Questions in this chapter

ক. রক্ত কী?
খ. শিরা ও ধমনির মধ্যে পার্থক্য দেখাও।
গ. ধারাবাহিকভাবে তীর চিহ্নিত গতিপথগুলো ব্যাখ্যা করো।
ঘ. মানবদেহে 'G' অকেজো হয়ে পড়লে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উহার চিকিৎসা সম্ভব বিশ্লেষণ করো।

ক. রক্তচাপ কী?
খ. বাম ও ডান নিলয়ের মধ্যে কোনটির প্রাচীর পুরু এবং কেন?
গ. উদ্দীপকের 'K' অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত রক্তের গতিপথ বিশ্লেষণ কর।

ক. লসিকা কী?
খ. BMI বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের ‘ক’ চিহ্নিত অংশের মাধ্যমে রক্ত সংবহন ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের 'ক' চিহ্নিত এবং 'খ' চিহ্নিত ধর্মনির পার্থক্য করো।

ক. ব্যারোরিসিপ্টর কাকে বলে?
খ. MI বলতে কী বুঝায়?
গ. ধারাবাহিকভাবে চিত্রের তীর চিহ্নিত গতিপথগুলো ব্যাখ্যা কর।
ঘ. মানবদেহে 'P' অকেজো হয়ে পড়লে যথাযথ ব্যবস্থা গ্রহণের অভাবে মৃত্যু ঘটতে পারে- বিশ্লেষণ কর।

ক. সিস্টোল কী?
খ. হার্ট অ্যাটাক বলতে কী বুঝ?
গ. 'A' এবং 'B' রক্তবাহিকাগুলো ব্যতিক্রমধর্মী- ব্যাখ্যা কর।
ঘ. চিত্রে দ্বিচক্রী রক্ত সংবহন প্রদর্শিত হয়েছে- বিশ্লেষণ কর।
মানব হৃৎপিণ্ড একটি স্বয়ংক্রিয় পাম্প অঙ্গ যা একটি পর্যায়ক্রমিক চক্রের মাধ্যমে সমগ্র দেহে রক্ত সরবরাহ করে। ফুসফুস ঐ রক্ত পরিশোধনের একটি উল্লেখযোগ্য প্রকোষ্ঠ।
ক. অ্যানজাইনা কী?
খ. সারফেকটেন্ট কেন ক্ষরণ হয়?
গ. উদ্দীপকে উল্লিখিত চক্রটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের শেষ লাইনটির যথার্থতা বিশ্লেষণ কর।

ক. ব্যারোরিসেপ্টর কাকে বলে?
খ. MI বলতে কী বুঝায়?
গ. ধারাবাহিকভাবে চিত্রের তীর চিহ্নিত গতিপথগুলো ব্যাখ্যা কর।
ঘ. মানবদেহে 'P' অকেজো হয়ে পড়লে যথাযথ ব্যবস্থা গ্রহণের অভাবে মৃত্যু ঘটতে পারে – বিশ্লেষণ কর।
মানবদেহের রক্ত সঞ্চালনের কেন্দ্রীয় অঙ্গটি বিশেষ কতকগুলো পেশি ও নোডের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়।
ক. হেপারিন কী?
খ. নিউরোট্রান্সমিটার বলতে কী বুঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির লম্বচ্ছেদ অঙ্কন কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির নিয়ন্ত্রণে নোড ও পেশির ভূমিকা বিশ্লেষণ কর।
মানবদেহের একটি অঙ্গ যা সংকোচন প্রসারণের মাধ্যমে সমগ্র দেহে রক্তসংবহন করে। কিছু রূপান্তরিত হৃদপেশির মাধ্যমে এই সংকোচন প্রসারণ স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়।
ক. পালমোনারি সংবহন কী?
খ. হার্ট অ্যাটাকের লক্ষণগুলো লিখ।
গ. উদ্দীপকের উল্লিখিত অঙ্গের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন কর।
ঘ. উদ্দীপকের শেষোক্ত উত্তিটি বিশ্লেষণ কর।
আমাদের হৃদযন্ত্রটি কিছু কপাটিকা ও নোড এর সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়।
ক. কলামনি কর্নি র্কী?
খ. রক্তচাপ বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত কপাটিকাসমূহের বিবরণ দাও।
ঘ. উদ্দীপকে বর্ণিত স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণকারী নোডসমূহ এর কার্যাবলি ব্যাখ্যা কর।
'M' ও 'N' এর রক্তের গ্রুপ যথাক্রমে ও দুর্ঘটনাজনিত আঘাতের কারণে 'M' এর দেহ থেকে প্রচুর রক্তক্ষরণ হয় কিন্তু 'N' এর তেমনটি নয়। তার হাত সামান্য কেঁটে রক্তক্ষরণের এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। এদিকে 'M' এর শল্য চিকিৎসার জন্য রক্তের প্রয়োজনে ‘N’ এর রক্ত দেওয়ার ইচ্ছা পোষণ করলে ডাক্তার তার রক্ত নিতে অপারগতা প্রকাশ করলেন।
ক. এনজিওপ্লাস্টি কী?
খ. সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে ‘N’ এর হাতে সংঘটিত প্রক্রিয়াটির শারীরতত্ত্ব ব্যাখ্যা দাও।
ঘ. উদ্দীপকের ডাক্তার 'N' এর রক্ত নিতে অপারগতার কারণ বিশ্লেষণ কর।

ক. অ্যালভিওলাস কী?
খ. করোনারি সংবহন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে ‘P' চিহ্নিত অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র আঁক।
ঘ. উদ্দীপকের আলোকে P ⇋ Q গতিপথ ব্যাখ্যা কর।
মানুষের বক্ষগহ্বরে দুই ফুসফুসের মাঝে মোচাকৃতির একটি অঙ্গ আছে- যা রক্ত সংবহনের কেন্দ্রবিন্দু। এই অঙ্গটি স্নায় উদ্দীপনা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে কার্যসম্পাদনে সক্ষম।
ক. অ্যান্টিজেন কী?
খ. রুই মাছ স্থির পানিতে ডিম পাড়ে না কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বিশেষ অঙ্কটি সম্পর্কিত শেষ উদ্ধৃতিটি যুক্তিসহকারে ব্যাখ্যা কর।
মানুষের বক্ষদেশের অভ্যন্তরে এমন একটি যন্ত্র আছে যার স্পন্দনে রক্ত দেহের বিভিন্ন অঞ্চলে যেতে পারে এবং দেহের বিভিন্ন অঞ্চল থেকে পুনরায় ফিরে আসতে পারে। সুস্থ দেহের জন্য প্রয়োজন যন্ত্রটির স্বাভাবিক স্পন্দন।
ক. অসমোরেগুলেশন কী?
খ. মায়োজেনিক নিয়ন্ত্রণ বলতে কী বুঝ?
গ. যন্ত্রটির মধ্যে যে সমস্ত কপাটিকা আছে তাদের গুরুত্ব উল্লেখ কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত যন্ত্রটির স্বাভাবিক স্পন্দন চাক্রিক গতিতে সম্পন্ন হয়— বিশ্লেষণ কর।
জামিল সাহেব একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তিনি একটু পরিশ্রম করলেই তাঁর বুকে ব্যথাসহ অস্বস্তি অনুভব করেন। তিনি রাতে ভালো ঘুমাতে পারেন না এবং তাঁর শ্বাস-প্রশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়।
ক. ইনসুলিন কী?
খ. মানুষের লালাগ্রন্থিগুলোর নাম দেখ।
গ. জামিল সাহেব কী ধরনের অসুস্থতায় ভুগছেন?এবং এর ফলে তাঁর আর ও কী ধরনের জটিলতা দেখা দিতে পারে?
ঘ. জামিল সাহেবের সুস্থতার জন্য করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।
জনাব ডাবলু রায় বুকে ব্যথা, বুকে ভারী ভারী লাগা, বুকের চারদিকে চাপ, জ্বালাপোড়া, অস্বস্তি লাগা প্রভৃতি উপসর্গ নিয়ে চিকিৎসকের নিকট গেলেন। চিকিৎসক বললেন জনাব রায় হার্ট ফেইলিউর নয়, তিনি অ্যানজাইনা পেকটোরিস রোগে আক্রান্ত।
ক. রক্ত কী?
খ. স্ট্রোক ও হার্ট অ্যাটাক বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত ডাক্তার সাহেবের প্রথম উক্তিটির সপক্ষে যুক্তি উল্লেখ কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ডাক্তার সাহেবের শেষের উক্তিটির যৌক্তিকতাসহ তা থেকে নিরাময়ে তোমার মতামত দাও।
রফিক সাহেব বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলে ডাক্তার বিভিন্ন পরীক্ষার পর দেখলেন যে, বিশেষ একটি অঙ্গের দুটি রক্তনালি বদ্ধ অবস্থায় আছে। ডাক্তার বললেন বড় রকমের অপারেশন ছাড়াই বিশেষ একটি পদ্ধতিতে চিকিৎসা সম্ভব ।
ক. হার্টবিট কী?
খ. অ্যান্টিবডি বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত সমস্যাটির সাথে জড়িত অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বিশেষ পদ্ধতিটি রফিক সাহেবের রোগ নিরাময়ে কতটুকু সহায়ক হবে— বিশ্লেষণ কর।
প্রাণিবিজ্ঞান ক্লাসে শিক্ষক বললেন, "মুষ্টিবদ্ধ হাতের আকৃতিবিশিষ্ট পাম্প যন্ত্রটি দুটি ফুসফুসের মাঝখানে অবস্থান করে। জীবনের প্রারম্ভ থেকে শেষ পর্যন্ত কোনও সংবহন করে যার গতিপথ অনেকগুলো কপাটিকা দ্বারা নিয়ন্ত্রিত হয়।"
ক. হার্টবিট কী?
খ. করোনারি রক্ত সংবহন বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত যন্ত্রটির চিহ্নিত চিত্র আঁক।
ঘ. উদ্দীপকে উল্লিখিত অঙ্গে রক্ত সঞ্চালন গতিপথ কপাটিকা দ্বারা নিয়ন্ত্রিত হয়- ব্যাখ্যা কর।
মি. মমতাজ স্ফিগমোম্যানোমিটার দ্বারা নিয়মিত রক্তচাপ পরিমাপ করেন। আজ দুপুরে তার রক্তচাপ ছিল ১৭৫/১১০।
ক. সিস্টোল কী?
খ. রক্ত তঞ্চন বলতে কী বুঝ?
গ. মি. মমতাজের দেহে কি ধরনের রক্তচাপ বিদ্যমান- ব্যাখ্যা কর।
ঘ. মি. মমতাজের দেহে হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকলেও রক্তশূন্যতা সৃষ্টির সম্ভাবনা নেই- বিশ্লেষণ কর।

ক. প্রতিবর্ত ক্রিয়া কী?
খ. সাইনোসাইটিস বলতে কী বুঝায়?
গ. উদ্দীপকের প্রবাহ চিত্রটি মানুষের ক্ষেত্রে প্রয়োগ করে দেখাও।
ঘ. উদ্দীপক থেকে প্রমাণ কর যে, সকল ধমনি যুক্ত রক্ত এবং সকল শিরা যুক্ত রন্ধ বহন করে না।