Questions in this chapter
বিগত দশ বছর যাবৎ শামীম সাহেব পাঁচ ইউনিটের একটি রপ্তানিমুখী কারখানা অত্যন্ত সফলভাবে পরিচালনা করে আসছেন।
এ শিল্প থেকে দেশের রপ্তানি আয়ের প্রায় ৫% উপার্জিত হয়। প্রচুর দক্ষ ও অদক্ষ শ্রমিক এ শিল্পে নিয়োজিত হয়েছে।
এ শিল্পের কাঁচামালের বেশিরভাগ একটি উৎসবে সংগৃহীত হয়। সম্প্রতি বৈশ্বিক প্রতিযোগিতা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি,
উদ্যোক্তাদের অদক্ষতা ইত্যাদি কারণে এ শিল্পের প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে।
ক. রপ্তানিমুখী শিল্প কী?
খ. শিল্পায়ন কীভাবে বেকারত্ব নিরসনে সহায়তা করে?
গ. উদ্দীপকে বর্ণিত শিল্পটি চিহ্নিত করো এবং উদ্দীপকের আলোকে এ শিল্পের গুরুত্ব বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত সমস্যা সমাধানে তোমার মতামত বিশ্লেষণ করো।
তৈরি পোশাক খাত থেকে বাংলাদেশ প্রায় ৪০ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করে। এই শিল্পে প্রায় ৩৫ লক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ
এবং অনেক ধরনের পশ্চাৎ সংযোগ শিল্প গড়ে ওঠেছে। তাছাড়া এ খাত সাধারণত জনগণের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে।
সম্প্রতি এ খাতের সমৃদ্ধির জন্য শিল্পোদ্যোক্তাগণ অধিকতর মানসম্পন্ন পোশাক তৈরির পদক্ষেপ নিচ্ছেন।
ক. সংরক্ষিত শিল্প কী?
খ. রপ্তানি বৃদ্ধি কীভাবে কর্মসংস্থান বৃদ্ধি করে?
গ. উদ্দীপকে উল্লিখিত উৎপাদন খাতটির গুরুত্ব ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত খাতটির সমস্যা সমাধানে তোমার মতামত দাও।
এক সময় পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল ছিল। জলবায়ু পরিবর্তন ও বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে পাট ও পাটজাত দ্রব্যের প্রতি আগ্রহ ও চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সরকার এই শিল্পের উন্নতির জন্য আর্থিক অনুদানসহ প্রযুক্তিগত ও বিভিন্ন সেবামূলক সুবিধা প্রদানের লক্ষ্যে "জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার" প্রতিষ্ঠা করেছে।
ক. PPP-এর পূর্ণরূপ কী?
খ. আমদানি বিকল্প শিল্প কীভাবে দেশীয় শিল্পকে সংরক্ষণ করে?
গ. উদ্দীপকের উল্লিখিত শিল্পটির বর্তমান সমস্যাগুলো বর্ণনা করো।
ঘ. তুমি কি মনে করো, সরকারের গৃহীত পদক্ষেপ এই শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে? বিশ্লেষণ করো।
রাজিব শীতের ছুটিতে নানাবাড়ি বেড়াতে গেলো। সেখানে সে লক্ষ করলো নাজমা বেগম ও তার দুই মেয়ে বাড়িতে বাঁশ ও বেত দিয়ে বিভিন্ন দ্রব্য তৈরি করেন।
তাদের উৎপাদিত দ্রব্যসামগ্রী শহরের বিভিন্ন দোকানে বিক্রি করেন। এতে নাজমা বেগমের পরিবারের আয় ও সচ্ছলতা বাড়ছে।
স্বল্প পুঁজি, স্থানীয় কাঁচামাল ও কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ না লাগার কারণে গ্রামের অনেক মহিলা এই কাজে এগিয়ে আসছে।
এই ধরনের কর্মকাণ্ড নারীর কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে।
ক. শিল্প কী?
খ. পাট শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল- বুঝিয়ে বলো।
গ. উদ্দীপকে নাজমা বেগমের কার্যক্রমের সাথে সম্পর্কিত শিল্পের বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকের নির্দেশিত শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়নে কী ভূমিকা রাখছে? ব্যাখ্যা করো।
সুলতান সাহেবের কারখানায় স্থায়ী মূলধন প্রায় ৫৫ কোটি টাকা এবং তার কারখানায় ৫০০ জন শ্রমিক কাজ করে।
এই কারখানায় পাটের কার্পেট, বস্তা ও হেসিয়ান সুতা তৈরি হয়। বর্তমানে বিশ্ববাজারে পাটজাত পণ্য উৎপাদনে আগ্রহী হয়ে উঠেছে।
ক. মাইক্রো শিল্প কী?
খ. আমাদের দেশে কাঁচা চামড়ার দাম কম থাকা সত্ত্বেও চামড়াজাত পণ্যের দাম এত বেশি কেন?
গ. সুলতান সাহেবের কারখানাটি যে শিল্পের অন্তর্গত তার ধরন নির্ণয় করো এবং বর্ণনা করো।
ঘ. বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্দীপকে উল্লিখিত শিল্পটির ভবিষ্যৎ সম্ভাবনা আলোচনা করো।
শিল্পনীতি ২০১৬ এর আলোকে:
ক-শিল্প:- মূলধন ৫০ কোটির অধিক শ্রমিক ৩০০ জনের অধিক
খ-শিল্প:- মূলধন ৭৫ লক্ষ থেকে ১৫ কোটি শ্রমিক ৩১-১২০ জন
গ-শিল্প:- মূলধন ১০ লক্ষ টাকার নিচে শ্রমিক সর্বোচ্চ ১৫ জন
ক. হাইটেক শিল্প কী?
খ. 'আমদানি বিকল্প শিল্প বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে সহায়ক'—ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে 'ক' ও 'খ' শিল্প দুটির ধরন ব্যাখ্যা করো।
ঘ. 'খ' ও 'গ' শিল্প বাংলাদেশের অর্থনীতিতে কোনো ভূমিকা পালন করে কি? মতামত দাও।
'Y' দেশে কয়েক দশক পূর্ব হতে বর্তমান পর্যন্ত পাট ও পাটজাত দ্রব্য প্রধান রপ্তানি দ্রব্য। তবে প্রযুক্তিগত সীমাবদ্ধতা, গুণগতমানের অভাব, প্লাস্টিক ও সিনথেটিক জাতীয় সস্তা বিকল্প দ্রব্যের উপস্থিতির কারণে পাটজাত পণ্যের চাহিদা দিন দিন হ্রাস পাচ্ছে। তবে বর্তমান বিশ্ব সম্প্রদায় প্লাস্টিক ও সিনথেটিক পণ্যের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন হচ্ছে। এদিকে সম্প্রতি উক্ত দেশের একজন বিজ্ঞানী পাটের জেনেটিক কোষ উন্মোচন করেছেন।
ক. Public Private Partnership (PPP) বলতে কী বুঝ?
খ. "শিল্পোন্নয়ন অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত" – উক্তিটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত সমস্যাগুলো কীভাবে পাট শিল্পের ক্ষতি করছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বিশ্ববাসীর মনোভাব পাট শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কীভাবে ভূমিকা রাখতে পারে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
জনাব 'V' এর টি-শার্ট তৈরির কারখানায় ১,৮০০ জন শ্রমিক কাজ করে। তার কারখানার তৈরিকৃত পোশাক জাপান, সুইজারল্যান্ড, নরওয়ে ও সুইডেনসহ আরো কয়েকটি দেশে সমাদৃত।
মি. 'V' এর কারখানার সাথে সামঞ্জস্যপূর্ণ আরো ৪৪ টি কারখানা দেশে বিদ্যমান।
ক. রপ্তানিমুখী শিল্প কী?
খ. আমদানি বিকল্প শিল্প বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির সহায়ক -ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে মি. 'V' এর কারখানার প্রকৃতি ব্যাখ্যা করো।
ঘ. বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকের উল্লিখিত শিল্পটির সম্ভাবনা সম্পর্কে আলোকপাত করো।
বাংলাদেশের শিল্পনীতির ফলে ৯০ দর্শক থেকে ঔষধ তৈরির কারখানার প্রসার ঘটেছে যা আমদানি হ্রাস করে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ শিল্পনীতি সরকারের বিনিয়োগের সাথে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করছে।
ক. হাইটেক শিল্প কী?
খ. ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসার সম্পদের সুষম বণ্টনে সহায়তা করে- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত শিল্পটি কোন ধরনের শিল্প? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের শিল্পটি বাংলাদেশের অর্থনীতিতে কী ধরনের ভূমিকা রাখছে? বিশ্লেষ করো।
'C' দেশে পূর্বে টিভি, ফ্রিজ, কম্পিউটারসহ অন্যান্য ইলেক্ট্রনিকস পণ্য আমদানি করা হতো। সম্প্রতি ঐ দেশে 'ABC Technology' নামে একটি ইলেক্টনিকস পণ্য সংযোজনকারী প্রতিষ্ঠান গড়ে উঠে। 'ABC Technology বর্তমানে দেশের টিভি ফ্রিজ ও কম্পিউটার এর চাহিদা পূরণ করছে।
ক. সংরক্ষিত শিল্প কাকে বলে?
খ. "গ্রামীণ অর্থনীতির উন্নয়নে ক্ষুদ্র ও কুটির শিল্পের ভূমিকা রয়েছে"- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত 'ABC Technology' কোন ধরনের শিল্প? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে 'C' দেশের অর্থনৈতিক উন্নয়নে 'ABC Technology' এর মতো প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব ব্যাখ্যা করো।
বাংলাদেশের বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠান 'X' দ্রব্যটির মতো আরো কয়েকটি দ্রব্য বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। অপরদিকে দেশটির অভ্যন্তরীণ চাহিদা পূরণে 'Y' দ্রব্যটি আগে আমদানি করা হলেও বর্তমানে বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠান দ্রব্যটি দেশের অভ্যন্তরে উৎপাদন ও বিক্রয় করে। ফলে দ্রব্যটির আমদানি চাহিদা অনেকাংশেই কমে গেছে।
ক. শিল্প কী?
খ. কৃষি উন্নয়নে শিল্প কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ব্যাখ্যা করো।
গ. 'X' দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কোন শিল্পের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. 'Y' দ্রব্য উৎপাদনকারী শিল্প কর্মসংস্থান বৃদ্ধি, দেশীয় শিল্প সংরক্ষণ,
বাণিজ্য ঘাটতি হ্রাস ও অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কীভাবে ভূমিকা পালন করে? ব্যাখ্যা করো।
নিচের ছকটি লক্ষ করো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
পাট ও পাটজাত দ্রব্য থেকে রপ্তানি আয় (মিলিয়ন মার্কিন ডলার)

ক. মাঝারি শিল্প কাকে বলে?
খ. ফার্ম ও শিল্পের মূল্য পার্থক্য কী?
গ. উদ্দীপকে উল্লিখিত শিল্পের সমস্যাগুলো চিহ্নিত করো।
ঘ. আমদানি বিকল্প হিসাবে উক্ত শিল্পের ভূমিকা আলোচনা করো।

ক. বৃহৎ শিল্প কী?
খ. স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নে PPP কীভাবে ভূমিকা রাখে?
গ. উদ্দীপকে কোন শিল্পকে নির্দেশ করা হয়েছে? যুক্তি দাও।
ঘ. উদ্দীপকে বর্ণিত শিল্পটির সমস্যা সমাধানের জন্য তুমি কী কী সুপারিশ করবে?
একসময় টিভি, ফ্রিজ, মোবাইল ইত্যাদি বিদেশ থেকে আমদানি করা হলেও এসব পণ্য এখন দেশের ভেতরই উৎপাদিত হচ্ছে এবং এদেশের সাধারণ মানুষ সেগুলো কম দামে ক্রয় করতে পারছে। এ ধরনের দ্রব্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা পূরণের লক্ষ্যে সরকারি- বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
ক. রপ্তানিমুখী শিল্প কী?
খ. "একটি দেশের সমৃদ্ধির জন্য শিল্পায়ন জরুরি”- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে কোন ধরনের শিল্পের কথা বলা হয়েছে তা নির্ধারণ করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত অংশীদারিত্ব ব্যবস্থা কীভাবে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে? ব্যাখ্যা করো।

ক. মাইক্রো শিল্প কী?
খ. ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য লেখো।
গ. উদ্দীপকে উল্লিখিত 'X' শিল্পটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত শিল্পটির সমস্যাসমূহ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আলোচনা করো।
রায়হান সাহেব বাংলাদেশে বসবাস করেন। দেশটিতে বাণিজ্য ঘাটতি বিদ্যমান। এ পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে সরকার একটি বিশেষ শিল্প প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। যা নারীদের কর্মসংস্থান বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা সাশ্রয়সহ দেশীয় শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ। অবদান রাখবে।
ক. হাইটেক শিল্প কী ? খ. স্বনির্ভরতা অর্জনে শিল্পায়ন জরুরি কেন? গ. উদ্দীপকে কোন শিল্প প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. দেশীয় শিল্পের বিকাশে উদ্দীপকে বর্ণিত শিল্পের ভূমিকা বিশ্লেষণ করো।
'Z' শিল্পটি দেশে কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প হিসেবে সর্বাধিক গুরুত্ব বহন করছে। শুল্ক বাধা, বিদ্যুৎ সরবরাহে অনিশ্চয়তা, আর্থিক ঋণ সুবিধার অনুপস্থিতিসহ নানাবিধ সমস্যা এ শিল্পের উন্নয়নে বাধা সৃষ্টি করছে। তথাপি সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ এ শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনাকে উজ্জ্বল করেছে।
ক. শিল্প কী ? খ. ক্ষুদ্র ও কুটির শিল্প দেশে সুষম উন্নয়ন ঘটায়”-ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে বর্ণিত 'Z' শিল্পটির সমস্যা সমাধানের উপায়সমূহ ব্যাখ্যা করো। ঘ. “বাংলাদেশে 'Z' শিল্প এক উজ্জ্বল সম্ভাবনাময় শিল্প”- বিশ্লেষণ করো।
মিসেস ফারজানা একজন নারী উদ্যোক্তা। তিনি স্ব- অর্থায়নে ঘরোয়া পরিবেশে বাঁশ ও বেতের দ্বারা বিভিন্ন দ্রব্যসামগ্রী তৈরি করেন। তাকে এ কাজে তার স্বামী সহযোগিতা করেন। ইদানিং তার উৎপাদিত পণ্যের চাহিদা বেড়েছে। কিন্তু তার পুঁজি স্বপ্ন। ঋণের জন্য তিনি একটি ঋণদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেন। প্রতিষ্ঠানটি তাকে সহজ শর্তে ঋণ দেয়। ঋণের অর্থ দ্বারা উৎপাদন বাড়িয়ে তিনি বেশ ভালো মুনাফা অর্জন করছেন।
ক. শিল্প কী? খ. ফার্ম কি শিল্প হতে পারে? গ. উদ্দীপকে উল্লিখিত মিসেস ফারজানার উৎপাদনকে কোন ধরনের শিল্প বলা হয়? ব্যাখ্যা করো। ঘ. বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকে উল্লিখিত শিল্পের গুরুত্ব বিশ্লেষণ করো।
বাংলাদেশে ১৯৭৬ সালে রপ্তানি শুরু করা শিল্পটিতে মোট রপ্তানি আয়ের ৮৬% অর্জিত হয় এবং প্রায় ৪৪ লক্ষ শ্রমিক কর্মরত রয়েছে। বর্তমানে শিল্পটি প্রতিকূল কর্মপরিবেশ, বিশ্ব বাজারে প্রবল প্রতিযোগিতা, কাঁচামালের সংকট, শ্রমিক অসন্তোষ প্রভৃতি সমস্যা দ্বারা জর্জরিত। এ সব সমস্যার সমাধানে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
ক. রপ্তানিমুখী শিল্প কী? খ. আমদানি বিকল্প শিল্প কীভাবে দেশকে স্বনির্ভর হতে সাহায্য করে ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে উল্লিখিত শিল্পটি চিহ্নিত করো এবং এর সমস্যাসমূহ তুলে ধরো। ঘ. সরকারের পদক্ষেপসমূহ কী হতে পারে? উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও ।
মি. A দীর্ঘদিন বিদেশে থেকে নিজ দেশে বেড়াতে এসে দেখেন দেশের বিভিন্ন শহরে কারিগরের তৈরি দেশীয় পণ্যের নানাবিধ দেশীয় দ্রব্য বিক্রি হচ্ছে। পণ্যগুলো দামে সস্তা ও আকর্ষণীয় হলেও এর উৎপাদনকারীরা ন্যায্যমূল্য পায় না। তারা গরিব বিধায় ঋণসহ অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। শিল্পটি মি. A এর দেশের অতীত ঐতিহ্যের ধারক ও বাহকও বটে।
ক. কুটির শিল্প কী? খ. চিংড়িকে ‘White 'Gold' বলা হয় কেন? গ. উদ্দীপকের আলোকে শিল্পটির গুরুত্বপূর্ণ সমস্যাগুলো ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের আলোকে শিল্পটির সমস্যা সমাধানে তোমার মতামত প্রদান করো।