CB_2023
জনাব আনোয়ার ২০২২ সালের ১ জানুয়ারি তারিখে নগদ ২,৪০,০০০ টাকা, ১,৪০,০০০ টাকা মূল্যের অফিস সরঞ্জাম, ৬০,০০০ টাকার আসবাবপত্র এবং ২,০০,০০০ টাকার প্রদেয় নোট নিয়ে ব্যবসায় শুরু করল। জানুয়ারি মাসে তার ব্যবসায়ের অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ :জানু. ৫ ধারে পণ্য ক্রয় ৬০,০০০ টাকা। " ১০ ব্যবসার জন্য নগদে আসবাবপত্র ক্রয় ১০,০০০ টাকা। " ১৫ ৫ তারিখে ক্রয়কৃত মালের অর্ধেক নগদে পরিশোধ। " ১৮ কমিশন পাওয়া গেল ৮.০০০ টাকা। " ২২ ২০,০০০ টাকা জমা দিয়ে ব্যাংকে একটি হিসাব খোলা হলো। " ২৮ আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো ৮,০০০ টাকা।ক. প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর।খ. ১, ১০, ২২ ও ২৮ তারিখের লেনদেনগুলো জাবেদাভুক্ত কর।গ. ১, ৫. ১৫ ও ১৮ তারিখের লেনদেনগুলো ট্যাবুলার ছকের মাধ্যমে হিসাব সমীকরণে প্রভাব দেখাও।
Loading answers...