Questions in this chapter
সম্প্রতি উত্তরায়ন রাজ্যের পাহাড়ি অঞ্চলে একটি প্রাচীন সভ্যতার সন্ধান পাওয়া যায়। ইতিহাসবিদগণ মনে করছেন যে, এটি খুব উন্নত সভ্যতা ছিল। প্রাপ্ত উপাদানসমূহ বিশ্লেষণ করে তারা অভিমত প্রকাশ, করছেন যে, ঐ সভ্যতার মানুষ লেখাপড়া জানত এবং তারা একটি . বিশেষ ধরনের লিখন পদ্ধতি আবিষ্কার করে। চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা এ লিখন পদ্ধতি কয়েকটি ধাপে বিকশিত হয়ে পূর্ণতা লাভ করে। তারা বসবাসের জন্য সুন্দর বাড়িঘর তৈরি করেনি, কিন্তু ধর্মীয় কারণে সুন্দর স্থাপত্য শিল্প, ভাস্কর্য, চারুকলা প্রভৃতির উদ্ভাবন ও এটি পাঠ-২ প্রসার ঘটায়। তাদের সকল কর্মে দেবতাদের সন্তুষ্টি বিধানের প্রবণতা পরিলক্ষিত হয়।
ক. কে মিশরকে নীলনদের দান বলেছেন? খ. মিশরকে নীলনদের দান বলা হয়েছে কেন? ব্যাখ্যা কর।
? গ. উদ্দীপকে উল্লিখিত সভ্যতার লিখন পদ্ধতির সাথে প্রাচীন মিশরীয়দের উদ্ভাবিত লিখন পদ্ধতির সাদৃশ্য কতটুকু? ব্যাখ্যা কর ।
ঘ. উদ্দীপকের আলোকে মিশরীয়দের সকল অবদানে ধর্মের প্রভাব বিশ্লেষণ কর ।
বেশ কিছু দিন ধরে ‘জাহান ডিপার্টমেন্টাল স্টোর'-এর সেলস্ম্যান রূপা কাজে আসছে না। কারণ জানার জন্য মিসেস নাজমা জাহান রূপার বাসায় যান। কাজে না আসার কারণ জানতে চাইলে রূপা কান্না বিজড়িত কণ্ঠে বলে যে, তার স্বামীর সীমাহীন অত্যাচার ও নির্যাতনের কারণে সে অসুস্থ। সে মিসেস নাজমা জাহানকে আরও বলে যে, তার মদ্যপ স্বামী তার দুই কন্যাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সমাজে নারীদের কোনো অধিকার নেই। মিসেস নাজমা জাহান এসব শুনে খুব ব্যথিত হন। তিনি সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠা ও যথাযথ মর্যাদার সাথে বসবাসের জন্য সচেতনতামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। এতে সমাজে ইতিবাচক পরিবর্তন আসে।
ক. প্রাক-ইসলামি আরবের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? খ. উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন? ব্যাখ্যা কর ।
গ. উদ্দীপকে উল্লিখিত করুণ ঘটনাটি প্রাক-ইসলামি আরবের সামাজিক অবস্থার কোন দিকটিকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর ।
ঘ. “মিসেস নাজমা জাহানের চিন্তাচেতনায় নারীর মর্যাদা প্রতিষ্ঠায় মহানবির (সা.) নির্দেশনা ও আদর্শ প্রতিফলিত হয়েছে।”— বক্তব্যটি সমর্থন কর কি? উত্তরের পক্ষে যুক্তি দাও ।
তিনদিকে সমুদ্র বেষ্টিত সিঙ্গাপুর দেশটি একটি অনুর্বর অঞ্চল । একসময় শহরের কিছু লোকজন ব্যবসায় বাণিজ্য করলেও গ্রামের লোকদের পশুপালন বা মাছ শিকার ছাড়া অন্য কোনো কাজের উপায় পাঠ-১ ছিল না। জীবন-জীবিকার জন্য তারা চুরি, ডাকাতি, প্রতারণা ও লুটতরাজ করতে বাধ্য হতো ।
ক. 'জাজিরা' অর্থ কী?
খ. উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন? ব্যাখ্যা কর । গ. উদ্দীপকে উল্লিখিত সিঙ্গাপুরের সাথে প্রাচীন আরবের ভৌগোলিক অবস্থার সাদৃশ্য ব্যাখ্যা কর ।
ঘ. উদ্দীপকের আলোকে প্রাক-ইসলামি আরবের অধিবাসীদের ওপর ভৌগোলিক অবস্থার প্রভাব মূল্যায়ন কর।
সিন্ধু নদের তীরে প্রাচীনকালে যে সভ্যতা গড়ে উঠেছিল তাই সিন্ধু সভ্যতা নামে পরিচিত। এটি ছিল কৃষিভিত্তিক নগরসভ্যতা। নগরের ড্রেনেজ ব্যবস্থা, ঘরবাড়ির চিহ্ন দেখে অনুমান করা হয় সিন্ধু সভ্যতার লোকেরা পারলৌকিক জীবন সম্পর্কে ধারণা রাখত না। সুখ সমৃদ্ধ পার্থিব জীবনই তাদের আরাধ্য ছিল ।
ক. পিরামিড কী?
খ. হায়ারোগ্লিফিক্স কী? ব্যাখ্যা কর ।
গ. উদ্দীপকের সাথে প্রাচীন কোন সভ্যতার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের জনসাধারণের সাথে উক্ত সভ্যতার জনসাধারণের জীবনপ্রণালির তুলনামূলক আলোচনা কর ।
হোয়াংহো নদীর তীরে প্রাচীন চীনা সভ্যতার উন্মেষ ঘটেছিল। হোয়াংহোকে চীনের দুঃখ বলা হলেও এই নদী অধিবাসীদের জীবনে বিশাল ভূমিকা রাখে। সদ্য আবিষ্কৃত এক প্রত্ননিদর্শনে তাদের ধর্ম বিশ্বাসের ইংগিত পাওয়া যায়। সেখানে একজন সম্রাটের কফিন পাঠ-২
পাথরের দেয়াল দ্বারা সুরক্ষিত করা আছে। কফিনের চারদিকে পাথর নির্মিত সশস্ত্র সৈন্যরা কঠোর পাহারায় নিয়োজিত
ক. প্যাপিরাস কী? পে
খ. মিশরীয়দের চিত্র লিখন পদ্ধতি সম্পর্কে ধারণা দাও।
গ. উদ্দীপকের হোয়াংহো নদীর ভূমিকার মতই কি নীল নদ মিশরীয় সভ্যতায় ভূমিকা রেখেছিল? ব্যাখ্যা দাও।
ঘ. উদ্দীপকের আলোকে মিশরের ফারাও সম্রাটদের সমাধি সংরক্ষণের বিবরণ দাও
জাতিগত দাঙ্গায় সিয়েরালিয়নের জনজীবন প্রায় বিপর্যস্ত। সামান্য স্বার্থহানি ঘটলেই তারা বড় সংঘাতে জড়িয়ে পড়ে। ফলে তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে। এঅবস্থায় জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী সেখানে যুদ্ধ, নির্যাতন, অসাম্য দূর করে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে দিনরাত কাজ করছে
ক. ‘মালা' কী? খ. সাব-আ-মুয়াল্লাকাত বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বর্ণিত জাতিগত দাঙ্গার সাথে প্রাক-ইসলামি আরবের কোন বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর ।
ঘ. উদ্দীপকের শান্তিরক্ষী বাহিনীর কর্মকাণ্ডের আলোকে আরব জীবনে ইসলামের ভূমিকা নিরূপণ কর।
জনাব আলী হায়দার সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তিনি লক্ষ করলেন যে জুন থেকে আগস্ট মাসের মধ্যে সুরমা নদীর উভয় তীর প্লাবিত হয়। প্লাবনের ফলে উভয় তীরের ভূভাগ অত্যন্ত উর্বর হলেও বন্যায় উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ মহাসংকট কাটিয়ে উঠতে তিনি সুরমা নদীর তীরে বাঁধ দেওয়ার উদ্যোগ দেন এবং খাল কেটে পানি ধরে রাখার ব্যবস্থা গ্রহণ করেন। ফলে কৃষিক্ষেত্রে উন্মোচিত হয় এক নতুন দিগন্ত। তবে শিল্পবাণিজ্য ও সংস্কৃতিতে সুনামগঞ্জ থাকে অবহেলিত ।
ক. কোন শব্দ থেকে ব্যাবিলন শব্দের উৎপত্তি? খ. ‘জাজিরাতুল আরব' বলতে কী বোঝ? ব্যাখ্যা কর ।
গ. উদ্দীপকের সুরমা নদীর সাথে ব্যাবিলনীয় কোন নদীর সামঞ্জস্য পাওয়া যায়? ব্যাখ্যা কর ।
ঘ. জনাব আলী হায়দারের জেলার তুলনায় তোমার পঠিত সভ্যতাটি কোন অর্থে অধিক সমৃদ্ধ? যুক্তি দাও ।
এক সময় পৃথিবীতে দাসব্যবস্থার প্রচলন ছিল। শক্তিশালী দেশ তাদের কৃষিকাজের জন্য দরিদ্র দেশ থেকে অশিক্ষিত লোকদেরকে এনে কৃষিকাজে নিয়োজিত করত। এদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা ধনী দেশ কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনে। তবে তাদের কোনো ব্যক্তিস্বাধীনতা ছিল না। বরং তাদের ওপর নির্যাতন করা হতো। তারা তাদের প্রভুর কথা মেনে চলতে হতো। মত প্রকাশের অধিকার না থাকায় এক সময় তারা দুই ভাগে বিভক্ত হয়ে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এ গৃহযুদ্ধের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য 'X' দেশের সরকার সংবিধান প্রণয়ন করে দাসদের স্বাধীনতা প্রদান করে। এ পদক্ষেপের ফলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়।
ক. হুদাইবিয়ার সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?
খ. আইয়ামে জাহিলিয়া বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ইসলাম-পূর্ব আরবের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যবস্থা বিলুপ্তির ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ ছিল ইসলামের ইতিহাসের অনুরূপ- বিশ্লেষণ কর ।
সার্কভুক্ত দেশগুলোর মহিলা পরিষদের অনুষ্ঠানে জাতিসংঘের মহিলাবিষয়ক সম্পাদক ক্রিস্টিন মেডোনা' অধিকার রক্ষায় নারী আন্দোলনের কার্যকর ভূমিকার জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ভারতীয় উপমহাদেশে একটি সময় ছিল যখন কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। তাদের কোনো অধিকার ছিল না। একজন পুরুষ একই সাথে অনেকগুলো স্ত্রী রাখতে পারত । তারা ‘জোর যার মুলুক তার' এ নীতিতে বিশ্বাসী ছিল ।
ক. ‘ইয়েমেন’ শব্দের অর্থ কী?
খ. উটকে কেন মরুভূমির জাহাজ বলা হয়? ব্যাখ্যা কর ।
গ. উদ্দীপকে প্রাক-ইসলামি আরবের নারীদের যে চিত্র ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর ।
ঘ. ‘জোর যার মুল্লুক তার'— উক্তিটি তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর ।
সিন্ধু সভ্যতা প্রাচীন সভ্যতাগুলোর অন্যতম। এটি একটি নগরভিত্তিক সভ্যতা। তাদের লিখন পদ্ধতি ছিল চিত্রভিত্তিক। সিন্ধু সভ্যতা নগর সভ্যতা হলেও তারা উন্নত কৃষি ব্যবস্থারও প্রচলন করেছিল। যর, গম, তুলাসহ নানা প্রকার ফসল তারা উৎপন্ন করত। ফলন বৃদ্ধির জন্য জমিতে বাঁধ দিত। বন্যার পানিকে সংরক্ষণ করে কাজে লাগাত । আবার জলসেচের জন্য নালা কেটে পানি এনে ফসলে দিত । ক. ‘মেমফিস' কী?
খ. রাজা মেনেস ফেরাউনের মর্যাদা লাভ করেন কীভাবে ? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে সিন্ধু সভ্যতার লিখন পদ্ধতির সাথে প্রাচীন কোন সভ্যতার লিখন পদ্ধতির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর
ঘ. সিন্ধু সভ্যতার কৃষি ব্যবস্থা মিশরীয় সভ্যতার কৃষি ব্যবস্থারই প্রতিচ্ছবি— উক্তিটি ব্যাখ্যা কর ।
১৯৯১ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত রেভুলেশনারি ইউনাইটেড ফ্রন্ট-এর বিদ্রোহী তৎপরতায় সিয়েরালিয়নের সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে এক শোচনীয় অবস্থার সূচনা ঘটেছিল। লুটতরাজ, গুম, গুপ্তহত্যা, হানাহানি ও রাহাজানি ছিল সমাজের নিত্য প্রপঞ্চ। এমনকি লুণ্ঠন বৃত্তিই ছিল বিদ্রোহীদের মূল পেশা। নিয়মিত শাসকের অভাবে সমাজপতিদের সুদি অর্থনৈতিক তৎপরতার করালগ্রাসে ক্লিষ্ট হয়েছিল নিরীহ জনতা। আর সমাজে নারীদের ধর্ষণ, অপহরণ ও শ্লীলতাহানি ছিল নিয়মিত ঘটনা। তবে নানাভাবে নৈতিক অবক্ষয় ঘটলেও সিয়েরালিয়নে স্থানীয় গোষ্ঠীগত উপজাতীয় গান ইত্যাদি চর্চা হতো আপন গতিতে।
ক. আরব উপদ্বীপের আয়তন কত?
খ. আরব দেশের জলবায়ু কোন প্রকৃতির? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত প্রাক-ইসলামি আরবের সামাজিক অবস্থার সাদৃশ্য দেখাও।
ঘ. উদ্দীপকের সিয়েরালিয়নের ন্যায় প্রাক-ইসলামি আরবের সংস্কৃতির চর্চাও সাধিত হয়েছিল আপন গতিতে- বিশ্লেষণ কর
সিন্ধু সভ্যতা প্রাচীন সভ্যতাগুলোর অন্যতম। এটি একটি নগরভিত্তিক সভ্যতা। তাদের লিখন পদ্ধতি ছিল চিত্রভিত্তিক। সিন্ধু সভ্যতার নগর সভ্যতা হলেও তারা উন্নত কৃষি ব্যবস্থার প্রচলন করেছিল। যব, গম, ভুলাসহ নানা প্রকার ফসল উৎপন্ন করত। ফসল বৃদ্ধির জন্য জমিতে বাঁধ দিত। বন্যপ্রাণী সংরক্ষণ করে কাজে লাগাত। আবার জলসেচের জন্য নালা কেটে, পানি এনে ফসলে দিত।
ক. আরব ভূখন্ড কী নামে পরিচিত?
খ. কিউনিফর্ম কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে সিন্ধু সভ্যতার লিখন পদ্ধতির সাথে প্রাচীন কোন সভ্যতার লিখন পদ্ধতির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. সিন্ধু সভ্যতার কৃষি ব্যবস্থা মিশরীয় সভ্যতার কৃষি ব্যবস্থারই প্রতিচ্ছবি- উক্তিটি ব্যাখ্যা কর।
রফিক সম্প্রতি ভাগ্যান্বেষণে বাংলাদেশ থেকে এমন একটি দেশে গিয়েছে যেখানে রুক্ষ শুষ্ক আবহাওয়া ও মরুভূমির উষ্ণতার জন্য তার টিকে থাকা কষ্টসাধ্য হয়ে গেছে। এখানকার মানুষের আচার-আচরণ ও পেশা তার কাছে নিজ দেশের মানুষের থেকে ভিন্ন মনে হয়।
ক. আরবাতুন শব্দের অর্থ কী?
খ. জাজিরাতুল আরব বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে রফিক যে দেশে গেছে সে দেশের সাথে তোমার পঠিত কোন অঞ্চলের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য জনগণের ওপর কী প্রভাব বিস্তার করেছে? বিশ্লেষণ কর।
১৭৯৮ সালে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট মিশর অভিযানের সময় প্রত্নতাত্ত্বিক সাইটগুলোর দিকে খুব আগ্রহ দেখলেন। তিনি এ দেশের সমৃদ্ধ ইতিহাস ও স্থাপত্য ভাষ্কর্য দেখে মুগ্ধ হলেন। ইতিহাস অনুসন্ধানের জন্য তিনি সৈন্যবাহিনীর সাথে বিজ্ঞানী, জ্যোতির্বিদ, ও প্রত্নতাত্ত্বিকদের অভিযানে নিয়ে গিয়েছিলেন।
ক. 'জিগুরাত' কী?
খ. কিউনিফর্ম বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে নেপোলিয়নের মিসর অভিযানের সাথে প্রাচীন কোন সভ্যতার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সভ্যতার অবদানসমূহ পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
রুহুলি গ্রামে প্রতিবছর গ্রামীণ লাইব্রেরির উদ্যোগে একটি মেলা হয়। সেখানে আশপাশের গ্রামগুলো থেকে নানারকম পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য মানুষ উপস্থিত হয়। এছাড়াও এ মেলায় শিল্পী, সাহিত্যিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হন, প্রতিদিন মঞ্চে আবৃত্তি, গান, প্রকাশনা উৎসব ইত্যাদি অনুষ্ঠিত হয়।
ক. আল-মালা কী?
খ. আইয়ামে জাহেলিয়া বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত মেলার সাথে প্রাক-ইসলামি আরবের কোন মেলার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. 'প্রাক-ইসলামি যুগে আরবের সাংস্কৃতিক অবস্থা সামাজিক অবস্থার তুলনায় উন্নত ছিল'- বিশ্লেষণ কর।
রুহুলি গ্রামে প্রতিবছর গ্রামীণ লাইব্রেরির উদ্যোগে একটি মেলা হয়। সেখানে আশপাশের গ্রামগুলো থেকে নানারকম পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য মানুষ উপস্থিত হয়। এছাড়াও এ মেলায় শিল্পী, সাহিত্যিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হন, প্রতিদিন মঞ্চে আবৃত্তি, গান, প্রকাশনা উৎসব ইত্যাদি অনুষ্ঠিত হয়।
ক. আল-মালা কী?
খ. আইয়ামে জাহেলিয়া বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত মেলার সাথে প্রাক-ইসলামি আরবের কোন মেলার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. 'প্রাক-ইসলামি যুগে আরবের সাংস্কৃতিক অবস্থা সামাজিক অবস্থার তুলনায় উন্নত ছিল'- বিশ্লেষণ কর।

ক. প্রাক-ইসলামি আরবে কয়টি ধর্মীয় সম্প্রদায় ছিল?
খ. অর্ধ-চন্দ্রাকার উর্বর ভূমি বলতে কী বোঝায়?
গ. '?' চিহ্নটিতে যে দেশটিকে নির্দেশ করে তার রাজনৈতিক অবস্থা বর্ণনা কর।
ঘ. উক্ত দেশটির আবহাওয়া কীভাবে জনগণের ওপর প্রভাব ফেলেছিল? বিশ্লেষণ কর।
ইতিহাস পাঠের মাধ্যমে জানা যায় যে, একসময় ভারতে মেয়েদের কোনো স্বাধীনতা ছিল না। উত্তরাধিকারসূত্রে সম্পত্তির মালিকানা থেকেও তারা বঞ্চিত ছিল। এমনকি বর্তমান যুগেও ভারতের কোনো কোনো অঞ্চলে দেখা যায় যে, কন্যাসন্তানের ভ্রুণ হত্যা করা হয়। তবে তারা সংস্কৃতিমনা ছিল। নাচ, গান, সাহিত্যে তাদের অবদান পৃথিবী জোড়া।
ক. জাজিরা অর্থ কী?
খ. প্যাপিরাস বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন অঞ্চলের নারীদের সাথে সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ভারতীয় সংস্কৃতির সাথে তোমার পাঠ্যপুস্তকের যে অঞ্চলের মিল রয়েছে ওই অন্যলের সাংস্কৃতিক অবস্থা বিশ্লেষণ কর।

ক. বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি?
খ. প্যাপিরাস কী? ব্যাখ্যা কর।
গ. '?' চিহ্নটি কোন সভ্যতাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. বিশ্ব সভ্যতার বিকাশে উক্ত সভ্যতার অবদান অবিস্মরণীয়-বিশ্লেষণ কর।
কাকে 'শেখ' বলা হতো?