ChB_2019
মিসেস ঊর্মি পণ্য ক্রয়ের বিষয়ে খুবই সাবধান থাকেন। 'বাংলাদেশী কোনো পণ্য কিনতে গেলে তিনি দেখেন যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন আছে কি না। বিশেষ করে খাদ্য ও প্রসাধন সামগ্রীর বেলায় এটা থাকতেই হবে। ব্র্যান্ড পণ্য ক্রয়ের প্রতি তার আগ্রহ। তিনি মনে করেন, বড় বড় প্রতিষ্ঠানে এটা মেনে চলা হয়। এক্ষেত্রে নকলের সম্ভাবনা কম। ক. ট্রেডমার্ক কী?খ. BSTI পণ্যের মান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ কেন? গ. মিসেস উর্মি কোন ধরনের কর্তৃপক্ষের ইঙ্গিত করেছেন? ব্যাখ্যা করো। ঘ. মিসেস উর্মি যে আইনগত বিষয়টি দেখে পণ্য কেনেন তার যথার্থতা মূল্যায়ন করো।
Loading answers...