Questions in this chapter
আমিষ খাদ্য → পটাসিয়াম ইউরেট → ইউরিক এসিড।
ক. রেচন কী?
খ. সিলোম ও হিমোসিলের পার্থক্য লিখ।
গ. উদ্দীপক সংশ্লিষ্ট প্রক্রিয়াটি ঘাসফড়িং যে অঙ্গের মাধ্যমে সম্পন্ন করে, তার বর্ণনা দাও।
ঘ. উদ্দীপক সংশ্লিষ্ট প্রক্রিয়াটি ঘাসফড়িং-এ কীভাবে সম্পন্ন হয়? বিশ্লেষণ কর।
আর্থ্রোপোডা পর্বের একটি পতঙ্গ যা তোমার পাঠ্যবইয়ের অন্তর্গত; কিছু সরু রূপার মতো চকচকে সূক্ষ্ম শ্বাসনালি ও এর শাখা-প্রশাখা নিয়ে তার শ্বসন কার্য সম্পাদন করে।
ক. মালপিজিয়ান নালিকা কী?
খ. রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বলা হয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত প্রাণীর শ্বসন অঙ্গের গঠন বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত পতঙ্গটির শ্বসন পদ্ধতি রুইমাছের শ্বসন পদ্ধতি হতে ভিন্নতর ব্যাখ্যা করে।
পাঠ্য বইতে প্রাণীজগতের সবচেয়ে বড় পর্বের একটি প্রাণী বিস্তারিত আলোচনা করা হয়েছে। এর রয়েছে বিশেষ ধরনের শ্বসনতন্ত্র।
ক. স্ক্লেরাইট কী?
খ. অসম্পূর্ণ রূপান্তর বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত বিশেষ ধরনের শ্বসনতন্ত্রটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি আলোর তারতম্যের ভিত্তিতে ভিন্ন। ধরনের প্রতিবিম্ব গঠন করে- বিশ্লেষণ কর।
শ্বসন অঙ্গের ভিন্নতার পাশাপাশি ঘাসফড়িং ও রুই মাছের রক্ত সংবহনেও ভিন্নতা লক্ষ্যণীয়।
ক. মেসোগ্লিয়া কী?
খ. মিথোজীবীতা বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত প্রথম প্রাণীটির শ্বসন অঙ্গটির বৈশিষ্ট্য বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রাণী দুইটির রক্ত সংবহনেও ভিন্নতা লক্ষ্যণীয়-বিশ্লেষণ কর।
রনি তাঁর সহপাঠীদের সাথে শিক্ষাসফরে গিয়ে একটি প্রাণী পর্যবেক্ষণ করছিল। রনি বলল, "এর রক্ত-সংবহনতন্ত্র যুক্ত প্রকৃতির বিশেষ বৈশিষ্ট্যের কারণে এর শ্বসনতন্ত্র আমাদের থেকে ভিন্ন।''
ক. শ্বসন কী?
খ. মালপিজিয়ান নালিকা বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত প্রাণীটির রক্ত সংবহনতন্ত্রের সাথে বদ্ধ রক্ত সংবহনতন্ত্রের তুলনা কর।
ঘ. উদ্দীপকের শেষ বাক্যটি বিশ্লেষণ কর।
ঘাসফড়িং এর মস্তকের দুপার্শ্বে দুটি বৃত্তাকার বিশেষ অঙ্গ থাকে যা অসংখ্য ষড়ভুজাকার একক নিয়ে গঠিত। এই অঙ্গটি দুই প্রকার প্রতিবিম্ব তৈরি করতে সক্ষম।
ক. ট্রাকিয়া কী?
খ. ম্যালপিজিয়ান নালিকা বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত ষড়ভুজাকার এককের চিহ্নিত চিত্র আঁক।
ঘ. উদ্দীপকের শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ কর।
নিচের চিত্রের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও:

ক. কার্প-এর সংজ্ঞা দাও।
খ. বহির্বাহী ফুলকা ধমনি বলতে কী বুঝায়?
গ. উদ্দীপকের অঙ্গটির অবস্থান ও গঠন বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির বিশেষত্ব বিশ্লেষণ কর।
নিচের চিত্রের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও:

ক. কার্প মাছ কী?
খ. ডায়াপোজ বলতে কী বুঝ?
গ. চিত্র-Y-এর প্রাণীটির হৃৎপিণ্ডের গঠন বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের চিত্র 'X' ও 'Y' এর রক্ত সংবহনের মধ্যে পার্থক্য বিদ্যমান ব্যাখ্যা কর।
শিক্ষক শ্রেণিকক্ষে পাঠ দানকালে একটি প্রাণীর রক্ত সংবহনের দুটি ধারা উল্লেখ করলেন।
১ম ধারা : ক → CO যুক্ত রক্ত → ফুলকা
২য় ধারা : ফুলকা → O যুক্ত রক্ত → দেহ → ক
ক. মিথোজীবিতা কী?
খ. ফুলকা রেকার বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত সংবহনের ১ম ধারাটির সচিত্র ব্যাখ্যা কর
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রাণীটির সংবহনের ধারা দ্বিচক্রীয় প্রকৃতির নয়- বিশ্লেষণ কর।
রুই মাছে-
A অঙ্গ : পাম্প যন্ত্র।
B অঙ্গ : বায়ু ধরে রাখে।
ক. কার্প মাছ কাকে বলে?
খ. ভেনাস হার্ট বলতে কী বুঝ?
গ. উদ্দীপকের B অঙ্গের গঠন ব্যাখ্যা কর।
ঘ. মাছ এবং মানুষের ক্ষেত্রে উদ্দীপকের A অঙ্গের ভিন্নতা বিশ্লেষণ কর।
নিচের চিত্রগুলো লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

ক. প্রতিসাম্যতা কী?
খ. ত্রিপদ নামকরণ বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের A চিত্রে উল্লিখিত প্রাণীর দর্শন এককের সচিত্র গঠন বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের B ও C চিত্রে প্রাণী দুটি একই উপপর্বভুক্ত হলেও একই শ্রেণিভুক্ত নয়- বিশ্লেষণ করো।
শিক্ষক রুই মাছ সম্পর্কে পাঠদানকালে বললেন, এদের দেহের অভ্যন্তরে বায়ুপূর্ণ এমন একটি বিশেষ অঙ্গ আছে যা পানিতে প্রাণীটির ভারসাম্য রক্ষা ও শ্বসনে ভূমিকা রাখে। এছাড়াও প্রাণীটির রক্তসংবহন পদ্ধতি তোমাদের রক্তসংবহন পদ্ধতি অপেক্ষা ভিন্নতর।
ক. ফুলকা রেকার কী?
খ. ভেনাস হার্ট বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত বিশেষ অঙ্গটির গঠন বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ করো।
সবুজ ধানক্ষেতে কিছু বাদামি বর্ণের তৃণভোজী পতঙ্গ দেখা যায়। পতঙ্গটির দর্শন-অঙ্গ অনেকগুলো দর্শন একক নিয়ে গঠিত। এ পতঙ্গটি মৃদু ও উজ্জ্বল আলোতে ভিন্ন ধরনের প্রতিবিম্ব গঠন করে।
ক. ট্রাকিয়া কী?
খ. মুক্ত রক্ত সংবহন বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের প্রাণীটির দর্শন এককের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো।
ঘ. উদ্দীপকের শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ করো।
রুই মাছের এমন একটি অঙ্গ আছে যাহা ভারসাম্য ও শ্বসনে ভূমিকা রাখে। ইহা ছাড়াও এর রক্ত সংবহন পদ্ধতি একমুখী।
ক. সিস্টোল কী?
খ. অভয়াশ্রম বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির গঠন বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের শেষোক্ত উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করে।

ক. ওমাটিডিয়াম কী?
খ. পতঙ্গ আথ্রোপোডা পর্বের অন্তর্ভূক্ত কেন?
গ. চিত্র-১ এর প্রাণীরা কীভাবে বর্জ্য পদার্থ নিষ্কাশন করে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের পরিবর্তনগুলো (চিত্র-১, ২)-র মাধ্যমে বিভিন্নতা পরিলক্ষিত হয় আলোচনা করো।
স্বাদু পানির একটি প্রাণী, যার দেহ সাইক্লয়েড আঁইশ দ্বারা আবৃত এবং একটি থলি প্রাণীটিকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে।
ক. জাইগোট কী?
খ. সাইক্লয়েড আঁইশ দ্বারা কীভাবে বয়স নির্ণয় করা হয়?
গ. উদ্দীপকের থলিটির চিত্রসহ গঠন বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের প্রাণীটির, যথাযথ সংরক্ষণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখা যায়- বিশ্লেষণ করো।
আরশোলাসহ সকল স্থলচর পতঙ্গ বায়ুমণ্ডল থেকে O2 গ্রহণ করে। আমাদের মতো ফুসফুস না থাকলেও বিশেষ ধরনের সূক্ষ্মনালি ও তার শাখা-প্রশাখার মাধ্যমে এরা প্রশ্বাস-নিঃশ্বাস প্রক্রিয়া সম্পন্ন করে। এই নালিকাগুলোর কিছু অংশ ভিতরে বায়ুর অনুপস্থিতিতে চুপসে যায় না, তবে কিছু অংশ চুপসে যায়।
ক. ওমাটিডিয়াম কী?
খ. অসম্পূর্ণ রূপান্তর বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত বিশেষ ধরনের নালিকাগুলোর গঠন বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করো।
ব্যবহারিক ক্লাসে শিক্ষক রুই মাছের ব্যবচ্ছেদ করে কানকুয়া দ্বারা ঢাকা চিরুনির দাঁতের ন্যায় বিশেষ অঙ্গটি দেখালেন এবং এদের শ্বসন গ্যাস বিনিময়ের কৌশল সম্পর্কে ধারণা দিলেন।
ক. ফাইসোক্লিস্টাস বায়ুথলি কী?
খ. হালদা নদী কার্প জাতীয় মাছের জন্য গুরত্বপূর্ণ কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত বিশেষ অঙ্গটির সচিত্র গঠন বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত শিক্ষকের শেষ বিবৃতিটি বিশ্লেষণ করো।
পতঙ্গের সকল মৌলিক বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় এবং সহজলভ্য হওয়ায় পৃথিবীর বিভিন্ন দেশে জীববিজ্ঞানের শিক্ষার্থীরা নমুনা প্রাণী হিসেবে ঘাসফড়িং সম্পর্কে অধ্যয়ন করে থাকে। ওমাটিডিয়াম তাদের একটি গুরুত্বপূর্ণ জ্ঞানেন্দ্রীয় একক। এদের শ্বসনতন্ত্র বেশ উন্নত হওয়ায় রক্তের অক্সিজেন বহনে অক্ষমতার ঘাটতি পূরণ হয়েছে।
ক. রূপান্তর কী?
খ. টেগমিনা বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত গুরুত্বপূর্ণ এককের লম্বচ্ছেদের চিহ্নিত অঙ্কন করো।
ঘ. উদ্দীপকের শেষ লাইনটির যথার্থতা বিশ্লেষণ করো।
স্বাদু পানির জলাশয়ের একটি সাধারণ বৃহদাকৃতির মাছ হলো রুই। এই মাছের দেহ রূপালি আঁইশে আবৃত। বিভিন্ন কারণে এ 'রূপালি সম্পদ আজ হুমকির সম্মুখীন। এ সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত।
ক. পাখনা কী?
খ. পটকা কেন মাছের জন্য গুরুত্বপূর্ণ?
গ. উদ্দীপকে উল্লিখিত রূপালি উপাদানের সচিত্র গঠন বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত পদক্ষেপ সম্পর্কে তোমার মতামত দাও।