RB_2023
মুন এন্টারপ্রাইজ অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করে। অগ্রদত্ত টাকার পরিমাণ ২,০০০ টাকা। ২০২২ সালের মে মাসের খুচরা খরচের পরিমাণ ১,৫০০ টাকা। জুন মাসে উক্ত প্রতিষ্ঠানের খুচরা লেনদেনগুলো নিম্নরূপ:জুন ১ প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে অগ্রদত্ত টাকা পূরণের জন্য চেক প্রাপ্তি। " ২ কাগজ ও কলম ক্রয় ৩০০ টাকা। " ৫ ডাকটিকিট ক্রয় ১৪০ টাকা। " ৭ আপ্যায়ন খরচ ৩৫০ টাকা। " ৮ টেলিফোন বাবদ ব্যয় ২৮০ টাকা। " ১৫ পরিষ্কার-পরিচ্ছন্ন বাবদ খরচ ১৫০ টাকা। " ২২ বাসভাড়া বাবদ প্রদান ২০০ টাকা। " ২৮ রিকশা ভাড়া বাবদ ২৫০ টাকা।ক. প্রারম্ভিক খুচরা নগদ তহবিলের পরিমাণ নির্ণয় কর।খ. অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই প্রস্তুত কর।গ. উপর্যুক্ত লেনদেনগুলোর প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।
Loading answers...