BB_2021
‘H’ রাষ্ট্রের সামরিক শাসক রাষ্ট্রটির একটি অংশের জনগণের উপর ঔপনিবেশিক কায়দায় শাসন-শোষণ আরম্ভ করে। জনগণ এতে প্রতিবাদমুখর হয়ে ওঠে। বিভিন্ন পন্থায় সরকার এ সকল আন্দোলন প্রতিহত করার চেষ্টা করে। সাধারণ জনগণ তাদের এক অবিসংবাদিত নেতার নেতৃত্বে সামরিক সরকারের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলে। গণআন্দোলনের চাপে নতি স্বীকার করে সামরিক সরকার পদত্যাগ করতে বাধ্য হয়।ক. আগরতলা মামলার প্রধান আসামি কে ছিলেন?খ. প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়? গ. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পঠিত কোন ঐতিহাসিক ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো। ঘ. পাকিস্তানের রাজনীতিতে উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ঘটনাটির প্রভাব বিশ্লেষণ করো।
Loading answers...