CB_2023
দীপাদের প্রতিবেশী 'X' কে সেদিন পুলিশ ধরে নিয়ে যায়। কারণ তিনি তার রেস্টুরেন্টে খাবার তৈরিতে রং মিশিয়েছেন। এদিকে দীপার চাচাতো ভাই 'N' সৌদি আরব থেকে সেদিন দেশে আসলেন। তাঁর বেশভূষায় বেশ পরিবর্তন এসেছে। এখন পাঞ্জাবি পরেন। সেদিন তাদের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে অনেক অনৈসলামিক কাজ হতে দেখে 'N' মন্তব্য করেন, মুসলমানদের ৫টি ফরজ কাজের ওপর মনোযোগ দেয়া উচিত।ক. তিতুমীরের পূর্ণ নাম কী?খ. ১৯৫৮ সালের সামরিক শাসন জারি সম্পর্কে কী জান? গ. উদ্দীপকের প্রথমাংশে কোন সামাজিক সমস্যার কথা বর্ণিত হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. 'N' এর সাথে তোমার পঠিত যে নেতার সাদৃশ্য রয়েছে সমাজে তাঁর সৃষ্ট আন্দোলনের প্রভাব বিশ্লেষণ করো।
Loading answers...