Questions in this chapter

HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০৪ঃ যৌথ মূলধনী কোম্পানির মূলধন
All Topics
View

আশরাফ কোম্পানি লি. প্রতিটি ১০ টাকা মূল্যে ৮,০০,০০০ শেয়ারে বিভক্ত ৮০,০০,০০০ টাকার অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। কোম্পানি উহার ৬,০০,০০০ শেয়ার ১০% অধিহারে বিক্রির উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করল, কোম্পানি মোট ৭,০০,০০০ শেয়ারের জন্য আবেদন পেল। অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো। শেয়ার প্রতি ০.১০ টাকা অবলেখকের কমিশন ও ০.০৬ টাকা করে ব্যাংক চার্জ ধার্য করা হলো। ক. অবলেখকের কমিশন ও ব্যাংক চার্জের মোট পরিমাণ নির্ণয় কর। খ. কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দেখাও। গ. ব্যাংক জমা ৬৫,০৪,০০০ টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।

ChB_2018
CB_2018
BB_2018
RB_2018
Views: 348Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০৪ঃ যৌথ মূলধনী কোম্পানির মূলধন
All Topics
View

স্বাতী লিমিটেড প্রতি শেয়ার ১০০ টাকা মূল্যের ১০,০০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয় যা ১০,০০,০০০ শেয়ারে বিভক্ত। কোম্পানির পরিচালনা পর্ষদ সকল শেয়ার ১০% অধিহারে আই.পি.ও আহ্বান করে। ইস্যুকৃত সকল শেয়ারের আবেদন পাওয়া যায় এবং সকল শেয়ার যথারীতি বণ্টিত হয়। শেয়ার ইস্যু প্রক্রিয়ায় আইনগত সেবা প্রদানের জন্য এটর্নিকে ফি বাবদ ২,০০,০০০ টাকা পরিশোধ করা হয় এবং শেয়ার মূলধন আদায়ের জন্য ব্যাংককে শেয়ারপ্রতি ০.৫০ টাকা কমিশন প্রদান করা হয়। ক. কোম্পানির শেয়ার অধিহার এবং ব্যাংক কমিশনের পরিমাণ নির্ণয় কর। খ. স্বাতী লিমিটেডের বইতে শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা দাখিলা দেখাও। গ. কোম্পানির বইতে স্থিতিপত্র তৈরি কর।

DB_2017
Views: 284Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০৪ঃ যৌথ মূলধনী কোম্পানির মূলধন
All Topics
View

চৌধুরী সিরামিক লি. ১০ টাকা মূল্যের ২০,০০০ শেয়ারে বিভক্ত ২,০০,০০০ টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত। কোম্পানি ১৫,০০০ শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি করে। মোট ১৭,০০০ শেয়ারের আবেদন পাওয়া যায়। অতিরিক্ত অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত দেওয়া হয় এবং ১৫.০০০ শেয়ার বণ্টন করা হয়। কোম্পানি শেয়ারপ্রতি ০.৭৫ টাকা অবলেখককে কমিশন বাবদ প্রদান করে। ক. কোম্পানির অবিলিকৃত মূলধনের পরিমাণ নির্ণয় কর। খ. কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। গ. আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।

RB_2017
Views: 72Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০৪ঃ যৌথ মূলধনী কোম্পানির মূলধন
All Topics
View

অহিদুল কোম্পানি লি. প্রতি শেয়ার ১০ টাকা করে ৫০,০০০ শেয়ারে বিভক্ত সর্বমোট ৫,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত। কোম্পানি ৩০,০০০ শেয়ার প্রতিটি ১০% অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করল। কোম্পানি ৩৫,০০০ শেয়ারের আবেদন পেল। ৩০,০০০ শেয়ার যথারীতি আবণ্টিত হলো। অতিরিক্ত আবেদনের জন্য সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হলো। ক. শেয়ার অধিহারের টাকার পরিমাণ নির্ণয় কর। খ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। গ. কোম্পানির আর্থিক অবস্থার একটি বিবরণী তৈরি কর।

CB_2017
Views: 507Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০৪ঃ যৌথ মূলধনী কোম্পানির মূলধন
All Topics
View

হিরন কোম্পানি লিমিটেড প্রতি শেয়ার ১০০ টাকা মূল্যে ১০,০০০ শেয়ারে বিভক্ত ১০,০০,০০০ টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। কোম্পানি প্রতি শেয়ার ১৫% অধিহারে ৮,০০০ শেয়ার বিক্রয়ের উদ্দেশে ইস্যু করে। কোম্পানি ৯,০০০ শেয়ারের আবেদন পায় এবং অতিরিক্ত আবেদনের টাকা আবেদনকারীকে ফেরত দেয়। ক. শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় কর। খ. প্রয়োজনীয় জাবেদা দাও। গ. ব্যাংক উদ্বৃত্ত ৯,২০,০০০ টাকা ধরে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি কর।

SB_2017
Views: 362Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০৪ঃ যৌথ মূলধনী কোম্পানির মূলধন
All Topics
View

জনসন কোং লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ৩,০০,০০০ সাধারণ শেয়ার নিয়ে গঠিত হয়। কোম্পানি ২,০০,০০০ শেয়ার ২ টাকা অধিহারে বিক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রচার করে। ২০১৬ ফেব্রু : ১ ১২,০০,০০০ টাকা মূল্যের একটি দালান ক্রয় করে এর মূল্য বাবদ কোম্পানি ১,০০,০০০ শেয়ার ইস্যু করে ফেব্রু : ২ ১২ কোম্পানি অবশিষ্ট শেয়ারগুলোর জন্য সর্বমোট ১,২০,০০০ শেয়ারের আবেদন পেল এবং শেয়ারগুলো যথারীতি বণ্টিত হলো। ফেব্রু : ৩ ১৭ অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। ক. দালান ক্রয় বাবদ অধিহারের পরিমাণ নির্ণয় কর। খ. কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দাও। গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি কর।

JB_2017
Views: 33Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০৪ঃ যৌথ মূলধনী কোম্পানির মূলধন
All Topics
View

গোমতি কোম্পানি লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ৪,০০,০০০ শেয়ারে বিভক্ত ৪০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো। কোম্পানি প্রতি শেয়ার ৫ টাকা অধিহারে ৩,০০,০০০ শেয়ার বিক্রির জন্য ইস্যু করল। ৩,৮০,০০০ শেয়ারের আবেদন পাওয়া গেল। ৩,০০,০০০ শেয়ার আবেদনকারীদের মধ্যে বণ্টিত হলো। অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হলো। ক. কোম্পানির ব্যাংক হিসাব প্রস্তুত কর। খ. কোম্পানির হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।

DB_2015
Views: 572Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০৪ঃ যৌথ মূলধনী কোম্পানির মূলধন
All Topics
View

ডেন্টা ফার্মা লিমিটেড-এর অনুমোদিত মূলধন ২০,০০,০০০ টাকা, যা প্রতিটি ২০ টাকা মূল্যের শেয়ারে বিভক্ত। কোম্পানি অনুমোদিত মূলধনের ৮০% বিক্রয়ের উদ্দেশ্যে ১০% অবহারে (বাট্টায়) বাজারে ইস্যু করে। ইস্যুকৃত শেয়ারের চাইতে ১০% অধিক আবেদন পাওয়া গেল। অতিরিক্ত আবেদন সম্পূর্ণই প্রত্যাখ্যান করা হয়। ক. বাজারে ইস্যুকৃত ও প্রাপ্ত আবেদনের শেয়ার সংখ্যা কত? খ. কোম্পানির হিসাব বহিতে জাবেদা লিখন দেখাও । গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।

CB_2015
SB_2015
Views: 423Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০৪ঃ যৌথ মূলধনী কোম্পানির মূলধন
All Topics
View

পদ্মা লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ৩০,০০০ শেয়ারে বিভক্ত ৩,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত। কোম্পানি ২০,০০০ টি শেয়ার ১০% অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করল। কোম্পানি ২৫,০০০ শেয়ারের আবেদন পেল। ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি আবন্টিত হলো এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। ক. শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় কর। খ. জাবেদা দাখিলা দাও। গ. পদ্মা লিমিটেড-এর আর্থিক অবস্থার বিবরণী তৈরি কর।

ChB_2015
Views: 771Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
Questions in অধ্যায়-০৪ঃ যৌথ মূলধনী কোম্পানির মূলধন