মুজিবুর স্যার
কম্পিউটারগুলো পরস্পরের সাথে তথ্য আদান-প্রদান করে। ঢাকা কলেজের ৬নং ভবনের ক্লাসরুম, ল্যাব, অধ্যক্ষের অফিস এবং অফিসে ৪০টি কম্পিউটার আছে। একটি আন্তঃসংযোগের মাধ্যমে কম্পিউটারগুলোতে ইন্টারনেট ব্যবহারের জন্য টেলিফোন লাইন সংযোগ ব্যবহার করা হয়। অধ্যক্ষ সাহেব চাচ্ছেন যেন বিদ্যমান নেটওয়ার্কের মাধ্যমেই কলেজ ক্যাম্পাসের ৬নং ভবনের শিক্ষার্থী ও শিক্ষকগণ তাদের স্মার্টফোন, ট্যাব ও ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করতে পারে। অধ্যক্ষ সাহেব সবচেয়ে কম খরচে এই সুবিধা পেতে চান। এই সুবিধা অর্জনের জন্য মিরাজুর রহমানের পরামর্শ চাওয়া হয়। মিরাজুর রহমান বলেন ওয়াই-ফাই প্রযুক্তির সাহায্যে সহজেই এই সুবিধা চালু করা সম্ভব।ক. ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড কী? খ. ব্যান্ড উইডথ ডেটা ট্রান্সফারের গতিতে কি ভূমিকা রাখে? ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে বিদ্যমান নেটওয়ার্কটি কোন ধরনের? ব্যাখ্যা করো। ঘ. মিরাজুর রহমানের পরামর্শের যথার্থতা বিশ্লেষণ করো।
Loading answers...