RB_2019

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জনের পর থেকেই বাংলাদেশ ক্রমাগত উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। GDP-এর প্রবৃদ্ধি আশানুরূপ হচ্ছে। জীবনযাত্রার মান, শিক্ষার হার, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাচ্ছে। দেশটির ভূ-প্রকৃতি, ভৌগোলিক অবস্থান, নদ-নদী, মৃত্তিকাসহ অন্যান্য প্রাকৃতিক উপাদান উন্নয়নে সহায়তা করছে। আশা করা যায়, এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে।ক. উন্নয়নশীল দেশ বলতে কী বোঝ? খ. অনুন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে ২টি পার্থক্য লেখো। গ. বাংলাদেশ উন্নয়নশীল দেশ কি না উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত উপাদানগুলো উন্নয়নে কীভাবে ভূমিকা রাখছে— বিশ্লেষণ করো।

Loading answers...