Questions in this chapter
একমাস পূর্বে একটি বন্ড ১০০ টাকায় ক্রয় করা হয়েছে, যা বর্তমান বিক্রয় মূল্য ১২০ টাকা।
এতে হিসাবভুক্ত হবে-
মি. করিম ২০২২ সালের ১ জানুয়ারি নগদ ১৫,০০০ টাকা, পণ্যদ্রব্য ৪০,০০০ টাকা, আসবাবপত্র ১০,০০০ টাকা এবং ব্যাংক ঋণ ২০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন।
জানু. ৬ পণ্য বিক্রয় ৮.০০০ টাকা
" ১০ ভাড়া প্রদান ৪,০০০ টাকা।
" ১৪ বাকিতে পণ্য ক্রয় ৫,০০০ টাকা।
" ১৬ মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসায় হইতে প্রদান ৫,০০০ টাকা।
" ২৫ পাওনাদারকে পরিশোধ ৪,০০০ টাকা, বাট্টা প্রাপ্তি ১০০ টাকা।
" ৩১ বেতন প্রদান ১,৫০০ টাকা।
ক. ২০২২ সালের ১ জানুয়ারি তারিখের মূলধনের পরিমাণ নির্ণয় কর।
খ. জানুয়ারি ১, ১৪, ১৬ এবং ২৫ তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলা প্রস্তুত কর।
গ. নগদ প্রদান জাবেদা তৈরি প্রস্তুত কর।
মি. সাকিবের হিসাব বই থেকে নিম্নের ঘটনাগুলো নেওয়া হয়েছে:
জানু: ১ মি. সাকিব নগদ ২০.০০০ টাকা; ৫.০০০ টাকার পণ্যদ্রব্য ও ৪,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু করেন।
" ৩ ৫,০০০ টাকার মাল ধারে ক্রয় করেন এবং নগদে ক্রয় করেন ৭,০০০ টাকার পণ্য।
" ৯ ২০,০০০ টাকা মাসিক বেতনে ১ জন কর্মচারী নিয়োগ দেন।
" ১৫ নগদে মাল বিক্রয় করেন ১০,০০০ টাকা, ধারে ১৫,০০০ টাকা।
" ২০ আয়কর প্রদান করেন ৩,০০০ টাকা।
" ২৫ মজুরি প্রদান করে ১,৫০০ টাকা।
" ৩১ ক্রয়ের ফরমায়েশ প্রদান ২৫,০০০ টাকা।
ক. লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত কর।।
খ. ১, ৩, ১৫ ও ২৫ তারিখের লেনদেনগুলোর জাবেদা কর।
গ. ক্রয় হিসাব ও বিক্রয় হিসাব তৈরি কর।
ব্যাংক কর্তৃক চেক প্রত্যাখ্যাত হওয়ার কারণ নয় কোনটি?
শিহাব ট্রেডার্সের হিসাব বইতে লেনদেনগুলো নিম্নরূপ :
জুন ১ নগদ উদ্বৃত্ত ১৮,০০০ টাকা, ব্যাংক জমাতিরিক্ত ১৫,০০০ টাকা।
" ২ প্রাপ্য হিসাব হতে নগদ আদায় ৮,০০০ টাকা এবং চেক মারফত আদায় ১১,৫০০ টাকা।
" ৪ প্রাপ্য হিসাব হতে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো।
" ৯ পণ্য ক্রয় ২৮,০০০ টাকা, যার মধ্যে ৯,০০০ টাকা নগদে পরিশোধ করা হলো।
" ২০ চেক মারফত বিদ্যুৎ বিল পরিশোধ ২,০০০ টাকা।
" ২৭ চেক মারফত প্রদেয় হিসাব পরিশোধ করা হলো ১০,০০০ টাকা।'
" ৩০ হাতে নগদ ৪,০০০ টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা করা হলো।
ক. কন্ট্রা দাখিলার জাবেদা প্রস্তুত কর।
খ. একটি দুইঘরা নগদান বই প্রস্তুত কর।
গ. ২.৪.৯ ও ২০ তারিখের লেনদেনগুলোর জাবেদা দেখাও।
বকুল ট্রেডার্স অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করে। অগ্রদত্ত টাকার পরিমাণ ১,০০০ টাকা। ২০২২ সালের মে মাসে মোট খুচরা
পরিমাণ ছিল ৭০০ টাকা। জুন মাসে উক্ত প্রতিষ্ঠানের খুচরা খরচগুলো নিম্নরূপ:
জুন ১ প্রধান ক্যাশিয়ারের নিকট হতে অগ্রদত্ত অঙ্ক পূরণের জন্য চেক প্রাপ্তি।
" ৬ পরিবহন বাবদ প্রদান ৮০ টাকা।
" ৮ প্রিয়নকে বকশিশ প্রদান ২০ টাকা।
" ১২ নাস্তা খরচ ৫০ টাকা।
" ১৭ রিকশা ভাড়া প্রদান ৪০ টাকা।
" ২৩ ক্লাবের চাঁদা প্রদান ২০ টাকা।
" ২৮ কাগজ ও কলম ক্রয় ৫০ টাকা।
" ৩০ ইন্টারনেট খরচ বাবদ প্রদান ১৫০ টাকা।
ক. প্রারম্ভিক খুচরা নগদ তহবিলের পরিমাণ নির্ণয় কর।
খ. উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই তৈরি কর।
গ. খুচরা নগদান বই থেকে জাবেদা দাখিলা দাও।
২০২২ সালের ১ জুন তারিখে জনাব জামালের নগদ জমার উদ্বৃত্ত ছিল ৪০,০০০ টাকা এবং ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত ছিল ১০,০০০ টাকা।
জুন ৩ রনির নিকট থেকে পণ্য ক্রয় ৭,০০০ টাকা।
" ৫ নগদে পণ্য বিক্রয় ৩০,০০০ টাকা।
" ৮ রশিদের নিকট হতে ২০,০০০ টাকার চেক পাওয়া গেল।
" ১১ নগদে পণ্য ক্রয় ১২,০০০ টাকা।
" ১২ নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন ৭,০০০ টাকা।
" ১৭ রনির দেনার পূর্ণনিষ্পত্তিতে প্রদান করা হলো ৬.৮০০ টাকা।
" ২১ রিফাতের নিকট হতে ১০% বাট্টায় ১.৮০০ টাকা পাওয়া গেল।
" ২৮ ব্যাংক হতে অফিস প্রয়োজনে উত্তোলন ২,০০০ টাকা।
" ৩০ নগদ উদ্বৃত্ত ৫,০০০ টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো।
ক. অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় কর।
খ. ৫. ১৭. ২১, ২৮ তারিখের লেনদেনের জাবেদা দাখিলা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নেই)
গ. একটি তিনঘরা নগদান বই প্রস্তুত কর।
২০২২ সালের জানুয়ারি মাসে জনাব তামিমের ব্যবসায়ে সংঘটিত লেনদেনসমূহ নিম্নরূপ:
জানু. ১ জনাব তামিম নগদ ৪০,০০০ টাকা ও ৯০,০০০ টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসায় আরম্ভ করেন।
" ৬ চেকে পণ্য ক্রয় ৪,০০০ টাকা।
" ৮ ২% বাট্টায় নগদে মাল বিক্রয় ২৫,০০০ টাকা।
" ১০ বেতন প্রদান ১৮,০০০ টাকা।
" ১২ লতিফের নিকট পাওনা ৪০,০০০ টাকার পূর্ণনিষ্পত্তিতে ৩৯,০০০ টাকা পাওয়া গেল।
" ২০ অফিস সরঞ্জাম ক্রয় ২৫,০০০ টাকা।
" ২৫ সুদ পাওয়া গেল ১,০০০ টাকা।
" ২৯ রতনের নিকট ২০,০০০ টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে ১৯,৮০০ টাকা প্রদান করা হলো।
ক. মোট নগদ বাট্টার পরিমাণ কত?
খ. উপর্যুক্ত লেনদেনগুলো দ্বারা নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত কর।
গ. উপর্যুক্ত লেনদেনগুলো দ্বারা নগদ প্রদান জাবেদা প্রস্তুত কর।
২০২২ সালের ১ জুলাই তারিখে জনাব আলম নগদ ১,০০,০০০ টাকা, ৭০,০০০ টাকার আসবাবপত্র এবং ৫০,০০০ টাকা কর্জ নিয়ে ব্যবসায়
আরম্ভ করেন। উক্ত মাসে তাঁর ব্যবসায়ের লেনদেনগুলো ছিল নিম্নরূপ:
জুলাই ২ মি. আকাশের নিকট হতে পণ্য ক্রয় ৪৫,০০০ টাকা। ভ্যাট ধার্য করা হলো ১৫%।
" ৫ সাব্বিরের নিকট ভ্যাটসহ মাল বিক্রয় করা হলো ৩৪,৫০০ টাকা।
" ১০ লিটনের নিকট হতে কর্জ নেওয়া হলো ২০,০০০ টাকা।
" ১৫ ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ৮০০ টাকা।
" ১৭ বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করা হলো ৪০,০০০ টাকা।
" ১৮ কর্জ পরিশোধ করা হলো।
" ২০ জীবন বিমার প্রিমিয়াম পরিশোধ করা হলো ২,০০০ টাকা।
" ২৪ সঞ্চয়পত্র ক্রয় করা হলো ৮০,০০০ টাকা।
" ৩০ যন্ত্রপাতি বিক্রয় করা হলো ২০,০০০ টাকা।
" ৩১ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন ৩,০০০ টাকা।
ক. প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর।
খ. ২. ১০, ১৫ ও ১৮ তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও। (ব্যাখ্যা ব্যতীত)
গ. জনাব আলমের হিসাব বইতে ক্রয় ও কর্জ হিসাব প্রস্তুত কর।
জনাব আকতার ২০২২ সালের ১ জানুয়ারি তারিখে নগদ ৬০,০০০ টাকা, আসবাবপত্র ৩০.০০০ টাকা এবং ২০,০০০ টাকা মূল্যের পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। জানুয়ারি মাসে তার ব্যবসায়ে নিম্নোক্ত লেনদেনসমূহ সংঘটিত হয়।
জানু. ৪ ব্যাংক হিসাব খোলা হলো ২০.০০০ টাকা।
" ৫ অফিসের জন্য টেবিল ক্রয় ৭,০০০ টাকা।
" ৮ অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলন ৬,০০০ টাকা।
" ১৪ জীবন বিমার প্রিমিয়াম প্রদান ৬,০০০ টাকা।
" ১৬ বিজ্ঞাপন বাবদ প্রদান ২,০০০ টাকা।
" ২২ বাড়িভাড়া বাবদ চেক প্রদান ৩,০০০ টাকা।
" ৩০ ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা হলো ২০০ টাকা।
ক. প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর।
খ. ব্যাংকসংক্রান্ত লেনদেনগুলোর সাধারণ জাবেদা তৈরি কর।
গ. চলমান জের ছকে নগদান হিসাব ও মূলধন হিসাব প্রস্তুত কর।
মুন এন্টারপ্রাইজ অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করে। অগ্রদত্ত টাকার পরিমাণ ২,০০০ টাকা। ২০২২ সালের মে মাসের খুচরা খরচের পরিমাণ ১,৫০০ টাকা। জুন মাসে উক্ত প্রতিষ্ঠানের খুচরা লেনদেনগুলো নিম্নরূপ:
জুন ১ প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে অগ্রদত্ত টাকা পূরণের জন্য চেক প্রাপ্তি।
" ২ কাগজ ও কলম ক্রয় ৩০০ টাকা।
" ৫ ডাকটিকিট ক্রয় ১৪০ টাকা।
" ৭ আপ্যায়ন খরচ ৩৫০ টাকা।
" ৮ টেলিফোন বাবদ ব্যয় ২৮০ টাকা।
" ১৫ পরিষ্কার-পরিচ্ছন্ন বাবদ খরচ ১৫০ টাকা।
" ২২ বাসভাড়া বাবদ প্রদান ২০০ টাকা।
" ২৮ রিকশা ভাড়া বাবদ ২৫০ টাকা।
ক. প্রারম্ভিক খুচরা নগদ তহবিলের পরিমাণ নির্ণয় কর।
খ. অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই প্রস্তুত কর।
গ. উপর্যুক্ত লেনদেনগুলোর প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।
২০১২ সালের মার্চ ১ তারিখে মি. আলম নগদ ৫০,০০০ টাকা; ৬০,০০০ টাকার যন্ত্রপাতি এবং ২০,০০০ টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। উক্ত মাসের লেনদেনসমূহ নিম্নরূপ:
মার্চ ২ রহিমের নিকট হতে পণ্য ক্রয় করা হলো ১০,০০০ টাকা।
" ৭ ভাড়া প্রদান করা হলো ৪,০০০ টাকা।
" ১১ মালিক কর্তৃক পণ্য উত্তোলন ৩,০০০ টাকা।
" ১৭ রহিমকে পণ্য ফেরত দেয়া হলো ১,০০০ টাকা।
" ১৯ যন্ত্রপাতির অবচয় ধার্য করা হলো ৭০০ টাকা।
" ২৭ জাফরিনের নিকট থেকে চেকে পণ্য ক্রয় করা হলো ৫,০০০ টাকা।'
২ " ৮ বিনামূল্যে পণ্য বিতরণ করা হলো ১,০০০ টাকা।
ক. মাস শেষে যন্ত্রপাতির পুস্তক মূল্য নির্ণয় কর।
খ. মি. আলমের মার্চ মাসে-নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় কর।
গ. মার্চ ১, ১৭, ১৯ ও ২৮ তারিখেaর লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নাই)
জনাব শাহেদের ব্যবসায় প্রতিষ্ঠানে ২০২২ সালের মার্চ মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়:
মার্চ ১ নগদ উদ্বৃত্ত ৩৫,০০০ টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত ৫,০০০ টাকা।
" ৫. শামীমের নিকট থেকে ৫% কারবারি বাট্টায় ২০,০০০ টাকার পণ্য ক্রয়।
" ১২ সাফিনের নিকট পণ্য বিক্রয় ৩২,০০০ টাকা, যার মধ্যে ১২,০০০ টাকা নগদ পাওয়া গেলে, অবশিষ্ট অর্থের জন্য একটি নোটে স্বীকৃতি পাওয়া গেল।
" ১৮ শাকিলের কাছ থেকে ৮.০০০ টাকার পূর্ণনিষ্পত্তিতে ৭,৫০০ টাকা পাওয়া গেল।
" ২০ ব্যাংক থেকে অফিস প্রয়োজনে উত্তোলন ৬,৫০০ টাকা এবং' ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন ২,০০০ টাকা।
" ২৫ মহসিনের নিকট বিক্রয় ১২,০০০ টাকা।
" ২৮ আসবাবপত্রের উপর ১,৫০০ টাকা অবচয় ধার্য করতে হবে।
" ২৯ জীবন বিমার প্রিমিয়াম প্রদান ৭,০০০ টাকা।
" ৩০ শামীমকে পূর্ণনিষ্পত্তিতে ১৮,৫০০ টাকা পরিশোধ করা হলো।
" ৩১ নগদ উদ্বৃত্ত ১০,০০০ টাকা হাতে রেখে বাকি টাকা ব্যাংকে জমা দেওয়া হলো।
ক. জনাব শাহেদের ব্যক্তিগত উত্তোলনের পরিমাণ নির্ণয় কর।
খ. জনাব শাহেদের যে সমস্ত লেনদেনগুলো নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না, সেগুলো সাধারণ জাবেদা বইতে লিপিবদ্ধ কর।
গ. জনাব শাহেদের বহিতে একটি তিনঘরা নগদান বই তৈরি কর।
২০২২ সালের জানুয়ারি মাসে ফরহাদ এন্ড সন্সের ব্যবসায়ের কতিপয় লেনদেন নিম্নরূপ :
জানু. ৫ নগদে পণ্য ক্রয় ২০,০০০ টাকা।
" ৮ পণ্য বিক্রয় নগদে ২৫,০০০ টাকা এরং চেকে ৭,০০০ টাকা।
" ১০ ব্যাংকে হিসাব খোলা হলো ১০,০০০ টাকা।
" ১২ আকাশের নিকট হতে ১৪,৫০০ টাকা পাওয়া গেল এবং তাকে বাট্টা মঞ্জুর করা হলো ৫০০ টাকা।
" ১৪ অফিসের জন্য ক্যালকুলেটর ক্রয় ৮০০ টাকা।
" ১৫ সিফাতকে ৪,০০০ টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ৩,৮০০ টাকা প্রদান।
" ১৮ কমিশন পাওয়া গেল ১,৫০০. টাকা।
" ২০ ব্যাংক হতে উত্তোলন ৬,০০০ টাকা।
" ২৫ ভাড়া প্রদান ৫,০০০ টাকা।
" ২৮ নিপার নিকট হতে প্রাপ্তি ৬,০০০ টাকা।
ক. উপর্যুক্ত লেনদেন হতে কন্ট্রা এন্ট্রির পরিমাণ নির্ণয় কর।'
খ. উপর্যুক্ত লেনদেন অবলম্বনে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত কর।
গ. উপর্যুক্ত লেনদেন অবলম্বনে নগদ প্রদান জাবেদা প্রস্তুত কর।
নাসরিন ট্রেডার্স অদম পার্শ্বতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করে। অগ্রদর টাকার পরিমাণ ১০,০০০ টাকা। ২০২২ সালের জানুয়ায়ি মাসের মোট খুচরা খরচের পরিমাণ হিল ৮,৯০০ টাকা। ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠ্যানর খুচরা খরচ সম্পর্কিত লেনদেনগুলো নিম্নরূপ।
ফেব্রু ১ অগ্রাদয় টাকার সমতা বিধানের জন্য চেক প্রাপ্তি।
" ৫ রিকশা ভাড়া প্রদান ১৬০ টাকা।
" ৭ কাগাচ ও পেসিন ক্রয় ২.২০০ টাকা।
" ৯ গ্রা-বিস্কুট জয় ৬০০ টাকা।
" ১২ বাস ভাড়া প্রদান ১৮০ টাকা।
" ১৪ ইন্টারনেট বিষ পরিশোধ ৮০০ টাকা।।।
" ১৭ ডাকটিকিট ক্রয় ২০০ টাকা।
" ২২ কার্বন পেপার ও আলি ক্রর ১৪০০ টাকা।
ক. প্রাবন্ধিক খুচরা নগদ তহবিলের পরিমাণ নির্ণয় কর।
খ. অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বহি প্রস্তুত কর।
গ. খুচরা খরচ সম্পর্কিত যাতায়াত হিসাব ও মনিহারি হিসাবের বঙিয়ান প্রস্তুত কর।
জনাব আনোয়ার ২০২২ সালের ১ জানুয়ারি তারিখে নগদ ২,৪০,০০০ টাকা, ১,৪০,০০০ টাকা মূল্যের অফিস সরঞ্জাম, ৬০,০০০ টাকার আসবাবপত্র এবং ২,০০,০০০ টাকার প্রদেয় নোট নিয়ে ব্যবসায় শুরু করল। জানুয়ারি মাসে তার ব্যবসায়ের অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ :
জানু. ৫ ধারে পণ্য ক্রয় ৬০,০০০ টাকা।
" ১০ ব্যবসার জন্য নগদে আসবাবপত্র ক্রয় ১০,০০০ টাকা।
" ১৫ ৫ তারিখে ক্রয়কৃত মালের অর্ধেক নগদে পরিশোধ।
" ১৮ কমিশন পাওয়া গেল ৮.০০০ টাকা।
" ২২ ২০,০০০ টাকা জমা দিয়ে ব্যাংকে একটি হিসাব খোলা হলো।
" ২৮ আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো ৮,০০০ টাকা।
ক. প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর।
খ. ১, ১০, ২২ ও ২৮ তারিখের লেনদেনগুলো জাবেদাভুক্ত কর।
গ. ১, ৫. ১৫ ও ১৮ তারিখের লেনদেনগুলো ট্যাবুলার ছকের মাধ্যমে হিসাব সমীকরণে প্রভাব দেখাও।
২০২২ সালের মার্চ মাসে জনাব তুহিনের ব্যবসায়ে সংঘটিত লেনদেনগুলো নিম্নরূপ:
মার্চ ১ তিনি নগদ ১,০০,০০০ টাকা ও ১,৬০,০০০ টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসায় আরম্ভ করেন।
" ৪ অনাদায়ি পাওনা ৫,০০০ টাকা।
" ৮ ২% বাট্টায় নগদে পণ্য বিক্রয় ৫০,০০০ টাকা।
" ১০ আসবাবপত্রের অবচয় ধরা হলো ১,০০০ টাকা।
" ১২ শরিফের নিকট পাওনা ৮০,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৭৮,৪০০ টাকা পাওয়া গেল।
" ১৪ বাকিতে পণ্য বিক্রয় ৩,০০০ টাকা।
" ১৬ সুদ পাওয়া গেল ৪,০০০ টাকা।
" ২০ বাকিতে পণ্য ক্রয় ৫,০০০ টাকা।
" ২২ তুলির ৪০,০০০ টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে ৩৯,৬০০ টাকা প্রদান করা হলো।
ক. মোট নগদ বাট্টার পরিমাণ নির্ণয় কর।
খ. উপর্যুক্ত লেনদেনগুলো দ্বারা নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত কর।
গ. যে লেনদেনগুলো নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত হবে না সেগুলোর জাবেদা দাখিলা লেখ।
গাজীপুরের রহিম ট্রেডার্সের ২০২২ সালের এপ্রিল মাসের সংঘটিত লেনদেনগুলো নিম্নরূপ :
এপ্রিল ১ হাতে নগদ ৬০,০০০ টাকা; ব্যাংক জমার ডেবিট উদ্বৃত্ত ২০,০০০ টাকা।
" ৩ ব্যাংকে জমা দেয়া হলো ৫,০০০ টাকা।
" ৭ রাজীবের নিকট পাওনা ৪,০০০ টাকা পূর্ণ নিষ্পত্তিতে ৫% বাট্টায় নগদে পাওয়া গেল।
" ৯ জামালের দেনার ৬,৪০০ টাকা পূর্ণ নিষ্পত্তিতে ৬,০০০ টাকা চেকে পরিশোধ।
" ১২ জামালকে প্রদত্ত চেকটি প্রত্যাখ্যাত হলো।
" ১৫ ঢাকার শাহীন ট্রেডার্সের নিকট থেকে নগদে পণ্য ক্রয় ৮,০০০ টাকা।
" ২০ পণ্য বিক্রয় বাবদ নগদ ৮,৫০০ টাকা এবং চেকে ১২,৫০০ টাকা পাওয়া গেল।
ক. এপ্রিল ১৫ তারিখের ভিত্তিতে ডেবিট ভাউচার প্রস্তুত কর।
খ.ক্রয় হিসাব ও বিক্রয় হিসাব প্রস্তুত কর।
গ.এপ্রিল ১ তারিখ থেকে ১২ তারিখের লেনদেনের ভিত্তিতে তিনঘরা নগদান বই প্রস্তুত কর।
স্বর্ণা ট্রেডার্স অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করে। এ অগ্রদত্ত টাকার পরিমাণ ১,০০০ টাকা। ২০২২ সালের জুন মাসে মোট খুচরা খরচের পরিমাণ ছিল ৬০০ টাকা। জুলাই মাসে উক্ত প্রতিষ্ঠানের খুচরা খরচগুলো নিম্নরূপ:
জুলাই ১ প্রধান ক্যাশিয়ারের নিকট হতে অগ্রদত্ত অঙ্ক পূরণের জন্য চেক প্রাপ্তি।
" ৩ কাগজ ও কলম ক্রয় ১০০ টাকা।
" ৫ ডাকটিকিট ক্রয় ৭০ টাকা।
" ৯ পিয়নকে বকশিশ প্রদান ৫০ টাকা।
" ১৫ রিকশা ভাড়া ৮০ টাকা।
" ২০ মনিহারি দ্রব্য ক্রয় ১২০ টাকা।
" ২৫ মোবাইল রিচার্জ ৯০ টাকা।
" ৩০ বাস ভাড়া প্রদান ৮০ টাকা।
ক. প্রারম্ভিক খুচরা নগদ তহবিলের পরিমাণ কত?
খ. অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই প্রস্তুত কর।
গ. জুলাই ৩. ৯, ১৫ ও ২৫ তারিখের লেনদেনগুলোর জাবেদা দেখাও (ব্যাখ্যা প্রয়োজন নেই)।
২০২২ সালের জুন মাসে জনাব হাশিমের ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হয়:
জুন ১ প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত ৮০,০০০ টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত ১৬,০০০ টাকা।
" ৬ নগদে ক্রয় ১২,০০০ টাকা এবং চেক মারফত ক্রয় ৪,০০০ টাকা।
" ১১ সেলিমের নিকট তার দেনার ৮,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৭,৫০০ টাকার একটি চেক প্রাপ্তি এবং সঙ্গে সঙ্গে চেকটি ব্যাংকে জমা দেয়া হলো।
" ১৭ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ১,২০০ টাকা।
" ১৯ চেকের মাধ্যমে পণ্য বিক্রয় ২৫,০০০ টাকা।
" ২৪ ব্যাংকে জমা প্রদান ৩৫,০০০ টাকা।
" ২৮ ব্যাংক জমাতিরিক্তের সুদ ৫০০ টাকা।
" ৩০ শাহীনের নিকট হতে ৫% বাট্টায় পণ্য ক্রয় করা হলো ২৫,০০০ টাকা।
ক. মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় কর।
খ. জুন ১, ৬, ১১ এবং ৩০ তারিখের লেনদেনগুলোর জাবেদা দাও।
গ. উপরিউক্ত লেনদেনগুলোর সাহায্যে একটি তিনঘরা নগদান বই তৈরি কর।