DRMC
১৯৯১ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত রেভুলেশনারি ইউনাইটেড ফ্রন্ট-এর বিদ্রোহী তৎপরতায় সিয়েরালিয়নের সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে এক শোচনীয় অবস্থার সূচনা ঘটেছিল। লুটতরাজ, গুম, গুপ্তহত্যা, হানাহানি ও রাহাজানি ছিল সমাজের নিত্য প্রপঞ্চ। এমনকি লুণ্ঠন বৃত্তিই ছিল বিদ্রোহীদের মূল পেশা। নিয়মিত শাসকের অভাবে সমাজপতিদের সুদি অর্থনৈতিক তৎপরতার করালগ্রাসে ক্লিষ্ট হয়েছিল নিরীহ জনতা। আর সমাজে নারীদের ধর্ষণ, অপহরণ ও শ্লীলতাহানি ছিল নিয়মিত ঘটনা। তবে নানাভাবে নৈতিক অবক্ষয় ঘটলেও সিয়েরালিয়নে স্থানীয় গোষ্ঠীগত উপজাতীয় গান ইত্যাদি চর্চা হতো আপন গতিতে।ক. আরব উপদ্বীপের আয়তন কত?খ. আরব দেশের জলবায়ু কোন প্রকৃতির? ব্যাখ্যা কর।গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত প্রাক-ইসলামি আরবের সামাজিক অবস্থার সাদৃশ্য দেখাও।ঘ. উদ্দীপকের সিয়েরালিয়নের ন্যায় প্রাক-ইসলামি আরবের সংস্কৃতির চর্চাও সাধিত হয়েছিল আপন গতিতে- বিশ্লেষণ কর
Loading answers...