RB_2022
মি. 'X' বিদেশ থেকে ছুটিতে দেশে ফেরার সময় বন্ধু মি. ব্লাটলারকে সাথে নিয়ে আসেন। এরই মধ্যে দেশে জাতীয় নির্বাচনের। তারিখ ঘোষণা করা হয়। মি. 'X' ও তার স্ত্রী নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দেন। এছাড়া তিনি' কর অফিসে গিয়ে তার বকেয়া কর পরিশোধ করেন। নির্বাচনের দিন লাইন ধরে দাঁড়িয়ে নারী-পুরুষের সমান। ভোটাধিকার প্রদান দেখে মি. বাটলার খুবই অভিভূত হন এবং বলেন যে, তার দেশে নারীদের ভোটাধিকার সীমিত ও কর্মক্ষেত্রেও নারীদের সুযোগের সীমাবদ্ধতা রয়েছে।ক. তথ্য অধিকার কী?খ. মানবাধিকার বলতে কী বোঝায়?গ. উদ্দীপকে উল্লিখিত মি. বাটলারের দেশের নারীরা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত? ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে বর্ণিত মি. 'X' ও বাটলারের দেশের মধ্যে কোন দেশ গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে রয়েছে বলে তুমি মনে কর? মতামত দাও।
Loading answers...