RB_2021
কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে প্রচুর মিঠা পানির মাছ উৎপাদিত হয়। হাওড়ের মাছ আহরণ এ অঞ্চলের মানুষের জীবিকা অর্জনের অন্যতম ক্ষেত্র। যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কারণে এক সময় এখানকার মাছ দূর দূরান্তে বিক্রি করা সম্ভব হয়নি। যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় ব্যাংক, বিমা ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এ অঞ্চলে তাদের শাখা খুলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ফলে মাছ উৎপাদন ছাড়াও এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যে গতির সঞ্চার হয়েছে।ক. ট্রেড কী ?খ. প্রাথমিক শিল্প গুরুত্বপূর্ণ কেন?গ. হাওড় অঞ্চলে মিঠা পানির মাছ উৎপাদনের পেছনে পরিবেশের কোন উপাদানের প্রভাব আছে? ব্যাখ্যা করো।ঘ. তুমি কি মনে করো অনুকূল অর্থনৈতিক পরিবেশ হাওড় অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করেছে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
Loading answers...