SB_2019

জনাব রশিদ রসুলপুর গ্রামের কৃষক। তার এলাকাটি সমতল। গ্রামটির একদিকে হাওর আর অন্যদিকে নদী। নদী দিয়ে নৌকা চলে। পাশেই জেলেপল্লি। নদীর চর, হাওর আর সমতল মাঠে গরু, মহিষ ও ছাগল চরে বেড়ায়। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় তিনি ধান চাষে সেচ সুবিধা পেয়ে থাকেন। শীতকালে আবার রবি শস্যও ফলানো সম্ভব হয়। এই এলাকায় পাট, বাঁশ, বেত ইত্যাদিও প্রচুর জন্মে। বনভূমির কথা বাদ দিলে রসুলপুর গ্রাম যেন বাংলাদেশের আসল চেহারা।ক. প্রাচীন বাংলার রপ্তানি পণ্যসমূহ কী কী? খ. “আগামী দিনে পাটই হতে পারে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় খাত।” ব্যাখ্যা করো। গ. বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের উপাদানসমূহ উদ্দীপকের আলোকে চিহ্নিত করো। ঘ. প্রাকৃতিক পরিবেশের উল্লিখিত উপাদানসমূহ বাংলাদেশের অর্থনীতিকে কীভাবে প্রভাবিত করেছে? বিশ্লেষণ করো।

Loading answers...