, প্লেট, কাপ, মগ, গামলা, টি-পট উৎপাদনকারী কোম্পানি। কোম্পানিটি পণ্য উৎপাদনের সময় প্রথমত তথ্য ও প্রতিযোগী প্রতিষ্ঠানসমূহের পণ্য বিশ্লেষণ করে। পরবর্তীতে প্রতিষ্ঠানটি পণ্য উৎপাদনে আধুনিক ও উন্নত কলাকৌশল ব্যবহার এবং উৎপাদন ব্যয় সর্বনিম্ন পর্যায়ে রাখার সিদ্ধান্ত গ্রহণ করে।
ক. পণ্য ডিজাইন কী?
খ. "পরীক্ষামূলক উৎপাদনে পণ্য যাচাই করা হয়"- ব্যাখ্যা করো।
গ. 'মোহনা সিরামিকস লি.' প্রথমত পণ্য ডিজাইনের কোন পর্যায় অনুসরণ করছে? ব্যাখ্যা করো।
ঘ. 'মোহনা সিরামিকস লি.' কর্তৃক গৃহীত সিদ্ধান্তটি পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক বিশ্লেষণ করো।
ইলেকট্রনিকস্ পণ্যের বাজারে 'স্মার্ট টেক' একটি নামকরা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রায়ই আধুনিক ডিজাইনের পণ্য বাজারে উপস্থাপন করে ক্রেতাদের মন জয় করে। সম্প্রতি 'স্মার্ট টেক' একটি আধুনিক ক্যামেরা বাজারে আনে। প্রতিষ্ঠানটি ক্যামেরাটির লেন্সে এক ধরনের দুষ্প্রাপ্য' হিরা ব্যবহার করে। কিন্তু ক্যামেরাটির ডিজাইনার এমনভাবে ডিজাইন করেন যাতে পরবর্তীতে যেকোনো প্রয়োজনে ক্যামেরাটি পুনঃডিজাইন করা যায়। ক্যামেরাটির মূল্য বেশি হওয়ায় বাজারে এটির বিক্রয় আশানুরূপ নয়।
ক. ধারণা উন্নয়ন কী?
খ. পণ্য ডিজাইন কীভাবে পণ্যের উপযোগ বৃদ্ধি করে?
গ. উদ্দীপকে বর্ণিত ক্যামেরার ডিজাইনের সাথে পণ্যের উত্তম ডিজাইনের কোন বৈশিষ্ট্যের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ক্যামেরার ডিজাইনার ডিজাইন নির্ধারণে কোন বিষয়গুলো বিবেচনা করেননি বলে তুমি মনে করো?
বিটা কোম্পানির উৎপাদিত বিউটি সোপ দেখতে তেমন আকর্ষণীয় না হওয়ায় বিক্রি আশানুরূপ হয়নি। এমতাবস্থায় প্রতিষ্ঠানটি অভিজ্ঞ উৎপাদন ব্যবস্থাপক মি. গালিবকে নিয়োগ দেয়। মি. গালিব ভোক্তা জরিপ, ক্রেতার রুচি ও সামর্থ্য এবং অন্যান্য বিষয় পর্যালোচনা করে পূর্বের মান ঠিক রেখে শুধু রং ও বাহ্যিক পরিবর্তনের মাধ্যমে পণ্যটিকে আকর্ষণীয়ভাবে বাজারে উপস্থাপন করেন। এতে ক্রেতারা পণ্যের প্রতি বেশ আকৃষ্ট হয় এবং পণ্য বিক্রি বেড়ে যায়।
ক. উৎপাদন সামর্থ্য কী?
খ. কোন ডিজাইনে পণ্যের মান উন্নত হয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের মি. গালিব ভোক্তা জরিপ, ক্রেতার রুচি ও সামর্থ্য বিবেচনা প্রভৃতির মাধ্যমে পণ্য ডিজাইনের কোন স্তরের কাজ করছেন? ব্যাখ্যা করো।
ঘ. বিটা কোম্পানি যে ধরনের পণ্য ডিজাইন অনুসরণ করায় পণ্যের বিক্রি বেড়েছে তার ধরন উল্লেখপূর্বক এর যৌক্তিকতা মূল্যায়ন করো।
আরিয়ান লি. সুপারকিট নামে মশা মারার এরোসোল উৎপাদন করে। বর্তমানে প্রতিষ্ঠানটি এ পণ্যের ডিজাইন পরিবর্তনের মাধ্যমে আরও কার্যকারিতা বাড়িয়ে 'সুপারকিট গোল্ড' নামে বাজারে ছাড়ে। এতে বিক্রয় বৃদ্ধির পাশাপাশি সর্বোচ্চ মুনাফা অর্জিত হয়। অন্যদিকে, গ্লোব লি. তার পণ্যের বহিরাবরণের পরিবর্তনের মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করলেও তেমন সফলতা পায়নি।
ক. মডিউলার ডিজাইন কী?
খ. "পণ্য জীবনযাত্রার মান উন্নয়ন করে"- ব্যাখ্যা করো।
গ. গ্লোব লি. কোন ধরনের পণ্য ডিজাইন অনুসরণ করছে?- ব্যাখ্যা করো।
ঘ. আরিয়ান লি.-এর সফলতা লাভের পেছনে যে ধরনের ডিজাইন মুখ্য ভূমিকা পালন করছে তার যথার্থতা বিশ্লেষণ করো।
'নজরুল পাঞ্জাবি হাউস' ক্রেতাদের রুচি ও পছন্দের কথা বিবেচনা করে গুণগত মান ঠিক রেখে বিভিন্ন রঙের এবং বিভিন্ন সাইজের পাঞ্জাবি তৈরি করে। ক্রেতাদের নিকট গ্রহণযোগ্য হওয়ায়। ক্রেতারাও বেশ সন্তুষ্ট। অন্যদিকে 'জাহাঙ্গীর পাঞ্জাবি হাউস' এর ব্যবহৃত উৎপাদন প্রক্রিয়ায় কিছুটা, ত্রুটি থাকায় সময়মতো পাঞ্জাবি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। ফলে যথাসময়ে পণ্য সরবরাহ নিশ্চিত হয়।
ক. মডিউলার ডিজাইন কী?
খ. "পণ্য ডিজাইন উৎপাদন ব্যয় হ্রাস করে"-ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে "নজরুল পাঞ্জাবি হাউস" কোন ধরনের পণ্য ডিজাইন করেছে? ব্যাখ্যা করো।
ঘ. "উদ্দীপকের 'জাহাঙ্গীর পাঞ্জাবি হাউসের' সিদ্ধান্ত উৎপাদনশীলতা বৃদ্ধি করে আবার অপচয়ও হ্রাস করে”- ব্যবহৃত পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।