Questions in this chapter
কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে প্রচুর মিঠা পানির মাছ উৎপাদিত হয়। হাওড়ের মাছ আহরণ এ অঞ্চলের মানুষের জীবিকা অর্জনের অন্যতম ক্ষেত্র। যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কারণে এক সময় এখানকার মাছ দূর দূরান্তে বিক্রি করা সম্ভব হয়নি। যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় ব্যাংক, বিমা ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এ অঞ্চলে তাদের শাখা খুলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ফলে মাছ উৎপাদন ছাড়াও এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যে গতির সঞ্চার হয়েছে।
ক. ট্রেড কী ?
খ. প্রাথমিক শিল্প গুরুত্বপূর্ণ কেন?
গ. হাওড় অঞ্চলে মিঠা পানির মাছ উৎপাদনের পেছনে পরিবেশের কোন উপাদানের প্রভাব আছে? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে করো অনুকূল অর্থনৈতিক পরিবেশ হাওড় অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করেছে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
মি. কাজল একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। পড়াশোনা শেষে তিনি ভাবলেন চাকরি খুঁজবেন না। বরং তিনি নিজেই চাকরি দেবেন। এই প্রত্যাশা নিয়ে একটি পোশাক কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিলেন। এ লক্ষ্যে তিনি সস্তায় জমি ও শ্রমিক পাওয়া যায়, কাছাকাছি ব্যাংক, বিমা প্রভৃতি আছে এমন জায়গা বেছে নিলেন। কারখানা স্থাপনের পর উৎপাদন শুরু হয়। কিন্তু তিনি খুব সুবিধা করতে পারছেন না। কারণ তিনি আধুনিক যন্ত্রপাতি প্রয়োগ না করে পুরাতন পদ্ধতি ও যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদন করছেন। মি. কাজল খুব চিন্তিত
ক. সাধারণত কোন পরিবেশ মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না?
খ. আইনগত পরিবেশ বলতে কী বোঝায়?
গ. জনাব কাজল পরিবেশের কোন উপাদান বিবেচনা করে পোশাক কারখানা স্থাপন করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. “প্রযুক্তিগত পরিবেশের উন্নয়নই মি. কাজলকে চিন্তামুক্ত করতে পারে”— উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ হলেও শিল্পের ক্ষেত্রে এ দেশ ক্রমাগত এগিয়ে চলেছে। তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে গোটা বিশ্বে আমাদের অবস্থান হয়। করোনা মহামারির কারণে বিভিন্ন দেশ তাদেঁর কার্যাদেশ বাতিল করে। ফলে বাংলাদেশের গার্মেন্টস শিল্প অনেক ক্ষতির সম্মুখীন হয়। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের আর্থিক প্রণোদনা কিছুটা হলেও সহায়তা করেছে।
ক. পরিবেশ কাকে বলে?
খ. অর্থনৈতিক পরিবেশ এত গুরুত্বপূর্ণ কেন?
গ. উদ্দীপকের ঘটনা কোন পরিবেশের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. বাংলাদেশে সরকার গার্মেন্টস শিল্পের উন্নয়নে যে প্রণোদনা দিয়েছে তা কি যথেষ্ট? উদ্দীপকের আলোকে যুক্তিসহ মতামত দাও।
পাটের আঁশের সহজপ্রাপ্যতার কারণে খুলনার দৌলতপুরে অধিকাংশ পাটশিল্প গড়ে ওঠেছে। এখানকার শ্রমিকরা পাট থেকে নানা রকম জিনিস উৎপন্ন করে থাকে। কিন্তু শ্রমিকদের সময়মতো বেতন না দেওয়া, শ্রমিক ধর্মঘট এবং পুরানো যন্ত্রপাতির কারণে অধিকাংশ সময় পাট শিল্পগুলো বন্ধ থাকে। ফলে প্রতি বছর সরকারি প্রতিষ্ঠানগুলো লোকসানের সম্মুখীন হচ্ছে ।
ক. ব্যবসায় পরিবেশ কাকে বলে?
খ. ব্যবসায়ের ওপর সাংস্কৃতিক পরিবেশের প্রভাব কীরূপ? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে খুলনার পাট শিল্প গড়ে ওঠার জন্য কোন পরিবেশের অবদান রয়েছে? বিশ্লেষণ করো।
ঘ. উদ্দীপকে পাট শিল্পগুলো লোকসান হওয়ার পেছনে রাজনৈতিক 'পরিবেশ দায়ী — মতামত বিশ্লেষণ করো।
ঢাকার হাজারীবাগে ১৫৫টি ট্যানারি প্রতিষ্ঠান চামড়া প্রক্রিয়াজাতকরণের সাথে জড়িত। ফলে এর থেকে নিঃসৃত বিষাক্ত দ্রব্য নদীতে মিশছে এবং এমনভাবে পানি দূষণ হচ্ছে, যার মাধ্যমে জনজীবন হুমকির মুখে পড়ছে। সম্প্রতি সরকার সাভারে চামড়া শিল্পপার্ক গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধন যন্ত্র (CETP) স্থাপন করে ট্যানারি প্রতিষ্ঠানগুলো স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে।
ক. ধর্মীয় পরিবেশ কী? .
খ. “রাজনৈতিক পরিবেশ উন্নয়ন অর্থনেতিক উন্নয়নে সহায়ক”— ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত পানি দূষণের জন্য পরিবেশের কোন উপাদান দায়ী? ব্যাখ্যা করো।
ঘ. সরকার মূলত কোন পরিবেশের উপাদানের ভিত্তিতে কোন বিশেষ পরিবেশ সংরক্ষণের সিদ্ধান্ত নেয়? মতামত দাও।
অভিজাত ও বিলাসবহুল পরিবেশের মধ্যে বেড়ে ওঠা সুজন প্রতি বছরই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেখতে যায়। এবার তার চাচার আমন্ত্রণে কুমারখালীর বৈশাখী মেলা দেখার জন্য সে চাচার বাড়িতে উপস্থিত হয়েছে। চাচার সাথে মেলায় গিয়ে বাণিজ্য মেলার মতো ঝলমলে আলোকসজ্জা না দেখে সে বিস্মিত হয়ে গেল এবং তাৎক্ষণিকভাবে বেশ কিছু বাঁশ, বেত ও পাটের তৈরি হস্তশিল্পসামগ্রী কেনে। শিক্ষিত উদ্যোগী যুবক সুজন ঢাকাতে এরূপ, পণ্যের একটি বিক্রয়কেন্দ্র খোলার ব্যাপারে চিন্তা করছে
ক. ব্যবসায় পরিবেশ কী?
খ. ব্যবসায়ের ক্ষেত্রে অভ্যন্তরীণ পরিবেশ বিবেচনার কারণ ব্যাখ্যা করো।
গ. কুমারখালীর আয়োজনটি ব্যবসায়ের কোন পরিবেশের উপাদানের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা করো।
ঘ. সুজনের উদ্যোগী চিন্তাটি কীভাবে আর্থসামাজিক ক্ষেত্রে অবদান রাখতে পারে? মতামত দাও।

উপরের চিত্রে, X প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার একটি স্তর আছে, যাতে ব্যবসায়ের পরিবেশ দেখানো হয়েছে। প্রতিষ্ঠানটি সরকারের অনুকূল আইনের কারণে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে। বর্তমানে ব্যবসায় প্রতিষ্ঠানটির বাহ্যিক পরিবেশ স্থিতিশীল থাকার কারণে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ব্যবসায় সম্প্রসারণ করার চিন্তাভাবনা করছে।
ক. অর্থনৈতিক পরিবেশ কী?
খ. প্রাকৃতিক পরিবেশ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে 'X' প্রতিষ্ঠানটি পরিচালনার ক্ষেত্রে কোন পরিবেশগত উপাদানটি ইতিবাচক ভূমিকা পালন করছে? ব্যাখ্যা করো।
ঘ. 'X' প্রতিষ্ঠানে ব্যবসায় পরিধি বাড়ানোর ক্ষেত্রে পরিবেশের যে উপাদানটি অনুকূল বলে তুমি মনে করো তা উদ্দীপকের আলোকে তোমার মতামত ব্যক্ত করো।
জনাব মোমিন দীর্ঘদিন ধরে শাড়ি উৎপাদন ও বিক্রি করে আসছেন। তিনি এখন ব্যবসায়ের সাথে সাথে সংশ্লিষ্ট তাঁতিদের জীবনযাত্রার মান উন্নয়নেরও চিন্তা করছেন । স্থানীয় বাজারে চাহিদা ও দক্ষ শ্রমিক থাকায় তিনি পাবনায় একটি শাড়ির কারখানা গড়ে তুললেন। তিনি বর্তমানে ব্যবসায় সম্প্রসারণে বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন সংগ্রহ করেছেন এ শর্তে যে তাদেরকে তিনি লভ্যাংশ ছাড়া ৭ বছরের মধ্যে মূলধন ফেরত দিবেন।
ক. রাষ্ট্রীয় ব্যবসায় কাকে বলে?
খ. একমালিকানা ব্যবসায় অধিক জনপ্ৰিয় কেন?
গ. জনাব মোমিনের নতুন ব্যবসায় গড়ে তোলার পিছনে পরিবেশের কোন উপাদানের প্রভাব লক্ষণীয়? ব্যাখ্যা করো।
ঘ. “জনাব মোমিনের ব্যবসায় সম্প্রসারণের চিন্তাটি গতানুগতিক ব্যবসায়িক ধারণা থেকে ভিন্ন”—– তুমি কি বক্তব্যের সাথে একমত? যুক্তি দাও৷
জনাব আরিয়ান একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি যুক্তরাষ্ট্র থেকে অনলাইনের মাধ্যমে ডিজাইন সংগ্রহ করেন। মহিলাদের জন্য পোশাক তৈরি করে কানাডায় সরবরাহ করেন। কানাডায় সাফল্য পাওয়ায় তিনি একই ডিজাইনের পোশাক বাংলাদেশে বিক্রি শুরু করেন। কিন্তু পাশ্চাত্যের ডিজাইনের কারণে বিক্রি আশানুরূপ হচ্ছে না। তিনি হতাশ না হয়ে দেশের জন্য দেশীয় ডিজাইনার নিয়োগ করেছেন। ক. সেবা পরিবেশক শিল্প কী?
খ. মোড়কিকরণ কেন পণ্যের জন্য গুরুত্বপূর্ণ?
গ. জনাব আরিয়ান ব্যবসায়ের কোন শাখার সাথে জড়িত? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের জনাব আরিয়ানের কর্মকাণ্ডের ওপর পরিবেশের- যেসব উপাদান ইতিবাচক ও নেতিবাচক প্রভাব বিস্তার করছে সেগুলো বিশ্লেষণ করো।
জনাব স্নিগ্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাস করে বিখ্যাত Z & S Associates এ শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন। বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত জ্ঞানের আলোকে তিনি মামলা মোকদ্দমার খুঁটি-নাটি বিষয়সমূহ সহজেই বুঝতে পারেন এবং সমাধানের চেষ্টা করেন। শিক্ষানবিশকাল শেষ হওয়ার পর তিনি নিজে! একটি স্বতন্ত্র ফার্ম প্রতিষ্ঠা করার জন্য আইনজীবী কাউন্সিলে আবেদন করলে বার কাউন্সিলের সদস্য না হওয়ায় তার আবেদন প্রত্যাখ্যাত হয়।
ক. রাজনৈতিক পরিবেশ কী?
খ. ব্যবসায় পরিচালনায় ধর্মীয় পরিবেশের কোনো প্রভাব আছে কি?
গ. Z & S Associates এর কার্মকাণ্ড ব্যবসায়ের কোন শাখার অন্তর্গত? স্পষ্ট করো।
ঘ. জনাব স্নিগ্ধের সার্বিক কর্মকাণ্ডের ওপর পরিবেশের উপাদান। দুটির প্রভাব মূল্যায়ন করো।
মিসেস মারিয়া স্থানীয় তাল, বাঁশ ও খেজুর গাছের ওপর ভিত্তি করে 'নীল আকাশ' নামে একটি কুটির শিল্প গড়ে তুলেছেন। তার শিল্পে উৎপাদিত হাতপাখা, টুপি, শীতল পাটি ও খেলনা সামগ্রী ক্রেতাদের আকৃষ্ট করে। তার উৎপাদিত পণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে। সম্প্রতি তিনি গ্রাহক চাহিদা বিবেচনা করে। অনলাইনে ক্রেতাদের কাছে পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।
ক. ব্যবসায় পরিবেশ কী?
খ. দেশের উন্নয়নে রাজনৈতিক পরিবেশ গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
গ. কোন পরিবেশের ওপর ভিত্তি করে মিসেস মারিয়া প্রতিষ্ঠানটি, গড়ে তুলেছেন? ব্যাখ্যা করো।
ঘ. গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যবসায় পরিবেশের কোন উপাদান সাহায্য করবে বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
পঞ্চগড়ের মাটি এবং জলবায়ু চা চাষের জন্য উপযোগী তাই জনাব রবিন সেখানে একটি চা বাগান করেন। নিজ দেশ ছাড়াও বিদেশে তার চায়ের পর্যাপ্ত চাহিদা আছে। তিনি বর্তমানে বিদেশে চা রপ্তানির কথা ভাবছেন। এজন্য তার আর্থিক সহযোগিতার প্রয়োজন দেশটির অর্থনৈতিক পরিবেশ এখন ব্যবসায়বান্ধব।
ক. পরিবেশ কী?
খ. ব্যবসায় আইনগত পরিবেশ প্রয়োজন কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়ের কোন পরিবেশ মি. রবিনকে চা চাষে অনুপ্রাণিত করেছে? ব্যাখ্যা করো।
ঘ. ব্যবসায়বান্ধব অর্থনৈতিক পরিবেশ কীভাবে মি. 'রবিনের ব্যবসায়ে সহায়তা করেছে? ব্যাখ্যা করো।
জনাব করিম রাজশাহীর বোয়ালিয়ায় একটি সিল্ক শাড়ির কারখানা স্থাপন করেন। বোয়ালিয়ায় দক্ষ রেশম শ্রমিক স্থানীয়ভাবে বাজারজাতকরণের সুবিধা আছে।' ঐতিহ্যবাহী রাজশাহী সিল্ক শাড়ির দেশে ও বিদেশে যথেষ্ট চাহিদা ও সুনাম আছে। প্রতিষ্ঠানটি প্রথমদিকে মূলধন সংকটে পড়ে এবং স্থানীয় একটি আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে সমস্যার সমাধান করে। বর্তমানে প্রতিষ্ঠানটি সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করছে।
ক. আইনগত পরিবেশ কী?
খ. ব্যবসায়ের উন্নয়নে প্রযুক্তিগত পরিবেশ গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
গ. জনাব করিম কারখানা স্থাপনে পরিবেশের কোন উপাদানকে বিবেচনা করেছেন? ব্যাখ্যা করো ।
ঘ. “প্রতিষ্ঠানটির সফলতা অর্জনে ব্যবসায় পরিবেশের প্রভাব রয়েছে”- · তুমি কি এই উক্তির পক্ষে একমত? যুক্তিসহ ব্যাখ্যা করো।
মি. তপন আধুনিক যন্ত্রপাতির অপর্যাপ্ততা সত্ত্বেও তার এলাকার কিছু শিক্ষিত বেকার যুবককে নিয়ে একটি গার্মেন্টস শিল্প গড়ে তোলেন। একটি বাণিজ্যিক ব্যাংকের সহায়তায় তার ব্যবসায়ে সফলতা আসে। কিন্তু বর্তমানে ঘন ঘন হরতাল, পরিবহন ধর্মঘট প্রভৃতির কারণে তার প্রতিষ্ঠানের তৈরি মালামাল সঠিক সময়ে সরবরাহ করা কঠিন হয়ে পড়ছে। ফলে তিনি ব্যবসায়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।
ক. সামাজিক পরিবেশ কী?
খ. প্রযুক্তিগত পরিবেশ দেশের উন্নয়নে অপরিহার্য কেন? ব্যাখ্যা করো।
গ. মি. তপনের ব্যবসায়িক সফলতায় পরিবেশের কোন উপাদানের ভূমিকা সর্বাধিক? ব্যাখ্যা করো।
ঘ. “রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া দেশের ব্যবসা-বাণিজ্যে অগ্রসর হওয়া অসম্ভব'— উদ্দীপকের আলোকে বক্তব্যের যথার্থতা মূল্যায়ন করো।
জনাব রহমত আলীর পঞ্চগড়ে একটি চা বাগান আছে। গত বছর খরার কারণে চায়ের উৎপাদন কমে যায়, ফলে তিনি লোকসানের সম্মুখীন হন। আর্থিক সমস্যা সমাধানের জন্য তিনি একটি আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন এবং পুনরায় নতুন উদ্যোগে চায়ের আবাদ করার সিদ্ধান্ত নেন ।
ক : ব্যবসায় পরিবেশ কী?
খ. সাংস্কৃতিক পরিবেশ বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
গ. জনাব রহমত আলী পঞ্চগড়ে চা বাগান স্থাপনে পরিবেশের কোন উপাদান বিবেচনা করেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আলোকে ব্যবসায়ের ওপর পরিবেশের প্রভাব বর্ণনা করো।
জনি তার জেলা শহরের উৎপাদিত গম সংগ্রহ করে নির্দিষ্ট সময়ান্তে দেশের বিভিন্ন স্থানে নৌ পথে সরবরাহ করে। শীতকালে অতিরিক্ত কুয়াশার কারণে ময়দা সরবরাহ করতে দেরি হওয়ায় তাতে পোকার আক্রমণ দেখা দিল।
ক. সাংস্কৃতিক পরিবেশ কাকে বলে?
খ. প্রত্যক্ষ সেবা কেন সংরক্ষণ অযোগ্য? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে জনির কাজটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. পরিবেশের উপাদান বিবেচনায় জনির ব্যবসায়ের কার্যক্রম মূল্যায়ন করো।
জামালপুর জেলার জনাব কার্তিক বাঁশ, খেজুর ও তাল। গাছের ওপর ভিত্তি করে 'রাংতা' নামের একটি কুটির শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার প্রতিষ্ঠানের উৎপাদিত বিভিন্ন পণ্য যেমন : হাতপাখা, টুপি, শীতল পাটি, মাদুরসহ বিভিন্ন রকম খেলনা সামগ্রী - ক্রেতাদের ভীষণভাবে আকৃষ্ট করে। ফলে উৎপাদিত পণ্যসামগ্রী দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও প্রচুর পরিমাণে রপ্তানি হচ্ছে। সময়ের সাথে সাথে চাহিদা বেড়ে যাওয়ায় তিনি কারখানাটি সম্প্রসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আর্থিক সংকটের কারণে তিনি কার্যকর ব্যবস্থা নিতে পারছেন না।
ক. ব্যবসায় পরিবেশ কী?
খ. নামমাত্র অংশীদার কাকে বলে? ব্যাখ্যা করো।
গ. জনাব কার্তিক কোন পরিবেশের ওপর ভিত্তি করে ব্যবসায় করছেন? ব্যাখ্যা করো।
ঘ. জনাব কার্তিকের আর্থিক সমস্যার সমাধান কীভাবে হতে পারে? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।
জনাব বাবুল একজন স্বাধীনচেতা শিক্ষিত যুবক। তিনি যথেষ্ট উদ্যমী, পরিশ্রমী এবং অ্যবসায়ী। বি. কম পাস করার পর তিনি চাকরির পেছনে না ঘুরে দুর্গাপুরের কাজীপাড়ায় একটি ফাস্টফুডের দোকান দেন। তার দোকানে পণ্যের মান ভালো হওয়ায় ক্রেতারা খুশি। বিভিন্ন ধর্মীয় উৎসবে ভোক্তারা দোকানে আসায় আগের তুলনায় বিক্রির পরিমাণ বাড়ছে। ফলে জনাব বাবুল আরও একটি ফাস্টফুডের দোকানের কথা ভাবছেন।
ক. মালিকানার ভিত্তিতে অংশীদারি ব্যবসায় কয় প্রকার?
খ. একমালিকানা ব্যবসায় কেন জনপ্রিয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে জনাব বাবুলের ব্যবসায় কোন পরিবেশকে ইঙ্গিত করেছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে জনাব বাবুলের নতুন দোকান স্থাপনের ভাবনার সঙ্গে তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
ওমর গাজীপুর জেলার প্রত্যন্ত অঞ্চলে পাঁচ একর জমি কিনে বাণিজ্যিক ভিত্তিতে পেয়ারার বাগান করেন। অঞ্চলটি পেয়ারা চাষের জন্য খুবই উপযোগী। তার বাগানের পেয়ারা ঢাকার পাইকাররা এসে কিনে নিয়ে যায়। তিনি লক্ষ করলেন, তার বাগানের পাশে প্রচুর উঁচু জমি পতিত অবস্থায় পড়ে আছে। (ব্যাংক, বিমা প্রভৃতি ধরনের প্রতিষ্ঠানের অনুপস্থিতির কারণে) এসব জমির লাভজনক ব্যবহারের জন্য কেউ আগ্রহ দেখাচ্ছে না।
ক. পরিবেশ কী?
খ. ব্যবসায়ে আইনগত পরিবেশ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে ওমরের গাজীপুরে পেয়ারা বাগান স্থাপনে কোন পরিবেশ প্রভাব বিস্তার করছে? যুক্তিসহ ব্যাখ্যা করো।
ঘ. যে পরিবেশের অভাবে ওমরের বাগানের পাশের জমি অব্যবহৃত রয়েছে উদ্দীপকের আলোকে তা বিশ্লেষণ করো।
জনাব রিয়াদ দীর্ঘদিন কাপড়ের ব্যবসায় করার পর সোনারগাঁ- এ একটি জামদানি শাড়ির কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিলেন। সস্তায় শ্রমিক, বাজার সুবিধা ও সরকারি ঋণ সুবিধা তাকে এ ধরনের সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে। তিনি বাংলাদেশি জামদানি শাড়ির ঐতিহ্যকে বিদেশে প্রতিষ্ঠিত করতে চান। এজন্য তিনি শ্রমিকদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি উন্নত প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেন। আশা করছেন তিনি এতে সফল হবেন।
ক. সাংস্কৃতিক পরিবেশ কী?
খ. ‘ব্যবসায়ের উন্নয়নে অর্থনৈতিক পরিবেশ প্রত্যক্ষভাবে প্রভাব 'রাখে'— ব্যাখ্যা করো।
গ. পরিবেশের কোন উপাদানগত সুবিধার কারণে জনাব রিয়াদ জামদানি শাড়ির কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেন? ব্যাখ্যা করো।
ঘ. আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে জনাব রিয়াদের জন্য প্রযুক্তিগত পরিবেশ অন্যতম সহায়ক ভূমিকা পালন করবে— উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।