Questions in this chapter
জনাব ইকবাল ঢাকায় থাকেন। তিনি সন্দ্বীপেও একটি বাড়ি কিনেছেন । সেখানে গিয়ে তিনি সমুদ্রে মাছ ধরেন । উক্ত মাছ বিশেষ প্রক্রিয়ায় শুকিয়ে চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করেন। বাজারে তার পণ্যের অনেক সুনাম আছে। তবে পণ্যগুলোর ওজন ও আকার সুনির্দিষ্ট না থাকায় ক্রেতারা মাঝে মধ্যে তার পণ্য কিনতে সমস্যার মুখোমুখি হন।
ক. সামাজিক ব্যবসায় কী?
খ. শিল্পকে কেন্দ্রীভূত কাজ বলা হয় কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে পরিবেশের কোন উপাদান বিবেচনায় জনাব ইকবাল সন্দ্বীপে ব্যৱসায় শুরু করেন? ব্যাখ্যা করো।
ঘ. ক্রেতাদের সমস্যা সমাধানে জনাব ইকবালের করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।
খুলনার বাসিন্দা রাজিব একজন কৃষক। তার জমিতে প্রচুর ফসল উৎপাদিত হতো। এসব ফসল বিক্রি করে তিনি স্বচ্ছন্দে জীবনযাপন করতেন। কিন্তু, লবণাক্ততার কারণে তার জমিতে কয়েক বছর ধরে উৎপাদন অনেক কমে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। বর্তমানে রাজিব কৃষিকাজ ছেড়ে একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করছেন।
ক. BSTI-এর পূর্ণরূপ কী?
খ. শিল্প বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. রাজিবের পেশা পরিবর্তনের ক্ষেত্রে কোন পরিবেশের উপাদান প্রভাব ফেলেছে? ব্যাখ্যা করো।
ঘ. বাংলাদেশে রাজিবের মতো অনেক ব্যক্তির পেশা পরিবর্তনের কারণ বিশ্লেষণ করো।
শেরপুরের হাবিব স্থানীয় তাল, বাঁশ ও খেজুর গাছের ওপর ভিত্তি করে ‘রূপসী বাংলা' নামে একটি কুটির শিল্প প্রতিষ্ঠান গড়ে ভুলেছেন। তার উৎপাদিত পাখা, টুপি, পাটি ও খেলনা সামগ্রী ক্রেতাদের আকৃষ্ট করে। উৎপাদিত পণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে বর্তমানে চাহিদা বাড়ায় তিনি কারখানাটি সম্প্রসারণের জন্য চেষ্টা করছেন। কিন্তু মূলধন সংকটের কারণে তিনি পদক্ষেপ নিতে পারছেন না।
ক. একমালিকানা ব্যবসায় কী?
খ. নামমাত্র অংশীদার বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. হাবিব কোন পরিবেশের ওপর ভিত্তি করে তার প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন? ব্যাখ্যা করো।
ঘ. হাবিবের ব্যবসায়ের সমস্যা সমাধানের উপায় সম্পর্কে যুক্তি উপস্থাপন করো।
ব্যবসায় পরিবেশ কী?
সাংস্কৃতিক পরিবেশ কী?
ধর্মীয় পরিবেশ কী?
পরিবেশ কী?
ব্যবসায়ের আইনগত পরিবেশ কী?
সাধারণত কোন পরিবেশ মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না?
অর্থনৈতিক পরিবেশ কী?
মূলধন কী?
রাজনৈতিক পরিবেশ কী?
সামাজিক পরিবেশ কী?
প্রযুক্তির ইংরেজি প্রতিশব্দ কী?
শ্রমশক্তি কোন পরিবেশের উপাদান?
প্রযুক্তিগত পরিবেশ কী?
ব্যবসায় পরিবেশের বাহ্যিক উপাদানগুলো অনিয়ন্ত্রিত কেন? ব্যাখ্যা করো।
“প্রতিযোগিতা পণ্যের মান উন্নয়নে সহায়ক”— ব্যাখ্যা করো।
ব্যবসায় প্রতিষ্ঠায় সামাজিক পরিবেশ গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
আইন-শৃঙ্খলা কোন পরিবেশের উপাদান?