Questions in this chapter
‘H’ রাষ্ট্রের সামরিক শাসক রাষ্ট্রটির একটি অংশের জনগণের উপর ঔপনিবেশিক কায়দায় শাসন-শোষণ আরম্ভ করে। জনগণ এতে প্রতিবাদমুখর হয়ে ওঠে। বিভিন্ন পন্থায় সরকার এ সকল আন্দোলন প্রতিহত করার চেষ্টা করে। সাধারণ জনগণ তাদের এক অবিসংবাদিত নেতার নেতৃত্বে সামরিক সরকারের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলে। গণআন্দোলনের চাপে নতি স্বীকার করে সামরিক সরকার পদত্যাগ করতে বাধ্য হয়।
ক. আগরতলা মামলার প্রধান আসামি কে ছিলেন?
খ. প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পঠিত কোন ঐতিহাসিক ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. পাকিস্তানের রাজনীতিতে উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ঘটনাটির প্রভাব বিশ্লেষণ করো।

ক. ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদে আওয়ামী লীগ সর্বমোট কতটি আসন লাভ করে ?
খ. 'অপারেশন সার্চলাইট' বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে প্রশ্নচিহ্নিত (?) স্থান তোমার পঠিত কোন ঐতিহাসিক ঘটনাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ. পাকিস্তানের পরবর্তী রাজনীতিতে উদ্দীপকের প্রশ্নচিহ্নিত (?) স্থানে নির্দেশিত ঐতিহাসিক ঘটনাটির প্রভাব বিশ্লেষণ করো।
‘A’ রাষ্ট্রটি পূর্ব ও পশ্চিম এ দু’ অংশে বিভক্ত। স্বাধীন লাভের পর পশ্চিম অংশের সামরিক শাসক দ্বারা পূর্বাংশের মানুষ শোষিল। নির্যাতিত হলে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়। পূর্বাংশেন, উপর বৈষম্যের বিরুদ্ধে এ আন্দোলনে নেতৃত্ব দেন জনাব ‘P’। তিনি দেশের সাংবিধানিক ও রাজনৈতিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে রাষ্ট্রীয়, কাঠামো, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, মুদ্রা ব্যবস্থা, কর ধার্য, বৈদেশিক বাণিজ্য ও প্রতিরক্ষার বিধান রেখে একটি কর্মসূচি পেশ করেন।
ক. ১১ দফা কী?
খ. অসহযোগ আন্দোলন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে জনাব ‘P’ এর পেশকৃত কর্মসূচিটি তোমার পঠিত কোন কর্মসূচিকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে জনাব ‘P’ এর পেশকৃত কর্মসূচির সাথে সাদৃশ্যমূল কর্মসূচিটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি অনন্য মাইলফলক— বিশ্লেষণ করো।
জনগণের ন্যায্য অধিকার দাবি করায় ‘ক’ নামক রাষ্ট্রের। একজন জনপ্রিয় নেতাকে ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়। গণআন্দোলনের মুখে সরকার মামলা প্রত্যাহার করে উক্ত নেতাকে মুক্তি দিতে বাধ্য হয়। মুক্তিলাভের পরবর্তী বছরে জাতীয় প্রাদেশিক নির্বাচনে উক্ত নেতার রাজনৈতিক দলটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে একটি অঞ্চলের স্বাধীনতার পথকে প্রশস্ত করে।
ক. বেঙ্গল প্যান্টের উদ্যোক্তা কে ছিলেন?
খ. ৭ মার্চের ভাষণের সাংবিধানিক গুরুত্ব বর্ণনা করো।
গ. উদ্দীপকের মামলার সাথে তোমার পাঠ্যবইয়ে বর্ণিত যে মামলার সাদৃশ্য আছে তার ফলাফল ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের নির্বাচনের মতো তোমার পঠিত নির্বাচনটির তাৎপর্য বিশ্লেষণ করো।
‘ক’ রাষ্ট্রের স্বাধীনতার প্রায় সাত বছর পর অনুষ্ঠিত একটি প্রদেশের প্রথম নির্বাচনে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কয়েকটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়।
ক. লাহোর প্রস্তাব কী?
খ. বাংলাদেশের বৈদেশিক নীতি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো প্রাদেশিক নির্বাচনের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত নির্বাচন স্বাধিকার আন্দোলনকে গতিশীল করে-বিশ্লেষণ করে।
‘ক’ রাষ্ট্রের সরকারের শোষণ, নির্যাতন ও অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে জনগণ ঐক্যবদ্ধ হয়। ধারাবাহিক আন্দোলনের এক পর্যায়ে জনগণের প্রিয় নেতা শাসকগোষ্ঠীর নিকট রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক বিষয়ে কিছু দাবি উত্থাপন করেন।
ক. ভাষা আন্দোলন কী?
খ. বিচার বিভাগীয় পর্যালোচনা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত ছয়দফা কর্মসূচির কোনো সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত কর্মসূচি ছিল বাঙালির বেঁচে থাকার দাবি— বিশ্লেষণ করো ।
হাবিবুর রহমান ‘ক’ রাষ্ট্রের অত্যন্ত জনপ্রিয় রাজনৈতি নেতা। তিনি তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক জনসভায় শাসকে নিকট শর্ত দেন- সামরিক আইন প্রত্যাহার করতে হবে, সেনাবাহিনীে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে এবং জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
ক. সার্ক কী?
খ. প্রশাসনিক ট্রাইব্যুনাল বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো ঐতিহাসিক ঘটনার সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত ঘটনা জনগণকে স্বাধীনতা যুদ্ধে অংশ নিতে। উদ্বুদ্ধ করে— বিশ্লেষণ করো।
লিটন চৌধুরী ‘ক’ রাষ্ট্রের অত্যন্ত জনপ্রিয় নেতা। সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে তিনি জনগণকে ঐক্যবদ্ধ করেন। সরকার ভীত হয়ে লিটন চৌধুরীকে প্রধান আসামী করে মোট ৩৫ জনের বিরুে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করে।
ক. ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান কী?
খ. মৌলিক গণতন্ত্র বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো ঐতিহাসিক মামলার সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত ঘটনা বাঙালি জনগণকে স্বাধীনতার প্রেরাই দেয়— বিশ্লেষণ করো।

ক. ছয়দফা কর্মসূচি কে উত্থাপন করেন?
খ. মুজিবনগর সরকার কী? ব্যাখ্যা করো ।
গ. ছকে প্রশ্ন চিহ্নিত (?) স্থানের ঘটনার প্রেক্ষাপট তুলে ধরো।
ঘ. উক্ত ঘটনায় বাঙালির বিজয়ের ইতিহাস বিশ্লেষণ করো।
একটি দেশের ‘খ’ উপজাতির জনগোষ্ঠী রাষ্ট্রীয় ভাষায় পড়লো করলেও তাদের নিজস্ব বর্ণমালা রয়েছে। তারা তাদের বর্ণমালাকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানায়। সরকার উপজাতীয় জনগোষ্ঠীর ন্যায়সংগত দাবি মেনে নেয়।
ক. মুজিবনগর সরকার গঠিত হয় কত তারিখে?
খ. যুক্তফ্রন্ট গঠনের পটভূমি লেখো।
গ. ‘খ’ জনগোষ্ঠীর দাবির সাথে তোমার পাঠ্যবইয়ের যে বিষয়টি সাদৃশ্যপূর্ণ তার প্রেক্ষাপট বর্ণনা করো।
ঘ. ‘খ’ উপজাতির দাবি মেনে নেওয়ায় রাষ্ট্রটিতে কী ধরনের ইতিবাচক প্রভাব পড়বে? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
ধর্মীয় ইস্যুকে প্রধান করে দুটি রাষ্ট্রের জন্ম হয়। স্বাধীন হওয়া একটি রাষ্ট্রের দুটি প্রদেশের মাঝে অচিরেই বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হয়। ফলে একটি প্রদেশের জনগণের মধ্যে হতাশার জন্ম হয়। পরবর্তীতে একজন সম্মোহনী নেতা ঐ প্রদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য রেখে কিছু কর্মসূচি উপস্থাপন করেন।
ক. যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক কী ছিল?
খ. ভাষা আন্দোলন কেন হয়েছিল?
গ. উদ্দীপকে উল্লেখিত সম্মোহনী নেতার উত্থাপিত কর্মসূচি তোমা পাঠ্যবইয়ের কোন কর্মসূচিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকে উল্লেখিত কর্মসূচির আলোকেই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে।”- বিশ্লেষণ করো।
‘ঘ’ রাষ্ট্রের স্বাধীনতার দুই যুগ পর প্রথম সাধারণ নির্বাচন একটি জনপ্রিয় রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বিজয়ী হয়। কিন্তু সরকার ক্ষমতা হস্তান্তর না করায় বিজয়ী দলের নেতা স্বাধীনতা ঘোষণা করেন।
ক. বাংলাদেশের রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন?
খ. শাসন বিভাগ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো নির্বাচনের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচন বস্তুতপক্ষে রাষ্ট্রটির। রাজনৈতিক মৃত্যু ঘটায়- বিশ্লেষণ করো।
‘ক’ রাষ্ট্রের সরকার মাত্র ৩ ভাগ লোকের ভাষাকে রাষ্ট্রের একমাত্র মাতৃভাষা হিসেবে ঘোষণা করে। সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে জনগণ আন্দোলনে নামে এবং জীবন দিয়ে তা প্রতিরোধ করে।
ক. ছয়দফা কী?
খ. যুক্তফন্ট বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো ঐতিহাসিক আন্দোলনের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত আন্দোলন স্বাধীনতার সূত্রপাত করে- বিশ্লেষণ। করো।
‘খ’ রাষ্ট্রের অত্যন্ত জনপ্রিয় নেতাকে গ্রেফতার করে দীর্ঘদিন বিনা বিচারে কারাগারে রাখার পর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করায় জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। এক পর্যায়ে সরকার মিথ্যা মামলা প্রত্যাহার করে জনপ্রিয় নেতাকে মুক্তি দিতে বাধ্য হয়।
ক. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
খ. ভাষা আন্দোলন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো ঐতিহাসিক ঘটনার সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত ঘটনা জাতীয়তাবাদী আন্দোলনকে বেগবান করে বিশ্লেষণ করো।
মৌলিক গণতন্ত্র কে প্রবর্তন করেন?
যুক্তফ্রন্ট কী?
অপারেশন সার্চ লাইট কী?
যুক্তফ্রন্ট নির্বাচনের প্রতীক কী ছিল?
মুজিবনগর' সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
আগরতলা মামলার আসামি কতজন ছিল?