Questions in this chapter
জাহিন তার পড়ার টেবিলে সন্ধ্যাবেলা একটি পতঙ্গ দেখতে পায় যা সন্ধিযুক্ত পায়ের সাহায্যে লাফ দিতে পারে এবং ডানার সাহায্যে উড়তেও পারে।
ক. ওমাটিডিয়াম কী?
খ. হিমোলিম্ফ কী? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রাণীটির দর্শন এককের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র দাও।
ঘ. উদ্দীপকের প্রাণীটির রক্ত সংবহনতন্ত্রের সাথে তোমার রক্ত সংবহনতন্ত্রের পার্থক্য বিশ্লেষণ করো।
রকিব ব্যবহারিক ক্লাসে রুই মাছ ব্যবচ্ছেদের মাধ্যমে কানকোর নিচে চিরুনির মতো অঙ্গ দেখতে পেল। সে পৌষ্টিকনালির উপরে সাদা বর্ণের বালিশের মতো আরেকটি অঙ্গ দেখতে পেল।
ক. রুই মাছের আঁইশ কোন ধরনের?
খ. রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বলা হয় কেন?
গ. উদ্দীপকের প্রথম অঙ্গটির চিত্রসহ গঠন ব্যাখ্যা করো।
ঘ. রকিবের দেখা সাদা অঙ্গের গঠন ও গুরুত্ব বিশ্লেষণ করো।
পাঠ্যসূচিতে পঙ্গপাল খ্যাত প্রাণীটির চর্বণ উপযোগী মুখোপাঙ্গ ও তার দর্শন কৌশলও অনন্য।
ক. স্পার্মাথিকা কী?
খ. হিমোলিম্ফের উপাদান কী?
গ. উদ্দীপকের প্রাণীটির খাদ্যগ্রহণ উপাঙ্গের চিহ্নিত চিত্র দাও।
ঘ. উদ্দীপকের প্রাণীটির দর্শন কৌশল অনন্য কেন? বিশ্লেষণ করো।
রুই মাছের হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠবিশিষ্ট। তাকে ভেনাস হার্ট বলে। কিন্তু আমাদের হৃৎপিণ্ড উন্নত এবং চার প্রকোষ্ঠবিশিষ্ট।
ক. হোমোসার্কাল লেজ কী?
খ. ফুলকা রেকার বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের প্রথম প্রাণীটির উল্লিখিত অঙ্গের চিহ্নিত চিত্র অংকন করো।
ঘ. উদ্দীপকের উল্লিখিত প্রাণী দুটির রক্ত সংবহনের তুলনামূলক বিশ্লেষণ করো।
সীমা পুকুর পাড়ে ঝোপঝাড়ে বিশেষ একটি প্রাণী লাফালাফি করতে দেখলো যা দেখতে সুবজ বর্ণের, সন্ধিপদী ও ডানাযুক্ত। আলোর তারতম্যের উপর ভিত্তি করে এর দর্শন কৌশল নিয়ন্ত্রিত হয়।
ক. সিলোম কী?
খ. মুখোপাঙ্গ বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত প্রাণীটির শ্বসনতন্ত্রের বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকের শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ করো।
কামিনী রুইমাছ ব্যবচ্ছেদের সময় কানকুয়া দ্বারা ঢাকা চিরুনির দাঁতের ন্যায় বিশেষ এক ধরনের অঙ্গ দেখতে পেল। সে তার সহপাঠী। নিলিমাকে বললো, “এই অঙ্গটি দ্বারা প্রাণীটি জলজ শ্বসন সম্পন্ন করে থাকে।
ক. পটকা কী?
খ. ভেনাস হার্ট বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির সচিত্র গঠন বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের শেষ উক্তিটি বিশ্লেষণ করো।
ঘাসফড়িং এর দর্শন ইন্দ্রিয় হলো পুঞ্জাক্ষি। এই অঙ্গের মাধ্যমে উক্ত প্রাণীটি উজ্জ্বল ও মৃদু আলোতে বস্তুর ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব গঠন করে। আবার জন্ম-বৃত্তান্তের ক্ষেত্রে লক্ষ করা যায় যে, উহা বারবার খোলস মোচনের মাধ্যমে পূণাঙ্গ পতঙ্গে পরিণত হয়।
ক. হিমোলিম্ফ কী?
খ. ওভিপজিটর বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে বর্ণিত ইন্দ্রিয়ের ক্ষুদ্রতর এককের চিহ্নিত চিত্র অঙ্কন করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত শেষ বাক্যটি বিশ্লেষণ করো।
দ্বিস্তরী প্রাণীদের দেহে বিশেষ এক ধরনের কোষ থাকে যার অভ্যন্তরে প্যাচানো সুভাযুক্ত থলের ন্যায় একটি অঙ্গাণু থাকে এবং প্রাণীদের অভ্যন্তরে ভিন্ন প্রজাতিভুক্ত এক ধরনের সবুজ জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থান করে।
ক. মেসোগ্লিয়া কী?
খ. ভেনাস হার্ট বলতে কী বুঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত অঙ্গাণুর প্রকারভেদ বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের জীব দুটির পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ কর।
গ্রীক পুরাণে বর্ণিত দৈত্যের নামে পরিচিত একটি প্রাণী যা ধীর গতি সম্পন্ন চলন প্রদর্শন করে।
ক. হাইপোস্টোম কাকে বলে?
খ. নেমাটোসিস্ট কী?
গ. উদ্দীপকের প্রাণীটির উল্লিখিত চলন পদ্ধতি সচিত্র ব্যাখ্যা কর।
ঘ. জীবন পরিচালনায় উল্লিখিত প্রাণীটি কোষ পর্যায়ে কাজ বণ্টন করে–বিশ্লেষণ কর।

ক. হিমোসিল কাকে বলে?
খ. মুক্ত সংবহন বলতে কী বুঝায়?
গ. উদ্দীপকের প্রাণীটির জীবনে উল্লিখিত দশার ভূমিকা উল্লেখ কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত অন্যটি অনন্য কেন? বিশ্লেষণ কর।
আঁখি খেলতে যাওয়ার সময় ঘাসের উপর একটি পতাকে লাফ দিতে লক্ষ করল। বাবার কাছ থেকে এ পতঙ্গ সম্পর্কে জানতে চাইলে বাবা বললেন, "এর রেচন পদ্ধতি ভিন্ন প্রকৃতির। রেচনের বর্জ্য পদার্থ পরিপাকের বর্জ্যের সাথে নিষ্কাশিত হয়। আমাদের ক্ষেত্রে রক্ত পরিবহন করলেও শ্বসনে এ প্রাণীটির রক্ত তেমন কোনো ভূমিকা রাখে না। এর রয়েছে বিশেষ ধরনের শ্বসনতন্ত্র যেখানে পরিবহনের প্রয়োজনই পড়ে না।"
ক. ওমাটিডিয়াম কী?
খ. ট্রাকিয়ালতন্ত্র বলতে কী বুঝ?
গ. রেচন সম্পর্কে আঁখির বাবার উত্তিটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের শেষ লাইনটি বিশ্লেষণ কর।
সোহানের বাবা বাজার থেকে রুই মাছ নিয়ে আসলেন। মা মাছটি কাটার সময় সোহান ছোট বেলুনের মত একটি অংশ লক্ষ করল। আরও লক্ষ করল যে, হৃৎপিণ্ড থেকে কানকোর দিকে চার জোড়া রক্তনালী দুটি চিরুনীর মত অঙ্গে প্রবেশ করছে। তখন তাঁর মনে পড়ল স্যার ক্লাসে বলেছিলেন, “চিরুনীর মত এ অংশে গ্যাসের বিনিময় ঘটলেও হূৎপিণ্ডে একই গ্যাসযুক্ত রক্ত প্রবেশ করে এবং বের হয়ে যায়।''
ক. মেসোগ্লিয়া কী?
খ. ভেনাস হার্ট বলতে কী বুঝ?
গ. বেলুনের মত অংশটির সংক্ষিপ্ত বিবরণ দাও।
ঘ. উদ্দীপকের আলোকে রুই মাছের 'ভেনাস হৃৎপিণ্ড ' নামকরণের সার্থকতা বিচার কর।
হাইড্রা স্বাদু পানির দ্বিস্তরী আণুবীক্ষণিক জীব। গ্যাস্ট্রোডার্মিসে পরিবৃত এর কেন্দ্রীয় গহ্বরকে সিলেন্টেরন বলে।
ক. হাইপোস্টোম কী?
খ. হাইড্রায় পরনিষেক ঘটে কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি কিভাবে আত্মরক্ষা করে বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত গহ্বরেই কি পরিপাক ক্রিয়া শেষ হয়? আলোচনা কর।
পতঙ্গ শ্রেণির প্রাণীদের যৌগিক চোখ অসংখ্য ষড়ভুজাকার দর্শন একক এর সমষ্টি যা দু'ধরনের প্রতিবিম্ব সৃষ্টিতে সক্ষম।
ক. ওসেলি কী?
খ. বর্ণান্ধতা কেন হয়?
গ. উদ্দীপকে উল্লিখিত এককটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন কর।
ঘ. মানবদেহেও কি উদ্দীপকের অনুরূপ প্রতিবিম্ব সৃষ্টি হয়?
জীববিজ্ঞানের শিক্ষক ক্লাসে বললেন, তোমাদের পাঠ্যবইতে এমন একটি প্রাণী নিয়ে বিস্তারিত বর্ণনা দেয়া হয়েছে, যা প্রাণীজগতের সর্বাপেক্ষা বৃহৎ পর্বের অধীন।
ক. ওমাটিডিয়াম কী?
খ. হিমোসিল বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত প্রাণীটির দর্শন এককের চিহ্নিত চিত্র অঞ্চ কর।
ঘ. আলোর তীব্রতা অনুসারে প্রাণীটির দর্শন কৌশল পরিবর্তিত হয়- বিশ্লেষণ কর।
জীববিজ্ঞান পাঠ্যপুস্তকে এমন একটি প্রাণী আছে যার কতকগুলো লম্বা-ফাঁপা সুতার মতো সূত্ৰক আছে যা খাদ্য গ্রহণ, আত্মরক্ষা ও চলনে সহায়তা করে। এ ছাড়াও প্রাণীটিতে সুস্পষ্ট ভ্রূণীয় পরিস্ফুটন প্রক্রিয়া বিদ্যমান।
ক. উওটিড কী?
খ. মেসোগ্লিয়া বলতে কী বুঝায়।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি যে পদ্ধতিতে দ্রুত চলন প্রক্রিয়া সম্পূর্ণ করে তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি শিশু প্রাণীর পুনরুৎপত্তির সহায়ক- বিশ্লেষণ কর।
পাঠ্যসূচির অন্তর্ভুক্ত দ্বিস্তরী প্রাণীর এপিডার্মিসে এক প্রকার কোষ থাকে। এটি শিকার, আত্মরক্ষা ও চলনে বিশেষ ভূমিকা পালন করে। তাছাড়া তার গ্যাস্ট্রোডার্মিসে এক প্রকার সবুজ শৈবাল বাস করে। তাদের এই সহাবস্থানে উভয়েই উপকৃত হয়।
ক. মেসোগ্লিয়া কী?
খ. হাইড্রার সিলেন্টেরনকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয় কেন?
গ. উদ্দীপকের এপিডার্মিসের উল্লিখিত কোষটির গঠন ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের শেষ লাইনটির যথার্থতা বিশ্লেষণ কর।
পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত একটি মাছ আছে, যার দেহে এমন একটি অঙ্গ আছে যা পানিতে দেহের ভারসাম্য ও শ্বসনে ভূমিকা রাখে। এ ছাড়াও এর রক্ত সংবহন পদ্ধতি তোমার রক্তসংবহন পদ্ধতি অপেক্ষা ভিন্নতর।
ক. হিমোলিম্ফ কী?
খ. হাইড্রাকে অমর প্রাণী বলা হয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির গঠন ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের শেষের লাইনটির যথার্থতা মূল্যায়ন কর।
শ্রেণিকক্ষে শিক্ষক বললেন এক ধরনের পতঙ্গ আছে যা শস্যক্ষেত, সবজির বাগানে থাকে। এদের সমান্তরাল অনেক প্রজাতি এক নিমিষেই ক্ষেতের ফসল বিনাশ করে। এ বিষয়ে জ্ঞানার্জনের জন্য প্রতীক প্রাণী হিসেবে তোমার জীববিদ্যায় অন্তর্ভুক্ত হয়েছে।
ক. রেচন কী?
খ. হিমোসিল বলতে কী বুঝ?
গ. উদ্দীপকের প্রাণিটির রক্তসংবহন প্রক্রিয়া ব্যাখ্যা কর।
ঘ. প্রাণিটি সুষ্ঠু রূপান্তরে হরমোনের ভূমিকা বিশ্লেষণ কর।
শ্রেণি শিক্ষক বললেন, ক্ষুদ্র বহু কোষী প্রাণীটির এপিডার্মিসের কিছু বিশেষ কোষ শিকার ধরা, আত্মরক্ষা ও চলনে সহায়তা করে।
ক. মেসোগ্লিয়া কী?
খ. সিলেন্টেরন বলতে কি বুঝ?
গ. উদ্দীপকে বর্ণিত প্রাণীটির বিশেষ কোষ কর্তৃক শিকার ধরার কৌশল ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বিশেষ কোষটি "আত্মরক্ষা ও চলনে সহায়তা করে"- উক্তিটির সপক্ষে যুক্তি দাও।