Questions in this chapter
অনুন্নত দেশের শহরগুলোতে উচ্চ শব্দে গাড়ির বিরক্তিকর। হর্ণ বাজানোর ফলে প্রায়ই শিশুদের শ্রবণশক্তির সমস্যা দেখা দিচ্ছে। তাছাড়া এ কারণে অনেক রোগীকে আরও বেশি অসুস্থ হতে দেখা যায়। এ অবস্থা থেকে মুক্তির জন্য সরকারি আইন থাকলেও সেগুলোর যথাযথ 'বাস্তবায়ন নেই।
ক. ট্রেডমার্ক কী?
খ. আইএসও বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে কোন সমস্যার কারণে শব্দ দূষণ কমছে না? ব্যাখ্যা করো।
ঘ. “আইনের সঠিক প্রয়োগ থাকলেই শব্দ দূষণ কমবে” – তুমি - কি একমত? মতামত দাও।
জনাব মনির গাড়ি কেনার উদ্দেশ্যে একটি গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিজস্ব শো-রুমে গেলেন। তিনি লক্ষ করলেন, প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত প্রতিটি গাড়ির বনেটের সামনে [R] নামক একটি ধাতব প্রতীক সংযুক্ত করেছে। গাড়ির জ্বালানি হিসেবে তারা সদ্য আবিষ্কৃত সাশ্রয়ী এক ধরনের গ্যাস ব্যবহার করে। [R] প্রতীক ও নতুন আবিষ্কৃত জ্বালানি গ্যাস ব্যবহারের ক্ষেত্রে তাদের আইনগত সুরক্ষা আছে।
ক. BSTI কাকে বলে?
খ. ISO-এর কাজ বর্ণনা করো।
গ. [R] ধাতব প্রতীকটির আইনগত সুরক্ষার ব্যাখ্যা দাও।
ঘ. উদ্দীপকে উল্লিখিত নতুন আবিষ্কৃত সাশ্রয়ী জ্বালানি গ্যাস ব্যবহারের একচ্ছত্র অধিকার পাওয়ার জন্য উৎপাদনকারী গাড়ি প্রতিষ্ঠানের গৃহীত পদক্ষেপগুলো আলোচনা করো।
নুরাজ এন্টারপ্রাইজ নামে ৪০ সদস্যবিশিষ্ট একটি প্রতিষ্ঠান জুতা তৈরির উদ্দেশ্য নিয়ে নিবন্ধন পাওয়ার পরপরই ব্যবসায় শুরু করে। দক্ষতার সাথে পরিচালিত হওয়ায় প্রতিষ্ঠানটি অতি অল্প সময়ে সফলতা পায়। প্রতিষ্ঠানটি বর্তমানে জুতা তৈরির পাশাপাশি ওষুধ প্রস্তুতের পরিকল্পনা করছে।
ক. বিধিবদ্ধ কোম্পানি কাকে বলে?
খ, কখন বিবরণপত্রের বিকল্প বিবৃতি প্রচারের প্রয়োজন পড়ে?
গ. উদ্দীপকের 'নূরাজ এন্টারপ্রাইজ' কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা করো।
ঘ. প্রতিষ্ঠানটির ওষুধ প্রস্তুতের পরিকল্পনা বাস্তবায়নে তাদের করণীয় বিশ্লেষণ করো।
বেগম ফেরদৌসী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি নিজস্ব প্রচেষ্টায় এমন একটি সফটওয়্যার তৈরি করেন যার মাধ্যমে দেশের যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠান তাদের হিসাব ও তথ্য খুব সহজেই। সংরক্ষণ করতে পারে। একটি নির্দিষ্ট আইনের মাধ্যমে তিনি মেধাস্বত্ব সংরক্ষণ করেন। কিছুদিন পর বেগম ফেরদৌসী তার ভাই ফারহানের কাছে মেধাস্বত্ব হস্তান্তর করেন। ফারহান সাথে সাথে নির্দিষ্ট আইনের মাধ্যমে তা নিবন্ধন করে আইনগত সুরক্ষার ব্যবস্থা নিয়েছেন। এখন তিনি নিরাপদভাবে তার ব্যবসায় পরিচালনা করছেন।
ক. পেটেন্ট কী?
খ. ট্রেডমার্ক বলতে কী বোঝায়?
গ. বেগম ফেরদৌসী ব্যবসায়ের কোন আইনের আশ্রয় নিয়েছেন? ব্যাখ্যা করো।
ঘ.. ফারহান যথাযথ আইনগত সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করেছেন - উদ্দীপকের আলোকে বক্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো।
মিসেস ঊর্মি পণ্য ক্রয়ের বিষয়ে খুবই সাবধান থাকেন। 'বাংলাদেশী কোনো পণ্য কিনতে গেলে তিনি দেখেন যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন আছে কি না। বিশেষ করে খাদ্য ও প্রসাধন সামগ্রীর বেলায় এটা থাকতেই হবে। ব্র্যান্ড পণ্য ক্রয়ের প্রতি তার আগ্রহ। তিনি মনে করেন, বড় বড় প্রতিষ্ঠানে এটা মেনে চলা হয়। এক্ষেত্রে নকলের সম্ভাবনা কম।
ক. ট্রেডমার্ক কী?
খ. BSTI পণ্যের মান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ কেন?
গ. মিসেস উর্মি কোন ধরনের কর্তৃপক্ষের ইঙ্গিত করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. মিসেস উর্মি যে আইনগত বিষয়টি দেখে পণ্য কেনেন তার যথার্থতা মূল্যায়ন করো।
মি. কবীর নারায়ণগঞ্জে একটি চামড়াজাত ব্যাগ তৈরির শিল্প কারখানা স্থাপন করেন। তার শিল্পের বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায়। বর্জ্য নিম্নাঞ্চলে অবাধে চলে যাচ্ছে। এতে এলাকার মানুষের চর্মরোগসহ বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এ এলাকায় এমন অনেক শিল্প আছে; যা প্রচণ্ড শব্দ সৃষ্টি করে, বাতাস ভারী করে এবং মাটির উর্বরতা কমায়। তাই দেশের শিল্প প্রতিষ্ঠানসমূহ যাতে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ও পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ মেনে চলে এবং দেশে পরিবেশবান্ধব শিল্প গড়ে উঠে এ ব্যাপারে সরকার সদা তৎপর।
ক. ISO- এর পূর্ণরূপ কী?
খ. পেটেন্ট বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের মি. কবীরের শিল্প প্রতিষ্ঠানটি কী ধরনের পরিবেশ দূষণ করছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত পরিবেশ সংরক্ষণ আইনের যথার্থতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
মি. আজাদ একটি ক্ষুদ্র শিল্প স্থাপন করেন। তিনি আখের গুড় দিয়ে টেস্টি স্যালাইন উৎপাদন করেন। তিনি টেস্টি স্যালাইনের মান নিয়ন্ত্রণে খুব সজাগ। বাজারজাতকরণের আগে তিনি মান নিয়ন্ত্রণকারী সরকারি প্রতিষ্ঠান BSTI এর অনুমোদন নেন। ভোক্তারা BSTI এর লোগো দেখে নির্দ্বিধায় টেস্টি স্যালাইন কেনে। এ বছর মি. আজাদ জেলা সদরে চেম্বার অব কমার্স কর্তৃক আয়োজিত শিল্প মেলায় টেস্টি স্যালাইনের একটি স্টল দেন। তার স্টলের প্রচুর দর্শনাথীর কাছে সন্তোষজনক পরিমাণ স্যালাইন বিক্রি করেন।
ক. রপ্তানি উন্নয়ন ব্যুরো কী?
খ. বেসরকারি সংস্থা (NGO) বলতে কী বোঝায়?
গ. মি. আজাদের শিল্প মেলার স্টলের পণ্য কেউ উৎপন্ন করলে কোন আইন বিরুদ্ধ হবে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আলোকে পণ্য বাজারজাতকরণে BSTI এর অনুমোদন নেওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
জনাব জাকির 'সূর্যমার্কা' পাওয়ার ব্যাংকের স্বত্ত্বাধিকারী। ডিজাইন ও গুণগত মানের জন্য বাজারে পণ্যটির চাহিদা বেশি। নাম ও মার্কা নিবন্ধিত হওয়ায় ব্যবসায় ক্ষেত্রে মালিক ও ভোক্তা অনেক সুবিধা ভোগ করেন। সম্প্রতি পণ্যের গুদামে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা থাকায় তিনি চিন্তিত নন।
ক. মেধাসম্পদ কাকে বলে?
খ. গাড়ির কালো ধোঁয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে লেখো।
গ. উদ্দীপকে বর্ণিত 'পাওয়ার ব্যাংক'-এর নিবন্ধন ব্যবসায়ের কোন আইনের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা করো।
ঘ. ক্ষতিপূরণের জন্য গৃহীত ব্যবস্থার যথার্থতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
জনাব ফারুক একজন কৃষি বিজ্ঞানী। তিনি ২০১০ সালে। বারোমাসি এক ধরনের লিচুর বীজ আবিষ্কার করেন। ২০১৫ সালে “তিনি মারা যান। তিনি মারা যাওয়ার আগে লিচু বীজের স্বত্ব তার স্ত্রী ' মিসেস নেহাকে দিয়ে যান। সম্প্রতি মিসেস নেহা লক্ষ করেন, বেশ কিছু নার্সারি ঐ বীজ থেকে চারা উৎপাদন করে বাজারে বিক্রি করছেন। তাই তিনি তার স্বামীর উদ্ভাবিত লিচু বীজের স্বত্ব রক্ষার্থে নিবন্ধনের জন্য আবেদন করলেন।
ক. ট্রেডমার্ক কী?
খ. পরিবেশ আইনের গুরুত্ব ব্যাখ্যা করো।
গ. কোন আইনগত পদক্ষেপের অনুপস্থিতির কারণে জনাব ফারুক কর্তৃক উদ্ভাবনের স্বার্থ সংরক্ষিত হয়নি? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে করো গৃহীত পদক্ষেপের ফলে মিসেস নেহা আবিষ্কারের স্বত্ব ফেরত পাবেন? যুক্তি দাও।
জনাব কালাম ১৯৮৭ সালে একটি উপন্যাস রচনা করে বই আকারে প্রকাশ করেন। তিনি উপন্যাসটি সংশ্লিষ্ট দপ্তরের রেজিস্টার বইতে লেখক হিসেবে তার নাম, ঠিকানা, বইটির নাম, পৃষ্ঠা সংখ্যা, উল্লেখ করে নিবন্ধন করেন। তখনকার প্রেক্ষাপটে উপন্যাসটি জনপ্রিয়তা পায়নি। বইটি আর ছাপাও হয়নি। ৩০ বছর পর ২০১৭ সালে অন্য একজন ব্যক্তি উপন্যাসটি তার নিজের নামে প্রকাশ করলে জনাব কালাম আগের প্রমাণাদি দাখিল করে উক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।
ক. পানি দূষণ কী?
খ. ISO সনদ কীভাবে ব্যবসায়ীদের উৎসাহিত করে? ব্যাখ্যা করো।
গ. জনাব কালাম তার উপন্যাসটি নিবন্ধনের মাধ্যমে কোন অধিকার অর্জন করেছিলেন? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে করো আদালতে মামলা করে জনাব কালাম প্রতিকার পাবেন? মতামত দাও।
জনাব রবিউল একটি 'ডিজি কেয়ার' নামক ডায়াগনস্টিক সেন্টার-এর মালিক। তিনি ডায়াগনস্টিক সেন্টারটি পরিচালনার জন্য | পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র নিয়েছেন এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে সনদ নিয়েছেন।
ক. পরিবেশ কী?
খ. ট্রেড লাইসেন্স বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে 'ডিজি কেয়ার' নামটি ব্যবসায়ের কোন আইনগত সুরক্ষা দিতে পারে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে জনাব রবিউল যে সনদ নিয়েছিলেন তা ব্যবসায় পরিচালনার জন্য যথেষ্ট— মতামত দাও।
গ্যালাক্সি লি.-এর কয়েকজন প্রকৌশলী বিশেষ এক ধরনের কাচ উদ্ভাবন করেছেন। এ কাচ ভবনের দরজা বা জানালায় ব্যবহার করলে তা একই সাথে সৌরবিদ্যুতের উৎস হিসেবে কাজ করবে। এ বিদ্যুৎ যেকোনো কাজে ব্যবহার করা সম্ভব। প্রতিষ্ঠানটি এ কাঁচ উৎপাদন ও বাজারজাতকরণের একক অধিকার পেতে চায়। তারা এ বিষয়ে সরকারের সাথে একটি চুক্তি করে।
ক. ব্যবসায় পরিবেশ কী?
খ. পানি দূষণ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. গ্যালাক্সি লি.-এর উদ্ভাবিত পদ্ধতিটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত চুক্তিটি কি এ প্রতিষ্ঠানকে একক অধিকার ভোগের সুযোগ দেবে? বিশ্লেষণ করো।
নোবেল বিজয়ী জনাব বুবায়েত আলমের 'যুদ্ধ' উপন্যাসটি 'বইগুলো জাহাজীকরণের আগে প্রাকৃতিক দুর্যোগ থেকে এগুলো সুরক্ষার জন্য তিনি একটি বিমা পলিসি নেন। এখন তিনি তার বই নকল বিশ্বের শান্তিপ্রিয় মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে ৫০ লক্ষ সেট বইয়ের ফরমাশ পান। 'মুদ্রণের ব্যাপারে চিন্তিত।
ক. ISO কী ?
খ. PPP বলতে কী বোঝ?
গ. জনাব রুবায়েত আলম কোন ধরনের বিমা পলিসি নিয়েছেন? ব্যাখ্যা করো।
ঘ. জনাব রুবায়েত আলমকে চিন্তামুক্ত করতে উদ্দীপকের আলোকে তোমার পরামর্শ তুলে ধরো।
নাজিব বগুড়া শহরে কীটনাশকের একজন বিখ্যাত পাইকারি বিক্রেতা। তার কীটনাশকের গুদামঘরটি একটি জনাকীর্ণ এলাকায়, যেখানে চায়ের অনেক ছোট দোকান আছে। এজন্য সে মাঝে মাঝে নিজেকে অনিরাপদ মনে করে। এ বছর তার ব্যবসায়ের পরিধি বাড়ানোর জন্য একটি মধ্যমেয়াদি ঋণের প্রয়োজন। এজন্য সে এমন একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হতে চায়' যেটি তার উভয় ধরনের প্রত্যাশা পূরণ করতে পারবে।
ক. কপিরাইট কী?
খ. মেধাস্বত্ব বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো ।
গ. নাজিব বর্তমানে কোন ধরনের ঝুঁকি মোকাবিলা করছে? ব্যাখ্যা করো।
ঘ. কোন ধরনের প্রতিষ্ঠান নাজিবের এ দু'ধরনের সমস্যা একাই সমাধান করতে পারে? কীভাবে পারে? ব্যাখ্যা করো।
পেটেন্ট কী?
ট্রেডমার্ক কী?
মেধাসম্পদ কী?
ISO-এর পূর্ণরূপ কী?
BSTI কী?
ব্যবসায়ে সহায়ক সেবা কী?