Questions in this chapter
সিলেবাসে অন্তর্ভুক্ত প্রাণিজগতের সবচেয়ে বড় পর্বের প্রাণীটি সম্পর্কে শিক্ষক শ্রেণিকক্ষে আলোচনা করলেন। এ সময় তিনি বললেন, প্রাণীটিতে যৌনদ্বিরূপতা ও জীবনচক্রে দীর্ঘ রূপান্তর প্রক্রিয়া বিদ্যমান।
ক. পঙ্গপাল কী?
খ. হিমোসিল বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লেখিত প্রাণীটির প্রধান শ্বসন অঙ্গের গঠন বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত প্রাণীটির রূপান্তর সম্পূর্ণ না অসম্পূর্ণ - যুক্তিসহ ব্যাখ্যা কর।

ক. প্রতিসাম্য কাকে বলে?
খ. ভেনাস হার্ট বলতে কী বুঝ?
গ. 'A' এর জীবনে 'B' এর গুরুত্ব বর্ণনা কর।
ঘ. উভচরের অপত্য স্নেহের সাথে 'A' প্রাণীটির অপত্য স্নেহের তুলনামূলক আলোচনা কর।
অপু তার বন্ধু কমলের ন্যায় রুই মাছ খেতে পছন্দ করে, কিন্তু কৈ মাছ খেতে পছন্দ করে না। এক সময় প্রাকৃতিক জলাশয়ে প্রচুর পরিমাণে রুই মাছের পোনা পাওয়া গেলেও এখন তেমন পাওয়া যায় না।
ক. রুই মাছের শ্রেণির নাম লিখ।
খ. ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলতে কি বুঝায়?
গ. অপুর পছন্দের মাছটির বাহ্যিক গঠনের (সচিত্র) বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকে উল্লেখিত প্রথমোক্ত মাছটির পোনার উৎপাদন বৃদ্ধি প্রাকৃতিক জলাশয় সুষ্ঠুভাবে সংরক্ষণেরই মাধ্যমে সম্ভব- ব্যাখ্যা কর।
শিক্ষক রুই মাছ ব্যবচ্ছেদ করার সময় কানকোর নিচে চিরুনির মতো, একটি গঠন দেখিয়ে বললেন, এটি দিয়ে মাছ শ্বাসকার্য চালায় । পরবর্তীতে পেটের অংশে দেখালেন, সাদা রঙের লম্বাটে বালিশের মতো একটি গঠন।
ক. মিথোজীবিতা কাকে বলে?
খ. সুপার পজিশন প্রতিবিম্ব বলতে কি বুঝ?
গ. উদ্দীপকের মাছটির পেটের অংশে প্রাপ্ত গঠনটির প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত শ্বসন অঙ্গে একটি বিশেষ ধরনের সংবহনতন্ত্র যুক্ত রক্তকে যুক্ত করে - উক্তিটি বিশ্লেষণ কর।
শারমিনের বাবা পুকুর থেকে একটি রুই মাছ ধরার পর সে লক্ষ করল, পানি থেকে তোলার পর মাছটি লাফালাফি করতে লাগল এবং কানকোর নিচে লাল রঙের চিরুনির মতো কিছু দেখতে পেল, কিছুক্ষণ পর মাছটি মারা গেল। বিষয়টি সে বুঝতে পারল না যে, মাছটি কিছুক্ষণ পূর্বেই বেঁচেছিল কিন্তু সেটি কেন ডাঙ্গায় তোলার পর মারা গেল।
ক. রুই মাছের বৈজ্ঞানিক নাম লিখ।
খ. রুই মাছের বাহ্যিক গঠনের চিহ্নিত চিত্র আঁক।
গ. উদ্দীপকে চিরুনির ন্যায় অঙ্গটির গঠন বর্ণনা কর।
ঘ. ভাঙ্গার প্রাণীদের শ্বসনতন্ত্রের সাথে উদ্দীপকের মাছটির শ্বসনতন্ত্রের বৈশিষ্ট্যগত পার্থক্য বিদ্যমান- বিশ্লেষণ কর।

ক. ওমাটিডিয়াম কি?
খ. ডিপ্লোব্লাস্টিক প্রাণী বলতে কি বুঝা?
গ. চিত্রের প্রাণীটির খাদ্য গ্রহণ ও আত্মরক্ষায় ব্যবহৃত কোষটি সম্পর্কে লিখ।
ঘ. চিত্রে প্রদর্শিত প্রাণীটিকে বহুমাথাবিশিষ্ট দানব বলা হয়- বিশ্লেষণ কর।
ব্যবহারিক ক্লাসে শিক্ষক টাকি মাছের ব্যবচ্ছেদ করে বক্ষ অঞ্চলের একটি বিশেষ স্পন্দনশীল অঙ্গ দেখিয়ে ছাত্র-ছাত্রীদের বললেন, “এটি সংবহনের কেন্দ্রবিন্দু যা একটি চক্রে সংবহন সম্পন্ন করলেও মানুষের ক্ষেত্রে তা দুটি চক্রে সম্পন্ন হয়।
ক. শ্রেণিবিন্যাস কি?
খ. দ্বিপদ নামকরণ বলতে কি বুঝ?
গ. উদ্দীপকে উল্লেখিত বিশেষ অঙ্গটির সচিত্র গঠন বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত সংবহন দুটির প্রকৃতি বিশ্লেষণ কর।

ক) মাছ কী? ১
খ) Hydra-র অন্তঃকোষীয় পরিপাক বলতে কী বোঝ? ২
গ) উল্লিখিত প্রাণীটির স্বাভাবিক মৃত্যু নেই- ব্যাখ্যা করো। ৩
ঘ) প্রকৃত কলা, তন্ত্র গঠিত না হলেও প্রাণীটির যাবতীয় শারীরবৃত্তীয় কাজ শ্রমবন্টনের মাধ্যমে সমাধান হয়- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। ৪
পঙ্গপাল এবং রুই মাছ যথাক্রমে স্থলজ ও জলজ প্রাণী। ফলে তাদের শ্বসন অঙ্গ, শ্বসন কৌশলে ভিন্নতা পরিলক্ষিত হয়।
ক. নিম্ফ কী?
খ. হোমিওথার্মিক বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত বিশেষ শ্বসন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রাণী দুটির শ্বসন অঙ্গের তুলনামূলক আলোচনা করো।
আর্থোপোডা পর্বের পিছনের পায়ে লাফিয়ে চলা সবুজ একটি পতঙ্গের মধ্যান্ত্র ও পশ্চাদান্ত্রের সংযোগস্থলে সূক্ষ্ম সূতার মতো কতগুলো নালিকা বিদ্যমান।
ক. টিনিডিয়া কী?
খ. সম্পূর্ণ রূপান্তর বলতে কী বোঝায়?
গ. উদ্দীপক সংশ্লিষ্ট নালিকার গঠন বর্ণনা করো।
ঘ. উদ্দীপক সংশ্লিষ্ট তন্ত্র তন্তু জাতীয় খাদ্য হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- ব্যাখ্যা করো।

ক. পটকা কী? ১
খ. মোজাইক প্রতিবিম্ব বলতে কী বোঝায়? ২
গ. রেখাচিত্র-১ এর প্রাণীর দর্শন এককের গঠন বর্ণনা করো। ৩
ঘ. উদ্দীপকের প্রাণীগুলোর রক্ত সংবহনতন্ত্র ভিন্ন ধরনের -বিশ্লেষণ করো। ৪
নাজমুল স্যার জীববিজ্ঞান ক্লাসে রুই মাছ পড়ানোর সময় বললেন “মানুষের হৃৎপিন্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট এবং অতি উন্নত। অন্যদিকে রুই মাছের হৃৎপিন্ডে দুইটি প্রধান প্রকোষ্ঠ ছাড়াও একটি উপপ্রকোষ্ঠ আছে, যার মাধ্যমে রুই মাছ স্বাভাবিকভাবে রক্ত সঞ্চালন ঘটিয়ে জীবনধারা অব্যাহত রাখে।
ক. ভেনাস হার্ট কী?
খ. একচক্রী সংবহন বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত উপপ্রকোষ্ঠ বিশিষ্ট প্রাণীর হৃৎপিন্ডের গঠন বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত শেষোক্ত প্রাণীর প্রাকৃতিক সংরক্ষণের প্রয়োজনীয় পদক্ষেপগুলি লিখো।
প্রাণী জগতের জন্য শ্বাসকার্য পরিচালনা অপরিহার্য বিষয়। সকল প্রাণী শ্বসনতন্ত্রের মাধ্যমে স্বাভাবিক নিয়মে শ্বসনকার্য পরিচালনা করে থাকে। কিন্তু ঘাসফড়িং এর শ্বসনতন্ত্র বিশেষ ধরনের এবং অন্যান্য প্রাণী থেকে ভিন্ন।
ক. মোল্টিং কী?
খ. সিলোম ও হিমোসিল এর পার্থক্য লিখ।
গ. উদ্দীপকে যে তন্ত্রের কথা বলা হয়েছে তা ঘাসফড়িং এর ক্ষেত্রে বর্ণনা করো।
ঘ. “উদ্দীপকে আলোচিত তন্ত্রটি জীবজগতের জন্য অপরিহার্য”- যুক্তিসহ বিশ্লেষণ করো।

ক. স্পনিং কী?
খ. মুকুলোদগম বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের প্রাণী দুটির রক্ত সংবহনতন্ত্রের ব্যাখ্যা দাও।
ঘ. প্রাণী ক ও খ এর শ্বসনতন্ত্রেরে মধ্য কোনটি উন্নত? বিশ্লেষণ করো।

ক. উপরের প্রাণীটি কোন পর্বের?
খ. ঐ পর্বের বৈশিষ্ট্য লেখো।
গ. উপরোক্ত প্রাণীটির গ্যাস্ট্রোডার্মিস এর চিহ্নিত চিত্র অঙ্কন করো।
ঘ. এই প্রাণীটির স্বাভাবিক মৃত্যু নেই- বিশ্লেষণ করো।

ক. মেসোগ্লিয়া কী? ১
খ. নেমাটোসিস্ট বলতে কী বুঝ? ২
গ. উদ্দীপকের চিত্রে A ও B অংশে পার্থক্য লিখ। ৩
ঘ. উদ্দীপকে চিত্রে A অংশে বিদ্যমান কোষগুলির কাজ যুক্তিসহ বিশ্লেষণ করো। ৪

ক. উপরোক্ত প্রাণীটির বৈজ্ঞানিক নাম লেখো।
খ. এ প্রাণীটির বহিঃত্বক ও অন্তঃত্বকের মাঝখানে কী থাকে? তার বৈশিষ্ট্য লেখো।
গ. এ প্রাণীটি যে কোষের মাধ্যমে আত্মরক্ষা, চলন ও খাদ্যগ্রহণ করে থাকে সেই কোষের বর্ণনা দাও।
ঘ. এ প্রাণীটির দেহগহ্বরকে পরিপাক-সংবহন গহ্বর বলা হয় কেন? ব্যাখ্যা করো।

ক. ‘খ’ অঙ্গটির নাম লেখো।
খ. Insecta শ্রেণির বৈশিষ্ট্য লেখো।
গ. চিত্রে প্রদর্শিত ‘ক’ তন্ত্রটির চিহ্নিত অংশের বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকের প্রাণীটি যে শ্রেণির সেই শ্রেণির প্রাণী আমাদের অর্থনীতিতে কী ভূমিকা রাখে আলোচনা করো।

ক. উদ্দীপকের প্রাণীটির বৈজ্ঞানিক নাম লেখো।
খ. Actinopterygii শ্রেণির বৈশিষ্ট্য লেখো।
গ. উদ্দীপকের প্রাণীটির রক্ত সংবহনতন্ত্রের চিহ্নিত চিত্র অঙ্কন করে বর্ণনা করো।
ঘ. ‘ক’ তন্ত্রটিকে একচক্রীয় সংবহনতন্ত্র বলা হয় কেন আলোচনা করো।
জীববিজ্ঞানের শিক্ষক ক্লাসে পাঠ্যসূচিভূক্ত একটি পতঙ্গের শারীরবৃত্তীয় কার্যাবলি পড়াতে গিয়ে বললেন যে, এদের রেচন অঙ্গটি অনেকগুলো সূক্ষ্ম নালিকা দ্বারা গঠিত। দর্শন অঙ্গটি আলোর ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব সৃষ্টি করতে সক্ষম।
ক. ইউরেট কোষ কী?
খ. একডাইসন হরমোন বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত শিক্ষকের প্রথম উক্তিটির গঠন বিন্যাস উল্লেখ করো।
ঘ. উদ্দীপক অনুযায়ী শিক্ষকের দ্বিতীয় উক্তিটির যথার্থতা যাচাই করো।