Questions in this chapter
মি. 'ক' একজন সচেতন নাগরিক। তিনি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে তাঁর নিজ উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করে থাকেন।
ক. অধিকার কী?
খ. মৌলিক অধিকার বলতে কী বোঝায়?
গ. মি. 'ক' এর কর্তব্যের ধরন কীরূপ? ব্যাখ্যা করো।
ঘ. মি. 'ক' এর এরূপ কর্তব্যের ফলে সমাজ ও রাষ্ট্রে কীরূপ প্রভাব পড়বে? বিশ্লেষণ করো।
মেজবাহ ও বিলকিছ চাচাতো ভাই-বোন। তাদের উভয়ের ডোট প্রদান, পেশা বাছাই ও ধর্মাচারের সমান অধিকার রয়েছে। তারা এক সাথে একটি অফিসে কাজ করে। তাদের কাজের ধরন এরুই। কিন্তু মেজবাহর মজুরি বিলকিছের চেয়ে বেশি।
ক. রাজনৈতিক অধিকার কী?
খ. জনগণ কীভাবে স্বাধীনতার রক্ষাকবচের ভূমিকা পালন করতে পারে?
গ. উদ্দীপকে বর্ণিত অধিকার ছাড়াও নাগরিকের আর কী কী রাজনৈতিক অধিকার রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. বিলকিছ যে ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে তা সমাধানের উপায় বিশ্লেষণ করো।

ক. বাংলাদেশে তথ্য অধিকার আইন কখন প্রণীত হয়?
খ. মানবাধিকার ও মৌলিক অধিকার এর মধ্যে পার্থক্য কী?
গ. ছকের প্রশ্ন (?) চিহ্নিত স্থানে কোন অধিকার নির্দেশ করে তা ব্যাখ্যা করো।
ঘ. উল্লিখিত অধিকার ভোগ করতে হলে নাগরিকদের কী কী কর্তব্য পালন করতে হয়? বিশ্লেষণ করো।
জামিলা ও রতন একটি কারখানার পোশাক কর্মী। মালিক পক্ষ রতনের চেয়ে জামিলাকে কম মজুরি প্রদান করে।
ক. কর্তব্য কাকে বলে?
খ. আইনগত অধিকার বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত ঘটনায় জামিলা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. জামিলার প্রতি মালিক পক্ষের আচরণ সমাজ ও রাষ্ট্রে কী ধরনের প্রভাব ফেলবে? যুক্তি দেখাও।
করিম সাহেব নির্বাচনে ভোটদানের পাশাপাশি নিয়মিত কর। প্রদান করেন। ইকবাল সাহেব এসব বিষয়ে উদাসীন।
ক. অধিকার কাকে বলে?
খ. রাজনৈতিক অধিকার বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত করিম সাহেবের কর্মকাণ্ড তোমার পঠিত যে বিষয়টির সাথে সামঞ্জস্যপূর্ণ তা ব্যাখ্যা করো।
ঘ. ইকবাল সাহেবের কর্মকাণ্ড সুনাগরিকতার অন্তরায়- তুমি কি একমত? যুক্তি দেখাও।
সম্প্রতি সিরিয়া হতে বিতাড়িত একটি পরিবার ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে তাদের নৌকাডুবি ঘটে। তাদের শিশু সন্তানকে মৃত অবস্থায় সাগর তীরে পাওয়া যায়।
ক. কর্তব্য কী?
খ. তথ্য অধিকার বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে কোন বিষয়টি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উত্ত বিষয়টি কীভাবে নিশ্চিত করা সম্ভব? মতামত দাও।
মি. 'X' বিদেশ থেকে ছুটিতে দেশে ফেরার সময় বন্ধু মি. ব্লাটলারকে সাথে নিয়ে আসেন। এরই মধ্যে দেশে জাতীয় নির্বাচনের। তারিখ ঘোষণা করা হয়। মি. 'X' ও তার স্ত্রী নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দেন। এছাড়া তিনি' কর অফিসে গিয়ে তার বকেয়া কর পরিশোধ করেন। নির্বাচনের দিন লাইন ধরে দাঁড়িয়ে নারী-পুরুষের সমান। ভোটাধিকার প্রদান দেখে মি. বাটলার খুবই অভিভূত হন এবং বলেন যে, তার দেশে নারীদের ভোটাধিকার সীমিত ও কর্মক্ষেত্রেও নারীদের সুযোগের সীমাবদ্ধতা রয়েছে।
ক. তথ্য অধিকার কী?
খ. মানবাধিকার বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত মি. বাটলারের দেশের নারীরা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত মি. 'X' ও বাটলারের দেশের মধ্যে কোন দেশ গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে রয়েছে বলে তুমি মনে কর? মতামত দাও।
একাদশ শ্রেণির শ্রেণিকক্ষে পৌরনীতি ও সুশাসন বিষয়ের স্যার একটি আইন সম্পর্কে পড়াতে গিয়ে বলেন, বাংলাদেশ সরকার জনগণের অধিকার ও সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে গিয়ে ২০০৯ সালে জাতীয় সংসদে একটি আইন পাস করেন। উক্ত আইন ও তথ্যপ্রযুক্তির বদৌলতে জনগণ সহজেই সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের নীতি ও কর্মসূচি সম্পর্কে জানতে পারছে। তিনি আরও বলেন, "বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় আইনটি একটি মাইলফলক"।
ক. আন্তর্জাতিক মানবাধিকার সনদ কত সালে গৃহীত হয়?
খ. চাপসৃষ্টিকারী গোষ্ঠী কী? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে তোমার পঠিত কোন আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের শেষোক্ত উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।
২০২১ সালের ১লা মে মহান মে দিবস উপলক্ষ্যে রাজধানীর জাতীয় শহিদ মিনারের পাদদেশে নারী শ্রমিকদের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নারী নেত্রীবৃন্দ সকল কাজের সমান সুযোগ এবং পুরুষ শ্রমিকদের সমান পারিশ্রমিক প্রদানের দাবি জানান।
ক. আইন কী?
খ. কেন গণতান্ত্রিক মূল্যবোধ প্রয়োজন?
গ. প্রদত্ত উদ্দীপকে নারীর কোন কোন অধিকার আদায়ের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত নারীর অধিকারসমূহ বাস্তবায়িত হলে সমাজে এর কী প্রভাব পড়বে? বিশ্লেষণ করো।
নামিরা একজন পোশাক কর্মী। দীর্ঘদিন যাবৎ তার সহকর্মীরা। বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল। কিন্তু হঠাৎ মালিক পক্ষ তার প্রতিষ্ঠানে পুরুষ শ্রমিকের বেতন বৃদ্ধি করলেও নারী শ্রমিকের বেতন বৃদ্ধি করেনি।
ক. মৌলিক অধিকার কী?
খ. "অধিকারের মধ্যে কর্তব্য নিহিত"- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত নারী শ্রমিক কোন ধরনের অধিকার থেকে 'বঞ্চিত? ব্যাখ্যা করো।
ঘ. নামিরার প্রতি মালিক পক্ষের আচরণ সমাজ ও রাষ্ট্রে কী ধরনের প্রভাব ফেলবে? বিশ্লেষণ করো।

ক. বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?
খ. 'তথ্য অধিকার' বলতে কী বোঝায়?
গ. '?' চিহ্নিত স্থানে কোন ধরনের অধিকার বসবে? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত অধিকার ভোগের জন্য নাগরিকের কী কী করণীয় বলে তুমি মনে কর?
শিক্ষক শ্রেণিকক্ষে বললেন যে, রাষ্ট্র জনগণের জন্য কিছু সুযোগ-সুবিধা নিশ্চিত করে যার পরিধি নিজ রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ। অন্যদিকে জাতিসংঘ কর্তৃক কিছু সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে। যার ক্ষেত্র বিশ্বব্যাপী বিস্তৃত। এটি কোনো ব্যক্তি নিজ রাষ্ট্রে নিরাপত্তা বোধ না করলে তাকে অন্য রাষ্ট্রে আশ্রয় গ্রহণ করতে সাহায্য করে।
ক. বাংলাদেশে 'তথ্য অধিকার আইন' কত সালে পাস হয়?
খ. অধিকার ও কর্তব্যের সম্পর্ক কী?
গ. শিক্ষক রাষ্ট্রের যে ধরনের সুযোগ-সুবিধার কথা বলেছেন তা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে আলোচ্য বিষয়টি কীভাবে একজন ব্যক্তিকে অন্য রাষ্ট্রে আশ্রয় গ্রহণে সাহায্য করে? বিশ্লেষণ করো।
রহিম মায়ানমারের রাখাইন অঞ্চল হতে নিপীড়িত ও অত্যাচারিত হয়ে কক্সবাজার শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করেছে। জাতিসংঘ ঘোষিত সকল নাগরিকের সমানাধিকার ও মানবিক মর্যাদা, লঙ্ঘিত হয়েছে।
ক. তথ্য অধিকার আইন কত সালে পাস হয়?
খ. চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে কোন অধিকারসমূহের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. সুশাসন প্রতিষ্ঠায় উক্ত অধিকারসমূহের গুরুত্ব বর্ণনা করো।
লাবনী একজন স্বনামধন্য ডাক্তার। তিনি আন্তর্জাতিক একটি সংস্থায় ভালো বেতনে চাকরি করেন। পিতা-মাতার পছন্দের পাত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের পর তার স্বামী চাকরি ছাড়তে অনবরত চাপ দিতে থাকে। এ নিয়ে তাদের মধ্যে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয়। দাম্পত্য জীবনের শান্তি রক্ষার্থে অবশেষে লাবনী স্বামীর সিদ্ধান্ত মেনে নিয়ে চাকরি থেকে ইস্তফা দেন।
ক. অধিকার কাকে বলে?
খ. বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত ডা. লাবনী যে ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন তা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ডা. লাবনীর অধিকার প্রতিষ্ঠায় কী কী করণীয় রয়েছে? মতামত দাও।
জরিনা বেগমের স্বামী ২০১০ সালে এক বিঘা জমি রেখে মারা যায়। তিনি তার দুটি নাবালক কন্যাসন্তান নিয়ে উক্ত জমিতে। টিনের ঘর বানিয়ে স্বাভাবিক জীবনযাপন করে আসছিলেন। পার্শ্ববর্তী ভূমিদস্যু মি. 'ক'-এর চোখ পড়ে বিধবা জরিনা ও তার শিশুসন্তানদের ভূমির উপর। অকস্মাৎ ভূমিদস্যু তার পালিত লাঠিয়াল বাহিনী দ্বারা বিধবা জরিনার ভূমি দখল করে নেয়। বিধবা আইনের আশ্রয় নেন। বিজ্ঞ আদালত তাকে ভূমি বুঝিয়ে দেন।
ক. 'Lag' শব্দের অর্থ কী?
খ. আইনের শাসন প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত জরিনা বেগম কোন ধরনের অধিকার থেকে। বঞ্চিত হয়েছিল? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত আদালতের মাধ্যমে যে বিষয়টি প্রতিষ্ঠিত। হয়েছে, তার স্বরূপ বিশ্লেষণ করো।
রিনা একজন পোশাক কর্মী। রিনাসহ তার অন্যান্য সহকর্মীরা দীর্ঘদিন যাবৎ তাদের বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল। কিন্তু কিছুদিন পূর্বে হঠাৎ মালিক পক্ষ তার প্রতিষ্ঠানে পুরুষ শ্রমিকদের বেতন বৃদ্ধি করলেও নারী শ্রমিকদের বেতন বৃদ্ধি করেনি।
ক. আইন কী?
খ. মানবাধিকার বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে বর্ণিত ঘটনায় নারী শ্রমিকরা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত বলে তুমি মনে কর?
ঘ. রিনার প্রতি মালিক পক্ষের আচরণ সমাজ ও রাষ্ট্রে কী ধরনের প্রভাব ফেলবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
খাদ্য উৎপাদনে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ। এই কৃতিত্ব সারা দেশের ক্ষুদ্র ও মাঝারি কৃষকের। কিন্তু এই কৃষকরা বাজারে পণ্যের ন্যায্য দাম পায় না। অথচ মধ্যস্বত্বভোগকারীরা কোনো ঝুঁকি ছাড়াই লাভবান হয়। প্রকৃতপক্ষে, কৃষকরা লাভবান না হলে কৃষির অব্যাহত উন্নয়ন ধরে রাখা সম্ভব নয়।
ক. কর্তব্য কী?
খ. মৌলিক অধিকার বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে কৃষকরা কী ধরনের অধিকার থেকে বঞ্চিত? তা ব্যাখ্যা করো।
ঘ. কৃষকদের উক্ত অধিকার রক্ষায় কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে। পারে? বিশ্লেষণ করো।
আইন কী?
জনাব 'H' একজন সচেতন নাগরিক। তিনি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন এবং বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে গঠনমূলক সমালোচনা করেন। অন্যদিকে জনাব 'T' সর্বদা রাষ্ট্রীয় আইন মেনে চলেন, নির্বাচনে ভোট প্রদান এবং নিয়মিত কর প্রদান করেন।
ক. মানবাধিকার কী?
খ. অধ্যাদেশ বলতে কী বোঝায়?
গ. জনাব 'H' কোন ধরনের অধিকার ভোগ করছেন? ব্যাখ্যা করো।
ঘ. 'জনাব 'H' ও জনাব 'T' এর কার্যক্রমের পারস্পরিক সম্পর্ক খুবই ঘনিষ্ঠ।' মতামত দাও।
সালমান ও নাইম জাপানের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। ছুটিতে তারা উভয়েই নিজ দেশে এসেছে। এসময় দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছিল বিধায় উভয়েই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে। সালমান ও নাঈম মনে করে নাগরিক অধিকার ভোগের পাশাপাশি রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করা প্রয়োজন। ভোটাধিকার প্রয়োগ করে ছুটি শেষে তারা উভয়েই আবার জাপান প্রত্যাবর্তন করে।
ক. রাজনৈতিক অধিকার কী?
খ. দুর্নীতি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে সালমান ও নাঈম কোন ধরনের অধিকার প্রয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত অধিকারটি নাগরিকের অন্যান্য অধিকার ভোগের ক্ষেত্রে অধিকতর গুরুত্ব বহন করে-বিশ্লেষণ করো।