SB_2017DiB_2017RB_2017JB_2017CB_2017ChB_2017BB_2017
এক সময় পৃথিবীতে দাসব্যবস্থার প্রচলন ছিল। শক্তিশালী দেশ তাদের কৃষিকাজের জন্য দরিদ্র দেশ থেকে অশিক্ষিত লোকদেরকে এনে কৃষিকাজে নিয়োজিত করত। এদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা ধনী দেশ কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনে। তবে তাদের কোনো ব্যক্তিস্বাধীনতা ছিল না। বরং তাদের ওপর নির্যাতন করা হতো। তারা তাদের প্রভুর কথা মেনে চলতে হতো। মত প্রকাশের অধিকার না থাকায় এক সময় তারা দুই ভাগে বিভক্ত হয়ে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এ গৃহযুদ্ধের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য 'X' দেশের সরকার সংবিধান প্রণয়ন করে দাসদের স্বাধীনতা প্রদান করে। এ পদক্ষেপের ফলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়।ক. হুদাইবিয়ার সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? খ. আইয়ামে জাহিলিয়া বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।গ. উদ্দীপকে ইসলাম-পূর্ব আরবের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যবস্থা বিলুপ্তির ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ ছিল ইসলামের ইতিহাসের অনুরূপ- বিশ্লেষণ কর ।
Loading answers...