Questions in this chapter
মি. দিদারের অফিসের পত্রাদি অ্যাটাচমেন্ট হিসেবে ই-মেইলের মাধ্যমে প্রাপকের কাছে পাঠানো হয়। তার অফিসের সহকর্মীরা WCDMA স্ট্যান্ডার্ডের মোবাইলের মাধ্যমে ভিডিও চ্যাট করে থাকেন।
ক. কম্পিউটার নেটওয়ার্ক কী?
খ. কোন টপোলজিতে নোডসমূহ পরম্পর তুলনামূলকভাবে দ্রুতগতিতে ডেটা আদান-প্রদান করতে পারে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে পত্র পাঠানোর ট্রান্সমিশন মোড ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত মোবাইল প্রজন্মটি বিশ্লেষণ কর।
মিথিলার বাবা ১৯৮৫ সালের দিকে একটি মোবাইল ফোন ব্যবহার করতেন, যা চলন্ত অবস্থায় কথা বললে কিছুক্ষণ পরপর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেত। মিথিলা এ কথা শুনে আশ্চর্য হয়ে গেল। বর্তমানে মিথিলার মোবাইল ফোনটিতে এমন ঘটনা ঘটে না, বরং কথা বলার সাথে সাথে ছবিও দেখা যায়। মিথিলা তার মোবাইল ফোনে শুধুমাত্র বাসায় ইন্টারনেট সংযোগ পেয়ে থাকে।
ক. ব্যান্ডউইডথ কী?
খ. ডেটা ট্রান্সমিশনের সময় বিরতি সবসময় সমান হয় ব্যাখ্যা - করো।
গ. মিথিলার ইন্টারনেট ব্যবহারের প্রযুক্তিটি ব্যাখ্যা করো।
ঘ. মিথিলা ও তার বাবার মোবাইল ফোন প্রযুক্তিগত দিক থেকে ভিন্ন— বিশ্লেষণ করো।
রায়হান সাহেবের ছেলে লন্ডনে পড়াশোনা করেন। তিনি ল্যান্ডফোনের সাহায্যে মাঝে মধ্যে ছেলের সাথে যোগাযোগ করতে পারলেও বিভিন্ন জায়গায় কাজে-কর্মে থাকা অবস্থায় যোগাযোগ করতে পারেন না। তিনি শুনলেন, এখন এক প্রকার মোবাইল পাওয়া যায়, যা দিয়ে লন্ডনে থাকা ছেলেকে দেখতেও পারবেন এবং কথা বলতেও পারবেন। তিনি ছেলের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষায় এ রকম একটি মোবাইল ফোন ক্রয় করে ব্যবহার করা শুরু করলেন।
ক. মোবাইল প্রজন্ম কী?
খ. সর্বোচ্চ ১০ মিটার দূরত্বের মধ্যে অবস্থিত একাধিক ডিভাইসে ডেটা আদান-প্রদানে ব্যবহৃত তারবিহীন প্রযুক্তি কোনটি? ব্যাখ্যা করো।
গ. রায়হান সাহেব তার ছেলের সাথে যোগাযোগে যে ধরনের মোবাইল ফোনের সাহায্য নিতে আগ্রহী তা ব্যাখ্যা করো।
ঘ. রায়হান সাহেবের ব্যবহৃত নতুন প্রযুক্তির প্রয়োজনীয়তা বিশ্লেষণ করে তোমার মতামত দাও।
ফয়সাল ব্যবসার কাজে দেশে ও বিদেশে বিভিন্ন অফিসে নানা ধরনের রিপোর্ট ফাইল আদান-প্রদান করে থাকে। এজন্য ফয়সাল ফাইলগুলোকে প্রথমে স্টোর করে, পরে তা তারবিহীন মাধ্যম ব্যবহার করে পাঠিয়ে দেয়।
ক. নেটওয়ার্ক টপোলজি কী?
খ. অনলাইন কম্পিউটিংয়ের ক্ষেত্রে ক্লাউড কম্পিউটিং সুবিধাজনক ব্যাখ্যা করো।
গ. ফয়সাল তার রিপোর্টগুলো কী পদ্ধতিতে পাঠিয়ে থাকে? ব্যাখ্যা করো।
ঘ. যোগাযোগের ক্ষেত্রে ফয়সালের ব্যবহৃত মাধ্যমটি কতটুক সুবিধাজনক? বিশ্লেষণ করে তোমার মতামত দাও৷
শফিকুল সাহেবের ঢাকায় হেড অফিস এবং ঢাকা ও চট্টগ্রামে দুটি শাখা অফিস রয়েছে। তিনি হেড অফিসের কম্পিউটার থেকে শাখা অফিসগুলোর কম্পিউটারে নিয়মিত ডেটা আদান-প্রদান করে থাকেন। তার হেড অফিসের কম্পিউটারের সাথে ঢাকার শাখা অফিসের কম্পিউটার একই অক্ষবিশিষ্ট একজোড়া ধাতব তারের সাহায্যে সংযুক্ত।
ক. ক্লাউড কম্পিউটিং কী?
খ. পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি কোন ধরনের মোডে কাজ করে? ব্যাখ্যা করো।
গ. শফিকুল সাহেব ঢাকার শাখা অফিসের সাথে যেগাযোগের ক্ষেত্রে যে মাধ্যমটি ব্যবহার করেন তা কতটুকু সুবিধাজনক? যুক্তিসহ তোমার মতামত দাও।
ঘ. শফিকুল সাহেব শাখা অফিস দুটির সাথে যোগাযোগের জন্য কোন ধরনের নেটওয়ার্ক ব্যবহার করেন বলে তুমি মনে করো? বিশ্লেষণ করো।
রেজা দেশে বসেই কম্পিউটারে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে ডেটা এন্ট্রির ব্যবসা করে। মাঝে মাঝেই রেজার অফিসে কাজের চাপ অনেক বেড়ে যায়। এ জন্য সে স্থায়ীভাবে কোনো হার্ডওয়্যার ক্রয় বা অতিরিক্ত কর্মী নিয়োগ না করেও বিশেষ সার্ভিস গ্রহণ করে কাজগুলো নির্দিষ্ট সময়েই সম্পন্ন করতে পারে।
ক. ডেটা ট্রান্সমিশন মেথড কী?
খ. শ্রেণিকক্ষে পাঠদানকে কোন ট্রান্সমিশন মোডের সাথে তুলনা করা যায়? ব্যাখ্যা করো।
গ. রেজা তার কাজের জন্য কোন ধরনের নেটওয়ার্ক ব্যবহার করে? যুক্তিসহ তোমার মতামত দাও।
ঘ. রেজা তার কাজের জন্য যে বিশেষ সার্ভিস গ্রহণ করেছে তা সুবিধাজনক কি না? বিশ্লেষণ করো।
X কলেজ ঢাকা শহরের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন জেলায় তাদের আরো পাঁচটি শাখা আছে। অধ্যক্ষ সাহেব মূল প্রতিষ্ঠানে বসেই সবগুলো শাখা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছেন। পরবর্তীতে শিক্ষক এবং শিক্ষার্থীদের অনুরোধে ইন্টারনেট ব্যবহার করে স্বল্প খরচে উন্নত সেবা এবং যতটুকু ব্যবহার ততটুকু বিল প্রদান এমন একটি পরিসেবার কথা ভাবছিলেন।
ক. ব্লুটুথ কী?
খ. ডেটা ট্রান্সমিশনে সিনক্রোনাস সুবিধাজনক— ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান ও তার শাখাগুলোকে পরিচালনার জন্য কোন ধরনের নেটওয়ার্ক স্থাপন করেছিল? তার বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকের আলোকে অধ্যক্ষ সাহেব যে নতুন পরিসেবার কথা ভাবছিলেন তা বাস্তবায়ন সম্ভব কি-না? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
কাজল সাহেব তার অফিসের কম্পিউটারগুলো একধরনের পেঁচানো তার দিয়ে সংযুক্ত করে একটি নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করেন। একদিন একটি সংযোগ তার বিচ্ছিন্ন হওয়ার সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ল। পরে তিনি এক বন্ধুর পরামর্শে নেটওয়ার্কের সংগঠন পরিবর্তন করেন। ফলে যেকোনো সংযোগ তার বিকল হলেও বিকল্প পথে নেটওয়ার্ক সচল থাকে।
ক. কমিউনিকেশন মাধ্যম কী?
খ. WLAN তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা করো।
গ. কাজল সাহেবের অফিসের কম্পিউটারগুলো কোন ধরনের মাধ্যমের সাহায্যে যুক্ত বলে তুমি মনে করো? তোমার মতের সপক্ষে যুক্তি উপস্থাপন করো।
ঘ. কাজল সাহেবের বন্ধুর পরামর্শ কতটুকু সঠিক ছিল? বিশ্লেষণ করে তোমার মতামত দাও।
সবুজ বাংলা ক্লাবের সদস্য মোহন তার মোবাইল ফোনের ক্যামেরায় ধারণকৃত পরিবেশ বিপর্যয়ের কিছু ছবি IEEE 802.15 স্ট্যান্ডার্ডের একটি বিশেষ প্রটোকল-এর মাধ্যমে ল্যাপটপে স্থানান্তর করেন। পরবর্তীতে মোহন ছবিগুলো SHARE it ব্যবহার করে ক্লাবের অন্যান্য সদস্যদের মোবাইলে প্রেরণ করেন।
ক. রাউটার কী?
খ. কী-বোর্ড থেকে কম্পিউটারে ডাটা স্থানান্তরের ব্যান্ড উইডথ বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে উল্লিখিত ল্যাপটপে ছবি স্থানান্তরের ক্ষেত্রে যে ধরনের দিন নেটওয়ার্ক ব্যবহৃত হয় তা ব্যাখ্যা কর।
ঘ. ক্লাবের অন্যান্য সদস্যদের নিকট ছবি প্রেরণে ব্যবহৃত হটস্পটের সাথে Wi-MAX এর তুলনা কর।
বিদ্যা নিকেতন কলেজে সার্ভারের সাথে একটিমাত্র হাব ব্যবহার করে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কয়েকটি কম্পিউটারের সংযোগ স্থাপন করা হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানে কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়। এছাড়া দুইটি মাত্র প্রিন্টার এবং একটি স্ক্যানার ব্যবহার করেই প্রতিষ্ঠানটি প্রত্যেকটি কম্পিউটার থেকে সেগুলো ব্যবহার করতে পারছে। এর ফলে হার্ডওয়্যারগত খরচ অনেক কমে আসে।
ক. ডেটা কমিউনিকেশন মোড কাকে বলে?
খ. ডেটা পরিবহনে ফাইবার অপটিক ক্যাবল নিরাপদ কেন?
গ. উদ্দীপকে কোন নেটওয়ার্ক টপোলজির উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকে নেটওয়ার্ক স্থাপনের উদ্দেশ্য যথাযথ বাস্তবায়ন হয়েছে”– উক্তিটি মূল্যায়ন কর।
"X" কলেজে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগের ৩টি আলাদা ভবন আছে। প্রতিটি বিভাগে তাদের কম্পিউটারের মধ্যে নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা রয়েছে। কলেজের অধ্যক্ষ প্রতিটি বিভাগকে একই নেটওয়ার্কের আওতায় আনার সিদ্ধান্ত নিলেন। কিন্তু বিভাগগুলোর দূরত্ব বেশি হওয়ায় মাধ্যম হিসাবে ক্যাবল ব্যবহার সম্ভব হচ্ছে না।
ক. ব্যান্ডউইডথ কী?
খ. স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট ও রক্ষণাবেক্ষণ করা যায় কিভাবে তা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে মানবিক বিভাগের নেটওয়ার্কের ধরন সম্পর্কে বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকের পরিস্থিতিতে কোন মাধ্যমটি নির্বাচন করা যেতে পারে বলে তোমার মনে হয় তা বিশ্লেষণ কর।
নুসাইবা তার ফ্লাটের তিনটি রুমের তিনটি কম্পিউটারকে নেটওয়ার্কে স্থাপন করতে চাইল যাতে তার বাবার রুমে কম্পিউটারের সাথে যুক্ত প্রিন্টারটি পরিবারের সবাই ব্যবহার করতে পারে। নেটওয়ার্ক স্থাপনে তার বাবার পরামর্শ হলো কোনো না কোনো তার (ক্যাবল) মাধ্যম ব্যবহার করা এবং তার আম্মার পরামর্শ হলো কোনো না কোনো ওয়্যারলেস মিডিয়া ব্যবহার করা। তবে নুসাইবা মাঝে মাঝে নিজের মোবাইল ফোন এবং তার আম্মার মোবাইল ফোন এর সাথে IEEE 802.15 স্ট্যান্ডার্ড এর একটি প্রযুক্তির সাহায্যে তথ্য আদান-প্রদান করে।
ক. NIC কী?
খ. 9600 bps স্পিডটি ব্যাখ্যা কর।
গ. নুসাইবা উদ্দীপকে যে পদ্ধতির সাহায্যে তথ্য আদান প্রদান করে সেই পদ্ধতিটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে নেটওয়ার্ক স্থাপনে নুসাইবার কার পরামর্শ গ্রহণ করা উচিৎ বলে তুমি মনে কর? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সেতু একটি কেন্দ্রীয় কানেক্টিং ডিভাইস দিয়ে তাদের বাসার চারটি ডিজিটাল ডিভাইসের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করার চিন্তা করল। কেন্দ্রীয় ডিভাইস ব্যবহার করতে চাইল কারণ কোনো একটি ডিজিটাল ডিভাইস নষ্ট হলে যেন পুরো নেটওয়ার্ক সিস্টেম অচল না হয়। কিন্তু তার ভাই শুধুমাত্র নেটওয়ার্কের ব্যাকবোন ক্যাবলের সাহায্যে নেটওয়ার্ক স্থাপন করতে চাইল যাতে নেটওয়ার্ক বাস্তবায়ন খরচ কম হয়।
ক. ধ্রুবক কী?
খ. সি (C) কে মধ্যমস্তরের ভাষা বলা হয় কেন?
গ. ভৌগোলিক বিচারে উদ্দীপকে গঠিত নেটওয়ার্কটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে নেটওয়ার্ক সংগঠন বাস্তবায়নে ভাইবোনের চিন্তার ক্ষেত্রে কোনটিকে তুমি বেশি যুক্তিযুক্ত বলে মনে কর? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
মি. "X" কম্পিউটারে বসে একটি ব্রাউজার সফটওয়্যার ওপেন (Open) করে প্রথমে তার অ্যাড্রেস বারে একটি অ্যাড্রেস লিখে এন্টার (Enter) চাপলো। ফলে একটি মেইল সার্ভিস ওপেন হলো। তারপর সে মেইল সার্ভিস থেকে একটা অ্যাটাচমেন্ট ফাইল ডাউনলোড করলো।
ক. টপোলজি কী?
খ. ফাইবার অপটিক্স ক্যাবল ইএমআই (EMI) মুক্ত কেন?
গ. মি. "X" এর ব্যবহৃত সেবাটি তোমার পঠিত পাঠ্যসূচির আলোকে বর্ণনা কর।
ঘ. মি. "X" এর কোন কোন কাজে কী কী ধরনের ডেটা ট্রান্সমিশন মোড ও মেথড ব্যবহৃত হয়েছে তা বিশ্লেষণ কর।
X কলেজ ঢাকা শহরের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন জেলায় তাদের আরো পাঁচটি শাখা আছে। অধ্যক্ষ সাহেব মূল প্রতিষ্ঠানে বসেই সবগুলো শাখা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছেন। পরবর্তীতে শিক্ষক এবং শিক্ষার্থীদের অনুরোধে ইন্টারনেট ব্যবহার করে স্বল্প খরচে উন্নত সেবা এবং যতটুকু ব্যবহার ততটুকু বিল প্রদান এমন একটি পরিসেবার কথা ভাবছিলেন।
ক. ব্লুটুথ কী?
খ. ডেটা ট্রান্সমিশনে সিনক্রোনাস সুবিধাজনক— ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান ও তার শাখাগুলোকে পরিচালনার জন্য কোন ধরনের নেটওয়ার্ক স্থাপন করেছিল? তার বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকের আলোকে অধ্যক্ষ সাহেব যে নতুন পরিসেবার কথা ভাবছিলেন তা বাস্তবায়ন সম্ভব কি-না? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
বিদ্যা নিকেতন কলেজে সার্ভারের সাথে একটিমাত্র হাব ব্যবহার করে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কয়েকটি কম্পিউটারের সংযোগ স্থাপন করা হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানে কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়। এছাড়া দুইটি মাত্র প্রিন্টার এবং একটি স্ক্যানার ব্যবহার করেই প্রতিষ্ঠানটি প্রত্যেকটি কম্পিউটার থেকে সেগুলো ব্যবহার করতে পারছে। এর ফলে হার্ডওয়্যারগত খরচ অনেক কমে আসে।
ক. ডেটা কমিউনিকেশন মোড কাকে বলে?
খ. ডেটা পরিবহনে ফাইবার অপটিক ক্যাবল নিরাপদ কেন?
গ. উদ্দীপকে কোন নেটওয়ার্ক টপোলজির উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকে নেটওয়ার্ক স্থাপনের উদ্দেশ্য যথাযথ বাস্তবায়ন হয়েছে”– উক্তিটি মূল্যায়ন কর।
একদিন রফিক সাহেবের অফিসে ব্যবহৃত নেটওয়ার্কের কোনো কম্পিউটারই কাজ করছিল না। অনুসন্ধানে জানা যায় যে মাত্র একটি কম্পিউটার নষ্ট হওয়ার কারণে এমনটি ঘটে। অপরদিকে মিজান সাহেবের অফিসে ব্যবহৃত নেটওয়ার্কের দুটি কম্পিউটার নষ্ট হলেও অন্যান্য কম্পিউটারগুলো একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত ছিল।
ক. ব্যান্ডউইড্থ কী?
খ. আলোর গতিতে ডেটা স্থানান্তর—ব্যাখ্যা কর।
গ. রফিক সাহেবের অফিসে ব্যবহৃত নেটওয়ার্কে সাধারণত যে ধরনের ক্যাবল ব্যবহৃত হয় তা বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত টপোলজিদ্বয়ের মধ্যে নির্ভরযোগ্য—বিশ্লেষণপূর্বক মতামত দাও৷
কলেজ ছাত্রী সুমাইয়া গ্রামের বাসিন্দা হয়ে কলেজ প্রাঙ্গণে ভিডিও ফোনে কথা বলাসহ ইন্টারনেটের সুবিধাগুলো ভোগ করতে পারছে। কিন্তু দিনের বিশেষ বিশেষ সময় সে চাহিদামতো সুবিধা পায় না। বন্ধুদের কাছেও একই সমস্যার কথা জানতে পেরে কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে অধ্যক্ষ মহোদয় ICT শিক্ষককে দ্রুত বিকল্প উপায়ে সমস্যাটি সমাধানের নির্দেশ দেন।
ক. LAN কী?
খ. ''ডেটা ট্রান্সমিশনে আলোক রশ্মি পরিবাহী তার উত্তম।" - ব্যাখ্যা কর।
গ. সুমাইয়া কোন প্রজন্মের ডিভাইস ব্যবহার করছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের সমস্যাটি সমাধানে ICT শিক্ষক কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারেন? যুক্তিসহ বিশ্লেষণ কর।
দোলনচাঁপা ও তার বাবা ভিন্ন ভিন্ন প্রজন্মের মোবাইল ফোন নিয়ে আলাপ করছেন। দোলনচাঁপার বাবা পূর্বে যে মোবাইলটি ব্যবহার করতেন সেটি আকারে একটু বড় হলেও ঐ মোবাইল ফোন দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যেতো। দোলনচাঁপা বলল, বর্তমানে আমরা ইন্টারনেট এর মাধ্যমে বিশ্বব্যাপী কিছু সুবিধা বা পরিসেবা গ্রহণ করতে পারি।
ক. ব্লুটুথ কী?
খ. ষে টপোলজিতে সবগুলো কম্পিউটারের সাথে সবগুলো কম্পিউটার সংযুক্ত তা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে দোলনচাঁপার বাবার মোবাইল ফোনটি কোন প্রজন্মের সেটির বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর।
ঘ. দোলনচাঁপা বিশ্বব্যাপী সুবিধা গ্রহণ করার জন্য যে প্রযুক্তি ব্যবহার করে তা বিশ্লেষণ কর।
তোমার মাদরাসা একাডেমিক ভবনের বিভিন্ন তলার ১২টি কম্পিউটার একটি নেটওয়ার্কের আওতায় আনা হলো। কিছুদিন কাজ করার পর বিশেষ ১টি কম্পিউটার নষ্ট হওয়ায় বাকি কম্পিউটারগুলো থেকে পরস্পর তথ্য আদান-প্রদান জটিলতা দেখা দিল।
ক. ব্রিজ কী?
খ. ওয়্যারলেস কমিউনিকেশন ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত নেটওয়ার্কে কোন টপোলজি ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. জটিলতা এড়াতে মাদরাসাটির কোন টপোলজি ব্যবহার করা উচিত ছিল? উত্তরের সপক্ষে যুক্তি দাও।