Questions in this chapter

ক. ‘AIDS’ এর পূর্ণরূপ কী?
খ. দুর্নীতি বলতে কী বোঝায়?
গ. চিত্রে ‘?’ চিহ্নটি কোন সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ. চিত্রে নির্দেশিত সমস্যার সমাধানে তোমার মতামত বিশ্লেষণ করো।
বর্তমান সময়ে করোনা মহামারির মধ্যে সরকার দরিদ্র ও অসহায় মানুষদের দুর্দশা লাঘবে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে খাদ্য সাহায্যসহ ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। কিন্তু কতিপয় অসৎ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধির স্বজনপ্রীতি, দলীয়করণ ও স্বেচ্ছাচারী আচরণের ফলে সরকারের এ মহতি উদ্যোগ বাধাগ্রস্ত হয়। অসৎ এ ব্যক্তিবর্গকে কঠোর শাস্তির আওতায় আনা উচিত।
ক. ‘EVE’ শব্দের অর্থ কী?
খ. খাদ্যে ভেজাল বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে কোন সমস্যাকে ইঙ্গিত করা হয়েছে? তার কারণসমূহ ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ সমস্যা রাষ্ট্রের অগ্রগতিতে বাধা সৃষ্টি করে— তুমি কি একমত? সপক্ষে যুক্তি দেখাও ।
পরিবারের বড় ছেলেটির বয়স ১৫ বছর। কিন্তু তার মাঝে নানাবিধ প্রতিবন্ধকতা বিরাজমান। বয়সের তুলনায় তার বুদ্ধি কম, চঞ্চলতা বেশি, অসঙ্গতিপূর্ণ হাসি-কান্না, অস্বাভাবিক শারীরিক অঙ্গ- ভঙ্গি, যার ফলে ছোট ভাই-বোনেরা বিদ্যালয়ে লেখাপড়া করলেও তাকে সাধারণ বিদ্যালয়ে ভর্তি করা হয়নি। তাকে ভর্তি করানো হয়েছে বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে ।
ক. দুদক এর পূর্ণরূপ কী ?
খ. ফরমালিনের দুটি অপব্যবহার লেখো।
গ. উদ্দীপকে উল্লেখিত ছেলেটির সমস্যাটি বাংলাদেশের কোন সমস্যার চিত্র বহন করে? ব্যাখ্যা করো।
ঘ. এ ধরনের জনগোষ্ঠীর সমস্যা তুমি কীভাবে সমাধান করতে চাও? যুক্তি দাও ।
জনাব Z একজন বাংলাদেশের নাগরিক। তিনি ১০ বছর যাবত ইতালিতে প্রবাস জীবনযাপন করছেন। কোভিড-১৯ এর কারণে সে দেশে লকডাউন শুরু হলে ২০২০ সালের এপ্রিল মাসে তিনি দেশে ফিরে আসেন। দেশে ফেরৎ আসার অল্পদিনের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে ডাক্তার তার রক্ত পরীক্ষা করে বলেন যে, জনাব Z এর শরীরে একটি ভাইরাসের উপস্থিতির কারণে তিনি ক্রমশ রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলছেন ।
ক. ইভটিজিং কী?
খ. বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠী বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের ঘটনাটি তোমার পঠিত কোন নাগরিক সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ. “সামাজিক সচেতনতাই উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নাগরিক সমস্যা সমাধানের প্রধান উপায়”— তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
‘S’ সমুদ্র উপকূলবর্তী একটি অঞ্চল। বিগত কয়েক দশকে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় ঐ অঞ্চলের অনেক আবাদি জমি উর্বরতাশক্তি হারাচ্ছে। ফলশ্রুতিতে ‘S’ অঞ্চলের কৃষি ও জনজীবন হুমকির সমুদ্রের পানি দ্বারা প্লাবিত হচ্ছে। লবণাক্ত পানির প্রভাবে অঞ্চলটির জমি সম্মুখীন হচ্ছে ।
ক. দুর্নীতি কী?
খ. ভেজাল খাদ্য বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের ‘S’ অঞ্চলের সমস্যাটি তোমার পঠিত কোন নাগরিক সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে ‘S’ অঞ্চলের সাথে সাদৃশ্যপূর্ণ সমস্যা সমাধানে নাগরিকদের ভূমিকা বিশ্লেষণ করো।
SSC পরীক্ষায় GPA-5.00 পাওয়া ফিরোজের কোনো হাতেই আঙুল নেই।
ক. AIDS কী?
খ. খাদ্যে ভেজাল বলতে কী বোঝায়?
গ. ফিরোজ যে ধরনের মানুষ তার শ্রেণিকরণ কর।
ঘ. বর্ণিত সমস্যা সমাধানে তোমার সুপারিশ তুলে ধর।
স্কুল ছাত্রী রুনাকে যাওয়া-আসার পথে প্রায়ই কয়েকজন বখাটে উত্ত্যক্ত করে। ঘটনাটি রুনা তার শ্রেণি শিক্ষককে জানায়। শ্রেণি শিক্ষক বখাটেদের পুলিশে ধরিয়ে দেন।
ক. খাদ্যে ভেজাল কী ?
খ. বিশেষ চাহিদার জনগোষ্ঠী বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো নাগরিক সমস্যার সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
ঘ. সামাজিক সচেতনতার মাধ্যমে উদ্দীপকে বর্ণিত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব বিশ্লেষণ করো।
মুনিয়ার মামা এইচআইভি ভাইরাসে আক্রান্ত। দীর্ঘদিন তিনি এ মরণব্যাধি থেকে সুস্থতার জন্য জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পরীক্ষা শেষে মুনিয়া মামাকে দেখার জন্য রওনা পথিমধ্যে কিছু বখাটে যুবক বাজে অঙ্গভঙ্গি ও অগ্নীল মন্তব্যের মাধ্যমে তাকে বিরক্ত করে। পাশেই কর্তব্যরত একজন পুলিশ কর্মকর্তা বিষয়টি লক্ষ করে এগিয়ে আসেন। পুলিশ দেখে বখাটে যুবকরা পালিয়ে যায়।
ক. প্রতিবন্ধী কত প্রকার?
খ. দুর্নীতি বলতে কী বোঝায়?
গ. মুনিয়ার মামা তোমার পঠিত কোন মরণব্যাধিতে আক্রান্ত? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে মুনিয়া যে নাগরিক সমস্যার সম্মুখীন তা থেকে পরিত্রাণের জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে?
সাফায়াত ও তৈয়ব দুই বন্ধু। তাদের বাড়ি চট্টগ্রামে। তারা বুয়েটের শিক্ষার্থী। বহুদিন পূর্বে তারা ঢাকা থেকে বাসে করে বাড়ি ফিরছিল। পথে তারা দেখল, সামনের গাড়ি থেকে অত্যধিক কালো ধোঁয়া বের হচ্ছিল। তখন তৈয়ব সাফায়াতকে বলল, “কালো ধোঁয়াসহ কিছু কারণে বিশ্বে বিরাট প্রভাব পড়তে শুরু করেছে।” তখন সাফায়াত বলল, “বাংলাদেশের আবহাওয়ায়ও এর প্রভাব পড়তে শুরু করেছে।”
ক. AIDS-এর পূর্ণরূপ কী?
খ. দুর্নীতি বলতে কি বোঝায়?
গ. উদ্দীপকে কোন বিষয়টির প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে? এর কারণ কী?
ঘ. উল্লিখিত বিষয়টি বিশ্বে কোন ধরনের প্রভাব ফেলতে পারে বলে তুমি মনে কর? তোমার মতের সপক্ষে যুক্তি দাও ।
জনাব আঃ সামাদ দীর্ঘদিন ধরে একটি প্রতিষ্ঠানে নিম্নপদে আক্রান্ত – যার কোনো চিকিৎসা নেই।
বিশ্বে নানাবিধ নেতিবাচক প্রভাব ফেলতে পারে । কর্মরত আছেন । ইতোমধ্যে তিনি অঢেল টাকা-পয়সা ও সম্পত্তির মালিক হয়েছেন। আত্মীয়–স্বজন তার সম্পর্কে নানা ধরনের খারাপ মন্তব্য করে এবং তাকে ঘৃণার দৃষ্টিতে দেখে। সিঙ্গাপুর প্রবাসী তার বন্ধু রিপন সম্প্রতি শারীরিক নানা সমস্যা নিয়ে দেশে ফিরে এসেছেন। ডাক্তার রিপনকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছে, সে জটিল রোগে আক্রান্ত—যার কোনো চিকিৎসা নেই।
ক. AIDS-এর পূর্ণরূপ লেখো ।
খ. ছয়দফা সম্পর্কে লেখো।
গ. রিপন কোন ধরনের জটিল রোগে আক্রান্ত? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের প্রথমে বর্ণিত নাগরিক সমস্যা থেকে পরিত্রাণের জন্য তুমি কী কী সুপারিশ করবে?
মি. ‘X’ একজন ধনাঢ্য ব্যবসায়ী। বিগত পাঁচ বছর আগেও ছিলেন একজন হকার। খাদ্যের স্বাদ ও খাদ্যকে দৃষ্টিনন্দন করতে যে কোনো প্রকার অবৈধ পন্থা অবলম্বনে তিনি পারদর্শী। ভোগবাদী প্রবণতা, নৈতিক শিক্ষা ও মূল্যবোধের অবক্ষয় তাকে এ পর্যায়ে নিয়ে এসেছে।
ক. বাংলাদেশের সংবিধানে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি?
খ. মৌলিক অধিকার বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে মি. X–এর কর্মকাণ্ড তোমার পঠিত কোন নাগরিক সমস্যার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত মি. X–এর কর্মকান্ড সুদ্ধ জাতি গঠনের জন্য হুমকিস্বরূপ— উক্তিটি বিশ্লেষণ কর।
নজরুল ইসলাম বাজার থেকে কিছু পাকা আম ক্রয় করে বাড়ি আসেন। আম কাটার পর তিনি দেখতে পান ভেতরে আমের আঁটিগুলো শক্ত হয়নি। আম খাওয়ার পর তার পেটে কিছু সমস্যা দেখা দেয়।
ক. দুর্নীতি কী?
খ. শারীরিক প্রতিবন্ধিতা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো নাগরিক সমস্যার সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
ঘ. আইনের যথাযথ প্রয়োগ ও সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে উদ্দীপকে বর্ণিত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভৰ বিশ্লেষণ করো।
ইভটিজিং কী?
AIDS শব্দটির পূর্ণরূপ লেখো।
দুর্নীতি কী?
বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা?
গ্রিনহাউস গ্যাস কী?
জলবায়ু পরিবর্তনের মূল কারণ কী?
দুর্নীতি কাকে বলে?
‘প্রতিবন্ধী' শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী?