Questions in this chapter
মিতুলের বাবা বুকে ব্যথাসহ আরও কিছু উপসর্গ নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে ই.সি.জি করার পরামর্শ দেন।
ক. হিমোডায়ালাইসিস কী?
খ. উপযোজন বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লেখিত আক্রান্ত জটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন কর।
ঘ. মিতুলের বাবার সম্ভাব্য রোগসমূহ প্রতিরোধে কি কি ব্যবস্থা গ্রহণ করা যায়? - যুক্তিসহ ব্যাখ্যা কর।
নাদিম আম কাটতে গিয়ে হাত কেটে গেল। এর ফলে সেখান থেকে কিছু লাল তরল পদার্থ বের হলো। একটু পরে সেই পদার্থ বের হওয়া বন্ধ হয়ে গেল।
ক. অ্যানজাইনা কী?
খ. প্রতিবর্তী ক্রিয়া বলতে কী বুঝ?
গ. নাদিমের হাতের ক্ষতস্থান থেকে গড়িয়ে পড়া লাল তরল পদার্থের কাজ লিখ।
ঘ. বিশেষ তরল পদার্থ বের হওয়া বন্ধ হলো কিভাবে তা ব্যাখ্যা কর।

ক. প্লাজমা কী?
খ. রক্ত সংবহনতন্ত্র বলতে কী বোঝ?
গ. রক্ত পড়া বন্ধে C এর ভূমিকা ব্যাখ্যা করো।
ঘ. A এর অভাবে দেহে সৃষ্ট জটিলতাসমূহ বিশ্লেষণ করো।

ক. ফাইব্রিনোজেন কী?
খ. কৃত্রিম পেসমেকার কীভাবে কাজ করে?
গ. ছক-A এর ব্যাখ্যা দাও।
ঘ. উদ্দীপকের B ও C দ্বারা কীভাবে মানবদেহে গুরুত্বপূর্ণ কার্য নিয়ন্ত্রিত হয় তা বিশ্লেষণ করো।

ক. লোহিত রক্তকণিকা কী?
খ. রক্তরস বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের ‘B’ এবং ‘C’ চিত্রের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে ‘A’ চিত্রের সাহায্যে সংবহন প্রক্রিয়া বিশ্লেষণ করো।
রূপার বাবা বুকে ব্যথাসহ আরও কিছু উপসর্গ নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে ECG করার পরামর্শ দেন।
ক. সিরাম কী?
খ. পেরিকার্ডিয়াম বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত আক্রান্ত অঙ্গটির গঠন বর্ণনা করো।
ঘ. রূপার বাবার সম্ভাব্য রোগসমূহ প্রতিরোধে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায়? বিশ্লেষণ করো।
রোমেল অসুস্থতা নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে রক্ত পরীক্ষা করতে বললেন।
ক. অ্যানজাইনা কী?
খ. অ্যানজিওপ্লাস্টি বলতে কী বোঝ?
গ. ডাক্তার যে পদার্থটির পরীক্ষা করতে বললেন মানবদেহে তার কাজ ব্যাখ্যা করো।
ঘ. আমাদের দেহে উক্ত পদার্থটির চাপ নিয়ন্ত্রণ পদ্ধতি বিশ্লেষণ করো।
অনুভার বাবা ভোজন বিলাসী, স্থুলেদেহী এবং বয়স্ক লোক। বুকে ব্যথা অনুভব করায় ডাক্তার দেখাতে গেলে ডাক্তার সাহেব তাকে চিকিৎসা দিলেন। অভয় দিলেন এবং পরামর্শ দিয়ে তাকে সাবধান করে বললেন, এটা হার্ট অ্যাটাকের পূর্বাভাস।
ক. পেসমেকার কী?
খ. রক্ততঞ্চন বলতে কী বোঝ?
গ. ডাক্তারের মতে অনুভার বাবার রোগের লক্ষণসমূহ ব্যাখ্যা করো।
ঘ. ডাক্তার সাহেব অনুভার বাবাকে কী কী পরামর্শ দিয়ে থাকতে পারেন বলে তুমি মনে করো তা বিশ্লেষণ করো।

ক. সিস্টোল কী?
খ. হার্ট অ্যাটাক বলতে কী বোঝ?
গ. A এবং B রক্তবাহিকাগুলো ব্যতিক্রমধর্মী– ব্যাখ্যা করো।
ঘ. চিত্রে দ্বি-চক্রী রক্ত সংবহন প্রদর্শিত হয়েছে– বিশ্লেষণ করো।

ক. সংবহনতন্ত্র কাকে বলে?
খ. রক্তের বৈশিষ্ট্যগুলো লেখো।
গ. শারীরবৃত্তীয় কাজের সুবিধায় A চিত্রের অভিযোজন বর্ণনা করো।
ঘ. আমাদের জীবনধারণের ক্ষেত্রে B ও C এর ভূমিকা আলোচনা করো।
কামাল সাহেবের কয়েকদিন যাবৎ প্রচন্ড বুকে ব্যথা। এ ব্যথা প্রায়শই কাঁধ, বায়ু, ধড়, চোয়াল বা পিঠে ছড়িয়ে পড়ে। গ্রামের ডাক্তার ব্যথানাশক ওষুধ দিয়েছিল। কিন্তু ব্যথা না কমায় ঢাকা নিয়ে এলে ডাক্তার একে হৃৎপিন্ডের সমস্যা বলে চিকিৎসা শুরু করেন।
ক. পেরিকার্ডিয়াম কী?
খ. করোনারি সংবহন বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে কামাল সাহেবের বুকে ব্যথার প্রকৃত কারণ ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে কামাল সাহেবের রোগের আধুনিক চিকিৎসা পদ্ধতি বিশ্লেষণ করো।
হৃৎপিন্ড পৌষ্টিকনালি, রক্তনালি, জরায়ু এবং জিহ্বায় বিভিন্ন ধরনের পেশি থাকে। এসব পেশির সংকোচন প্রসারণে উল্লেখিত অঙ্গসমূহ সঞ্চালিত হয়।
ক. অ্যান্ড্রুইজম কী?
খ. সেরেবেলাম ও সেরেব্রামের মধ্যে পার্থক্য লিখ।
গ. উদ্দীপকে উল্লেখিত প্রথম অঙ্গে বিদ্যমান পেশির গঠন চিত্রসহ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত অঙ্গসমূহে যে ধরনের পেশি বিদ্যমান তাদের গুরুত্ব বিশ্লেষণ কর।

ক. পেরিস্ট্যালসিস কী?
খ. আত্তীকরণ বলতে কী বুঝায়?
গ. A ও B রক্তবাহিকাগুলো ব্যতিক্রমধর্মী- ব্যাখ্যা কর।
ঘ. চিত্রে দ্বিচক্রী রক্ত সংবহন প্রদর্শিত হয়েছে- বিশ্লেষণ কর।

ক. এন্ডোকার্ডিয়াম কাকে বলে?
খ. রক্ত তঞ্চন কী?
গ. 'P' উদ্দীপকের অঙ্গটিকে সচল রাখে- ব্যাখ্যা কর।
ঘ. মানবদেহে উদ্দীপকের তীর চিহ্নিত গতিপথ কী ধরনের প্রভাব ফেলে তা বিশ্লেষণ কর।

ক. মনোসাইট কী? খ. লসিকার কাজ লিখ। গ. উদ্দীপকের চিত্রটি যে চক্রকে নির্দেশ করে তা বর্ণনা কর। ঘ. উদ্দীপকের অঙ্গটি A চিহ্নিত কিছু নোড ও তন্তু দ্বারা বাইরের কোন উদ্দীপনা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয় – ব্যাখ্যা কর।
রাফি তার শখের বাগানে কাজ করতে গিয়ে হাত কেটে ফেলল। এর ফলে সেই কর্তনকৃত্ত অংশ থেকে কিছু লাল তরল পদার্থ বের হলো।
একটু পরেই সেই তরল পদার্থ সেই স্থানে জমাট বেঁধে গেল।
ক. রক্ত কণিকা কাকে বলে? খ. কার্ডিয়াক চক্র বলতে কী বোঝ? গ. উদ্দীপকে উল্লেখিত লাল তরল পদার্থটি যে অঙ্গের মাধ্যমে সঞ্চালিত হয়, সেই অঞ্চলটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অক্ষন কর। ঘ. উদ্দীপকে লাল তরল পদার্থ জমাট বাঁধার প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।

ক. আচরণ কী?
খ. পেলভিক গার্ডেনের চিহ্নিত চিত্র অংকন কর।
গ. Q উদ্দীপকটির A অংশটিতে পরিপাক পদ্ধতি ব্যাখ্যা কর।
ঘ. P উদ্দীপকটিতে যে ছক সম্পন্ন হয় তা বিশ্লেষণ কর।
উদ্দীপক-১: জনাব মাহবুব হঠাৎ করে বুকের বাম পাশে ব্যথা অনুভব করলেন। ধীরে ধীরে তিনি অজ্ঞান হয়ে গেলেন। পরীক্ষার পর ডাক্তার বললেন উনার বক্ষগহ্বরে একটি কৃত্রিম যন্ত্র স্থাপন করতে হবে।
উদ্দীপক-২: রিতু তার দাদী বাড়ি বেড়াতে গিয়েছিল। সেখানে সে মাছ কাটতে গিয়ে হঠাৎ খেয়াল করলো তার আঙুল কেটে গিয়েছে।
ক. ডাক্ট অব বেলিনি কী?
খ. মানুষের দ্বিনেত্র দৃষ্টি থাকার সুবিধাসমূহ লিখ।
গ. উদ্দীপক-২ অনুসারে রক্ত পড়া কিভাবে বন্ধ হয়েছিল— ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপক-১ এ উল্লেখিত যন্ত্রটির গঠন, কাজ এবং স্থাপন পদ্ধতি বর্ণনা কর।
সুমন বুকে ব্যথা নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার সাহেব বললেন যে, তার সমস্যার কারণ একটি বিশেষ অঙ্গ যাহা সারা দেহে রক্ত সরবারহ করে। ক. আর্টারিওস্ক্লেরোসিস কী? খ. পোর্টাল সংবহন বলতে কী বুঝায়? গ. উদ্দীপকের উল্লেখিত অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করে রক্তের গতিপথ দেখাও। ঘ. উদ্দীপকের অঙ্গটির রক্ত সরবারহকারী ধমনিতে ব্লক হলে তা কীভাবে দূরীভূত করা যায়? বিশ্লেষণ কর।
মানবদেহে শ্বসন প্রক্রিয়ায় একটি তরল যোজক কলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যোজক কলা শরীরের অভ্যন্তরে একটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে প্রবাহিত হয়। এই তরলের চালনায় একটি সংকোচন ও প্রসারণক্ষম অঙ্গ মুখ্য ভূমিকা পালন করে। যদিও উক্ত অঙ্গটিতে পুষ্টি সরবরাহ একটি বিশেষ নালির মধ্যে দিয়ে এই তরলের মাধ্যমেই হয়ে থাকে।
ক. অ্যারিথমিয়া কী?
খ. শ্বেত রক্তকণিকার কাজসমূহ কী কী?
গ. উদ্দীপকে উল্লিখিত বিশেষ নালির সংকীর্ণতা দূরীকরণের একটি পদ্ধতি বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত তরলের গতিপথ সম্পর্কে আলোচনা কর।