SB_2019
বিশাল আয়তনের জেলা ‘D’ গত বছর বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। আয়তনে বড় হওয়ায় বিপুল জনগোষ্ঠীর মধ্যে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছিল। তাই সরকার জেলাটিকে দু'ভাগে ভাগ করে। জেলার সাধারণ জনগণ এই বিভক্তিকে স্বাগত জানালেও সচেতন নাগরিকরা এর বিরোধিতা করে। কিন্তু সরকার জনস্বার্থে জেলার বিভক্তিকরণ বহাল রাখে। ক. কোম্পানির শাসনের অবসানে কে ভারত শাসনের ক্ষমতা গ্রহণ করেন? খ. প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায় ? গ. উদ্দীপকে উল্লেখিত ঘটনার সাথে ব্রিটিশ-ভারতের কোন ঐতিহাসিক ঘটনার মিল পাওয়া যায়? তার কারণগুলো সংক্ষেপে বর্ণনা করো।ঘ. “উদ্দীপকের তুলনায় পাঠ্যবইয়ে বিবৃত ঘটনায় শাসকের গৃহীত সিদ্ধান্ত ছিল হতাশাব্যঞ্জক” – উক্তিটি বিশ্লেষণ করো।
Loading answers...