Questions in this chapter
যমুনা লিমিটেড প্রতিটি ৪০ টাকা মূল্যের ৫০,০০০ শেয়ারে বিভক্ত ২০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি ৪০,০০০ শেয়ার ১০% অধিহাবে বিক্রয়ের জন্য বিবরণপত্র প্রচার করে। ৪১,০০০ শেয়ারের জন্য আবেদন পাওয়া যায়। ইস্যুকৃত শেয়ারগুলো যথাসময়ে বিলি করা হলো এবং অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হলো। ক. শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় কর। খ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।
প্রগতি লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০,০০০ শেয়ারে বিভক্ত ৫,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত। কোম্পানি ৩০,০০০ শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি প্রচার করে। ৩৫,০০০ শেয়ারের আবেদন পাওয়া গেল। অতিরিক্ত শেয়ার আবেদনের অর্থ আবেদনকারিগণকে ফেরত দেওয়া হলো। ৩০,০০০ শেয়ার যথারীতি বণ্টন করা হলো। কোম্পানি শেয়ারপ্রতি ০.৭৫ টাকা অবলেখককে কমিশন এবং ৫,০০০ টাকা ব্যাংক চার্জ প্রদান করে। ক. অবলেখকের কমিশনের পরিমাণ নির্ণয় কর। খ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। গ. কোম্পানির ব্যাংক হিসাব তৈরি কর।
মালিহা কসমেটিকস প্রতিটি ২৫ টাকা মূল্যের ২,০০,০০০ শেয়ারে বিভক্ত মোট ৫০,০০,০০০ টাকা মূলধনে নিবন্ধিত হয়। কোম্পানি উহা হতে ১,৫০,০০০ শেয়ার ৪০% অধিহারে বিক্রির উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করে। মোট ২.২০.০০০ শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। কোম্পানি অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারিগণকে ফেরত প্রদান করে। কোম্পানি অবলেখককে শেয়ারপ্রতি ০.৫০ টাকা করে কমিশন প্রদান করে। ক. শেয়ার প্রতি অধিহার ও মোট অধিহারের পরিমাণ নির্ণয় কর। খ. প্রয়োজনীয় জাবেদা তৈরি কর। গ. ব্যাংক জমার উদ্বৃত্ত ৫১,৭৫,০০০ টাকা ধরে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি কর।
মডার্ন কোম্পানি লিমিটেড প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যের ৫০,০০০ সাধারণ শেয়ারে বিভক্ত ৫,০০,০০০ টাকার অনুমোদিত মূলধনসহ নিবন্ধিত হলো। ২০২১ সালের ১ জানুয়ারি তারিখে কোম্পানি অনুমোদিত শেয়ারের ৬০% ২ টাকা অধিহারসহ বিক্রয়ের উদ্দেশ্যে বিলিপত্র প্রচার করল। ১০ জানুয়ারি ইস্যুকৃত শেয়ারের তিনগুণ আবেদন পাওয়া গেল। ৩১ জানুয়ারি কোম্পানি ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি বণ্টন করল এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। ইস্যুসংক্রান্ত খরচ ২০,০০০ টাকা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হলো জানুয়ারি মাসের ৩১ তারিখ। ক. ইস্যুকৃত শেয়ারের সংখ্যা এবং আবেদনকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় কর। খ. কোম্পানির হিসাবের বহিতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।
ফাইজার কোম্পানি লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে বিভক্ত ২০,০০,০০০ টাকার অনুমোদিত মূলধনসহ নিবন্ধিত হয়। কোম্পানি ২০% অবহারে অনুমোদিত মূলধনের ৭০% বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। ইস্যুকৃত শেয়ারের ২৫% অতিরিক্ত আবেদন পাওয়া যায়। শেয়ারগুলো যথাযথভাবে বণ্টন করা হয় এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়ার জন্য রিফান্ড ওয়ারেন্ট ইস্যু করা হয়। কোম্পানির একখন্ড জমির জন্য একটি ডেভলপার কোম্পানি বরাবর অবহারসহ ৪,০০০ শেয়ার ইস্যু করা হয়। ক. জমির ক্রয়মূল্য নির্ণয় কর। খ. ফাইজার কোম্পানির হিসাব বহিতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। গ. কোম্পানির হিসাব বইতে ব্যাংক হিসাব এবং মূলধন হিসাব তৈরি কর।
ম্যাক্রন কোম্পানি লিমিটেড ১০ টাকা মূল্যের ৪,০০,০০০ শেয়ারে বিভক্ত ৪০,০০,০০০ টাকার অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। কোম্পানি ২০% অধিহারে ২,৫০,০০০ শেয়ার জনগণের উদ্দেশ্যে বিলি করার সিদ্ধান্ত গ্রহণ করে। ৩,২০,০০০ শেয়ার আবেদনের টাকা পাওয়া যায় এবং ২.৫০.০০০ শেয়ার বণ্টিত হয়। অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হয়। প্রত্যেক শেয়ারের জন্য অবলেখকের কমিশন ধার্য করা হয়েছে ০.৫০ টাকা। ক. অবলেখকের কমিশন নির্ণয় কর। খ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা প্রস্তুত কর। গ. আর্থিক অবস্থার বিবরণী তৈরি কর।
রংধনু লিমিটেড ১০,০০,০০০ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত, যা ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে বিভক্ত। জনসাধারণের জন্য ৭৫% শেয়ার ইস্যুর সিদ্ধান্ত গৃহীত হয়। কোম্পানি ১৫০% শেয়ারের আবেদন পেল। ১০০% শেয়ার যথারীতি আবণ্টিত হলো। অতিরিক্ত শেয়ার আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হলো। ক. আবেদনকৃত শেয়ার এবং ইস্যুকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় কর। খ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। গ. আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।
আলীবাবা কোম্পানি লি. ৫,০০,০০,০০০ টাকা মূলধন নিয়ে নিবন্ধিত, যা প্রতি শেয়ার ১০ টাকা মূল্যের ৫০,০০,০০০ শেয়ারে বিভক্ত। কোম্পানি ৫০% শেয়ার ২ টাকা অধিহারে বিক্রয়ের জন্য বিবরণপত্র প্রচার করে। সর্বমোট ২৮,০০,০০০ শেয়ারের আবেদন পাওয়া গেল। ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি বণ্টন করা হয় এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত প্রদান করা হয়। ক. শেয়ার অধিহার এবং ফেরতকৃত অর্থের পরিমাণ নির্ণয় কর। খ. কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা প্রস্তুত কর। গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।
প্রতীক কোম্পানি লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ২৫,০০,০০০ শেয়ারে বিভক্ত ২,৫০,০০,০০০ টাকার অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। কোম্পানি ১৫,০০,০০০ শেয়ার ১০% অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করল। কোম্পানি মোট ১৮,০০,০০০ শেয়ারের আবেদন পেল। যথারীতি শেয়ারসমূহ বণ্টিত হলো এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত প্রদান করা হলো। শেয়ার প্রতি ০.১০ টাকা অবলেখকের কমিশন ও ০.০৬ টাকা করে ব্যাংক চার্জ ধার্য করা হলো। ক. অবলেখকের কমিশন ও ব্যাংক চার্জের পরিমাণ নির্ণয় কর। খ. কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দেখাও। গ. ব্যাংক জমা ১,৬২,৬০,০০০ টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।
পদ্মা লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ১০,০০,০০০ শেয়ারে বিভক্ত ১,০০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত। কোম্পানি এর ৮০% শেয়ার ২০% অধিহারে বাজারে বিক্রির জন্য বিজ্ঞাপন প্রচার করে। ৯,০০,০০০ শেয়ারের জন্য আবেদন পত্র পাওয়া যায়। ইস্যুকৃত শেয়ারগুলো যথাসময়ে বিলি করা হয় এবং অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হয়। ক. অ-ইস্যুকৃত মূলধনের পরিমাণ নির্ণয় কর। খ. পদ্মা লি.-এর প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।
ময়ূরী লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে বিভক্ত মোট ১০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি ৭০,০০০ শেয়ার বিক্রয়ের জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করে। সর্বমোট ৬০,০০০ শেয়ারের আবেদন পাওয়া যায় এবং শেয়ারগুলো যথারীতি বষ্টিত হয়। শেয়ার প্রতি ০.৫০ টাকা করে ব্যাংক চার্জ ধার্য করা হয়। ক. ব্যাংক চার্জের পরিমাণ নির্ণয় কর। খ. কোম্পানি বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।
নাফিসা কোম্পানি লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে বিভক্ত যা ১০,০০,০০০ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানির পরিচালনা পর্ষদ ৮০,০০০ শেয়ার ১০% অধিহারে ইস্যু করে। মোট ৯০,০০০ শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। কোম্পানি যথারীতি ৮০,০০০ শেয়ার আবেদনকারীদের মধ্যে বণ্টন করে। অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হয়। ক. অধিহারের মোট টাকার পরিমাণ নির্ণয় কর। খ. কোম্পানির হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।
আকাশ লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ২,০০,০০০ শেয়ারে বিভক্ত ২০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত। কোম্পানি এর ১.৬০,০০০ শেয়ার ৫ টাকা অধিহারে বাজারে বিক্রির জন্য ইস্যু করে। ১,৭৫,০০০ শেয়ারের জন্য আবেদন পাওয়া গেল। ইস্যুকৃত শেয়ারগুলো যথাসময়ে বিলি করা হলো এবং অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেয়া হলো।ক. অতিরিক্ত আবেদনের অধিহারের পরিমাণ নির্ণয় কর। খ. কোম্পানির হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নাই) গ. আকাশ লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণীর দায় ও মালিকানাস্বত্ব অংশ দেখাও।
ডিয়ার কোং লি.-এর অনুমোদিত মূলধন ২০,০০,০০০ টাকা যা প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারে বিভক্ত। কোম্পানি অনুমোদিত শেয়ারের ৮০% বিক্রয়ের উদ্দেশ্যে শেয়ার প্রতি ১ টাকা অবহারে ইস্যু করে। ইস্যুকৃত শেয়ারের চাইতে ১৬,০০০ শেয়ারের অধিক আবেদনপত্র পাওয়া গেল। অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। ক. ইস্যুকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় কর। খ. পরিশোধিত মূলধনের পরিমাণ ও অবহারের পরিমাণ নির্ণয় কর। গ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।
মাফি লিমিটেড-এর অনুমোদিত মূলধন ১০,০০,০০০ টাকা, যা প্রতিটি ১০০ টাকা মূল্যের ১০,০০০ শেয়ারে বিভক্ত। কোম্পানি ২% অবহারে ২,০০০ শেয়ার ইস্যুর উদ্দেশ্যে বিবরণপত্র বিলি করে। কোম্পানি মোট ২,৫০০ শেয়ারের আবেদন পেল। কোম্পানি ২,০০০ শেয়ার আবেদনকারীদের মধ্যে বণ্টন করার সিদ্ধান্ত গ্রহণ করে। ক. শেয়ারপ্রতি অবহারের পরিমাণ এবং মোট অলীক সম্পত্তির পরিমাণ নির্ণয় কর। খ. কোম্পানির হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। গ. কোম্পানির হিসাব বইতে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।
জাহিন লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ৩০,০০,০০০ শেয়ারে বিভক্ত মোট ৩,০০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি তার ৮০% শেয়ার ১০% 'অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে প্রসপেক্টাস জারি করে। কোম্পানি মোট ৩,০০,০০০ শেয়ারের অতিরিক্তি আবেদন পায়। অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট বছরের মধ্যে ফেরত দেওয়া হয়। অবলেখকের কমিশন প্রতি শেয়ার ০.৮০ টাকা করে ধরতে হবে। ক. শেয়ার প্রতি অধিহার ও মোট অধিহারের পরিমাণ নির্ণয় কর। খ. সংশ্লিষ্ট লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও। গ. ব্যাংক জমার উদ্বৃত্ত ২,৪৪,৮০,০০০ টাকা ধরে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি কর।
হাসি লিমিটেড প্রতি শেয়ার ১০০ টাকা মূল্যের ২০,০০০ শেয়ারে বিভক্ত মোট ২০,০০,০০০ টাকার মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি ৬০% শেয়ার জনসাধারণের নিকট বিক্রির উদ্দেশ্যে ইস্যু করে। ১০% অতিরিক্ত আবেদন পাওয়া যায়। কোম্পানি ১০০% শেয়ার জনসাধারণের নিকট বিলি করে। কোম্পানি তার অবলেখক আরেফীন অ্যান্ড কোম্পানিকে ২% কমিশন প্রদান করে। ক. আবেদনকৃত শেয়ারের সংখ্যা ও বিলিকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় কর। খ. উপর্যুক্ত লেনদেনগুলো জাবেদাভুক্ত কর। গ. আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।
যমুনা লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ৩,০০,০০০ শেয়ার নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানির তন্মধ্যে ২,৬০,০০০ শেয়ার জনসাধারণের নিকট ইস্যু করে এবং ২,৫০,০০০ শেয়ারের আবেদনপত্র পায়। শেয়ারগুলো যথারীতি বষ্টিত হয়। শেয়ারসমূহ জনসাধারণের নিকট বিক্রয়ের লক্ষ্যে কোম্পানি অবলেখকের কমিশন বাবদ ২০,০০০ টাকা নগদ প্রদান করতে চুক্তিবদ্ধ হয়। ক. অবিলিকৃত শেয়ার মূলধনের পরিমাণ নির্ণয় কর। খ. কোম্পানির বহিতে জাবেদা দাখিলা দেখাও। গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।
তোফাজ্জেল কোম্পানি লিমিটেড প্রতিটি ৮০ টাকা মূল্যের ১০,০০০ শেয়ারে বিভক্ত ৮,০০,০০০ টাকার অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। কোম্পানি উহার ১০% অধিহারসহ ৩,০০০ শেয়ারের বিনিময়ে ২.৬৪,০০০ টাকা মূল্যের ভূমি ক্রয় করে। পরিচালক পর্ষদ অবশিষ্ট শেয়ার হতে ৫,০০০ শেয়ার ১০% অধিহারে ইস্যু করেন। মোট ৫,৫০০ শেয়ারের আবেদন পাওয়া গেল। কোম্পানি যথারীতি ৫,০০০ শেয়ার আবেদনকারীদের মধ্যে বণ্টন করে এবং অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো। ক. অধিহারের মোট টাকার পরিমাণ নির্ণয় কর। খ. কোম্পানির হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নাই) গ. ব্যাংক জমা ৪,৪০,০০০ টাকা ধরে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।
লিপিকা অ্যান্ড কোং লি. প্রতিটি শেয়ার ১০০ টাকা মূল্যের ৫,০০০ শেয়ারে নিবস্থিত। কোম্পানির ১০% অবহারে ৩.০০০ শেয়ার জনসাধারণের মধ্যে বিক্রয়ের জেনা প্রচারপত্র ইস্যু করে। কোম্পানি তরে ৪০ শেয়ারের জন্য আবেদন পায়। নির্ধারিত সংখ্যক শেয়ার যথারীতি বিলি করা হয় এবং অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদের মধ্যে ফেরত দেওয়া হয়। ক. শেয়ার ইস্যুসংক্রান্ত জাবেদা দেখাও। খ. কোম্পানির হিসাব বহিতে ব্যাংক হিসাব ও শেয়ার অবহার হিসাব প্রস্তুত কর। গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি কর।