Questions in this chapter
১৭৮৯ খ্রিষ্টাব্দে ফ্রান্সের রাজা ষোড়শ লুইয়ের স্বৈরাচারী শাসন, জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ, অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও বৈষম্যের প্রতিবাদে ফরাসি বিপ্লব সংঘটিত হয়। স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব এ স্লোগানের তিনটি দাবিই হয়ে উঠেছিল ফরাসিদের প্রাণের দাবি। ক্ষমতাসীনদের বিরুদ্ধে গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলন সফল হয় এবং জনগণ মুক্তি পায়।
ক. যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক কী ছিল?
খ. 'তমদ্দুন মজলিশ' কী? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত ফরাসি জাতির প্রাণের দাবির সাথে বাঙালির কোন দাবির মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. তোমার পঠিত উক্ত দাবিই বাংলাদেশের স্বাধীনতার পথকে ত্বরান্বিত করেছিল- বিশ্লেষণ করো।
হোসনি মোবারক মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সামরিক বাহিনীর সহায়তায় স্বৈরাচারী নীতিতে রাষ্ট্র পরিচালনা করতে থাকেন। বিরোধী দলের মতামতকে অগ্রাহ্য করে তিনি দেশের একটি অঞ্চলের ওপর কঠোর দমননীতি চালু করেন। দেশের আপামর জনসাধারণ তার অত্যাচারে জর্জরিত হয়ে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করে। সরকার পতনের এ আন্দোলনের মুখে হোসনি মোবারক পদত্যাগ করতে বাধ্য হন।
ক. ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের প্রথম শহিদ কে?
খ. পূর্ব পাকিস্তানের ওপর শিক্ষাক্ষেত্রে বৈষম্যের বর্ণনা দাও।
গ. উদ্দীপকে বর্ণিত প্রেসিডেন্ট হোসনি মোবারকের সাথে পাকিস্তানের কোন শাসকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আন্দোলনের মতো ঊনসত্তরের গণঅভ্যুত্থান ছিল পাকিস্তানের ইতিহাসের সফল ও বড় গণআন্দোলন-ব্যাখ্যা করো।
সুমনের বাবা বলল, শহিদ মিনার, প্রভাতফেরি এসব অর্থহীন আনুষ্ঠানিকতা বা লৌকিকতা নয়। এর রয়েছে অধিকার প্রতিষ্ঠার বিরাট এক গৌরবময় ইতিহাস। সেই ইতিহাস রক্ত দানের। রক্ত ঢেলে দিয়েছিল- সালাম, বরকতসহ আরও অনেক সংগ্রামী যুবক।
ক. বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?
খ. লাহোর প্রস্তাবের মূল বিষয় কী ছিল? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বাংলাদেশের কোন আন্দোলনের প্রতি ইঙ্গিত করা হয়েছে? আন্দোলনের ঘটনাপ্রবাহ সংক্ষেপে বর্ণনা করো।
ঘ. উক্ত আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ করো।
পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানিদের ওপর চরম নির্যাতন চালাত। তারা সকল প্রকার ব্যাংক, বিমা ও বাণিজ্যিক কেন্দ্রগুলো পশ্চিম পাকিস্তানে গড়ে তুলেছিল। পূর্ব পাকিস্তানের সস্তা কাঁচামাল দিয়ে তাদের অধিকাংশ বাণিজ্য কেন্দ্র ও কলকারখানা চালাত। ফলে সহজেই সম্পদ পশ্চিম পাকিস্তানে পাচার হয়ে যেত। এ কারণেই পূর্ব পাকিস্তানের জনগণ কখনোই আলোর মুখ দেখেনি।
ক. কত সালে আওয়ামী লীগ গঠিত হয়?
খ. 'আগরতলা মামলা' বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে পূর্ব পাকিস্তানের ওপর কোন কোন ক্ষেত্রে বৈষম্যের চিত্র প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত বৈষম্যের ফলেই "পূর্ব পাকিস্তান সর্বদাই পশ্চিম পাকিস্তানের ওপর নির্ভরশীল ছিল"-মন্তব্যটি মূল পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
১৯৫৭ সালে ইংল্যান্ডের শাসন ক্ষমতায় আসেন হ্যারল্ড ম্যাকমিলান। সমসাময়িককালে আয়ারল্যান্ডবাসীর জীবনে চরম দুঃখ-দুর্দশা নেমে আসে। এ অবস্থা হতে পরিত্রাণের জন্য এগিয়ে আসেন একজন মহান নেতা- শন ম্যাকব্রাইড। তিনি আয়ারল্যান্ডবাসীর মুক্তির আশায় স্বাধিকার ও স্বায়ত্তশাসনের দাবি তুলে ধরেন। বেশ কিছু দাবি নিয়ে আন্দোলন শুরু হলে চতুর হ্যারল্ড ম্যাকমিলান তাদের দমনে একটি মিথ্যা ষড়যন্ত্রমূল্ক মামলার আশ্রয় নেন। ফলশ্রুতিতে আন্দোলন আরো বেগবান হয় এবং ১৯৬৩ সালে তিনি পদত্যাগে বাধ্য হন।
ক. মৌলিক গণতন্ত্রের আদেশ জারি করেন কে?
খ. বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় কোনটিকে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত ষড়যন্ত্রমূলক মামলা তোমার পাঠ্যবইয়ের কোন মামলার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. পাঠ্যপুস্তকের আলোকে উক্ত মামলাটির কার্যক্রম ও ফলাফল পর্যালোচনা করো।
পৃথিবীর দীর্ঘ সময় ঘটা ভাষা আন্দোলনের মধ্যে মানভূমের বাংলা ভাষা আন্দোলন একটি। ১৯৪৮ থেকে ১৯৫৬ সালের মধ্যে এই আন্দোলন তীব্রভাবে ছড়িয়ে পড়ে মানভূমের বাঙালিদের মধ্যে। ১৯৫৬ সালের আগে পুরুলিয়া জেলা বিহারের অন্তর্ভুক্ত ছিল। সেই সময় রাজনৈতিকভাবে স্কুল- কলেজ ও সরকারি দপ্তরে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। জাতীয় কংগ্রেসের বাংলাভাষী সদস্যদের দ্বারা হিন্দির বিরুদ্ধে আন্দোলনের চেষ্টা ব্যর্থ হয়। গঠিত হয় 'লোকসেবক সংঘ' নামে জাতীয়তাবাদী দল। ভারতীয় কমিউনিস্ট পার্টি এতে যোগদান করে। আন্দোলনে হাজার হাজার বাংলাভাষী কারাবরণ করে। ফলে ১৯৫৬ সালে ভারত সরকার মানভূম জেলা ভেঙে পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে পুরুলিয়া নামে একটি নতুন জেলা সংযুক্ত করতে বাধ্য হয়।
ক. একজন ভাষা শহিদের নাম লেখো।
খ. শহিদ মিনার নির্মাণের উদ্দেশ্য ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লেখিত মানভূমের ভাষা আন্দোলনের সাথে তোমার পঠিত কোন আন্দোলনের সাদৃশ্য খুঁজে পাও? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত আন্দোলনে 'বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল'- পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
১৯৬৯ সালে ভারতের ৪র্থ লোকসভায় অন্তঃকলহের কারণে ইন্দিরা গান্ধী দল থেকে বহিষ্কৃত হন। ফলে ভারতীয় জাতীয় কংগ্রেস দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। গরিষ্ঠ সংখ্যক কংগ্রেস সদস্য ও স্বীয় তৃণমূল সমর্থকদের নিয়ে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস (আর) বা মূল কংগ্রেস গঠিত হয়। অপরদিকে মোরারজি দেশাই-এর নেতৃত্বে মাত্র ৩২ জন কংগ্রেস সদস্য নিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস (অর্গানাইজেশন) গঠিত হয়। ১৯৭১ সালে ভারতের সাধারণ নির্বাচনে ইন্দিরা গান্ধীর দল ৫১৮টি আসনের মধ্যে ৩৫২টি লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে মোরারজি দেশাই-এর দল অর্ধেক আসন হারায়।
ক. যুক্তফ্রন্ট কী?
খ. উর্দুকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার মূল উদ্দেশ্য কী ছিল?" ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আলোকে ১৯৭১ সালে ভারতের সাধারণ নির্বাচনের সাথে তোমার পঠিত কোন নির্বাচনের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত নির্বাচনে ঐক্যজোটের বিজয় অর্জনের ফলে রাজনৈতিক নেতৃত্বে যে পরিবর্তন এসেছিল তা মূল্যায়ন করো।
ভারতের জাতীয় নির্বাচনে জোটবদ্ধ রাজনীতির সূচনা হয় ১৯৭৭ সালে ষষ্ঠ সাধারণ নির্বাচনে। এ নির্বাচনে ভারতীয় জনসংঘ, ভারতীয় লোকদল, সংগঠন কংগ্রেস ও সংযুক্ত সোশ্যালিস্ট পার্টিকে নিয়ে জনতা পার্টি গঠিত হয়েছিল। উক্ত নির্বাচনে মোরারজি দেশাইয়ের নেতৃত্বে, সংযুক্ত জোট 'জনতা পার্টি' ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসকে পরাজিত করে। কংগ্রেসের জনবিচ্ছিন্নতা ও জনতা পার্টির গ্রামীণ উন্নয়ন নীতি নির্বাচনে তাদের বিজয়ের প্রধান কারণ বলে ধারণা করা হয়।
ক. যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক কী ছিল?
খ. ১৪ ডিসেম্বর বিখ্যাত কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের ভারতের জোটবদ্ধ নির্বাচন পাকিস্তান আমলের কোন নির্বাচনকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ. জাতীয় নির্বাচনে জনতা পার্টির বিজয়ের কারণ ও উক্ত জোটের বিজয়ের কারণ ছিল ভিন্ন- বিশ্লেষণ করো।
১৯৫৬ সালের ১ জানুয়ারি সুদান ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ভৌগোলিকভাবে সুদান উত্তর ও দক্ষিণ এ দু'ভাগে বিভক্ত। গোটা সুদানের খনিজ তেলের শতকরা ৭৫ ভাগই দক্ষিণ সুদানে অবস্থিত। সুদানের রাজস্বের ৯৮ ভাগ আসে দক্ষিণ সুদানের এই খনিজ তেলের অর্থ থেকে। সুদানের ভূখণ্ডের উত্তর অংশের বেশির ভাগ এলাকা মরুভূমি। কিন্তু দক্ষিণ সুদান অনেক উর্বর ও প্রাকৃতিক সম্পদে ভরপুর। অথচ এই প্রাকৃতিক ও কৃষিজাত সম্পদ থেকে অর্জিত আয়ের বৃহৎ অংশ উত্তর সুদানের উন্নয়নে ব্যয় হয়। এছাড়াও সামরিক ও প্রশাসনিক বৈষম্যের ফলে দুই অঞ্চলের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ বাধে। পরবর্তীতে ২০১১ সালের ৯ জুলাই সুদান ভেঙে 'গণতান্ত্রিক দক্ষিণ সুদান' নামে আরেকটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।
ক. মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
খ. মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলা হয় কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত সুদানের বৈষম্যের সাথে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার কোন কোন বৈষম্যের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের দক্ষিণ সুদানের অর্থনৈতিক সমৃদ্ধির তুলনায় তৎকালীন পূর্ব পাকিস্তান ছিল অর্থনৈতিকভাবে আরও বেশি সমৃদ্ধ- বিশ্লেষণ করো।
মিন্দানাও ফিলিপাইনের মূল ভূখণ্ড থেকে একটি বিচ্ছিন্ন প্রদেশ। দেশের উভয় অঞ্চলের মধ্যে বেশ দূরত্ব। এ অবস্থায় মূল ভূখণ্ডে অবস্থিত কেন্দ্রীয় সরকার মিন্দানাওয়ের জনগণকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে। এতে মিন্দানাওয়ের বিক্ষুব্ধ জনগণ সংসদে ন্যায্য প্রতিনিধিত্ব, আলাদা মুদ্রা ব্যবস্থা ও নিজস্ব আধা-সামরিক বাহিনী গঠনের তিন দফা দাবি তোলে। ফলে কেন্দ্রীয় সরকার তাদের ওপর আরও কঠোরতা প্রদর্শন করে।
ক. পাকিস্তানের সামরিক বাহিনীতে কোন অঞ্চলের প্রাধান্য ছিল?
খ. পাকিস্তান সরকার আরবি হরফে বাংলা লেখার পাঁয়তারা করেছিল কেন?
গ. উদ্দীপকে মিন্দানাওয়ের ভৌগোলিক অবস্থানের সাথে পাকিস্তানের কোন প্রদেশের অবস্থানের সামঞ্জস্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত তিন দফা দাবির আলোকে বাঙালির ছয় দফা দাবি মূল্যায়ন করো।
নেলসন ম্যান্ডেলা তার জাতির অধিকার প্রতিষ্ঠায় আপসহীন একজন ব্যক্তি ছিলেন। বর্ণবাদ বিরোধী আন্দোলনের কারণে তাকে ১৯৬৩-১৯৯০ সাল পর্যন্ত ২৭ বছর জেলে থাকতে হয়েছে। বাংলাদেশেও এরূপ একজন মহান নেতার জন্ম হয়েছিল যাকে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবনের বেশিরভাগ সময় জেলে কাটাতে 'হয়েছে। তিনি পাকিস্তান সামরিক সরকারের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক বৈষম্য থেকে বাংলার মানুষের মুক্তির জন্য একটি ঐতিহাসিক প্রস্তাব পেশ করেন, যা ইতিহাসে বাঙালির মুক্তির সনদ নামে পরিচিত।
ক. যুক্তফ্রন্টের ২১ দফার প্রথম দফা কী ছিল?
খ. যুক্তফ্রন্ট কেন গঠন করা হয়েছিল? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত নেলসন ম্যান্ডেলার সাথে বাংলার কোন মহান নেতার জীবনের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত নেতার উত্থাপিত প্রস্তাবের পথ ধরে আমাদের স্বাধীনতা অর্জিত হয়- উক্তিটির সপক্ষে যুক্তি দাও।
এশিয়া মহাদেশের দেশটি উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল এ দু'অংশে বিভক্ত ছিল। উত্তরাঞ্চল ছিল প্রশাসনের কেন্দ্রবিন্দু। নেতৃত্বে ও কর্তৃত্বে এ অঞ্চলের 'প্রাধান্য ছিল। দক্ষিণাঞ্চল প্রাকৃতিক সম্পদে ভরপুর থাকা সত্ত্বেও কেন্দ্রীয় শাসকগোষ্ঠীর অবহেলায় উন্নয়ন বঞ্চিত থেকে যায়। ফলে উভয় অংশে আঞ্চলিক বৈষম্য প্রকট হয়। এরূপ পরিস্থিতিতে দক্ষিণাঞ্চলে বেঞ্জামিন নামে এক জননেতার উত্থান হয়। তিনি আঞ্চলিক বৈষম্য নিরসনের জন্য ১০ দফা কর্মসূচিভিত্তিক আন্দোলনের ডাক দেন। তাঁর এ আন্দোলনে। দক্ষিণাঞ্চলের জনগণ ব্যাপক সমর্থন জানায়। শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থান থেকে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামে রূপ পরিগ্রহ করে।
ক. তমদ্দুন মজলিশের প্রতিষ্ঠাতা কে?
খ. বাঙালি জাতীয়তাবাদী চেতনা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আন্দোলনের সাথে পূর্ব পাকিস্তানের কোন আন্দোলনের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আলোকে উক্ত আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো।

ক. যুক্তফ্রন্টের ২১ দফার ১ম দফা কোনটি?
খ. আগরতলা মামলার উদ্দেশ্য ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের চিত্রটি ইতিহাসের কোন ঘটনাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত ঘটনায় 'বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল- মূল্যায়ন করো।
আবুল বরকত কে ছিলেন?
'আমাদের দুর্বলতা, ভীরুতা, কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।'
ক. জাতিসংঘের কোন অঙ্গসংগঠন একুশে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা দেয়?
খ. ১৯৭১ সালের ২৫ মার্চ রাতকে 'কালরাত' বলা হয় কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের কবিতার লাইনগুলি তোমার পাঠ্যবইয়ের যে আন্দোলনের কথা মনে করিয়ে দেয় তার পটভূমি ব্যাখ্যা করো।
ঘ. উক্ত আন্দোলনের ফলাফল পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো।
১৯৬৯-এর গণঅভ্যুত্থানের প্রথম শহিদ কে?
কত সালে আওয়ামী লীগ গঠিত হয়?
মৌলিক গণতন্ত্রের আদেশ জারি করেন কে?
একজন ভাষাশহিদের নাম লেখ।
তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা কে?