GAHC_2020
মানবদেহে শ্বসন প্রক্রিয়ায় একটি তরল যোজক কলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যোজক কলা শরীরের অভ্যন্তরে একটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে প্রবাহিত হয়। এই তরলের চালনায় একটি সংকোচন ও প্রসারণক্ষম অঙ্গ মুখ্য ভূমিকা পালন করে। যদিও উক্ত অঙ্গটিতে পুষ্টি সরবরাহ একটি বিশেষ নালির মধ্যে দিয়ে এই তরলের মাধ্যমেই হয়ে থাকে।ক. অ্যারিথমিয়া কী?খ. শ্বেত রক্তকণিকার কাজসমূহ কী কী? গ. উদ্দীপকে উল্লিখিত বিশেষ নালির সংকীর্ণতা দূরীকরণের একটি পদ্ধতি বর্ণনা কর।ঘ. উদ্দীপকে উল্লিখিত তরলের গতিপথ সম্পর্কে আলোচনা কর।
Loading answers...