DiB_2023
রাজিব শীতের ছুটিতে নানাবাড়ি বেড়াতে গেলো। সেখানে সে লক্ষ করলো নাজমা বেগম ও তার দুই মেয়ে বাড়িতে বাঁশ ও বেত দিয়ে বিভিন্ন দ্রব্য তৈরি করেন।তাদের উৎপাদিত দ্রব্যসামগ্রী শহরের বিভিন্ন দোকানে বিক্রি করেন। এতে নাজমা বেগমের পরিবারের আয় ও সচ্ছলতা বাড়ছে।স্বল্প পুঁজি, স্থানীয় কাঁচামাল ও কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ না লাগার কারণে গ্রামের অনেক মহিলা এই কাজে এগিয়ে আসছে।এই ধরনের কর্মকাণ্ড নারীর কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে।ক. শিল্প কী?খ. পাট শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল- বুঝিয়ে বলো।গ. উদ্দীপকে নাজমা বেগমের কার্যক্রমের সাথে সম্পর্কিত শিল্পের বর্ণনা দাও।ঘ. উদ্দীপকের নির্দেশিত শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়নে কী ভূমিকা রাখছে? ব্যাখ্যা করো।
Loading answers...