Questions in this chapter

ক. বেঙ্গল প্যাক্ট কত সালে সম্পাদিত হয়?
খ. খিলাফত আন্দোলন বলতে কী বোঝায় ?
গ. উদ্দীপকে/ছকে প্রশ্ন চিহ্নিত (?) স্থানের বিষয়টির বৈশিষ্ট্য বর্ণনা করো।
ঘ. উক্ত বিষয়টি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে কীভাবে ভূমিকা পালন করে? বিশ্লেষণ করো।
বিশাল আয়তনের জেলা ‘D’ গত বছর বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। আয়তনে বড় হওয়ায় বিপুল জনগোষ্ঠীর মধ্যে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছিল। তাই সরকার জেলাটিকে দু'ভাগে ভাগ করে। জেলার সাধারণ জনগণ এই বিভক্তিকে স্বাগত জানালেও সচেতন নাগরিকরা এর বিরোধিতা করে। কিন্তু সরকার জনস্বার্থে জেলার বিভক্তিকরণ বহাল রাখে।
ক. কোম্পানির শাসনের অবসানে কে ভারত শাসনের ক্ষমতা গ্রহণ করেন?
খ. প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায় ?
গ. উদ্দীপকে উল্লেখিত ঘটনার সাথে ব্রিটিশ-ভারতের কোন ঐতিহাসিক ঘটনার মিল পাওয়া যায়? তার কারণগুলো সংক্ষেপে বর্ণনা করো।
ঘ. “উদ্দীপকের তুলনায় পাঠ্যবইয়ে বিবৃত ঘটনায় শাসকের গৃহীত সিদ্ধান্ত ছিল হতাশাব্যঞ্জক” – উক্তিটি বিশ্লেষণ করো।
‘ক’ উপনিবেশের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের জন্য ঔপনিবেশিক সরকার পার্লামেন্টে একটি আইন পাস করে। উক্ত আইনে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র, কেন্দ্রে দ্বৈতশাসন, যুক্তরাষ্ট্রীয় আদালত ও প্রাদেশিক স্বায়ত্তশাসনের কথা বলা হয়।
ক. পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রথম গভর্নর কে ছিলেন?
খ. কী উদ্দেশ্যে মুসলিম লীগ গঠিত হয়েছিল?
গ. উদ্দীপকে ব্রিটিশ ভারতের কোন আইনটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত আইনে প্রাদেশিক স্বায়ত্তশাসন কতটুকু কার্যকর হয়েছিল বিশ্লেষণ করো।
সফিপুর নামক অঞ্চলটি আয়তনে অনেক বড়। জনসংখ্যাও অনেক বেশি। একজন শাসকের পক্ষে পুরো অঞ্চলটি নিয়ন্ত্রণ করা কঠিন তাছাড়া উক্ত অঞ্চলে বসবাসরত অধিবাসীদের একটা অংশ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিল। এই সুবিধাবঞ্চিত অঞ্চলের একজন মহান নেতা এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাদের মতামত দেয়। মতামতের যৌক্তিকতা বিবেচনা করে কর্তৃপক্ষ অঞ্চলটি বিভক্ত করে। কিন্তু একটি পক্ষের তীব্র বিরোধিতায় পরবর্তীতে তা রদ করা হয়। এতে অন্য পক্ষ হতাশ হয় এবং দুটি পক্ষের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে উঠে।
ক. পলাশীর যুদ্ধ কখন সংঘটিত হয়?
খ. প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের ঘটনার সাথে ব্রিটিশ ভারতের যে ঐতিহাসিক ঘটনার মিল রয়েছে তা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের সর্বশেষ উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
একটি ঔপনিবেশিক রাষ্ট্রে প্রধানত দুটো সম্প্রদায় বসবাস করে। সম্প্রদায় দুটোর বিভিন্ন সমস্যা সমাধানে কর্তৃপক্ষ কয়েকটি শাসনতান্ত্রিক আইন প্রণয়ন করে ব্যর্থ হয়। অবশেষে ঔপনিবেশিক কর্তৃপক্ষ পার্লামেন্টে এমন একটি আইন পাস করে যেটির মাধ্যমে প্রদেশগুলোতে স্বশাসন প্রতিষ্ঠিত হয় আর প্রদেশগুলো স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা পায় ।
ক. মর্গে-মিন্টো সংস্কার আইন কত সালে প্রণয়ন করা হয়?
খ. ‘লাহোর প্রস্তাবের ভিত্তি ছিল দ্বি-জাতি তত্ত্ব’ - ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বর্ণিত আইন দ্বারা কোন আইনকে বোঝানো হয়েছে? বর্ণনা করো ।
ঘ. উক্ত আইন দ্বারা প্রদেশে স্বশাসন প্রতিষ্ঠা কতটুকু কার্যকরী হয়েছিল বলে তুমি মনে কর?
মি. জোসেফ ব্রিটিশ উপনিবেশিক অঞ্চলের একটি রাজনৈতিক দলের প্রখ্যাত নেতা। তিনি ঐ অঞ্চলের সকল জনগণের স্বার্থ রক্ষার জন্য তাঁর দলের বার্ষিক সভায় একটি সুপারিশমালা পেশ করেন। তাঁর সুপারিশমালায় ঐ অঞ্চলগুলো নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্রের ইঙ্গিত ছিল। কিন্তু কেন্দ্রের সাথে স্বাধীন অঙ্গরাজ্যসমূহের সম্পর্ক কী হবে বা সংখ্যালঘুদের স্বার্থরক্ষার বিষয়টি সুনির্দিষ্ট ছিল না ।
ক. তিতুমীরের পূর্ণ নাম কী?
খ. দ্বি-জাতি তত্ত্ব বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লেখিত মি. জোসেফের সুপারিশমালার সাথে তোমার পঠিত কোন বিষয়ের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত বিষয়টির গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করো ।
ঔপনিবেশিক শাসন ও নির্যাতনের যাতাকলে নিষ্পেষিত ‘M’ রাষ্ট্রের জনগণ দীর্ঘদিন যাবৎ স্বাধীনতার জন্য আন্দোলন করে চলেছে। গণআন্দোলনে বাধ্য হয়ে শাসকগোষ্ঠী একটি নতুন আইন প্রণয়ন করে রাষ্ট্রকে দুভাগে ভাগ করে দুটি পৃথক রাষ্ট্রের জন্ম দিয়ে দেশ ত্যাগ করে ।
ক. মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য সংখ্যা কতজন?
খ. বঙ্গভঙ্গ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো আইনের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আইনের গুরুত্ব বিশ্লেষণ করো।
অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়?
ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
কোন বিদ্রোহ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায়?
মর্লে-মিন্টো সংস্কার আইন কত সালে প্রণয়ন করা হয়?
মন্ত্রিমিশন পরিকল্পনা বাস্তবায়নে কতজন ব্রিটিশ মন্ত্রী ভারত সফর করেন?
মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে?
পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের গভর্নর কে ছিলেন?
মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য সংখ্যা ছিল কত জন?
লাহোর প্রস্তাবের উপস্থাপক কে ছিলেন?
৩ জুন পরিকল্পনা কী?
মর্লে-মিন্টো সংস্কার আইন কী?
১৮৬১ সালের ভারতীয় কাউন্সিল আইন কী?