Questions in this chapter
সুরমা কোম্পানি লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ৮০,০০০ শেয়ারে বিভক্ত ৮,০০,০০০ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানির ৭০,০০০ শেয়ার ১০% অবহারে বাজারে বিক্রয় করার জন্য বিবরণপত্র ইস্যু করে। ৬০,০০০ শেয়ারের জন্য আবেদনপত্র পাওয়া যায়। ইস্যুকৃত শেয়ারগুলো যথাসময়ে বিলি করা হয়। কোম্পানি শেয়ার প্রতি ০.৫০ টাকা করে অবলেখকের কমিশন এবং শেয়ার প্রতি ০.২৫ টাকা করে ব্যাংক চার্জ প্রদান করেন। ক. অবলেখকের কমিশন ও ব্যাংক চার্জের পরিমাণ নির্ণয় কর। খ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও (ব্যাখ্যা ব্যতীত)। গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি কর।
হিরা কোম্পানি লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ৬০,০০০ শেয়ারে বিভক্ত ৬,০০,০০০ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানির ৪০,০০০ শেয়ার ১০% অধিহারে বাজারে বিক্রি করার জন্য বিবরণপত্র ইস্যু করে। ৪৫,০০০ শেয়ারের আবেদনপত্র পাওয়া যায়। ইস্যুকৃত শেয়ারগুলো যথাসময়ে বিলি করা হয় এবং অতিরিক্ত আবেদনের, টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেয়া হয়। কোম্পানি শেয়ার প্রতি ০.৭৫ টাকা ব্যাংক চার্জ প্রদান করেন। ক. মোট শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় কর। খ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও (ব্যাখ্যা ব্যতীত)। গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।
সান লি. এর নিবন্ধিত মূলধন ২০,০০,০০০ টাকা; যা প্রতিটি ১০০ টাকা মূল্যের ২০,০০০ শেয়ারে বিভক্ত। কোম্পানি ১০% অবহারে ৪,০০০ শেয়ার ইস্যুর উদ্দেশ্যে বিবরণপত্র বিলি করে। কোম্পানি মোট ৫,০০০ শেয়ারের আবেদন পেল। কোম্পানি ৪,০০০ শেয়ার আবেদনকারীদের মধ্যে বণ্টন করার সিদ্ধান্ত গ্রহণ করে। ক. শেয়ারপ্রতি অবহারের পরিমাণ এবং মোট অবহারের পরিমাণ নির্ণয় কর। খ. কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতে মূলধন ও দায়ের অংশ প্রদর্শন কর।
আকাশ কোম্পানি লি. ৪০,০০,০০০ টাকা মূলধন নিয়ে নিবন্ধিত হলো। প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা করে ৪,০০,০০০ শেয়ারে বিভক্ত। অনুমোদিত শেয়ার থেকে কোম্পানি ৫০% শেয়ার ২ টাকা অধিহারে বিক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রদান করে। সর্বমোট, ২.৩০,০০০ শেয়ারের আবেদন পাওয়া গেল। ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি বণ্টন করা হয় এবং অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হয়। ক. শেয়ার অধিহারের পরিমাণ এবং ফেরতকৃত শেয়ারের সংখ্যা ও অর্থের পরিমাণ নির্ণয় কর। খ. কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা প্রস্তুত কর। গ. আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।
রাবেয়া কোম্পানি লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ৩,০০,০০০ শেয়ারে বিভক্ত ৩০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত। কোম্পানি ২,০০,০০০ শেয়ার প্রতিটি ১০% অধিহারে বিক্রয়ের জন্য আবেদনপত্র আহবান করে। জনসাধারণের নিকট হতে ২,৫০,০০০ শেয়ারের আবেদন পাওয়া গেল। কোম্পানি যথারীতি ইস্যুকৃত শেয়ারগুলো বিলি করল। শেয়ার ইস্যুসংক্রান্ত দায়িত্ব গ্রহণ করায় অবলেখককে শেয়ার প্রতি ০.৬০ - টাকা করে কমিশন প্রদান করা হয়। ক. সংরক্ষিত মূলধনের পরিমাণ নির্ণয় কর। খ. উপর্যুক্ত লেনদেনের জন্য কোম্পানির হিসাব বহিতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর। [ব্যাংক জমার উদ্বৃত্ত ২০,৮০,০০০ টাকা]।
পুকুর লি. প্রতি শেয়ার ১০ টাকা মূল্যের ২,০০,০০০ শেয়ারে বিভক্ত মোট ২০,০০,০০০ টাকা মূলধনে নিবন্ধিত। কোম্পানি নিবন্ধিত মূলধনের ৮০% শেয়ার ১০% অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। ১৫-০২-২০২২ তারিখে কোম্পানি মোট ২,১০,০০০ খানি শেয়ারের আবেদন পায়। ১০-০৫-২০২২ তারিখে অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হয়। ৩০-০৬-২০২২ তারিখে অবলেখকের কমিশন বাবদ ৫০,০০০ টাকা পরিশোধ করা হয়। ক. ইস্যুকৃত মূলধনের পরিমাণ নির্ণয় কর। খ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। গ. ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।
নদী লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ৫,০০,০০০ খানি শেয়ারে বিভক্ত মোট ৫০,০০,০০০ টাকা মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি অফিস নির্মাণের জন্য সমহারে ১,০০,০০০ শেয়ারের বিনিময়ে একটি জমি ক্রয় করে। অবশিষ্ট শেয়ার প্রতিটি ১ টাকা অবহারে ২,০০,০০০ খানি শেয়ার ইস্যু করে। অবলেখকের কমিশন বাবদ ৫০,০০০ টাকা পরিশোধ করা হয়। ক. মোট অবহারের পরিমাণ নির্ণয় কর। খ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।
আলিফ অ্যান্ড সন্স কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধনের পরিমাণ ১০,০০,০০০ টাকা; যা প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে বিভক্ত। কোম্পানি জমি ক্রয়ের জন্য ১০,০০০ শেয়ার সমমূল্যে ইস্যু করে এবং ১০% বাট্টায় ৮০,০০০ শেয়ার জনসাধারণের উদ্দেশ্যে ইস্যু করা হয়। ৮৫,০০০ শেয়ারের জন্য আবেদনপত্র পাওয়া যায়। অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হয়। ক. শেয়ার বাট্টার পরিমাণ নির্ণয় কর। খ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। গ. আলিফ এন্ড সন্স কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।
লিজা কোম্পানি লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ৮০,০০০ শেয়ার নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি ৫০,০০০ শেয়ার প্রতিটি ১২ টাকা মূল্যে জনসাধারণের নিকট ইস্যু করে। কোম্পানি ৪৫,০০০ শেয়ারের আবেদনপত্র পায়। কোম্পানি কমিশন বাবদ ৪,০০০ শেয়ার অবলেখককে প্রদান করে। ক. দায় গ্রাহকের কমিশনের পরিমাণ নির্ণয় কর। খ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও । গ. আর্থিক অবস্থার বিবরণী তৈরি কর।
ফ্লোরা কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন ১,০০,০০০ টাকা যার প্রতিটি ১০ টাকা মূল্যের ১০,০০০ শেয়ারে বিভক্ত। কোম্পানি জমি ক্রয়ের জন্য ১,০০০ শেয়ার ইস্যু করে। ১০% বাট্টায় ৬,৫০০ শেয়ার জনসাধারণের উদ্দেশ্যে ইস্যু করা হয়। ৮,০০০ শেয়ারের আবেদন পাওয়া যায়। অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হয়। ক. শেয়ার বাট্টার পরিমাণ নির্ণয় কর। খ. ফ্লোরা কোম্পানির হিসাব বহিতে জাবেদা দেখাও। গ. আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।
মাহফুজা লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে বিভক্ত মোট ১০,০০,০০০ টাকা মূলধনে নিবন্ধিত হয়। কোম্পানি ৬৫% শেয়ার জনসাধারণের নিকট বিক্রির উদ্দেশ্যে ইস্যু করে। জনসাধারণ ১১০% শেয়ারের আবেদন করে। কোম্পানি ১০০% শেয়ার জনসাধারণের নিকট বিলি করে। কোম্পানি অবলেখককে শেয়ারপ্রতি ০.৩০ টাকা হারে কমিশন প্রদান করে। ক. আবেদনকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় কর। খ. কোম্পানির হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা তৈরি কর। গ. ব্যাংক জমার উদ্বৃত্ত ৬,৪৮,০৫০ টাকা ধরে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি কর।
সুন্দরবন লি. প্রতি শেয়ার ১০ টাকা মূল্যের ৪,০০,০০০ শেয়ারে বিভক্ত মোট ৪০,০০,০০০ টাকার মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি ৭০% শেয়ার জনসাধারণের নিকট বিক্রির উদ্দেশ্যে ইস্যু করে। জনসাধারণ ১২০% শেয়ারের আবেদন করে। কোম্পানি ১০০% শেয়ার জনসাধারণের নিকট বিলি করে এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেয়। কোম্পানি তার শেয়ার অবলেখককে ২% কমিশন চেক মারফত প্রদান করে। ক. ১০% অবহারে শেয়ার ইস্যু করলে শেয়ার প্রতি আদায়ের পরিমাণ নির্ণয় কর। খ. উদ্দীপকের লেনদেনগুলোর জাবেদা প্রস্তুত কর। গ. উদ্দীপক অনুযায়ী আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।
রূপসা লিমিটেডের অনুমোদিত মূলধন ৫০,০০,০০০ টাকা এবং শেয়ার প্রতি অভিহিত মূল্য ৫০ টাকা। কোম্পানি ৭০,০০০ শেয়ার ৫৫ টাকা হারে ইস্যু করে। কোম্পানি ৮০,০০০ শেয়ার আবেদন গ্রহণ করে। পরবর্তীতে ৭০,০০০ শেয়ার বণ্টন করে এবং অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত প্রদান করে। কোম্পানি শেয়ার প্রতি ০.৫০ টাকা প্রাথমিক খরচ বাবদ চেকে প্রদান করে। এছাড়া আরও ১,০০০ শেয়ার অভিহিত মূল্যে ইস্যুর মাধ্যমে ৫০,০০০ টাকার মেশিন ক্রয় করে। ক. সংরক্ষিত মূলধনের পরিমাণ নির্ণয় কর। খ. ব্যাংক হিসাব প্রস্তুত কর। গ. ব্যাংক উদ্বৃত্ত ৩৮,১৫,০০০ টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।
পদ্মা লি. ১০ টাকা মূল্যের ৩,০০,০০০ শেয়ারে মোট ৩০,০০,০০০ টাকার মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি প্রতি শেয়ার ৫ টাকা অধিহারে ২,০০,০০০ শেয়ার বিক্রির উদ্দেশ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়। সর্বমোট ২,৫০,০০০ শেয়ারের আবেদনপত্র জমা পড়ে। অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হয় এবং ইস্যুকৃত সব শেয়ার বণ্টন করা হয়। ক. শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় কর। খ. কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দেখাও। গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।
মেঘনা স্টীল কোম্পানি লি. প্রতি শেয়ার ৫০ টাকা মূল্যের ২,০০,০০০ শেয়ারে বিভক্ত মোট ১,০০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত। কোম্পানি উহার ৮০% শেয়ার ১০% অবহারে জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করল। মোট ১,৯০,০০০ শেয়ারের আবেদন পাওয়া যায়। অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো। শেয়ার প্রতি ০.৫০ টাকা হারে অবলেখকের কমিশন ধার্য করা হয়েছে। ইস্যুকৃত সব শেয়ার বিলি করা হয়। ক. ইস্যুকৃত শেয়ারের সংখ্যা ও শেয়ার প্রতি অবহারের পরিমাণ নির্ণয় কর। খ. কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা প্রস্তুত কর। গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি কর।
পূর্বাশা কোম্পানি লি. প্রতি শেয়ার ১০০ টাকা মূল্যের ১০,০০০ শেয়ার নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি অনুমোদিত শেয়ারের ৮০% শেয়ার প্রতি শেয়ার ১০% অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। ইস্যুকৃত শেয়ারের চেয়ে ২৫% অধিক আবেদন পাওয়া গেল। ইস্যুকৃত শেয়ারগুলো যথাসময়ে বিলি করা হলো এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। কোম্পানি শেয়ার বিক্রয়ের জন্য অবলেখকের কমিশন বাবদ ৫০,০০০ টাকা প্রদান করেছে। ক. শেয়ার প্রতি অধিহার ও মোট অধিহারের পরিমাণ নির্ণয় কর। খ. উপর্যুক্ত তথ্যের আলোকে কোম্পানিটির বইতে প্রয়ো
জনীয় জাবেদা দাখিলা দাও। গ. ব্যাংক হিসাবের উদ্বৃত্ত ৮.৩০,০০০ টাকা ধরে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।
জামান কোম্পানি লিমিটেড প্রতিটি ১০০ টাকা মূল্যের ৮০,০০০ শেয়ারে বিভক্ত ৮০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানির পরিচালনা পর্ষদ তা হতে ৫০,০০০ শেয়ার প্রতিটি শেয়ার ১০% অবহারে জনসাধারণের মধ্যে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। মোট ৫০,০০০ শেয়ারের আবেদন পাওয়া গেল। শেয়ার প্রতি ০.৫০ টাকা করে ব্যাংক চার্জ ধার্য করা হলো। ক. পরিশোধিত মূলধনের পরিমাণ নির্ণয় কর। খ. উদ্দীপকের আলোকে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। গ. জামান কোম্পানি লিমিটেডের ব্যাংক হিসাব এবং আর্থিক অবস্থার বিবরণীর দায় ও মালিকানাস্বত্ব অংশ দেখাও।
রূপা লি. প্রতিটি ৪০ টাকা মূল্যের ৩০,০০০ শেয়ারে বিভক্ত। ১২,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি এর ২৫,০০০ - শেয়ার ২ টাকা অধিহারে ইস্যু করে। ২৬,০০০ শেয়ারের আবেদনপত্র পেল। ইস্যুকৃত শেয়ার যথাসময়ে বিলি করা হলো এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। ক. মোট অধিহারের পরিমাণ নির্ণয় কর। খ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। গ ব্যাংক জমার উদ্বৃত্ত ১০,৫০,০০০ টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।
ঐশি কোম্পানি লিমিটেড প্রতিটি ১০০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে বিভক্ত ১,০০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো। কোম্পানি এর ৯০% শেয়ার ১০ টাকা অবহারে বিক্রির জন্য বিবরণপত্র প্রচার করে। কোম্পানি ৯০,০০০ শেয়ারের আবেদনপত্র পায়। ইস্যুকৃত শেয়ারগুলো যথাসময়ে বিলি করা হয়। ক. শেয়ার অবহারের পরিমাণ নির্ণয় কর। খ. কোম্পানির বহিতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।
তিস্তা কোম্পানি লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ২,০০,০০০ শেয়ারে বিভক্ত মোট ২০,০০,০০০ টাকার অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। কোম্পানি এর ১,৪০,০০০ শেয়ার ১০% অধিহারে বিক্রির জন্য প্রচারপত্র বিলি করে। মোট ১,৫০,০০০ শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি বিলি হয় এবং অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হয়। কোম্পানি অবলেখকের কমিশন বাবদ শেয়ার প্রতি ০.৩০ টাকা প্রদান করে। ক. অবলেখকের কমিশনের পরিমাণ নির্ণয় কর। খ.. প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। গ. ব্যাংক হিসাব এবং শেয়ার অধিহার হিসাব প্রস্তুত কর।