Questions in this chapter
তথ্য অধিকার আইন নিশ্চিত করে—
i. প্রশাসনের জবাবদিহিতা
ii. নাগরিক অধিকার নিশ্চিত করা
iii. সরকারি সংগঠনের দায়িত্বশীলতা
নিচের কোনটি সঠিক?
মাসুদের বন্ধু অসীম ভারত থেকে বাংলাদেশে বেড়াতে এসেছে। এদেশে অসীমের ক্ষেত্রে প্রযোজ্য-
i. মৌলিক অধিকার
ii. মানবাধিকার
iii. সামাজিক অধিকার
নিচের কোনটি সঠিক?
মানবাধিকার নাগরিক জীবনের বিকাশ ঘটায়
i. ব্যক্তিত্বের
ii. মনুষ্যত্বের
iii. মেধার
নিচের কোনটি সঠিক?
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
কিছুদিন পূর্বে পুলিশ জনাব মজুমদারকে গ্রেফতার করে ও কোর্টে প্রেরণ করে। মজুমদারের পিতা জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যেই তাকে প্রয়োজনীয় তথ্য প্রদান করে ।
মজুমদারের পিতা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট হতে কীরূপ অধিকার প্রাপ্ত হন?
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
কিছুদিন পূর্বে পুলিশ জনাব মজুমদারকে গ্রেফতার করে ও কোর্টে প্রেরণ করে। মজুমদারের পিতা জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যেই তাকে প্রয়োজনীয় তথ্য প্রদান করে ।
মজুমদারের পিতার উক্ত অধিকার সহায়তা করে—
i. মজুমদারের অপরাধ সম্পর্কে জানতে
ii. মজুমদারের অবস্থান সম্পর্কে জানতে
iii. মজুমদারের ভালো কাজ সম্পর্কে জানতে
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও :
নাগরিকদের তথ্য অধিকার নিশ্চিত করার জন্য সরকার একটি আইন পাস করেছে। এতে জনগণ কোন কোন বিষয়ে এবং কীভাবে তথ্য পেতে পারে তার সবকিছু উল্লেখ রয়েছে।
উক্ত আইনটি পাস হয় কখন?
নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও :
নাগরিকদের তথ্য অধিকার নিশ্চিত করার জন্য সরকার একটি আইন পাস করেছে। এতে জনগণ কোন কোন বিষয়ে এবং কীভাবে তথ্য পেতে পারে তার সবকিছু উল্লেখ রয়েছে।
উক্ত আইন যথাযথ কার্যকর হলে—
i. . নাগরিক অধিকার নিশ্চিত হবে
ii. জবাবদিহিতা নিশ্চিত হবে
iii. নাগরিকদের সচেতনতা বাড়বে
নিচের কোনটি সঠিক?
তৃতীয় বিশ্বের একটি দেশে ‘ক' সম্প্রদায়ের শিশুরা স্কুলে শিক্ষা গ্রহণ করতে গেলে অন্যান্য সম্প্রদায়ের শিশুদের মতো সমান সুযোগ-সুবিধা পায় না। যার ফলে উক্ত সম্প্রদায়ের শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হলে সরকার সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণে একটি আইন সংসদে পাস করে।
উদ্দীপকে বর্ণিত শিশুরা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে?
তৃতীয় বিশ্বের একটি দেশে ‘ক' সম্প্রদায়ের শিশুরা স্কুলে শিক্ষা গ্রহণ করতে গেলে অন্যান্য সম্প্রদায়ের শিশুদের মতো সমান সুযোগ-সুবিধা পায় না। যার ফলে উক্ত সম্প্রদায়ের শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হলে সরকার সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণে একটি আইন সংসদে পাস করে।
সরকারের গৃহীত পদক্ষেপে উক্ত সমাজে সকলের জন্য প্রতিষ্ঠিত হবে—

ক. বাংলাদেশে কখন 'তথ্য অধিকার আইন' পাস হয়?
খ. সামাজিক কর্তব্য বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের ছকে প্রশ্নচিহ্নিত (?) স্থানে তোমার পাঠ্যবইয়ের কোন কোন অধিকারের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উত্ত অধিকার ভোগের মাধ্যমে নাগরিকেরা কী কী দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারবে বলে তুমি মনে কর? মতামত দাও।
'ক' রাষ্ট্রে, সকল নাগরিক স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। এ রাষ্ট্রে মত প্রকাশের অধিকার, সভা-সমিতি করার অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা সাংবিধানিকভাবে স্বীকৃত। কিন্তু 'খ' রাষ্ট্রের নাগরিকগণ এসব অধিকার ভোগ করেন না।
ক. কর্তব্য কী?
খ. রাজনৈতিক অধিকারের ধারণাটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের 'ক' রাষ্ট্রে নাগরিকগণ কোন ধরনের অধিকার ভোগ করেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের 'খ' রাষ্ট্রের নাগরিকরা যে অধিকার হতে বঞ্চিত তা প্রতিষ্ঠায় তোমার সুপারিশ দাও।
জনাব 'A' একটি প্রতিষ্ঠানে সেবা গ্রহণের জন্য গমন করেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট বিষয়টি উপস্থাপন করলে তিনি তাকে একমাস পর আসতে বলেন। বিষয়টি তার নিকট সন্দেহজনক মনে হয়। সেবামূল্য ও সেবাপ্রাপ্তির ন্যূনতম সময়সীমা জানতে চাইলে সংশ্লিষ্টরা তথ্য দিতে অস্বীকার করেন। অথচ জনাব 'A' সংবাদপত্র ও টেলিভিশনের মাধ্যমে জেনেছেন সেবা গ্রহীতা তার প্রয়োজন অনুযায়ী তথ্য পেতে পারেন। পরবর্তীতে নির্দিষ্ট প্রক্রিয়ায় তিনি দাবি জানালে তাকে তথ্য সরবরাহ করা হয়।
ক. নেতৃত্ব কী?
খ. পরোক্ষ গণতন্ত্র বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের জনাব 'A' তোমার পঠিত কোন বিষয়টির মাধ্যমে প্রতিকার পেয়েছিলেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের জনাব 'A' এর ন্যায় অন্যান্য নাগরিকরা ভূমিকা পালন করলে সুশাসন প্রতিষ্ঠিত হবে- বিশ্লেষণ করো।
'ক' দেশটির সংবিধানে নাগরিকের চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাকস্বাধীনতাসহ নানা অধিকারের স্বীকৃতি প্রদান করা হয়। সরকারের যাবতীয় তথ্য সহজেই পাওয়ার জন্য সংসদে ২০০৯ সালে একটি আইন পাস করা হয়। ফলে সরকারের জবাবদিহিতা ও 'স্বচ্ছতা সুনিশ্চিত হয়।
ক. মূল্যবোধ কী?
খ. সামাজিক অধিকার বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে কোন আইনের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. নাগরিক অধিকার সুনিশ্চিতকরণে উত্ত আইনের ভূমিকা বিশ্লেষণ করো।
জনাব জহির একজন ব্যবসায়ী। তিনি সীমিত মুনাফা করেন, নিয়মিত কর প্রদান করেন এবং নির্বাচনে ভোট প্রদান করেন।
ক. কর্তব্য কী?
খ. মানবাধিকার বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে জনাব জহির কোন ধরনের কর্তব্য সম্পাদন করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বিষয়টির সাথে অধিকারের সম্পর্ক বিশ্লেষণ করো।
মানব শিশু জন্মের সাথে সাথে কিছু অধিকার লাভ করে। অধিকার প্রকৃতিগত এবং সমাজেই এর বিকাশ। অধিকার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটায়। অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষ আদালতের আশ্রয় নিতে পারে। সমাজে সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে বাস করার জন্য আমাদেরকে কিছু কর্তব্য পালন করতে হয়। এ জন্য বলা হয় "অধিকারের মধ্যে কর্তব্য নিহিত।"
ক. অধিকার কী?
খ. মানবাধিকারের ধারণা ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে কোন অধিকারের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের শেষোক্তির সাথে তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

ক. নৈতিক অধিকার, কী?
খ. তথ্য অধিকার বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে প্রশ্নচিহ্নিত'?' স্থানে কোন বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত বিষয়টি নিশ্চিতকরণে সুশাসনের গুরুত্ব বিশ্লেষণ করো।
বৃদ্ধ রহমত আলী ও. তার স্ত্রী সমাজের প্রান্তিক মানুষ। সমাজের প্রান্তিক মানুষ হলেও তারা ২০১৪ সালের জাতীয় নির্বাচনে স্বামী-স্ত্রী একসাথে ভোটদান করেন। নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠিত হওয়ার কিছুদিন পর বৃদ্ধ রহমত আলী ও তার স্ত্রী সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্কভাতা বাবদ ২০০০ টাকা মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে উত্তোলন করেন।
ক. তথ্য অধিকার আইন বাংলাদেশে কত সালে প্রণীত হয়?
খ. মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য কী?
গ. রহমত আলী দম্পত্তির ভোটদান কোন ধরনের কর্তব্যের মধ্যে পড়ে? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত কর্তব্য পালনের মাধ্যমে যে বিষয়টি অর্জন করা যায় নাগরিক জীবনে তার গুরুত্ব বিশ্লেষণ করো।
একটি আন্তর্জাতিক সংস্থা কর্তৃক ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর নাগরিকের মেধা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য কিছু অধিকার গৃহীত ও ঘোষিত হয়।
ক. কর্তব্য কী?
খ. মানবাধিকার ও গণতন্ত্রের সম্পর্ক বর্ণনা করো।
গ. উদ্দীপকে কোন অধিকারের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত বিষয়টি নিশ্চিতকরণে সুশাসনের ভূমিকা মূল্যায়ন করো।
মি. জন 'ক' রাষ্ট্রের একজন সচেতন নাগরিক। তিনি দেশের স্থানীয় ও জাতীয় নির্বাচনে সৎ, দক্ষ ও যোগ্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি নিয়মিত তার ওপর আরোপিত করও প্রদান করেন। এমনকি তিনি রাষ্ট্রের প্রতি সকল দায়িত্ব পালনের পাশাপাশি তার এলাকার অন্যদেরকেও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করেন।
ক. 'Demos' শব্দের অর্থ কী?
খ. জাতীয় রাষ্ট্র বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত মি. জন এর যোগ্য প্রার্থী বাছাই কার্যক্রম কোন ধরনের কর্তব্যকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যক্তির মতো রাষ্ট্রের অন্য নাগরিকরাও যদি দায়িত্ব ও কর্তব্য পালন করে তাহলে সুশাসন প্রতিষ্ঠায় কীরূপ প্রভাব পড়বে বলে তুমি মনে কর? মতামত দাও।
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা নিজ মাতৃভূমি থেকে বিতাড়িত, যা ১৯৪৮ সালে জাতিসংঘ ঘোষিত ঘোষণাপত্রের পরিপন্থি।
ক. ইংরেজি 'Law' শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে?
খ. মানবাধিকার বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের রোহিঙ্গারা কোন অধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন? ব্যাখ্যা করো।
ঘ. জাতিসংঘ ঘোষিত ঘোষণাপত্রের বাস্তবায়নে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব- বিশ্লেষণ করো।