SB_2021BB_2021
ExamExamExam Logo
HSC - ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্রঅধ্যায়-০৫ঃ বাংলার ইতিহাস (পাকিস্তান আমল)All Topics

১৯৫৬ সালের ১ জানুয়ারি সুদান ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ভৌগোলিকভাবে সুদান উত্তর ও দক্ষিণ এ দু'ভাগে বিভক্ত। গোটা সুদানের খনিজ তেলের শতকরা ৭৫ ভাগই দক্ষিণ সুদানে অবস্থিত। সুদানের রাজস্বের ৯৮ ভাগ আসে দক্ষিণ সুদানের এই খনিজ তেলের অর্থ থেকে। সুদানের ভূখণ্ডের উত্তর অংশের বেশির ভাগ এলাকা মরুভূমি। কিন্তু দক্ষিণ সুদান অনেক উর্বর ও প্রাকৃতিক সম্পদে ভরপুর। অথচ এই প্রাকৃতিক ও কৃষিজাত সম্পদ থেকে অর্জিত আয়ের বৃহৎ অংশ উত্তর সুদানের উন্নয়নে ব্যয় হয়। এছাড়াও সামরিক ও প্রশাসনিক বৈষম্যের ফলে দুই অঞ্চলের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ বাধে। পরবর্তীতে ২০১১ সালের ৯ জুলাই সুদান ভেঙে 'গণতান্ত্রিক দক্ষিণ সুদান' নামে আরেকটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। ক. মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?খ. মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলা হয় কেন? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে বর্ণিত সুদানের বৈষম্যের সাথে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার কোন কোন বৈষম্যের মিল রয়েছে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের দক্ষিণ সুদানের অর্থনৈতিক সমৃদ্ধির তুলনায় তৎকালীন পূর্ব পাকিস্তান ছিল অর্থনৈতিকভাবে আরও বেশি সমৃদ্ধ- বিশ্লেষণ করো।

Loading answers...