JB_2021
জনাব আলমাস ও পাঁচ বন্ধু একত্র হয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও নিবন্ধন নিয়ে ইসলাম ট্রেডার্স লি. নামে একটি ব্যবসায় গঠন করেন। আলমাস ও তার বন্ধু রনি পরিচালক নিযুক্ত হন। তাদের আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি অল্প সময়ে সফলতার মুখ দেখে। পরবর্তীতে তারা পরিচালকের সংখ্যা ও মূলধন বাড়ানোসহ ব্যবসায়টি সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। ব্যাংক ঋণ নিতে অসুবিধার কথা বিবেচনা করে তারা জনগণের কাছে শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহের উদ্যোগ নেন।ক. বিবরণপত্র কী?খ. পরিমেল নিয়মাবলি বলতে কী বোঝায়? গ. উদ্দীপকে উল্লিখিত প্রথম পর্যায়ের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে ১ম ও ২য় পর্যায়ের ব্যবসায়ের মধ্যে কোনটি অর্থনীতিতে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
Loading answers...