DB_2019
বরিশালের আর্থিকভাবে অসচ্ছল ও ব্যবসায় সহায়ক কার্যাবলির সুবিধাবঞ্চিত মাছ ব্যবসায়ীদের বর্তমানে ব্যস্ত সময় যাচ্ছে। কারণ নদীগুলোতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ছে। দেশি ও বিদেশি বাজারে এই মাছের ব্যাপক সুনাম আছে। শুধু স্থানীয় বাজারে ব্যাপক মাছ বিক্রি করলেও তাদের মুনাফার পরিমাণ খুব সামান্য হচ্ছে। এ অবস্থার উন্নয়নের জন্য তাৎক্ষণিক উপায় হিসেবে জেলা প্রশাসক মহোদয় কোল্ড স্টোরেজগুলো শুধু মাছ ব্যবসায়ীদের ব্যবহারের অনুমতি দেন। কিন্তু এরপরও মাছ ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত মুনাফা লাভ করতে পারছে না।ক. ব্যবসায় কী?খ. ব্যবসায় জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক কেন? ব্যাখ্যা করো। গ. জেলা প্রশাসক মহোদয়ের গৃহীত পদক্ষেপ ব্যবসায়ের কোন বাধা দূরীকরণে সহায়ক? ব্যাখ্যা করো।ঘ. উল্লিখিত মাছ ব্যবসায়ীদের কাঙ্ক্ষিত মাত্রায় মুনাফা পাওয়ার জন্য কোন প্রকার বাণিজ্য গুরুত্বপূর্ণ? মতামত দাও।
Loading answers...