আসাদুজ্জামান স্যার
একটি কলেজের আইসিটি শিক্ষক ক্লাসে ডেটা কমিউনিকেশন মাধ্যম পড়ানোর সময় এমন একটি মাধ্যম সম্পর্কে আলোচনা করছিল যার মধ্য দিয়ে শব্দের পাশাপাশি চলমান ছবিও পাঠানো যায়। তবে দূরবর্তী স্থানে যোগাযোগ সম্প্রসারণের জন্য ১০ হতে ১০০ কিলোমিটার দূরত্বের মধ্যে টাওয়ার স্থাপনের প্রয়োজন হয় যার ফ্রিকুয়েন্সি 300MHz হতে 30GHz। পরবর্তীতে এই মাধ্যমটিকে নতুন উদ্ভাবিত অন্য একটি মাধ্যমের সাথে এর সম্মিলন ঘটানো হয়, যা সমুদ্রের তলদেশ দিয়ে এক মহাদেশকে অন্য মহাদেশের সাথে যুক্ত করছে।ক. ব্রডব্যান্ড কী? খ. ওয়াকিটকিতে যুগপৎ কথা বলা ও শোনা সম্ভব নয় কেন? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে ১ম মাধ্যমটি ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের প্রথম মাধ্যম ও দ্বিতীয় মাধ্যমের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যের বিশ্লেষণ করো।
Loading answers...