ChB_2023
১৭৮৯ খ্রিষ্টাব্দে ফ্রান্সের রাজা ষোড়শ লুইয়ের স্বৈরাচারী শাসন, জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ, অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও বৈষম্যের প্রতিবাদে ফরাসি বিপ্লব সংঘটিত হয়। স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব এ স্লোগানের তিনটি দাবিই হয়ে উঠেছিল ফরাসিদের প্রাণের দাবি। ক্ষমতাসীনদের বিরুদ্ধে গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলন সফল হয় এবং জনগণ মুক্তি পায়।ক. যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক কী ছিল?খ. 'তমদ্দুন মজলিশ' কী? ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে বর্ণিত ফরাসি জাতির প্রাণের দাবির সাথে বাঙালির কোন দাবির মিল রয়েছে? ব্যাখ্যা করো।ঘ. তোমার পঠিত উক্ত দাবিই বাংলাদেশের স্বাধীনতার পথকে ত্বরান্বিত করেছিল- বিশ্লেষণ করো।
Loading answers...