Questions in this chapter
ঘাসফড়িংয়ের দেহে অবস্থিত বিশেষ অঙ্গ শ্বসন কার্য সম্পাদন করে, যা রুই মাছের শ্বসন অঙ্গ থেকে আলাদা।
ক. অস্ট্রিয়া কী?
খ. সাইনাস বলতে কি বুঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত বিশেষ শ্বসন অঙ্গটির বৈশিষ্ট্য আলোচনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রাণী দুটির শ্বসন অঙ্গের তুলনামূলক বিশ্লেষণ কর।
শিক্ষক ব্যবহারিক ক্লাসে রুই মাছের ব্যবচ্ছেদ পূর্বক সংকোচন প্রসারণশীল বিশেষ একটি অঙ্গকে দেখিয়ে বললেন- এটি রঙ সংবহনের প্রাণকেন্দ্র। তিনি আরও বললেন- “মাছের ক্ষেত্রে এই সংবহন প্রক্রিয়াটি এক চক্রীয় প্রকৃতির।”
ক. রিওট্যাক্সিস কী?
খ. ইমপ্লান্টেশন বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত বিশেষ অঙ্গটির চিত্রসহ গঠন বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত শিক্ষকের শেষ উক্তিটি বিশ্লেষণ কর।
প্রাণিজগতে এমন একটি প্রাণী রয়েছে যার দেহে আক্রমণাত্মক কোষ বিদ্যমান। আবার এ প্রাণীটি পদতলকে মুক্ত করে দ্রুত গতিতে এবং মুক্ত না করে লম্বা দূরত্ব অতিক্রম করে।
ক. হাইপোস্টোম কী?
খ. মিথোজীবিতা বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত আক্রমণাত্মক কোষটির গঠন ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে চলন সংক্রান্ত ঘটনাসমূহ বিশ্লেষণ কর।

ক. বহুরূপতা কী?
খ. ঘাসফড়িং-এ ডায়াপজ ঘটে কেন?
গ. উদ্দীপকে উল্লেখিত প্রাণিটির প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র অংকন কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত ‘X' ও ‘Y’ অংশ দ্বারা সৃষ্ট ডিপ্লয়েড কোষের পরিস্ফুটনই প্রজাতির ধারাবাহিকতা রক্ষায় একমাত্র উপায় নয়- বিশ্লেষণ কর।
মিতা মাইক্রোস্কোপে একটি স্থায়ী স্লাইড পর্যবেক্ষণ করে বিভিন্ন প্রকার কোষের সমন্বয়ে গঠিত দুই স্তরবিশিষ্ট একটি প্রস্থচ্ছেদের গঠন দেখতে পেল।
ক. পুঞ্জাক্ষি কী?
খ. হিমোলিম্ফের কাজ উল্লেখ কর।
গ. উদ্দীপকে উল্লিখিত গঠনটির চিহ্নিত চিত্র দাও।
ঘ. উদ্দীপকে উল্লিখিত স্তর দুটির কোষসমূহের কাজ বর্ণনা কর।
মানবদেহে রক্তের মাধ্যমে ও এর পরিবহন ঘটে। একইভাবে সিলেবাসে অন্তর্ভুক্ত অন্য একটি প্রাণীতে কতকগুলো সূক্ষ্মনালিকা এবং তাদের শাখা-প্রশাখার মাধ্যমে ও এর পরিবহন ঘটে।
ক. ব্রাংকিওস্টেগাল ঝিল্লি কী?
খ. রুই মাছের বায়ুথলি গ্রাসনালির সাথে যুক্ত থাকে কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত ২য় প্রাণীটির শ্বসন অঙ্গের বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রাণীটির শ্বসন কৌশল কি একই রকম? যুক্তিসহ বুঝিয়ে লেখ।
পঙ্গপাল নামধারী পতঙ্গটির দর্শন ইন্দ্রীয় হলো পুঞ্জাক্ষি। উজ্জ্বল আলোতে প্রাণীটি শুধুমাত্র উল্লম্ব আলোক রশ্মির মাধ্যমে দর্শন সম্পন্ন করে। মৃদু আলোতে প্রাণীটি দর্শন প্রক্রিয়া সম্পন্ন করতে উল্লম্ব ও তির্যক দুই ধরনের আলোক রশ্মিই ব্যবহার করে।
ক. হাইপোগন্যাথাস মস্তক কী?
খ. “যকৃতকে জৈব রসায়নাগার” বলা হয় কেন?
গ. উদ্দীপক অনুসারে শুধুমাত্র উল্লম্ব আলোক দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব সচিত্র ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত শেষ বাক্যটির ঘটনাবলি চিত্রসহ বিশ্লেষণ কর।
রাজু মিঠা পানিতে বসবাসকারী একটি প্রাণী সম্পর্কে জানল যার গ্রীক পুরানে বর্ণিত প্রাণীর মতো পুনরুৎপত্তি ক্ষমতা রয়েছে। সে আরও জানল এসব প্রাণীদেহে বিশেষ কোষ রয়েছে যা খাদ্য গ্রহণ, আত্মরক্ষা ও চলনে সহায়তা করে।
ক. পরিপাক কী?
খ. BMI বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত প্রাণীটির বিশেষ কোষের গঠন সচিত্র বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকের কোষটি নানামুখী কাজে সাহায্য করে— যুক্তি দেখাও।
শিক্ষক ক্লাসে প্রতীক প্রাণী হাইড্রার বহিঃত্বক ও অন্তঃত্বকের বিভিন্ন কোষের বর্ণনা দিয়ে বললেন, ‘‘প্রতিটি কোষ ভিন্ন ভিন্ন কাজ করে, যেমন শিকার ধরা, পরিপাক, প্রতিরক্ষা, সংবেদন গ্রহণ ইত্যাদি।”
ক. ওমাটিডিয়াম কী?
খ. হাইড্রাকে দ্বিস্তরী প্রাণী বলা হয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত শিকার ধরার কাজে জড়িত কোষের গঠন বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত বিভিন্ন কাজে জড়িত কোষসমূহের মধ্যে শ্রম বণ্টন পরিলক্ষিত হয়- বিশ্লেষণ কর।
রবিন সার্কাসে গিয়ে দেখল একজন মানুষ ও তার পোষা প্রাণী উল্টেপাল্টে চলে খেলা দেখাচ্ছে। এভাবে তারা উপার্জন করে পারস্পরিক সহযোগিতায় জীবনধারণ করে।
ক. সিলোম কি?
খ. অসম্পূর্ণ রূপান্তর বলতে কি বুঝ?
গ. উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে মিলসম্পন্ন একটা প্রাণীর অনুরূপ চলন বর্ণনা কর।
ঘ. উল্লিখিত সহযোগিতা একটি দ্বিস্তরী প্রাণীর জীবনধারণের সাথে সাদৃশ্যপূর্ণ যুক্তিসহ বিশ্লেষণ কর।
জীববিজ্ঞান শিক্ষক ক্লাসে পাঠ্যসূচিভুক্ত একটি পতঙ্গের শারীরবৃত্তীয় কার্যাবলি পড়াতে গিয়ে বললেন যে, এদের রেচন অঙ্গটি অনেকগুলো সূক্ষ্ম নালিকা দ্বারা গঠিত। দর্শন অঙ্গটি আলোর ভিন্নতার উপর ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব সৃষ্টি করতে সক্ষম।
ক. নেমাটোসিস্ট কী?
খ. লুপিং চলন বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত শিক্ষকের প্রথম উক্তিটির গঠন বিন্যাস উল্লেখ কর।
ঘ. উদ্দীপক অনুযায়ী শিক্ষকের দ্বিতীয় উক্তিটির যথার্থতা যাচাই কর।
কৃষিবিদ সামাদ সাহেব ফসলের জন্য ক্ষতিকর একটি পোকার আলোক সংবেদী অঙ্গ দেখিয়ে বললেন এটি স্পষ্ট ও অস্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টিকারী অসংখ্য কার্যকরী একক নিয়ে গঠিত।
ক. উপযোজন কী?
খ. ট্রাইজেমিনালকে মিশ্র স্নায়ু বলা হয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত অঙ্গের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র দাও।
ঘ. উল্লিখিত প্রতিবিম্ব তৈরির ভিন্নতা আলোর প্রাচুর্য্যের উপর নির্ভর করে– বিশ্লেষণ কর।
সন্ধ্যায় রবিউল তার পড়ার টেবিলে একটি পতঙ্গ দেখতে পায় যা সন্ধিযুক্ত পায়ের সাহায্যে লাফ দিতে পারে এবং ডানার সাহায্যে উড়তেও পারে।
ক. হিমোসিল কী?
খ. মিথোজীবিতা বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত প্রাণীটির দর্শন অঙ্গের একক গঠনের বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের প্রাণীটির সংবহনতন্ত্রের সাথে তোমার রক্ত সংবহনতন্ত্রের পার্থক্য বিশ্লেষণ কর।
মৃদুলার শিক্ষক দেহের শীর্ষদেশে ৬ – ১০টি সূক্ষ্ম, লম্বা কর্ষিকাবিশিষ্ট প্রাণীর চিত্র দেখিয়ে বললেন- এ প্রাণীটি এগুলোর সাহায্যে কয়েক ধরনের চলন সম্পন্ন করে।
ক. হাইপোস্টোম কী?
খ. সিলেন্টেরন বলতে কী বুঝ?
গ. উদ্দীপকের প্রাণীটি কীভাবে লম্বা দূরত্ব অতিক্রম করে- ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রাণীটির শীর্ষদেশের গঠনটি চলন ছাড়াও খাদ্য গ্রহণের জন্য অপরিহার্য- বিশ্লেষণ কর।
সবুজ বর্ণের এক ধরনের ফড়িং কৃষক আনোয়ারের ক্ষেতের সবজি খেয়ে ফেলে। অদ্ভুত মুখোপাঙ্গ প্রাণী সবজির নরম অংশ কাটতে ও খাদ্যগ্রহণের পর হজমে বেশ অভ্যস্ত।
ক. ঘাসফড়িংয়ের বৈজ্ঞানিক নাম লেখ।
খ. ওমাটিডিয়াম বলতে কী বুঝ?
গ. ‘সবজি পাতা কেটে ফেলার সঙ্গে’ সম্পর্কিত উপাঙ্গগুলোর চিহ্নিত চিত্রসহ গঠন বর্ণনা কর।
ঘ. ‘প্রাণীটির পরিপাকতন্ত্র সবজি হজমে বেশ অভ্যন্ত’ উদ্দীপকের আলোকে উক্তিটি বিশ্লেষণ কর।
পুকুর থেকে রুই মাছ ধরে তুলে আনার কিছুক্ষণ পর মাছটি মারা গেলে নাফিস তার মামাকে প্রশ্ন করল মাছটি মারা গেল কেন? মামা বললেন, মাছেরা পানিতে বিশেষ ধরনের অঙ্গের সাহায্যে শ্বাস নিয়ে বেঁচে থাকে।
ক. ভেনাস হার্ড কি?
খ. মিথোজীবিতা বলতে কি বুঝ?
গ. উদ্দীপকে মাছের শ্বাস নেওয়ার যে অঙ্গের কথা বলা হয়েছে, তার বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকে উল্লিখিত মাছটি রক্ষার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায়— তোমার মতামত দাও।
'P' একটি দ্বিস্তরী প্রাণী। 'Q' একটি এককোষী অপুষ্পক সবুজ উদ্ভিদ। 'P' এর গ্যাস্ট্রোডার্মিসে 'Q' বাস করে এবং উভয় উভয়ের কাছে উপকৃত হয়।
ক. রক্ত তঞ্চন কি?
খ. অ্যানজাইনা বলতে কী বুঝ?
গ. 'P' ও 'Q' এর একত্রে বসবাস উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে 'P' এর স্থানান্তরের লম্বা দূরত্ব ও দ্রুত অতিক্রমের প্রক্রিয়া দুইটির তুলনামূলক আলোচনা কর।
A প্রাণীটি পানিতে ডুবালে মারা যায় আবার B প্রাণীটি পানি থেকে বাহুতে উঠালে মারা যায় অথচ এ দুটি প্রাণীরই পরিবেশ থেকে অক্সিজেন নিয়ে বেঁচে থাকার সুনির্দিষ্ট অঙ্গ-তন্ত্র রয়েছে।

ক. সিলোম কী?
খ. পিটুইটারী গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় কেন?
গ. উদ্দীপক এর A প্রাণীটির বায়ু ব্যবহার করে বেঁচে অঙ্গগুলোর নাম ও কাজ লিখ।
ঘ. উদ্দীপক B এর রক্ত সংবহনতন্ত্র A থেকে কোন কোন নিক থেকে উন্নত?

উপরের চিত্রটি লক্ষ কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. নিডোসাইট কি?
খ. মিথোজীবিতা বলতে কি বুঝ?
গ. উদ্দীপকে উল্লেখিত 'a' চিহ্নিত চিত্রটি কোন প্রক্রিয়াকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. দ্রুত স্থানান্তরের জন্য উদ্দীপকে 'a' থেকে 'b' শ্রেয়তর- বিশ্লেষণ কর।
কার্প জাতীয় মাছের মধ্যে দুই বাংলাদেশের অতি পরিচিত একটি মাছ। খাদ্যগ্রহণ ও চলাফেরার জন্য মাছটি একটি বিশেষ অঙ্গের সাহায্যে পানির বিভিন্ন গভীরতায় শরীরের আপেক্ষিক গুরুত্ব ঠিক রেখে অনায়াসে বিচরণ করে। বর্তমানে নদী ও জলাশয়ের গভীরতা কমে যাওয়ায় মাছটির বাসস্থান ও প্রজননক্ষেত্র হুমকির মুখে পড়েছে।
ক. লার্ভা কি?
খ. ভেনাস হার্ট বলতে কি বুঝায়?
গ. উদ্দীপকের মাছটি কিভাবে পানির বিভিন্ন গভীরতায় শরীরের আপেক্ষিক গুরুত্ব ঠিক রেখে বিশেষ অঙ্গের মাধ্যমে অনায়াসে বিচরণ করে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত মাছটির প্রাকৃতিক বাসস্থান ও প্রজননক্ষেত্র হুমকির মুখে কেন— আলোচনা কর।