SB_2019
মি. কবীর নারায়ণগঞ্জে একটি চামড়াজাত ব্যাগ তৈরির শিল্প কারখানা স্থাপন করেন। তার শিল্পের বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায়। বর্জ্য নিম্নাঞ্চলে অবাধে চলে যাচ্ছে। এতে এলাকার মানুষের চর্মরোগসহ বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এ এলাকায় এমন অনেক শিল্প আছে; যা প্রচণ্ড শব্দ সৃষ্টি করে, বাতাস ভারী করে এবং মাটির উর্বরতা কমায়। তাই দেশের শিল্প প্রতিষ্ঠানসমূহ যাতে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ও পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ মেনে চলে এবং দেশে পরিবেশবান্ধব শিল্প গড়ে উঠে এ ব্যাপারে সরকার সদা তৎপর।ক. ISO- এর পূর্ণরূপ কী? খ. পেটেন্ট বলতে কী বোঝায়?গ. উদ্দীপকের মি. কবীরের শিল্প প্রতিষ্ঠানটি কী ধরনের পরিবেশ দূষণ করছে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে বর্ণিত পরিবেশ সংরক্ষণ আইনের যথার্থতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
Loading answers...