Questions in this chapter
কোনটি বিমা চুক্তির উপাদান নয়?
বিমাচুক্তির অপরিহার্য অঙ্গ হিসেবে বিবেচিত হয়-
বিমার উদ্দেশ্য-
জনাব মিরাজ তার আবাসিক ভবনটির জন্য ইন্সুরেন্স কোম্পানির সাথে ৬ মাস মেয়াদি বিমা চুক্তি করেন। মেয়াদ শেষ হলে জনাব মিরাজ কোম্পানিটির নিকট বিমা দাবির আবেদন জানায়। কোম্পানি জনাব মিরাজের বিমা দাবি পরিশোধ করতে অস্বীকৃতি জানায়।
ক. ঝুঁকি কী?
খ. বিমাযোগ্য স্বার্থ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত জনাব মিরাজ কোন ধরনের বিমা চুক্তি করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. বিমা নীতির আলোকে কোম্পানি কর্তৃক বিমা দাবি পরিশোধে অস্বীকৃতি জানানোর যৌক্তিকতা আছে কি? বিশ্লেষণ করো।
জনাব উসমির একটি গাড়ি আছে। তিনি গাড়িটির মূল্য ৩০ লক্ষ টাকা নির্ধারণ করে জোনাকি বিমা কোম্পানির সাথে বিমা চুক্তি করেন। গাড়িটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। জনাব উসমি বিমা কোম্পানির নিকট সম্পূর্ণ ক্ষতিপূরণ দাবি করেন। বিমা কোম্পানি দাবির যৌক্তিকতা বিবেচনা করে সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করেন। ক্ষতিগ্রস্ত গাড়িটি বিমা কোম্পানি দাবি করলে জনাব উসমি তা হস্তান্তরে অস্বীকৃতি জানালেও পরে তা প্রদানে বাধ্য হয়।
ক. প্রিমিয়াম কী?
খ. বিমাকে পরম বিশ্বাসের চুক্তি বলা হয় কেন?
গ. জনাব উসমি কোন নীতির আওতায় ক্ষতিপূরণ পেয়েছেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে ক্ষতিগ্রস্ত গাড়িটি হস্তান্তরে অস্বীকৃতি যৌক্তিক ছিল কি? তোমার মতামত দাও।
জনাব কামাল দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে আক্রান্ত। তিনি এ বিষয়টি গোপন করে নিজের পরিবার ও সন্তানের আর্থিক নিরাপত্তার জন্য জীবন বিমা করেন। কয়েকটি কিস্তি দেওয়ার পর জনাব কামাল মারা গেলে তার পরিবার বিমা কোম্পানির কাছে বিমা দাবি পেশ করে। বিমা কোম্পানি দাবি পূরণে অসম্মতি প্রদান করে বিমা চুক্তিটি বাতিল করে।
ক. প্রিমিয়াম কী?
খ. ঝুঁকি বলতে কী বোঝায়?
গ. জনাব কামাল বিমাচুক্তির কোন পক্ষ? ব্যাখ্যা করো।
ঘ. বিমা কোম্পানি কর্তৃক চুক্তিটি বাতিলের যৌক্তিকতা মূল্যায়ন করো।
মি. সিনহা তার পণ্যের গুদামের জন্য ১২ লক্ষ টাকার অগ্নিবিমা পলিসি গ্রহণ করেন। ঝুঁকির আধিক্য বিবেচনায় তিনি উত্ত সম্পত্তির জন্য অন্য বিমা কোম্পানির সাথে সমপরিমাণ মূল্যের আরেকটি অগ্নিবিমা পলিসি সম্পাদন করেন। অগ্নিকাণ্ডজনিত কারণে ৩ লক্ষ টাকা মূল্যের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয় এবং দুটি বিমা কোম্পানি মি. সিনহাকে সমান হারে ক্ষতিপূরণ প্রদান করে। ক্ষতিগ্রস্ত সম্পত্তির অবশিষ্টাংশ বিমা কোম্পানিগুলো দাবি করলে মি. সিনহা তা দিতে অস্বীকৃতি জ্ঞাপন করে।
ক. অনিশ্চয়তা কী?
খ. বিমাকে পরম বিশ্বাসের চুক্তি বলা হয় কেন?
গ. উদ্দীপকে ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে বিমার কোন নীতি অনুসৃত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বিমা কোম্পানিগুলোর দাবির যৌক্তিকতা বিশ্লেষণ করো।
মি. শাহীন তার মালিকানাধীন গুদামঘরটি শাপলা ট্রেডার্স-এর নিকট ভাড়া দেয়। শাপলা ট্রেডার্স গুদামে ব্যবসায়িক মালামাল রাখে এবং একটি বিমা কোম্পানির সাথে আগুনে বিনষ্ট হওয়ার ঝুঁকির বিপক্ষে একটি বিমাচুক্তি সম্পাদন করে। জানা গেছে যে, মি. শাহীন গুদামে রক্ষিত মালামালের জন্য বিমাচুক্তি সম্পাদন করতে গেলে কোম্পানি অস্বীকৃতি জানায়। একদিন গুদামঘরে আগুন লেগে মালামাল পুড়ে ছাই হয়ে যায় এবং বিমা কোম্পানি চুক্তি মোতাবেক যাবতীয় ক্ষতিপূরণ প্রদান করে। পরবর্তীতে দেখা গেল পুড়ে যাওয়া মালামালের ধ্বংসস্তূপের নিচে কিছু আংশিক ভালো মাল রয়েছে, যা একজন ব্যবসায়ী ৫০ হাজার টাকায় ক্রয়ে সম্মত আছেন।
ক. বিমা কী?
খ. বিমাকে ঝুঁকি বণ্টনের ব্যবস্থা বলা হয় কেন?
গ. বিমার কোন বৈশিষ্ট্যের অভাবে বিমা কোম্পানি মি. শাহীনের সাথে বিমাচুক্তি করতে সম্মত হয়নি? ব্যাখ্যা করো।
ঘ. পুড়ে যাওয়া আংশিক মালামাল বিক্রির অর্থ কে পাবে? বিমার নীতির আলোকে মন্তব্য করো।
জনাব শাহরুখ তার বাবার সাথে একই বাড়িতে বসবাস করেন। বাড়িটি জনাব শাহরুখের বাবার নামে। ভূমিকম্প হলে বাড়িটি ক্ষতিগ্রস্ত হতে পারে এই কথা চিন্তা করে জনাব শাহরুখ বাড়িটি বিমা করতে গেলে বিমা কোম্পানি বাড়িটি বিমা করতে অস্বীকৃতি জানায়। তখন জনাব শাহরুখের বাবা নিজেই বাড়িটি বিমা করেন। তারপর জনার শাহরুখ বিমা কোম্পানিকে না জানিয়ে বাড়ির ২য় ও ৩য় তলার কাজ শেষ করেন। ২য় ও ৩য় তলার কাজ শেষ হওয়ার পরপরই বাড়িটি ধসে পড়ে। জনাব শাহরুখের বাবা বিমা দাবি করলে বিমা কোম্পানি দাবি পূরণে অস্বীকৃতি জানায়।
ক. ঝুঁকি কী?
খ. 'বিমাচুক্তি বাজি ধরার চুক্তি নয়' ব্যাখ্যা করো।
গ. কোন নীতির জন্য জনাব শাহরুখের প্রস্তাবে বিমা কোম্পানি সম্মত হয়নি? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আলোকে জনাব শাহরুখের বাবা কি বিমা দাবি পাওয়ার যোগ্য? তোমার মতামত দাও।
জনাব আরমান মন্ডল তার ২০ লক্ষ টাকা মূল্যের একটি গাড়ির আর্থিক নিরাপত্তার জন্য প্রথমে শাপলা ইনস্যুরেন্স কোম্পানির নিকট ২০ লক্ষ টাকার বিমাচুক্তি করলেন। পরবর্তীতে তিনি পলাশর ইনস্যুরেন্স কোম্পানির নিকট একই গাড়ির জন্য ২০ লক্ষ টাকার বিমা চুক্তি করলেন। দ্বিতীয় চুক্তি সম্পাদনের ৬ মাস পর জনাব আরমান মন্ডলের গাড়িটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হলো। জনাব আরমান মন্ডল উভয় কোম্পানির নিকট ক্ষতিপূরণ দাবি করলেন। শাপলা কোম্পানি ১০ লক্ষ টাকা এবং পলাশ কোম্পানি ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করে।
ক. বিমাযোগ্য স্বার্থ কী?
খ. বিমাচুক্তি কি লিখিত হওয়া আবশ্যক? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে জনাব আরমান মন্ডল কোন ধরনের বিমাচুক্তি সম্পাদন করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. জনাব আরমান মন্ডল কি সঠিক পরিমাণ ক্ষতিপূরণ পেয়েছেন? উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
একজন কারখানার মালিক তার কারখানার সম্ভাব্য ক্ষতির কথা ভেবে কারখানার জন্য ৫ লক্ষ টাকার বিমা করেছিলেন। কারখানাটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় এবং মালিক বিমাদাবি পেশ করেন। বিমা কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করে। দুর্ঘটনায় কারখানার আংশিক ক্ষতিগ্রস্ত সম্পত্তি বিমা কোম্পানি দাবি করায় প্রথমে মালিক তা হস্তান্তর করতে অস্বীকৃতি জানালেও পরবর্তীতে তা বিমা কোম্পানিকে হস্তান্তর করেন।
ক. স্থলাভিষিক্তকরণের নীতি কী?
খ. বিমাযোগ্য স্বার্থ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত সম্পত্তির হস্তান্তর বিমার কোন নীতির সাথে সম্পর্কযুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. সম্পূর্ণ ক্ষতিপূরণ পাওয়ার পরও মালিকের সম্পত্তি হস্তান্তরে অস্বীকৃতির সিদ্ধান্ত সঠিক ছিল কি? তোমার মতামত দাও।
জনাব সুমন একজন সফল ব্যবসায়ী। তার ব্যবসায়ে পঞ্চাশ লক্ষ টাকার ঋণ আছে, যা কিস্তিতে পরিশোধ করতে হয়। তিনি এখন ঋণের কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হচ্ছেন। এদিকে তার ত্রিশ লক্ষ ঢাকা দামের বিমাকৃত গাড়িটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। বিমা প্রতিষ্ঠানের নিকট বিমা দাবি পেশ করলে, বিমা প্রতিষ্ঠান সম্পূর্ণ ক্ষতিপূরণ দেয়।
ক. বিমা কী?
খ. বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন?
গ. জনাব সুমনের ঋণের কিস্তির অর্থ পরিশোধ করতে না পারা কোন ধরনের ঝুঁকির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত জনাব সুমনকে বিমা প্রতিষ্ঠান কর্তৃক সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করা কি যৌক্তিক? বিমা নীতির আলোকে বিশ্লেষণ করো।
মি. আকাশ একটি পোশাক শিল্পের মালিক। তার পোশাক শিল্প এবং শিল্পের মূল্যবান যন্ত্রপাতির জন্য তিনি বিমা কোম্পানির সাথে একটি বিমাচুক্তি করেন। বিমাচুক্তিতে পোশাক শিল্প ও শিল্পের যন্ত্রপাতির যথাযথ মূল্য বিমাপত্রে উল্লেখ না থাকায় বিমা কোম্পানি তার সাথে সম্পাদিত বিমাচুক্তিটি বাতিল করে দেয়।
ক. মৌলিক ঝুঁকি কী?
খ. "বিমা বাজি বা জুয়া খেলা নয়" ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে মি. আকাশ কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে কোন নীতির অসঙ্গতির কারণে বিমা কোম্পানি বিমা চুক্তিটি বাতিল করেছে? বিশ্লেষণ করো।
ফরিদ সাহেবের একমাত্র সন্তান জলি। জলি বিবাহিতা। ফরিদ সাহেব তার বিবাহিতা কন্যার ভবিষ্যতের কথা চিন্তা করে জলির নামে একটি জীবন বিমা পলিসি খুলতে চাইলে বিমা কোম্পানি অস্বীকৃতি জানায়। অন্যদিকে, জলির স্বামী রনি জলির নামে একটি জীবন বিমা পলিসি খোলেন। তবে পলিসি খোলার সময় রনি জলির অসুস্থতার কথা বিমা কোম্পানির কাছে তুলে ধরেননি।
ক. প্রিমিয়াম কী?
খ. বিমাযোগ্য স্বার্থ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে রনি জলির নামে জীবন বিমা পলিসি খোলার সময় বিমার কোন নীতি লঙ্ঘন করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে ফরিদ সাহেব জলির নামে জীবন বিমা পলিসি খুলতে বিমা কোম্পানির অস্বীকৃতির যৌক্তিকতা বিমা নীতির আলোকে বিশ্লেষণ করো।
জনাব নাবিল একজন আমদানিকারক। তিনি সমুদ্রপথে রাশিয়া হতে গম আমদানি করেন। সামুদ্রিক ঝুঁকি মোকাবিলার জন্য তিনি সানসী ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ২ কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণের শর্তে ২৫ হাজার টাকা প্রিমিয়ামের বিনিময়ে বিমা চুক্তিতে আবদ্ধ হয়েছেন। জাহাজ সমুদ্রপথে বন্দরে আসাকালীন হঠাৎ সমুদ্রে নিমজ্জিত বরফের সাথে ধাক্কা লেগে জাহাজ ও প্রায় ১০ লক্ষ টাকার গম ক্ষতিগ্রস্ত হয়।
ক. প্রিমিয়াম কী?
খ. বিমা চুক্তিকে পরম বিশ্বাসের চুক্তি বলা হয় কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে জনাব নাবিল কোন ধরনের বিমা পলিসি গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. জনাব নাবিল কি বিমা কোম্পানির নিকট হতে সম্পূর্ণ ক্ষতিপূরণ পাবেন? তোমার মতামত দাও।
মি. কায়সার একটি শিপিং কোম্পানির কর্ণধার। তিনি তার জাহাজগুলোর জন্য বিমা করেন।সম্প্রতি ঘূর্ণিঝড়ের কবলে তার একটি জাহাজ ডুবে যায়। তিনি বিমা দাবি পেশ করলে বিমাকারী প্রতিষ্ঠান সম্পূর্ণ অর্থ বিমা দাবি হিসাবে পরিশোধ করেন। পরবর্তীতে জাহাজটি উদ্ধার করা হলে বিমাকারী প্রতিষ্ঠান জাহাজটি ভগ্নাংশ হিসেবে একজন ব্যবসায়ীর নিকট বিক্রয় করে। বিষয়টি জেনে মি. কায়সার উত্ত বিজয়সদ্ধ অর্থ দাবি করলে বিমা প্রতিষ্ঠান তার দাবি প্রত্যাখ্যান করে ।
ক. ঝুঁকি কী?
খ. বিমা চুক্তি পরম বিশ্বাসের চুক্তি”- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত মি. কায়সার কোন নীতির আলোকে বিমাকারী প্রতিষ্ঠান থেকে বিমা দাবি লাভ করেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বিমা কোম্পানি কর্তৃক মি. কায়সারের পরবর্তী অর্থ দাবি প্রত্যাখ্যানের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
মি. আবিরের একটি রপ্তানিমুখী গার্মেন্টস আছে। তিনি ১,০০,০০,০০০ টাকা দিয়ে একটি বিমা কোম্পানির নিকট বিমা করেন। প্রতিষ্ঠানটি দুর্ঘটনায় পুরোপুরি ধ্বংস হয় এবং মি. আবির বিমা দাবি উপস্থাপন করলেন। বিমাকারী দাবির সমুদয় অর্থ পরিশোধ করলেন। শুরুতে তিনি উদ্ধারকৃত দ্রব্যগুলো বিমা কোম্পানিকে হস্তান্তর করতে অস্বীকৃতি জানালেও কিন্তু শেষে বাধ্য হন।
ক. ঝুঁকি কী?
খ. বিমাকে কেন ক্ষতিপূরণের চুক্তি বলা হয়?
গ. উপরোক্ত সম্পত্তি হস্তান্তর বিমার কোন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. মি. আবিরের উদ্ধারকৃত দ্রব্য দাবি করার কোনো অধিকার 'নাই'—তুমি কি এ উক্তিটির সাথে একমত? মন্তব্য করো।
জনাব শাহাবুর তার বাড়িটির জন্য 'বাধন' কোম্পানির সাথে ৬ মাস মেয়াদি বিমাচুক্তি করেন। মেয়াদ শেষ হলে জনাব শাহাবুর 'বাধন' কোম্পানির নিকট বিমা দাবি চায়। ‘বাধন' কোম্পানি বিমা দাবি পরিশোধ করতে অস্বীকৃতি জানায় ।
ক. আর্থিক ঝুঁকি কী?
খ. বিমাচুক্তি বলতে কী বোঝায় ?
গ. উদ্দীপকে জনাব শাহাবুর বিমা চুক্তির কোন পক্ষ? বর্ণনা করো।
ঘ. “বাধন’ কোম্পানির বিমা দাবি পরিশোধে অস্বীকৃতি জানানো যৌক্তিক হয়েছে কি? বিমা নীতির আলোকে বিশ্লেষণ করো।
জনাব তারেক স্টার মিলস লি.-এর মালিক। দীর্ঘদিন তিনি ব্যবসায়ের কাজে নিয়োজিত আছেন। তিনি লক্ষ করেন যে, মানুষের জীবন ও সম্পদকে ঘিরে রয়েছে অনেক ঝুঁকি ও অনিশ্চয়তা। তবে সব ধরনের ঝুঁকি থেকে প্রতিরক্ষার উপায় হিসেবে এক ধরনের ব্যবস্থার আবির্ভাব হয়েছে। তাই জনাব তারেক সকল দিক বিবেচনা করে তিনি তার উৎপাদিত সকল পণ্যের মূল্য হ্রাস, পুড়ে যাওয়া, নষ্ট হওয়া প্রভৃতি ঝুঁকির জন্য 'AB' কোম্পানির সাথে চুক্তি করেন। .
ক. ঝুঁকি কী?
খ, অনিশ্চয়তা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের জনাব তারেক কোন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো ।
ঘ. জনাব তারেকের 'AB' কোম্পানির সাথে চুক্তি করার যৌক্তিকতা বিমা নীতির আলোকে বিশ্লেষণ করো ।
জনাব রাফসান তার নিজের জীবনের জন্য বিমা করতে চান। তিনি 'মেঘলা' জীবন বিমা অফিস থেকে একটি ফর্ম নিয়ে পূরণ করে জমা দেন। বিমা প্রতিষ্ঠান ইহা গ্রহণ করে তাকে একটি নির্দিষ্ট হারে প্রতিদান জমা দিতে অনুরোধ করে ।
ক. বোনাস কী?
খ. সমর্পণ মূল্য বলতে কী বোঝায় ?
গ.উদ্দীপকের ফর্মটি পূরণ করে জমা দেওয়া বিমা চুক্তি সম্পাদনের কোন ধরনের প্রক্রিয়া? ব্যাখ্যা করো ।
ঘ. বিমা প্রতিষ্ঠানটির প্রতিদান চাওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ করো।