Questions in this chapter
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জনের পর থেকেই বাংলাদেশ ক্রমাগত উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। GDP-এর প্রবৃদ্ধি আশানুরূপ হচ্ছে। জীবনযাত্রার মান, শিক্ষার হার, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাচ্ছে। দেশটির ভূ-প্রকৃতি, ভৌগোলিক অবস্থান, নদ-নদী, মৃত্তিকাসহ অন্যান্য প্রাকৃতিক উপাদান উন্নয়নে সহায়তা করছে। আশা করা যায়, এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে।
ক. উন্নয়নশীল দেশ বলতে কী বোঝ? খ. অনুন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে ২টি পার্থক্য লেখো। গ. বাংলাদেশ উন্নয়নশীল দেশ কি না উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত উপাদানগুলো উন্নয়নে কীভাবে ভূমিকা রাখছে— বিশ্লেষণ করো।
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৃষিপ্রধান দেশ। দীর্ঘদিন ব্রিটিশ ঔপনিবেশিক ও পাকিস্তানি শাসন ও শোষণ, কৃষির অনগ্রসরতা, শিল্পের পশ্চাৎপদতা, খাদ্য ঘাটতি, অনুন্নত অবকাঠামো, নিম্ন জীবনযাত্রার মান, বেকারত্ব ইত্যাদি ছিল অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য। তবে সময়ের পরিক্রমায় বিশ্ব অর্থনীতির পরিবর্তনের সাথে সাথে সরকারের বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের ফলে কৃষির উন্নয়ন, শিল্পের বিকাশ, বিদ্যুৎ ও জ্বালানির উন্নয়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি ইত্যাদি আমাদেরকে আশাবাদী করেছে। আশা করা যায়, 'রূপকল্প ২০২১' বাস্তবায়নের মাধ্যমে এদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
ক. প্রাকৃতিক পরিবেশ কী? খ. অর্থনৈতিক উন্নয়নে অর্থনৈতিক অবকাঠামো গুরুত্বপূর্ণ কেন? গ. উদ্দীপকের আলোকে বাংলাদেশের অর্থনীতির গতিধারা ব্যাখ্যা করো। ঘ. তুমি কি মনে করো বাংলাদেশ ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে? বিশ্লেষণ করো।
অর্থনীতির শিক্ষক আসাদ সাহেব বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোর ওপর আলোকপাত করতে গিয়ে ছাত্রদের উদ্দেশ্যে বললেন, "সমষ্টিগত অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিত্তি হচ্ছে অর্থনৈতিক কাঠামো। বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে তিন ভাগে ভাগ করা যায়। যথা: উৎপাদনভিত্তিক, মালিকানাভিত্তিক এবং অঞ্চলভিত্তিক। তবে শক্তিশালী অর্থনৈতিক অবকাঠামো ব্যতীত অর্থনৈতিক কর্মকান্ড বেগবান হয় না। অর্থনৈতিক অবকাঠামো হচ্ছে একটি দেশের অর্থনীতির বুনিয়াদ। ক. অর্থনৈতিক কাঠামো কী? খ. বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ কীভাবে অর্থনৈতিক উন্নয়নের অনুকূল? গ. উদ্দীপকে বর্ণিত খাতগুলোর অধীনে বিদ্যমান উপখাতগুলোর সমন্বয়ে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। ঘ. ‘অর্থনৈতিক অবকাঠামো একটি দেশের অর্থনীতির বুনিয়াদ'- তুমি কি আসাদ সাহেবের এই বক্তব্যের সাথে একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সাম্রাজ্যবাদী ইংরেজ শাসকরা ২০০ বছর এ উপমহাদেশ শাসন ও শোষণ করেছে। এরপর পাকিস্তান সরকার বাংলাদেশকে শাসন ও শোষণ করেছে ২৪ বছর। তাদের উভয়ের উন্নয়নের জন্য প্রয়োজনীয় পুঁজির ব্যবহার হয়েছে এ অঞ্চলের লুণ্ঠিত সম্পদ। কিন্তু এ অঞ্চলের জনগণের উন্নয়নের জন্য বরাদ্দ ছিল খুব সামান্য। পরবর্তীতে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের ফলে স্বাধীন হয় বাংলাদেশ নামের ভূখন্ডটি। সাম্প্রতিক বাংলাদেশে কিছু পরিবর্তন সূচিত হয়েছে। যেমন, কৃষির কাঠামোগত পরিবর্তন, শিল্প ও সেবা খাতের ভূমিকা, শিক্ষার হার বৃদ্ধি, সমুদ্র জয়, তথ্য ও প্রযুক্তির সম্প্রসারণ, রেমিট্যান্স বৃদ্ধি এবং শিশু মৃত্যুর হার হ্রাস প্রভৃতি।
ক. অর্থনৈতিক অবকাঠামো কী? খ. কোন যুগকে বাংলার ইতিহাসে 'স্বর্ণযুগ' বলা হয়? কেন? গ. উদ্দীপকের আলোকে ঔপনিবেশিক শাসন ও শোষণের প্রকৃতি ব্যাখ্যা করো। ঘ. বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পদার্পণের সম্ভাবনা তুমি কীভাবে মূল্যায়ন করবে?
জনাব রশিদ রসুলপুর গ্রামের কৃষক। তার এলাকাটি সমতল। গ্রামটির একদিকে হাওর আর অন্যদিকে নদী। নদী দিয়ে নৌকা চলে। পাশেই জেলেপল্লি। নদীর চর, হাওর আর সমতল মাঠে গরু, মহিষ ও ছাগল চরে বেড়ায়। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় তিনি ধান চাষে সেচ সুবিধা পেয়ে থাকেন। শীতকালে আবার রবি শস্যও ফলানো সম্ভব হয়। এই এলাকায় পাট, বাঁশ, বেত ইত্যাদিও প্রচুর জন্মে। বনভূমির কথা বাদ দিলে রসুলপুর গ্রাম যেন বাংলাদেশের আসল চেহারা।
ক. প্রাচীন বাংলার রপ্তানি পণ্যসমূহ কী কী? খ. “আগামী দিনে পাটই হতে পারে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় খাত।” ব্যাখ্যা করো। গ. বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের উপাদানসমূহ উদ্দীপকের আলোকে চিহ্নিত করো। ঘ. প্রাকৃতিক পরিবেশের উল্লিখিত উপাদানসমূহ বাংলাদেশের অর্থনীতিকে কীভাবে প্রভাবিত করেছে? বিশ্লেষণ করো।
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি জনবহুল দেশ। এদেশের অর্থনীতি যেসব ভিত্তির ওপর গড়ে উঠেছে সেগুলো হলো— "শিক্ষা, যাতায়াত ও যোগাযোগ, প্রশিক্ষণ, ডাক, জনস্বাস্থ্য, বাসস্থান, তার, পরিবার কল্যাণ, সেতু, বিদ্যুৎ, ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা, শক্তি সম্পদ, পানি সরবরাহ প্রভৃতি। দেশের উন্নয়নে এ সকল উপাদানের উত্তম ব্যবহার নিশ্চিত করা একান্ত আবশ্যক। ক. সামাজিক পরিবেশ কী? খ. প্রাকৃতিক পরিবেশ কি উৎপাদনের সাথে সম্পর্কিত? গ. উদ্দীপক থেকে সামাজিক ও অর্থনৈতিক উপাদানগুলো চিহ্নিত করো। ঘ. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সামাজিক ও অর্থনৈতিক উপাদানগুলোর তুলনামূলক গুরুত্ব উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো ।
শিক্ষক ক্লাসে বাংলাদেশের ঐতিহাসিক পটভূমি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, স্বাধীনতা পূর্ববর্তী তিন শাসনামল ১. ১২০০ হতে ১৭৫৭ খ্রি. পর্যন্ত ২. ১৭৫৭ হতে ১৯৪৭ খ্রি. পর্যন্ত ৩. ১৯৪৭ হতে ১৯৭১ খ্রি. পর্যন্ত বাংলাদেশ বিভিন্নভাবে শোষিত ও বঞ্চিত হয়েছিল। তিনি আরও বলেন, বর্তমানে মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, অর্থনীতির অবকাঠামোর উপখাতগুলোর উন্নয়ন হয়েছে।
ক. প্রাকৃতিক পরিবেশ কী? খ. অবকাঠামোর দুটি বৈশিষ্ট্য লেখো। গ. উদ্দীপকে উল্লিখিত দুটি শাসনামলের নামসহ অর্থনৈতিক বৈষম্য বিশ্লেষণ করো। ঘ. বাংলাদেশের চলমান অর্থনৈতিক গতিধারা অব্যাহত থাকলে ২০৪১ সালে উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার সম্ভাবনা' কতটুকু? বিশ্লেষণ করো।
একটি দেশ দীর্ঘদিন যাবৎ বিদেশিদের দ্বারা শাসিত ও শোষিত হয়েছে। দেশটি যুদ্ধ করে স্বাধীন হয়েছে। কিন্তু অর্থনৈতিক মুক্তির জন্য তার লড়াই অব্যাহত রয়েছে। দেশটি কৃষিপ্রধান হলেও তা অনুন্নত, শিল্পে অনগ্রসর, বিপুল জনসংখ্যা, শিক্ষার হার কম, খাদ্য ঘাটতি, অনুন্নত আর্থ-সামাজিক অবকাঠামো, প্রাকৃতিক সম্পদের স্বল্পতা ইত্যাদি কারণে তার কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। কিন্তু সরকার আর্থ- সামাজিক অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার ব্যাপক প্রসারের উদ্যোগ গ্রহণ করেছে। আশা করা যায় দেশটি দ্রুতই কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করতে সক্ষম হবে। ক. গ্রামীণ খাত কী? খ. বিশ্বায়নের ফলে সৃষ্ট সুবিধাসমূহ কীরূপ? গ. উদ্দীপকে কোন দেশের অর্থনীতির চিত্র তুলে ধরা হয়েছে? এর বৈশিষ্ট্যগুলো লেখো। ঘ. দেশটির অর্থনীতি সম্ভাবনাময় তুমি কি এই ধারণার সাথে একমত? উদ্দীপকের আলোকে তোমার মতামত ব্যক্ত করো।
বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত। এদেশের ভূখন্ড উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব দিকে ক্রমশ ঢালু। পূর্বে সামান্য উঁচু ভূমি ছাড়া সমগ্র দেশের ভূমি সমভূমি। জলবায়ু মোটামুটি উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন। মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। এই জলবায়ুতে নানারকম ফসল উৎপাদিত হয়। এর সাথে আধুনিক প্রযুক্তি প্রয়োগের ফলে সবজিসহ বিভিন্ন ফসল উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে যা দেশের চাহিদা পূরণ করে রপ্তানিও হচ্ছে।
ক. পরিবেশ বলতে কী বোঝ? খ. বাংলাদেশের অর্থনীতির প্রধান দুইটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের আলোকে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের প্রকৃতি ব্যাখ্যা করো। ঘ. বাংলাদেশে বিদ্যমান প্রাকৃতিক পরিবেশে ভবিষ্যৎ অর্থনৈতিক বিকাশের সম্ভাবনা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (GDP)-এ অর্থনৈতিকখাতসমূহের অবদানের কাঠামোগত পরিবর্তন ও ধারা নিম্নরূপ:

ক. প্রাকৃতিক পরিবেশ কী? খ. 'বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ'- ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের আলোকে ২০১৩-১৪ অর্থবছরে অর্থনৈতিক খাতসমূহের অবদান দণ্ডচিত্রে দেখাও। ঘ. 'বাংলাদেশের অর্থনীতি এখন কৃষিনির্ভর নয়।'- উদ্দীপকের ভিত্তিতে বক্তব্যটির যৌক্তিকতা বিশ্লেষণ করো।'
প্রায় ত্রিশ বছর আগে মি. জসিম লেখাপড়া শেষ করে কানাডায় চলে যান। তৎসময়ে বাংলাদেশ সম্পর্কে তার ধারণা ছিল নেতিবাচক। একটানা ত্রিশ বছর কাটিয়ে দেশে ফিরে তিনি অবাক। আগের বাংলাদেশ আর নেই। কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্যবিমোচন, খাদ্য নিরাপত্তা প্রভৃতি সূচকে বাংলাদেশ আজ অগ্রসরমান। অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মাথাপিছু - আয় বৃদ্ধি পেয়ে নিম্ন মধ্যম আয়ের দেশে পদার্পণ করেছে। মি. জসিম সিদ্ধান্ত নিলেন তিনি দেশেই অবস্থান করবেন এবং অর্জিত অর্থ বিনিয়োগ করবেন।
ক. প্রাকৃতিক পরিবেশ কী? খ. অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো। গ. বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ঘ. বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে তোমার মতামত দাও।
প্রাচীন যুগের অর্থনীতি এবং বিশ্বায়নের যুগে বাংলাদেশ নামক এ ভূখন্ডের অর্থনীতির চিত্র এক নয়। ৭০ দশক থেকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন উন্নত হচ্ছে। বিশেষ করে গণতান্ত্রিক সরকারগুলোর আমলে দেশের অর্থনৈতিক অবস্থার যথেষ্ট পরিবর্তন হয়েছে, যেমন: GDP এর প্রবৃদ্ধি বেড়েছে। GDP-তে কৃষির অবদান হ্রাস পেয়ে শিল্পের অবদান বেড়েছে। জীবনযাত্রার মান বেড়েছে। প্রযুক্তি শিক্ষার প্রসার, অবকাঠামো উন্নয়ন ও মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বে পরিচয় লাভ করবে বলে অর্থনীতিবিদরা আশা করেন।
ক. পরিবেশ কী? খ. কোন যুগকে বাংলার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়? কেন? গ. উদ্দীপকের আলোকে বাংলাদেশের অর্থনৈতিক গতিধারা পরিবর্তনের সূচকগুলো চিহ্নিত করো। ঘ. তুমি কি মনে কর, উদ্দীপকে অর্থনীতিবিদদের বর্ণিত আশা বাস্তবায়িত হবে? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
পলাশির যুদ্ধ কত সালে হয়?
উন্নয়নশীল দেশ বলতে কী বোঝ?
প্রাকৃতিক পরিবেশ কী?
অর্থনৈতিক কাঠামো কী?
প্রাচীন বাংলার রপ্তানি পণ্যসমূহ কী কী?
সামাজিক পরিবেশ কী ?
গ্রামীণ খাত কী?
পরিবেশ বলতে কী বোঝ?