Questions in this chapter
আব্রাহাম মাসলো তাঁর চাহিদার সোপান তত্ত্বটিতে কোন শ্রেণিকে নিয়ে গবেষণা করেন?
'X' এবং 'Y' তত্ত্বের প্রবর্তক কে?
কোনটি অনার্থিক প্রেষণা নয়?
সাংগঠনিক সংস্কৃতি ব্যক্তির যে গুণের সাথে তুলনীয়-
নিচের কোনটি ERG তত্ত্বের পূর্ণরূপ?
'Motivation' শব্দটি নিচের কোন শব্দ হতে এসেছে?
হার্জবার্গের মতে কর্মীদের তুষ্টিকারক উপাদান কোনটি?
মাসলোর চাহিদা সোপান তত্ত্বে মানুষের প্রাথমিক চাহিদা কোনটি?
নিম্নের কোনটি প্রেষণা তত্ত্বের অন্তর্ভুক্ত?
নিচের কোনটি প্রেষণাদানের অনার্থিক উপায়ের মধ্যে পড়ে?
প্রেষণার "Theory X' মানুষ সম্পর্কে কেমন ধারনা পোষণ করে?
মানুষ সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করা হয়েছে কোন প্রেষণা তত্ত্বের?
সাথী ও সবুজ দুইজন দুইটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। কর্মীরা যাতে ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করতে পারে সেজন্য সাথী প্রতিষ্ঠানের পরিবেশকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। তিনি কর্মীদের সাথে ভালো ব্যবহারসহ কাজের প্রশংসাও করেন। ফলে কর্মীগণ তার প্রতিষ্ঠানে কাজ করে সন্তুষ্ট। অপরদিকে সবুজ কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য মাঝে মাঝে মুনাফার অংশ, ন্যায্য পারিশ্রমিক দিলেও কাজের পরিবেশ ও নিরাপত্তা ভালো না থাকার কারণে কর্মীরা প্রায়ই কাজ ছেড়ে চলে যায়।
ক. প্রেষণা কী?
খ. মাসলোর প্রেষণা তত্ত্বের মূল ভিত্তিটি ব্যাখ্যা করো ।
গ. সবুজ তার প্রতিষ্ঠানের কর্মীদের প্রেষণাদানে কোন ধরনের পদ্ধতি ব্যবহার করেন? ব্যাখ্যা করো।
ঘ. সাথী ও সবুজ কর্তৃক গৃহীত প্রেষণাদানের পদ্ধতির মধ্যে কোনটি শ্রেষ্ঠ? বিশ্লেষণ করো।
মিসেস রুমানা একটি প্রতিষ্ঠানে কর্মরত। মেধাবী হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানে কোনো পদ শূন্য না থাকায় তিনি অনেকদিন একই পদে কর্মরত আছেন। হঠাৎ একটি পদ শূন্য হওয়ায় ব্যবস্থাপনার সিদ্ধান্ত অনুযায়ী মিসেস রুমানাকে উক্ত পদে নিয়োগ দেওয়া হয়। নতুন নিয়োগের ফলে বেতন বাড়াসহ দামি গাড়ি ও সু-সজ্জিত বাসস্থান পাওয়ায় সমাজে তার স্থান, মর্যাদা, সম্মান ও প্রতিপত্তি বেড়ে গিয়েছে।
ক. পদোন্নতির ভিত্তি কয়টি?
খ. শিক্ষানবিশ প্রশিক্ষণ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের প্রতিষ্ঠানের মিসেস রুমানাকে অভ্যন্তরীণ কোন উৎস থেকে নিয়োগ দেওয়া হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. মাসলোর চাহিদা সোপান তত্ত্বানুযায়ী মিসেস রুমানার পরবর্তী চাহিদাটি বিশ্লেষণ করো।
ফোর স্টার কোম্পানির প্রকৌশলী জনাব রোহানের উদ্ভাবিত পণ্যের ডিজাইন গ্রাহকদের কাছে ব্যাপক আকর্ষণ সৃষ্টি করে। ফলে বাজারে পণ্যের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। এজন্য কোম্পানি জনাব রোহানকে একটি দামি গাড়ি উপহার দেয়। পাশাপাশি বৈদেশিক বাজারে প্রবেশের লক্ষ্যে শ্রমিক-কর্মীদের ভালো কাজের প্রশংসাসহ সুষ্ঠু কর্ম পরিবেশ গড়ে তোলা হয় এবং উত্তম প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। বর্তমানে তারা কাজের প্রতি খুবই আন্তরিক।
ক. প্রেষণা কী?
খ. প্রেষণার X তত্ত্বকে নেতিবাচক বলা হয় কেন?
গ. উদ্দীপকের জনাব রোহানকে কোন ধরনের ইতিবাচক প্রেষণা দেওয়া হয়েছে? ব্যাখ্যা করো ।
ঘ. "অনার্থিক প্রেষণাও কর্মীদের কাজের গতিকে বাড়িয়ে তোলে”— উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
এবিসি গার্মেন্টস কোম্পানিতে কর্মরত শ্রমিকদের জন্য সুষ্ঠু কর্মপরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তাদের ভালো কাজের জন্য প্রশংসা করা হয়। কিন্তু তারা ন্যায্য পারিশ্রমিক পান না। শ্রমিকরা হতাশ এবং অনেকেই ইতোমধ্যে প্রতিষ্ঠান ছেড়ে অন্য চলে গিয়েছেন ।
ক. প্রেষণা কী?
খ. আত্মতৃপ্তির চাহিদা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত কর্মীদের কোন ধরনের প্রেষণা দেওয়া হয়? ব্যাখ্যা করো।
ঘ. কর্মীদের প্রতিষ্ঠান ত্যাগের প্রবণতা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে পদ্ধতিটি গ্রহণ করতে পারে তার যৌক্তিকতা মূল্যায়ন করো।
PQ একটি ব্যাংকিং প্রতিষ্ঠান। PQ-এর বিভিন্ন বিভাগ আছে। যথা: মানবসম্পদ, ঋণ, বৈদেশিক লেনদেন, সাধারণ ব্যাংকিং। জনাব রবিন PQ ব্যাংক-এ সদ্য নিয়োগপ্রাপ্ত একজন কর্মকর্তা। তাকে পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগে কাজের জন্য পদায়ন করা হয়। জনাব রবিন ব্যাংক থেকে প্রত্যাশিত বেতন-ভাতা পেয়ে থাকেন। তাছাড়া তার চাকরিও স্থায়ী হয়েছে। তাই তিনি এখন আত্মীয়-স্বজন ও অন্যদের সাথে মিলেমিশে চলতে চান এবং সকলের ভালোবাসা চান ।
ক. প্রবণতা পরীক্ষা কী?
খ. কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস কীভাবে ব্যয় কমায় ?
গ. জনাব রবিনকে যে পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হয় তা ব্যাখ্যা করো।
ঘ. জনাব রবিন মাসলোর চাহিদা সোপানের যে স্তরে আছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে উহার গুরুত্ব মূল্যায়ন করো।
জয়া একটি উৎপাদনশীল প্রতিষ্ঠানের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক। তিনি তার প্রতিষ্ঠান হতে আকর্ষণীয় বেতন, বোনাস ও পরিবহন সুবিধা পান। তার কাজকর্ম যথেষ্ট ভালো মানের। তারপরও ঊধ্বর্তন কর্মকর্তা তার ওপর চাপ বজায় রাখেন। তিনি মনে করেন। তাকে সঠিকভাবে মূল্যায়ন করা হয় না।
ক. প্রেষণা কী ?
খ. জৈবিক চাহিদা পূরণ করা প্রয়োজনীয় কেন? ব্যাখ্যা করো।
গ. প্রতিষ্ঠানটি কোন ধরনের প্রেষণা দেয়? ব্যাখ্যা করো।
ঘ. জয়ার ক্ষেত্রে প্রেষণার কোন তত্ত্বটি ব্যবহার যুক্তিযুক্ত? মতামত দাও।
মি. ওয়াসী একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাবরক্ষক। প্রতিষ্ঠানের মালিক লক্ষ করলেন, মি. ওয়াসী প্রায়ই দেরিতে কর্মস্থলে আসেন এবং কাজে অমনোযোগী। তিনি একদিন মি. ওয়ার্সীকে ডেকে কথা বলেন এবং কাজে উদ্দীপ্ত করার জন্য তার পদের নাম পরিবর্তন করে হিসাব নির্বাহী করে দেন। কিন্তু কার্যক্ষেত্রে মি. ওয়াসীর কোনো ইতিবাচক পরিবর্তন হয় না। এতে মালিক তাকে একটি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসার ব্যবস্থা করেন। পরবর্তীতে দেখা গেল, মি. ওয়াসী ঠিকমতো দায়িত্ব পালন করছেন।
ক. প্রেষণা কাকে বলে?
খ. আত্মতৃপ্তির চাহিদা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে মি. ওয়াসীকে প্রথম পর্যায়ে কোন ধরনের প্রেষণা দেওয়া হয়? ব্যাখ্যা করো।
ঘ. কর্মক্ষেত্রে মি. ওয়াসীর ইতিবাচক পরিবর্তনে হার্জবার্গের ছি- উপাদান তত্ত্বের যে উপাদান ভূমিকা রেখেছে, তা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
বরকত শিল্প গ্রুপ-এর কর্মকর্তা এবং কর্মীরা প্রতি বছর জানুয়ারি মাসে ৫% বর্ধিত হারে বেতন পায়। তাদের জন্য সংগঠনটি পরিবহন সেবাও দিয়ে থাকে। সম্প্রতি কারখানার উৎপাদন কমে যাওয়ায় ব্যবসায়টি ক্ষতির সম্মুখীন হয়েছে। বরকত সাহেব বিষয়টি সরেজমিনে দেখতে এলেন। লক্ষ করলেন, কর্মীরা এখানে অত্যন্ত কম আলোয় কাজ করছে। জানতে পারলেন, তারা সুপারভাইজারেরদুর্ব্যবহারেও অসন্তুষ্ট।
ক. লাগামহীন নেতৃত্ব কী?
খ. ব্যবস্থাপনা চক্র 'বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত বরকত শিল্প গ্রুপ-এ বর্তমানে কর্মী ও কর্মকর্তাদের জন্য কোন ধরনের প্রেষণা পদ্ধতি চালু আছে? ব্যাখ্যা করো।
ঘ. প্রতিষ্ঠানটির বর্তমান সমস্যা নিরসনে করণীয় সম্পর্কে উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।